এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৫২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১২ ২১:৫৯525905
  • সকালে কিছু করার নেই আকাবাবু, তাই ভাবছি দু-চাট্টে সিরিয়াস কথা বলা যাক।

    ১) তুমি বলেছ যে সিপিএম ও তিনোউলে তুমি কোন ফারাক দেখ না। শিল্পের জন্য ভূমি অধিগ্রহনে সরকারের ভূমিকা নিয়ে দু-পক্ষের পলিসি একদম আলাদা। আমি একপক্ষের পলিসি অন্য পক্ষের পলিসির চেয়ে বেটার মনে করি। সেটা (ইরেসপেক্টিভ অফ ব্যাড ইমপ্লিমেন্টেশন) একটা সিরিয়াস তফাৎ। তুমি কি সত্যি মনে কর পলিসি ম্যাটার করে না? তাইলে কোন কথা নাই।

    ২) জ্যানাগ্যান অ্যাজ এ প্যাসিভ কনজিউমার অফ পলিটিক্যাল অ্যান্ড মিডিয়া প্রোপাগান্ডা, এই মডেলটায় আমার আপত্তি আছে। ইনফর্মড সিটিজেনারীর দায়িত্ব থাকে কোন স্টেটমেন্ট, পলিসি ইত্যাদি ক্রিটিক্যালি ইভ্যালুয়েট করার। সেটা না করাটা সিটিজেনারীর পক্ষে ফেলিওর। জ্যানাগ্যান যদি ভুল্‌স লোককে ভোট দ্যায়, বা পসিবল অলটারনেটিভদের মধ্যে বেশী খারাপ পছন্দটিকে ভোট দ্যায়, বা বেটার অলটারনেটিভ না তৈরী করতে পারে, তাহলে সেটা জ্যানাগ্যানের ফেলিওর।

    ৩) মমতা বুদ্ধের চেয়ে খারাপ বলেই আমি মনে করি। পলিসির দিক দিয়ে মমতা বুদ্ধের চেয়ে খারাপ, ইমপ্লিমেন্টেশনের দিক দিয়ে অন্তত: সমান খারাপ, অ্যাটিচুডের দিক দিয়ে বেশী ডিক্টেটোরিয়াল। আর এ সবই ভোটের আগেও জানা ছিল। তুমি যদি মনে কর দুজনেই সমান খারাপ (ইরেসপেকটিভ অফ দি পয়েন্টস আই জাস্ট রেইসড) তো সেটা তোমার প্রিরোগেটিভ।

    এবারে আউট অফ সিরিয়াস মোড।

    বাঘচাপ প্যান্টি হয়ে কেমন লাগছে ;) ?
  • bb | ১৩ জানুয়ারি ২০১২ ২২:১৬526016
  • শশব্দে শিবুদাকে ধুপ-ধাপ ছাপ।
  • aka | ১৩ জানুয়ারি ২০১২ ২২:৫৯526127
  • শিবুদা বেসিক পয়েনটাই ধরতে পারে নি। আমি কি মনে করি সেটা বিচার্য্যই নয়। জনগণ কি মনে করেছে। দেখা যাচ্ছে জনগণ মনে করেছে মমতা ভালো, আমি সেটুকুই বলেছি। এবার যদি কেউ মনে করে জনগণ ভুল করেছে (যেমন বিমান বাবু মনে করেন) তাহলে তারা ঐ মিডিয়া দানবের তুষ্টি করতে ব্যস্ত থাকুক। মধ্যে থেকে ক্ষীর যার খাবার সে খাবে।

    ব্যাক্তিগত ভাবে পলিসি গত ভাবে বুদ্ধ ভালো, ইমপ্লিমেন্টেশনে মমতা একইরকম খারাপ, সিপিএমের লোকাল কমিটির মেম্বাররা জমিদার হয়ে উঠেছিল, টিএমসির গুলো পাতি গুণ্ডা এগুলো হল ঐ ইসের ইসে ভালো না ইসের ইসে ভালো। এতে কিস্যু যায় আসে না।

    আর অন্য প্রসঙ্গে, কবি বলেছেন এবার মলে সুতো হব, তাঁতির ঘরে জন্ম লিব, এই অবধি ঠিক আছে পাঞ্চ লাইনটা তার পরে, মানে সেই শাড়ির মালিক কে? (সমঝদারও কে লিয়ে ইশারাই কাফি)। ;)
  • Sibu | ১৩ জানুয়ারি ২০১২ ২৩:৫৯526238
  • আকাও আমার বেসিক পয়েনটা ধত্তে পারে নি। তুমি কি ভাবছ সেটাই আপাতত: আমার বিচার্য্য। তুমি কি জনগনের অংশ? যদি হও তো বোঝার দায়িত্ব তোমারও থাকে। প্যাসিভলি প্রোপাগান্ডা গেলা ব্যাড আইডিয়া (ইন মাই হাম্বল ওপিনিয়ন)।

    অবিশ্যি এই পোস্টে তুমি একটা অ্যাকটিভ স্ট্যান্ড নিয়েছ। পলিসির ভাল-মন্দে তোমার কিস্যু যায় আসে না। আমি প্রশ্ন করেছিলাম, উত্তর পেয়ে খুশি।

    আর ইয়ে, আমি কি শাড়ির কথা জিগিয়েছিলাম?
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১১526349
  • জনগণ প্যাসিভলি প্রোপাগাণ্ডা গেলে এই ধারণা বহুবার ভুল প্রমাণিত হয়েছে। জনগণকে গাড়োল মনে করলে কি হয় তা তো দেখাই গেল। সবথেকে কাছের উদাহরণ হল প:ব:য়ের ইলেকশন।

    যে পলিসি কোনদিন ইমপ্লিমেন্টেডই হয় না তার আবার কি ভালো কি মন্দ। মানে অন্ধের কাছে দিন আর রাতের যা পার্থক্য। এটা শিবুদা বুঝতে ভুল করেছে।

    আমি ভাবলাম হাতি ছাপ জাঙ্গিয়া হওয়ার থেকে বাঘছাপ প্যান্টি ভালো বললে শিবুদার ভালো লাগবে না, তাই ঘুরিয়ে ইসে দেখাচ্ছিলাম। ;)
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:১৮526460
  • ঘুরিয়ে কিসে দেখাচ্ছিলে? অবইব্য কতা কইছিলে নাকি? ;)
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২০526513
  • জ্যানাগ্যান প্যাসিভলি প্রোপাগান্ডা গেলে না সেটা সেটা কি করে ভুল প্রমানিত হল? আকা কি কইল জ্যানাগ্যান কখনৈ প্যাসিভলি প্রোপাগান্ডা গেলে না?
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৩526524
  • জনগণ নিজের স্বার্থ বোঝে। এটা যদি না মানি তাহলে লোকে মাওবাদী বলে গাল দেবে। বলা যায় না দিদি এনকাউন্টার করিয়ে দেবে হয়ত। :)
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৫516797
  • জ্যানাগ্যান নিজের স্বার্থ (সবসময়) বোঝে এইডা মানি না। মানলে পৃথিবীতে এতগুলা ডিক্টেটর জ্যানাগ্যানের ভোটে ক্ষমতায় আসত না।

    আব লে আও এনকাউন্টার।
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০০:২৮516808
  • জনগণ নিজের স্বার্থ না বুঝলে এখনও সেইসব ডিক্টেটররা রাজত্ব চালাত, যখনই দরকার পড়েছে জনগণ ঘাড় ধাক্কা দিয়ে নামিয়েছে। যেমন প:ব:য়ে একটা ডিক্টেটর দলকে নামিয়েছে। এনকাউন্টার না হোক কাউন্টার :))
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৩২516819
  • জ্যানাগ্যান নিজের স্বার্থ কখনো কখনো বোঝে না। যেমন পশ্চিমবঙ্গে একটা আরো খারাপ ডিক্টেটরকে ভোট দিয়ে ক্ষমতায় এনেছে।
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০০:৪৫516830
  • না না ব্যক্তি ডিক্টেটরকে ডিক্টেটর দলের থেকে ভালো মনে করে বলে এনেছে।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:০০516841
  • গুড, নাও ইউ হ্যাভ এ স্ট্যান্ড। মমতা সিপিএমের চেয়ে বেটার।

    আর কিছু বলার নাই।
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০১:০১516852
  • না না প:ব:য়ের জনতা মনে করে মমতা সিপিএমের থেকে বেটার।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১২516863
  • এবং তুমি মনে কর প:ব:-এর জনতা ঠিক মনে করে। তাই তো?
  • PM | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৪516885
  • আকার পয়েন্ট-এর কোরোলরি : প:ব:-এর মানুষ ৩৪ বছর ধরে মনে করেছিলো সিপিএম বিরোধী-দের থেকে অনেক ভালো অলটরনেটিভ। সেক্ষেত্রে "৩৪ বছরের অপশাসন, দলতন্ত্র, অনুন্যয়ন" এসব নিয়ে আশা করি ভবিষ্যতে আর কথা উঠবে না। শুধু শেষ ৫ বছরে-ই জনতার রায় সিপিএম এর বিরুদ্ধে গেছে :)
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৪516874
  • হ্যাঁরে বাবা পোস্কার। এই নিয়ে কোন সন্দেহই নেই যে জনগণ নিজের স্বার্থ বোঝে।
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৬516896
  • ভোটে জেতা আর দলতন্ত্র এক নাকি? যাক পিএম আপনি আছেন দাঁড়ান ঐ FDI টইটা তুলি আপনার জানি কি প্রশ্ন ছিল।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:১৭516908
  • গুড। লজিক্যাল ডিডকশন হল তুমি মনে কর মমতা সিপিএমের চেয়ে বেটার। মিটে গেল।
  • PM | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২০516919
  • আমার মতে মমতা আবার ২০ বছরের জন্য সিপিএম এর আসা নিশ্চিত করতে চলেছে। যেটা মোটেও ভালো নয়।

    ৭০-৭২ এর কথা বলে ৩৪ বছর ছিলো, ১৫-১৬র কথা বলে আরো ২০ বছর হেসে খেলে চলে যাবে। ১৫-১৬ না ৭০-৭২ কে টপকে যায়
  • PM | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২২516941
  • FDI তে তো আমি কোনো প্রশ্ন করি নি ? পড়েছি মন দিয়ে :)
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২২516930
  • বোঝো!!

    শিবুদা বেসিক ভোটিং লজিক আর ইন্ডিভিজুয়াল চয়েজ ভুলে গেছে। হায় শিবুদা সি-প্রোগ্রামিং করে লজিক ভুলে গেল।
  • Sibu | ১৪ জানুয়ারি ২০১২ ০১:২৫516952
  • ১। প:ব:-র জনতা মনে করে মমতা সিপিএমের চেয়ে ভাল।
    ২। তুমি মনে কর প:ব:-র জনতা ঠিক।

    তুমি মনে কর মমতা সিপিএমের চেয়ে ভাল।

    ডিডাকশনের ভুল ধরতে পারছি না।
  • PM | ১৪ জানুয়ারি ২০১২ ০১:৩২516963
  • প:ব: এর লোক মনে করেছিলো দেশটা চমতকার চলছে। তাই জন্যই প্রথম ২৯ বছর ভোট-এ জিতিয়েছিলো না কি? তার মধ্যে ২৯ তম বছরে রেকর্ড ভোটে। তার মানে ষষ্ঠ বাম সরকার সবচেয়ে ভালো কাজ করেছিলো। আর মানুষ ঐ ৫ বছর সবচেয়ে সুখী ছিলো।

    এতাই আকার যুক্তির কোরোলারি
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০২:০১516974
  • গণতন্ত্রের নিয়মে ভোটে যে জেতে সেই সরকার গঠন করে। আমি এর থেকে বেটার কোন পদ্ধতি জানি না। তাই আমি এতে বিশ্বাস করি। তাই প:ব:য়ের মানুষ যা সিদ্ধান্ত নিয়েছে সেটাকে সঠিক বলে মনে করি। এর সাথে আমি ভোট দিলে কি সিদ্ধান্ত নিতাম তার কোন যোগসাজগ নেই। ভোটের সংখ্যার সাথে মানুষের সুখেরও কোন সম্পর্ক নেই। কেউ বের করতে পারলে এক পিএমই পারবেন। পিএম লিখতে থাকুন পড়ব। :)
  • naarad muni | ১৪ জানুয়ারি ২০১২ ০২:১১516985
  • এইত্তো আবার লেগে গেছে!!!! জ্জয় ব্ব্রহ্মা ব্বিষ্ণ্যু ম্মহেশ্বর !!! ;-)
  • aka | ১৪ জানুয়ারি ২০১২ ০২:১৭516996
  • না না আই কুইট লেটস এগ্রি টু ডিসেগ্রি অন বেসিক পলিটিকাল সায়েন্স।
  • Mridha | ১৪ জানুয়ারি ২০১২ ০২:৩৯517007
  • না লিখে থাকতে পারলাম না, নারদ মুনির comment এ বড় নির্মল আনন্দ পেলাম। লিখতেই যখন বসলাম নিজের মতটাও লিখি, আমিও Aka বাবুর দলে, তাই বিবেকানন্দ বলেছেন "গরু মিথ্যে কথা বলে না, মানুষ বলে " পড়েও বলতে হয়, ঠিক ঠিক.......... গনতন্ত্র যে ভগবান।
  • | ১৪ জানুয়ারি ২০১২ ১৯:০০517030
  • হারায় নি

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন