এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৮১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pinaki | ২৪ মে ২০১২ ১৭:২৩526039
  • যখন তাঁরা রাস্তায় নেমেছিলেন তখন প্রসাদ পাওয়ার কোনো ব্যাপার ছিল না। কারণ তৃণমূল তখন ক্ষমতার ধারেকাছেও ছিল না। আর অনেকে বাম সরকারের ঘনিষ্ঠও ছিলেন সেই সময়। প্রসাদের ব্যাপরটা এসেছে তৃণমূল লোকসভায় জিতে কেন্দ্রে যাওয়ার পর থেকে।
  • harmad | ২৪ মে ২০১২ ১৭:২৮526050
  • প্রসাদ নয়, investment।
    ব্যান্কে খুব কম টাকা বাড়বে বলেই তো লোকে শেয়ার মার্কেটে টাকা লাগায়, অনিশ্চয়তা সত্ত্বেও।
    এটা সেরকম ই ব্যাপার ছিল।
  • pinaki | ২৪ মে ২০১২ ১৭:২৯526061
  • এটা একটু দূরকল্পনা হয়ে গেল। ঃ-)
  • harmad | ২৪ মে ২০১২ ১৭:৩৬526072
  • এমন লোক দেখান না যে আনুগত্যের 'দাম' পায়নি ?
  • কল্লোল | ২৪ মে ২০১২ ১৭:৪৩526083
  • শঙ্খ ঘোষ, পরমব্রত, কৌশিক সেন, অসীম গিরি, জয় গোস্বামী, নবনীতা দেবসেন - এরকম অজস্র নাম। একটু সময় দিন, সব নাম তো মনে নেই।
  • নেতাই | ২৪ মে ২০১২ ১৭:৪৫526094
  • এটা সত্যি কষ্টকল্পনা।
    নন্দীগ্রাম ইস্যুতে যারা পথে নেমেছিলেন তারা কীকরে তখন জানবেন যে মমতা পরে পর্যায়ক্রমে রেলমন্ত্রী ও মুখ্যমন্ত্রী হবেন?
  • bb | ২৪ মে ২০১২ ১৭:৪৬526105
  • হার্মাদ তখন আর মমতার ক্ষমতা কত ছিল। সুতরাং এটা সঠিক নয়। তাদের প্রতিবাদে তাদের মত ঠিক ছিল, কিন্তু পরে সেটা দলের আনুগত্যে বদলে যাওয়াটা অনুচিত।
    যেমন এখন আর সুভাষ দত্তকে দেখা যায় না, যেন আর কোন পরিবেশগত ইস্যু নেই। আর নেই (সু?)জাত ভদ্রের লাফালাফি।
  • pinaki | ২৪ মে ২০১২ ১৭:৪৭526116
  • সেটাতো তৃণমূল সচেতনভাবে করেছে। এদেরকে বেঁধে ফেলার জন্য। এঁদেরকেও দোষ দেওয়া যায়, যে দিলেই সেটা নিতে হবে কেন, ইত্যাদি। কিন্তু কথাটা হল শুরু থেকেই কি এই প্রসাদ পাওয়ার জন্য সবকিছু। নিশ্চয়ই নয়। ২০০৭ সালে তৃণমূল কবে প্রসাদ দেবে সেই ভরসায় সিপিএম ছেড়ে তৃণমূলের সাথে যাওয়া মানে এখন বসে কবে মঙ্গলগ্রহে জমির দাম বাড়বে সেই ভরসায় মঙ্গলে জমিতে ইনভেস্ট করা। পরে কে কী পেয়েছে সেটা দেখে আগে সে কেন কী করেছে সেটার ব্যাখ্যা খুঁজে বের করাটা সবসময় ঠিক রেজাল্ট নাও দিতে পারে।
  • bb | ২৪ মে ২০১২ ১৯:৩১526150
  • রুদ্রপ্রসাদ পেয়েছেন শিরোপা খুব ভাল। ওনাকে বেশ কয়েক বার আকাদেমিতে নাট্যোৎসবে আক্ষেপ করতে শুনেছি সরকার ওনাকে মাত্র ৮ হাজার টাকা মাসে মাসে দেয় সরকার থেকে। নারায়ণ দেবনাথও টাকা পেয়েছেন ভাল হয়েছে। ওনাদের টাকার দরকারটাও বেশী।
  • bb | ২৪ মে ২০১২ ১৯:৩১526139
  • রুদ্রপ্রসাদ পেয়েছেন শিরোপা খুব ভাল। ওনাকে বেশ কয়েক বার আকাদেমিতে নাট্যোৎসবে আক্ষেপ করতে শুনেছি সরকার ওনাকে মাত্র ৮ হাজার টাকা মাসে মাসে দেয় সরকার থেকে। নারায়ণ দেবনাথও টাকা পেয়েছেন ভাল হয়েছে। ওনাদের টাকার দরকারটাও বেশী।
  • ঢ্যাঁড়স | ২৪ মে ২০১২ ১৯:৩৫526161
  • কেন ওনাদের কি দুটো করে পেট? সবার টাকার সমান দরকার।
  • S | ২৪ মে ২০১২ ১৯:৪৬526172
  • কেন পরমব্রতকে তো কহানি পাইয়ে দিলো - আবার কি?
  • Du | ২৪ মে ২০১২ ২০:২১526183
  • ডিম না ভাঙলে অমলেট হয়না। 'বুদ্ধিজীবী' (দল নির্বিশেষে) রা বাংলায় ২০০৭-২০১১ তে অমলেট হয়ে গেছেন। সন্দেহ হয়, আর কি তারা ডিমের মর্যাদা পাবেন?
  • Ishan | ২৪ মে ২০১২ ২০:৪৬526194
  • পুরষ্কারে সমস্যাটা কি? দেশে হরেক রকম পুরষ্কার ছিল এবং আছে। অ্যাকাডেমি, জ্ঞানপিঠ, রবীন্দ্র, বঙ্কিম, পদ্মশ্রী, পদ্মবিভূষণ, অর্জুন, দ্রোণাচার্য ... আরও কি কি আছে খোদায় মালুম। সব পুরষ্কারের জন্যই নানাবিধ কমিটি আছে, তারা বিভিন্ন সুপারিশ করে, স্বজনপোষণের টুকটাক অভিযোগও কখানও সখনও পাওয়া যায়। কিন্তু সরকারি পুষ্কার নিলেই জাত চলে গেল এরকম দাবী কখনও শুনিনি।
    "প্রসাদ গ্রহণ', "পাইয়ে দেওয়া' -- পুরষ্কারের ক্ষেত্রে এসব আজই হঠাৎ করে শুনছি। যেন সরকার বদল হয়েছে বলে সরকারি পুরষ্কার গুলো দুম করে তৃণমূলী পুরষ্কার হয়ে গেল। তা হলে অ্যাদ্দিন পদ্মশ্রী কি কংগ্রেসি শিরোপা ছিল, না রবীন্দ্র পুরষ্কার সিপিএমের পুরষ্কার? নাকি বঙ্গজাতির সবাই কি হঠাৎ করে সুবিমল মিশ্রের মতো প্রতিষ্ঠান বিরোধী হয়ে গেল?
  • Binary | ২৪ মে ২০১২ ২১:০১526205
  • পুরস্কারে কিছু খারাপ গল্প নেই, গল্পটা (সমস্যাটা) কেউ যদি বলে 'আমি দিয়েছি দশ হাজার' তাতে।
  • a | ২৪ মে ২০১২ ২১:০৯526216
  • পাইয়ে দেবার গল্প হঠাৎ করে কেউ শুনছেন জানলে মনে হয় যে হয় তার কান খারাপ, নয় জেনেশুনে যেটুকু শোনা দরকার ততটাই শোনেন। পাইয়ে দেবার রাজনীতি করেই সিপিয়েম আজ এখানে এসে ঠেকেছে, কাল দিদি, পরশু গুরু ঃ)
  • Ishan | ২৪ মে ২০১২ ২১:১৭526227
  • সিপিএম অনেক কিছু পাইয়ে দিয়েছে বলে অভিযোগ। কিন্তু "পুরষ্কার পাইয়ে দেবার রাজনীতি" করেছে বলে কখনও শুনিনি। :)

    তবে হ্যাঁ, মমতার ওই "আমি অমুক করে দিলাম" গুলো অতীব ইরিটেটিং। মনে হয় যেন সরকার পৈতৃক সম্পত্তি (আবার পিতৃতন্ত্র :) )।
  • পাই | ২৪ মে ২০১২ ২১:১৮526239
  • আরিন্না ! পরশু কবে আসবে, মামু ?
  • ranjan roy | ২৪ মে ২০১২ ২২:০১526250
  • ডিডি,
    বড় মাইয়া লুরুতে চাকরি কইরতাছে। ফলে আগামী একবছরের মইধ্যে আমার লুরু যাওয়ার সম্ভাবনা বাড়লো। গেলে পরে কল্লোল-তুমি-আমি মিইল্যা সামনা সামনি উৎপল-চর্চা করুম'অনে।
    উৎপলবাবু আমার বড় ব্যথা! ছুডবেলায় উনার ফ্যান ছিলাম। উনার গদ্যরচনারও। এখন মনে হয় নাট্যপরিচালক উৎপল ১০০, নট উৎপল ৭৫, নাট্যকার উৎপল ৩৬।
    বুড়াবয়সে অর স্ক্রিপ্ট গুলি ( টিনের তলোয়ার, সুর্যশিকার, যুদ্ধংদেহি, কল্লোল বাদে) অপাইঠ্য মনে হয়। নাট্যরচনায় বাদল সরকার ১০০, আমার ব্যক্তিগত মত।
    উনার পাল্টি খাওয়া লইয়া আমার আর পিটিবাবুর তর্জা হইছিল-- এই টইয়ে, গতবছর। তখন কিছু তথ্য দিছিলাম।
  • অপু | ২৪ মে ২০১২ ২২:২৩526261
  • 8:46 ইশেন কে বিরাট ক।
  • bb | ২৪ মে ২০১২ ২২:৪০526272
  • পুরষ্কার যখন অনেক ছিলই সেইগুলিই দেওয়া যেত- আবার নতুন করে বঙ্গ বিশ্রী, বিভীষণ এগুলি সৃষ্টি করার কি দরকার ছিল?
    পুরো ব্যাপারটাই -আমি এগুলি নতুন করে চালু করলাম-এই সব লোকেদের জন্য- এই হামবড়া ভাবটা অসহ্য।
  • অপু | ২৪ মে ২০১২ ২২:৪৮526283
  • আর i am giving টা খুব শ্রুতিটিকটু।
  • সিকি | ২৪ মে ২০১২ ২২:৫০526294
  • ছো কিউট!
  • Ishan | ২৪ মে ২০১২ ২৩:৪৯526305
  • প্রশ্নটা তো মমতাকে নিয়ে নয়। শুধু যদি এত পুরষ্কার চালু করার কি দরকার, প্রশ্নটা এটাই হত, তাহলে অন্য ভাবে লিখতাম। কিন্তু দেখছি পুরষ্কার নিয়ে কে কে বিক্রি হয়ে গেলেন, তার হিসেব চলছে। অন্যদের কথা ছেড়েই দিলাম। এই শিবাজি বন্দ্যোপাধ্যায় পুরষ্কার পেয়েছেন দেখলাম। তাঁর রাজনৈতিক পরিচয় সকলেই জানে। তিনি বিক্রি হয়ে গেলেন, কি এত সহজে বলা যায়?
  • সিদ্ধার্থ | ২৫ মে ২০১২ ০১:২২526316
  • পাইয়ে দেবার রাজনীতির কথা খুব শুনি।

    একটাই ছোট্ট প্রশ্ন। তাহলে কি ছিনিয়ে নেবার রাজনীতি করা উচিত ছিল? ...
  • aka | ২৫ মে ২০১২ ০১:৩০526327
  • না ফেয়ার।
  • কোয়ার্ক | ২৫ মে ২০১২ ১০:৩১526338
  • আজ্ঞে পুরস্কার পেলে কিসু হয় না, না পেলেও। তবে কিনা নচিকেতা চক্রবর্তী যখন দ্বিজেন মুখুজ্জে, কিম্বা রশিদ খানের সঙ্গে এক আসনে বসে পড়েন তখন একটু বিষম খাই আর কি!
  • harmad | ২৫ মে ২০১২ ১১:৫০526350
  • কল্লোল দা যাদের নাম করলেন তারা নন্দীগ্রাম ইস্যু নিয়ে বাম-বিরোধিতা করেছিলেন। কিন্তু এরা কোনদিন সেভাবে দিদি'র সভারত্ন সাজতে বা পাব্লিসিটি নিতে যাননি।
    যাদের মুখ বেশি দেখা যেত যেমন - শুভা,শাওলি,ব্রাত্য,অর্পিতা,যোগেন,বিভাস,নচিকেতা,সুমন,জয় (আরো অনেকে)এরা ৪ হাত-পায় বাগিয়েছেন।

    কতোজন ফিল্মস্টার MLA,MP হয়েছেন? এদের মধ্যে ক'জন সত্যিকার গুণী বলুন তো ?
  • harmad | ২৫ মে ২০১২ ১১:৫৭526361
  • ভাবতে পারেন মহাশ্বেতা দেবীর ইস্তফার সমালোচনা করছে শুভা আর অর্পিতা - যে উনি 'স্বজনপোষন' কর্ছিলেন ? কোন কথা আসে আর মুখে এরপর ?

    কাকের ছবি একে, অনুবাদ নাটক করেই 'বিদ্দ্বজ্জন' ?

    অবশ্য চুপ করে দেখে যাওয়াটাই তো সেফ, তাই না ?

    রোজ বেরোনর সময় মা বলে দেয় - 'ট্রেনে বাসে রাজনীতি নিয়ে আলোচনা করবি না, দিনকাল ভাল না'।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন