এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৫৯১ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ১৯ মে ২০১২ ১২:০৭524372
  • এরকম blatantly কাউকে বলতে শুনিনি কখনো - I must tell you you are a cpm cadre...
  • paTal | ১৯ মে ২০১২ ১২:১২524383
  • তব্বে? জানতি পারে নি তো আগে! নিজেকে জানার জন্য আর চাপ নিতে হল না, এই জন্যেই তো আমার-তোমার নেত্রী! জ্জিও!
  • ব্ল্যাঙ্ক | ১৯ মে ২০১২ ১২:১৩524394
  • ওনার মনে হয় ধারনা যে সিপিয়েম ক্যাডার হওয়া টা দেশে নিষিদ্ধ।
  • cb | ১৯ মে ২০১২ ১২:৪১524405
  • এতে এত হাসির কি আছে, এ তো খুব আনন্দের ব্যাপার নয়,

    ভাবুন বুদ্ধদেব এই ভাবে কথা বলছেন বাচ্ছাদের সাথে, ভাবলেও পারবেন না

    বড় অসহায় রাগ হয় এই সব দেখলে
  • paTal | ১৯ মে ২০১২ ১২:৪৩524416
  • পঃ বঙ্গের ৮০% লোকই তো মনে হচ্ছে সিপিএম ক্যাডার, এই হল আসল তরমুজ!
    আর ইয়ে, আইপি যাই দেখাক না কেন আমি কিন্তু আসলে টিম্বাকটুতে থাকি।
  • paTal | ১৯ মে ২০১২ ১২:৪৬524427
  • বুদ্ধদেব না হলেও অসীমকে ঠিক এইভাবেই কথা বলতে দেখেছি স্কুলের বাচ্চাদের সঙ্গে, কিন্তু তা হলে আর পরিবর্তন কী হল? অবশ্য দিদি এলেই সব পাল্টে যাবে এই ভাবনাতাও আমার খুব নাইভ লাগে, লাগত।
  • সিকি | ১৯ মে ২০১২ ১২:৫৩524438
  • উইকেন্ডের মার্কেটে এমন সেধে ছাগলামি দেখে আমার ছাগলপ্রেম বড় চাগাড় দিয়ে উঠছে। কিন্তু হায়, ছাগলের বড় দাম হয়। তায় আবার মহাকরণের রেওয়াজি খাসি। ঃ(
  • harmad | ১৯ মে ২০১২ ১৩:১০524449
  • আমাদের 'সবুজ' ব্রতীন দা চুপ কেন গুরু?
    জবাব চাই।
  • Blank | ১৯ মে ২০১২ ১৩:১৪524461
  • এই সব প্রোগ্রামে মমতা নিজে না গোয়ে ব্রতিন দাকে তো পাঠাতে পারে।
  • harmad | ১৯ মে ২০১২ ১৩:২৩524472
  • শুনলাম খাদ্যমন্ত্রী কোর্টে এফিডেবিট কর্ছেন নিজের নাম বদলাতে
  • bhulbhal | ১৯ মে ২০১২ ১৩:৩২524494
  • মিলনমেলায় আসুন এবং দেখুন কত উন্নতি হয়ছে এই বাংলার কিন্তু শর্ত আছে সিঙ্গুর/ফিঙ্গুর নিয়ে প্রশ্ন করা চলবে না কারন আপনি হার্মাদ।
  • bb | ১৯ মে ২০১২ ১৩:৩২524483
  • আপনারা দেখেছেন কি এর মধ্যে
    তারানন্দ সার্ভে করে দেখিয়েছে বেশীরভাগ লোকই দিদির সরকারে কাজে খুশি।
    উনি তো ঠিকই বলেছেন- সিপিএম এর ক্যাডার সব!! ১০ বছর চুপ করে থাকুন।
  • harmad | ১৯ মে ২০১২ ১৩:৩৬524505
  • জল্লাদ রা অ্যালাও তো ?
    তাহলে ব্রতীন দা যাবে।
  • paTal | ১৯ মে ২০১২ ১৩:৪০524516
  • সানন্দা টিভি লসে রান করছে শুনলাম, তারানন্দ তাই আবার দিদি ভজনা শুরু করেছে, সরকারি অ্যাড পেতে হবে ত। রাবিশ সব!
  • lcm | ১৯ মে ২০১২ ১৩:৪২524527
  • ধুস্‌, এই সব প্রেসিডেন্সি-র ইংরেজি কইয়ে স্টুডেন্টরা আপসেট হল কি না, ফেসবুক কার্টুন নিয়ে নাটকে কি হল... - এ নিয়ে বেশীর ভাগ লোকের কোনো মাথাব্যাথা নেই। টিভি শো-এর মতন, দেখেশুনে খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়ে।
  • harmad | ১৯ মে ২০১২ ১৩:৪৮524538
  • হ্ম্মোম্মোম্মোম্ম্ম্মূওম্মূওমো
  • harmad | ১৯ মে ২০১২ ১৩:৫০524549
  • আচ্ছা গুরুতে কোনো 'বিদ্বজ্জন' বা 'বুদ্ধিজীবি' আছেন কি?
  • PM | ১৯ মে ২০১২ ১৪:১৩524560
  • আমাদের আপিসের গেট-এর সামনে তিনোর পোস্টার পড়েছিলো ১লা মে উপলক্ষে ( এখনো আছে)। পোস্টার এর ক্যাপসান " মার্কেট-এর বিপ্লবী লহ প্রনাম", সাথে ৪ টি ছবি। "মর্কেটের বিপ্লবী" টার্মটার মানে কি কেউ বলতে পারবেন?
  • siki | ১৯ মে ২০১২ ১৪:৩৯524573
  • hay market
  • Toon Army | ১৯ মে ২০১২ ১৪:৫১524584
  • বুইসি।

    "হে অমর শহীদ লহ প্রণাম"-এর সঙ্গে পিএম গুলাইসেন। ওটারও শুরুতে আছে "হে মার্কেটের বিপ্লবী..." - ওখানে "হে" সম্বোধন নয়, হে মার্কেট শিকাগোর একটা মার্কেট।
  • অপু | ১৯ মে ২০১২ ২০:১২524595
  • বাহ, কিংশুক দেখি শনি বারের গুরু করে। গুড। গুড।
  • Toon Army | ১৯ মে ২০১২ ২০:১৬524606
  • অফ টপিক। অফ টপিক। সকাল থেকে তোমার খোঁজ চলছে;-)
  • অপু | ১৯ মে ২০১২ ২০:২০524617
  • কেন আমি কী দোষ করলাম?

    খুব ছড়িয়েছে আবার দেখলাম ঃ-((
  • Toon Army | ১৯ মে ২০১২ ২০:২৩524639
  • এটাকে ছড়ানো বললে সেটা আন্ডারস্টেটমেন্ট অব দ্য ডেকেড হবে।
  • অপু | ১৯ মে ২০১২ ২০:২৩524628
  • আমার মনে হচ্ছে কোন ধরনের বিরোধিতাই উনি নিতে পারছেন না। এটা খুব দুঃখজনক।
  • Toon Army | ১৯ মে ২০১২ ২০:২৫524650
  • বিরোধিতা কোথা থেকে এলো? কেউ তো বিরোধিতা করেনি। উনি লাইভ টিভি শো-তে এসেছেন, অডিয়েন্স প্রশ্ন করেছে শুধু। বলো মমনাম সংকীর্তন ছাড়া উনি অন্য কোন কথা সহ্য করতে পারছেন না।
  • jantaa | ১৯ মে ২০১২ ২০:৩১524661
  • এটা আবার ছড়ান হবে কেন, এটাতো সেই বিখ্যাত কংগ্রেসী কালচার। আমাকে প্রশ্ন করলেই আপনি বিরোধী। এরপর গুন্ডা পাঠাবে বদন, নাকাবুল, জাকিম ...
  • bb | ১৯ মে ২০১২ ২২:১৪524684
  • '72-'77 এর দিন আর দূরে নেই। মিডিয়া শক্তিশালী বলে ঐভাবে না হলেও একই কায়দায় সন্ত্রাসের দিনগুলি ফিরিয়ে আনা হচ্ছে।
  • lcm | ১৯ মে ২০১২ ২৩:১৫524695
  • মমতা ব্যানার্জী-র টিভিতে স্টুডেন্ট-দের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব, ওয়াক ওয়াট... এসব বেশী দেখার সুযোগ হয় না। ক্লিপটা দেখে যে শব্দগুলো মনে আসে - মেগালোম্যানিয়া আর নার্সিসিজ্‌ম। পরিণত রাজনৈতিক ব্যক্তিত্বের কোনো চিহ্ণ অন্তত এই ক্লিপে দেখা যায় নি। এবার হতে পারে, আমি একটা কয়েক মিনিটের ক্লিপ দেখেছি, পুরো গপ্পো জানি না, হয়ত অন্য সময় সুচিন্তিত বক্তব্য এবং ব্যবহারের পরিচয় রাখেন। হয়ত এই ক্লিপ একটি ব্যতিক্রম।
    কিন্তু এই অ্যাটিটুডে আমি খুব একটা আশ্চর্য নই। মমতা ব্যানার্জির রাজনৈতিক উত্থান এবং প্রায় পুরো পলিটিক্যাল কেরিয়ারটাই তৈরী হয়েছে বিরোধী তরফে দাঁড়িয়ে। ক্ষমতাসীন রাজ্য (কখনও কেন্দ্র) সরকারের কোনো গোলমাল দেখলেই হৈ হৈ করে ঝাঁপিয়ে পড়া। কিন্তু, ক্ষমতার বিরুদ্ধে যে ভয়েসে, যে টোনে কথা বলা যায়, বা যে অ্যাটিটুড প্রতিবাদের ভাষার সঙ্গে খাপে খাপে যায়, ক্ষমতায় বসে সেই এক টোনে, একই ভঙ্গীতে কথা বলা যায় না। কারণ, এখন টেবিলের অন্য দিকে। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে অনেক জঙ্গী, উগ্র বিদ্রোহী মনোভাবাপন্ন ব্যক্তিত্ব ক্ষমতায় এসে সব মাখিয়ে ছড়িয়ে লাট করেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খারাপ-ভাল মতামত দিন