এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:২৫522040
  • এই কমিটি আবার অনেক জায়গায় সিলেকশন বন্ধ করে দিয়েছে। শিক্ষাদপ্তরের সেক্রেটারি গিয়ে ভিসি/ডীনদের *নির্দেশ* দিচ্ছেন। যারা অ্যাকাডেমিক জগতের সঙ্গে বিন্দুমাত্র যোগাযোগ রাখেন (খবরের কাগজের বাইরে) তাঁরা জানবেন।
  • kc | ১৭ মে ২০১২ ১০:২৭522051
  • মামাটিমানুষেরা কমরেড ভাইদের বাড়িতে আসেনওনা। একটেবিল বসে খাননা। ছোঁয়াছুঁয়ি এড়িয়ে চলেন। তাই 'কমরেড ভাই' বলে একটা গোলগাল বেচারা ভালমানুষ টাইপের ইমেজ তৈরীর চেষ্টা।
  • kc | ১৭ মে ২০১২ ১০:৩০522062
  • মাইরি, স্কোপাস, ডিবিএল পি এগুলোতো আমিও জানি। যদিও 'শিক্ষার যোগ্যতার মাপকাঠি' নিয়ে বক্কাবাজি দিইনা। এখানে আবার পড়াশোনা কত্তে বললে লোকে রেগে যায়।
  • Tim | ১৭ মে ২০১২ ১০:৩১522073
  • আরে সে কথাই তো বললাম। সেই চাষীভাই, শ্রমিকভাই এর মত কমরেডভাই। ঃ-)
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:৩৩522084
  • প্রেসির এই দিক্‌পালদের একজনের নামে সার্চ করলুম - এর চেয়েও আমার ঢের বেশি;-)
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:৩৫522106
  • আর দুজন তো নেইই;-)
  • bb | ১৭ মে ২০১২ ১০:৩৫522095
  • এক যে ছিল রানী, তার কত কেরদানী
    আহা জেনে সুখ, আহা বড় সুখ।
    রাণী বড় গুনবতী, চ্যালারা বলে মহামতি
    আহা জেনে সুখ, শুনে সুখ।
    নিজেরি "ভরষাপুর্তি'তে, নিজেকে দেন ১০০ এ ১০০
    এত বড় মজার মকশ,
    আহা জেনে সুখ, জেনে সুখ।
    একবার ত্যাজিয়া "সোনার বাংলার" গদি
    রাণী মাঠে নামেন যদি
    তবে বুঝবেন তিনি প্রজার আসলি দুখ ঃ
  • অপু | ১৭ মে ২০১২ ১০:৩৬522117
  • কেসি, আমি জানি না তাই জেনে নিলাম বন্ধু দের কাছে জানতে লজ্জা কীসের। আর পৃথিবী তে হাজার হাজর বিষয় আছে আমাদের পক্ষে সব জানা সম্ভব কি?

    পড়াশুনা অত্যন্ত ভালো জিনিস তা তে করতে বললে খামোকা রাগবো কেন?

    টিম, নারে বাছা ঃ-))
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:৩৮522129
  • এক দিকপালের সাইটেশন কাউন্ট ৩৬, আমার ২৫১;-)
  • অপু | ১৭ মে ২০১২ ১০:৩৯522140
  • বিবি দা, আপনাদের রজ্জাক মোল্লার ছবি তৃনমূলের কোন একটা সভায় দেখলাম আজকের আনন্দাবাজারে। শেষ অবধি পার্টি টা থাকবে তো ?
  • শ্রাবণী | ১৭ মে ২০১২ ১০:৪৬522151
  • আমার কিছু এমন সিরিয়াস প্রশ্ন পাচ্ছে যে ঢুকবনা ভেবেও ঢুকে পড়লাম!:(
    এই এতবছরে অযোগ্য লোকেরা কি সব বেছে বেছে একখানা প্রতিষ্ঠানেই? ভালো (?) করে খুঁজে দেখলে তো আরো অনেক পাওয়া যাবে, ফাইন্ড করে রিপ্লেস করার যোগ্য লোক নিশ্চয় মজুত আছে?
    আর এতগুনো যোগ্য লোক এতদিন কী ফ্রীতে বসেছিল, না ধুলোচাপা ছিল, ঝেড়েঝুড়ে নামানো হয়েছে, অথবা সব নির্বাসনে ছিল, গতবছর মে নাগাদ ফিরেছে?
    এবার অযোগ্য লোকগুলোকে কী জাহাজভরে কোথাও দ্বীপান্তরে পাঠিয়ে দেবে না শুদ্ধিকরণ প্রোগ্রাম করতে কমিটি বানানো হবে?
    আর এইসব অযোগ্য লোকেদের হাতে তৈরী এতবছরের ডিগ্রী পেয়েছে যেসব তাদের কী ধরা হবে, যোগ্য না অযোগ্য? তাদেরও কি আবার ফ্রেশ মামামা সিলেবাস পড়ে ডিগ্রীকে গঙ্গাজলে ধুয়ে নিতে হবে নাহলে ডিগ্রী বাতিল.....
  • তীর্থঙ্কর | ১৭ মে ২০১২ ১০:৫২522162
  • এ ভদ্রলোক কি কোনো কিছুই বোঝেন না? সরকারী ওয়ার্কশপকে তৃণমূলের সভা বলছেন! অথবা ফ্রয়েডিয়ান স্লিপও হতে পারে।
  • অপু | ১৭ মে ২০১২ ১০:৫৩522173
  • ওফ। শ্রাবনী দি জ্বালাময়ী ঃ-))
    প্লিজ লাস্ট ক বছরে উপাচার্য্য দের একটু রঙ দেখে নাও দিনের আলোর মতন পরিশ্কার হয়ে যাবে।

    দেখো আমার নিজের অনেস্ট অপিনিয়ন হল আগে লাল রঙের লোক ঢুকতো এখন সবুজ রঙের লোক ঢুকবে।

    কিন্তু আমার বক্তব্য হল যদি যোগ্য লোক হন তবে তর রঙ না দেখে শুধু তার শিক্ষাগত যোগ্যতা দেখে নিয়োগ হোক। তাতে কলজের ভালো, ছাত্র দের ভালো। শিক্ষা ক্ষেত্রে র উন্নতির জন্যে ভালো। এই একটা ক্ষেত্রে আমরা যতো টা এগিয়ে ছিলাম এখন ঠিক ততো টা পেছিয়ে গেছি। নীতি র পরিবর্তন ছাড়া, লং টার্ম প্ল্যানিং ছাড়া এই হৃত গৌরব ফেরানো যাবে না।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১০:৫৫522195
  • মাইরি দেখেশুনে মনে হচ্ছে, প্রেসিডেন্সী কলেজটা যে অ্যাদ্দিন ছিল কী ক'রে এইটেই আশ্চয্যির! নেহাৎ অরাজনৈতিক ছাত্র পরিষদী মেন্টর এসে হাল না ধরলে তলিয়ে গিয়েছিল আর কি!
  • Tim | ১৭ মে ২০১২ ১০:৫৫522184
  • আবাপ সেদিন লিখলো কে এক অরূপ বিশ্বাস (মন্তিরিমশাই, কীসের জানিনা) নাকি আইপিএলের সময় ইডেনে বসে কেকেআরের তরফে তুকতাক করছিলেন। গ্যালারিতে।
    কোনদিন হয়ত শুনবো উনিও এক দিকপাল। কিসুই অসম্ভব না।

    আর হ্যাঁ পেশীডেন্সিতে সমস্ত বিভাগের নাকি "যথেষ্ট" আবেদন জমা পড়েনি। এইটা একটা প্রকান্ড ঢপ।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১০:৫৮522206
  • অর্থাৎ "লাল" রঙের লোকেদের রং টাই দেখতে হবে, আর "সবুজ" দের শিক্ষাগত যোগ্যতা - এইবার কী ফর্মূলাটা ঠিকঠাক দাঁড়ালো?
  • অপু | ১৭ মে ২০১২ ১১:০১522217
  • আমার লেখা পড়ে তাই মনে হল বুঝি? ঃ-))
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১১:০৬522228
  • @অপুঃ

    Date:17 May 2012 -- 10:06 AM আর Date:17 May 2012 -- 10:53 AM এর দ্বিতীয় লাইন পর পর পড়ুন। তারপর কী মনে হয় দেখুন।
  • অপু | ১৭ মে ২০১২ ১১:১২522240
  • অনিলায়ন সত্যি। আপনা দের মানতে কষ্ট হলেও।

    আর ১০ঃ৫৩ তে আমার আশা যে শিক্ষা রাজনীতি মুক্ত হবে।

    আশঙ্কা হয়তো সেখানে ও রাজনৈতিক প্রভাব থাকবে। যেটা এখন ও প্রমানিত নয়।
  • রাজদীপ | ১৭ মে ২০১২ ১১:২১522251
  • তুমি সরকারি ওয়ার্কশপকে বললে তৃণমুলের সভা !
    দলাতন্ত্র কি একেই বলে ?
  • রাজদীপ | ১৭ মে ২০১২ ১১:২৩522262
  • রিপিট টেলিকাস্ট####

    "ওঃ এইবার বাংলায় ফেরা যাবে"

    "আঃ অনেকদিন বাদে মাংসভাত খেয়ে রাতে ভাল করে ঘুমোবো"

    "উঃ আজ কুড়িটা পিজা খাবো "

    তারা ? তারা কিভাবে পুর্তি বা ফুর্তি করলেন ?
  • ranjan roy | ১৭ মে ২০১২ ১১:৪৪522284
  • অপু,
    প্রায় ৪৫টা পদ খালি। সিলেক্ট হয়েছে মাত্র ১৬। তার মধ্যে ৮ জন(৫০%)" অনিলায়নের'' সময় থেকেই প্রেসিতে পড়াচ্ছেন।
    তাহলে হাতে রইল কি?
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১১:৪৮522295
  • আর ওয়েভার স্কীমে জমা পড়া বকেয়া সম্পত্তি করের টাকায় শুধু ত্রিশূল আলো আর পুরনো পাথর তুলে নতুন কংক্রীট লাগানোর সিদ্ধান্ত? নতুন নয়? অবশ্য পুরসভা। যার মেয়রের হাতে কোন দফতর থাকবে সেটা ঠিক করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
  • cb | ১৭ মে ২০১২ ১১:৫০522306
  • সুগত বসুর মা তিনোমুল এম পি ছিলেন, কথাটা এই ভাবেও বলা যায়। কিন্তু সেটা শুনতে আমার ভালো লাগবে না। ঠিক সেইরকম প্রেসি তে আগে অযোগ্য লোকেরা ছিল, এখন সব যোগ্য রা এল এবং উদ্ধার করল, এটাও খুব ঝাঁট ঝাঁট
  • রাজদীপ | ১৭ মে ২০১২ ১১:৫৭522317
  • উনি নিজেও তো বেশ অ্যাক্টিভলি ছাপু করতেন
  • শ্রাবণী | ১৭ মে ২০১২ ১২:১২522328
  • এইসব কথাগুলো সাধারণ লোকের আক্রোশ থেকে বেরোবে কোনো সন্দেহ নেই, হয়ত কিছুটা স্বাভাবিকও, সবাই তো আর চিন্তা ভাবনা তথ্য দিয়ে মন্তব্য করার দায় রাখেনা। তবে কথা হচ্ছে যারা সত্যিকারের যোগ্য লোক, কাজের লোক তাদের অস্বীকার করে বেশীদিন চলেনা, চলতে পারেনা তা জমানা যাই হোক! হয়ত অযোগ্য পেটোয়া লোকেরাও পাশাপাশি সুযোগ পাবে, সে তো দেশের সর্বত্র যে দলই থাকুক হবে, অনেক আগে থেকে হয়ে আসছে, ভারতের রাজনৈতিক খেলার নিয়মই তো তাই....খেলতে নেমে একদল নিয়ম মানবে আর একদল না মেনে খেলবে তা আবার কোনো খেলায় হয় নাকি....কাল গুরুর কাউকে মুখ্য/প্রধানমন্ত্রী বানিয়ে দিলে তেমন তেমন গুরুর লোকেরা আগে কমিটিতে যাবে, সান্ত্রী হবে........যারা যাবেনা তাদের দেখিয়ে বলা হবে যে ঐ দ্যাখো, দলতন্ত্র মানা হয়নি, কিন্তু আসলে ভেতরের কথা হল, তারা দলের লোক আসলে নয়ই...

    এবার এই ব্যাপার নিয়ে এত লম্ফ দিয়ে, বিশাল কিছু হল ভাব ভঙ্গী করলে, ইঁট পাটকেল পড়বে আর চুপচাপ থেকে গেলে কেউ খেয়াল করেও দেখবেনা....
  • harmad | ১৭ মে ২০১২ ১২:২৩522339
  • ব্রতীন দা তাদের (অ) খাদ্য মন্ত্রীর কথা শুনে পোর্টেবল মুগুর নিয়ে ঘুরছে।তাই আমি ব্রতীন দার কাছে ঘেসছি না
  • কল্লোল | ১৭ মে ২০১২ ১২:২৮522352
  • দলতন্ত্র দিব্যি চলছে, ড্যাং ড্যাং করে। আর দুদিন বাদে যে যার নিজের মতো ঝান্ডা তুলে দেবে। কেউ কাউকে মানবে না।
    এইতো, তারক কনস্টেবল কে মুখ্যুমন্তী ধরতে বল্লো। পুলুশ তাকে খুঁজেই পেলো না। সে আগাম জামিন নিয়ে নিলো।
    এসব ভালো লক্ষণ। যা হচ্ছে খোলাখুলি, নো গুপচুপ।
  • কোয়ার্ক | ১৭ মে ২০১২ ১২:৩৭522363
  • বেচারা অপু, এত আশা (এবং আশঙ্কা) নিয়ে গুরুত্বপুন্ন একটা আলুচানা শুরু কল্ল। শেষে কিনা তাকেই চুপ ক'রে থাগতে হচ্ছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যুদ্ধ চেয়ে মতামত দিন