এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Hari | ১৬ এপ্রিল ২০১২ ০০:২০521718
  • M. J. Akbar এর পুরানো লেখা থেকে "Mamata Banerjee won a fabulous victory last summer because the Left Front had forgotten how to rule. It would be a tragedy for Bengal if it discovered that Mamata Banerjee had never learnt how to. "
    এখানে লিংক টা দিলাম
    http://www.columnspk.com/soft-hiss-from-the-mamata-balloon-by-m-j-akbar/
  • Lama | ১৬ এপ্রিল ২০১২ ০৭:২২521729
  • http://bartamanpatrika.com/content/main5.htm

    ভাবছি, কেউ যদি তৃণমূল সেজে বিয়ে করে, আর বৌভাতের পর সিপিয়েম হয়ে যায়?
  • S | ১৬ এপ্রিল ২০১২ ০৮:৩৮521740
  • দেকেচো, একে বলে সুদুরদর্শিতা। নেক্সট জেনেরেশনের কতা একন থেকেই ভাবতে হচ্ছে। কিন্তু ....
  • kelo | ১৬ এপ্রিল ২০১২ ০৮:৪৩521751
  • কমরেড, ওপরে লামাদার দেওয়া লিঙ্কটা এই খবরের পরিপ্রেক্ষিতে পড়ুন।

    http://www.bartamanpatrika.com/content/music3.htm

    যদি লিঙ্ক ভেঙ্গে যায় তবে বর্তমানে - বাঁ পাশের 'মানেকার বিয়ে' লেখাটি পড়ুন, ওটা এরই লিঙ্ক।

    পড়লেই সব ক্লিয়ার হবে।

    দিদি সাধে কি বলেছেন আগে সব ক্রসচেক করে নিতে!
  • MR | ২১ এপ্রিল ২০১২ ২৩:৩৪521784
  • এবার বোধহয় মম্‌তাজী কেন এতো সাউথি শাড়ী পড়ছে তার কারণ পাওয়া গেলো। -৬০০ শাড়ীর অর্ডার।

    এর বঙ্গানুবাদ পেলে আরো ভালো হত।
  • pi | ২২ এপ্রিল ২০১২ ০০:১০521796
  • ওপার থেকে আবু মুস্তাফিজ লিখেছেন :

    দিদিকে বৌদি বানিয়ে নিন, আর নোটাকে কচি পাঁঠা
    লিখেছেন: সবুজ বাঘ •
    -----------------------------------
    ব্যক্তিগত ঝামেলা এমনই যে বিস্তর জনগুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারও গায়ে বিন্ধে না। তবু কিছু কিছু বিষয় এমনই যে মাথায় গেঁথে থাকে, পরে তা পেকে ফোঁড়া বাঁধিয়ে ফেলে। এমতাবস্থায় বেলের কণ্টক দ্বারা ফুটো করে ভিতরের পুঁজ বাহির করিতে না পারিলে ফোঁড়াটা টাটায়।

    এই যেমুন ঐদিন চোখে পড়ল মমতা দিদির খাসা কিছু ছবি এঁকে কোনও এক গাঁয়ের প্রফেসর সাব ধৃত খাইছে। তাহারে তৃণমূলের লুকেরা মেরে ভর্তা বানিয়ে পুলিশে দিয়েছে (পুরো ঘটনা জানি না, তাই অতিরঞ্জন কিংবা ক্ষীণরঞ্জন ক্ষমাড়)। হেহেহেহে। এইসব ঘটমা চরম আমোদময়।

    কিন্তু আমোদে একটু প্রমোদ ছিটিয়ে দিলেন কলিকাতার এক নেট বন্ধু। উনি খুব বিমর্ষ চিত্তে কহিলেন, জানেন কিছু? আমাদের তো ছয় বন্ধু গ্রেফতার। একজনকে ছেড়েছে, তবে আবার ধরতে পারে। দিদি যা শুরু করেচে না?

    আমি মনে মনে হাসি। ফিচফিচ করে হাসি। আর বলি, দিদিকে বৌদি বানিয়ে দিন, তাহলেই সব ঠিক হয়ে যাবে।

    নেটবন্ধুও ফিচফিচ করে হাসেন। কিন্তু কহিতে ছাড়েন না, দাদা পাওয়া যে দুষ্কর!

    আর তখনই আমার মস্তিষ্কে ঝেই করে বাড়ি পড়ে। মনে পড়ে আমাদের নোটার ন্যায় কচি পাঁঠার কথা। বাইনচোদের বাচ্চুকে পাকিস্থানে না পাঠিয়ে যদি দিদির কাছে ভেট পাঠানো যেত, তবে তিস্তায় মমতার জল খলবল করিতো বৈকি। আর নোটার ন্যায় কচি পাঁঠার অভাবে বাঘেরা রেহাই পাইতো পাকি চিড়িয়াখানায় বেঘোরে প্রাণ হারানোর শঙ্কাত্থন

    http://unmochon.net/node/1567
  • kc | ২২ এপ্রিল ২০১২ ০০:২৫521807
  • 12:10 AM এর কুৎসিত জোকটা এখানে শেয়ার করার কারণ?
  • aka | ২২ এপ্রিল ২০১২ ০০:২৮521818
  • ভদ্রলোক অত্যন্ত খচে গেছেন। তবে ওনার লেখা পড়ে আমিও রেগে গেলাম ওনার ওপরে। মোটে ভালো লাগল না।
  • pi | ২২ এপ্রিল ২০১২ ০০:৩৩521829
  • তিস্তা নিয়ে বাংলাদেশের লোকজন তো খুবই খচে। তাঁরা যা বলছেন, তাই নিয়ে বাকির কী বলেন, সেটা ওনারাও জানুন।
  • Ishan | ২২ এপ্রিল ২০১২ ০১:০১521840
  • এই ভাষা বোঝা আমার কম্মো নয়। তবে যেটুকু যা বুঝলাম তাতেও ভদ্রলোকের প্রতিবাদের ভাষা আমারও বাজে লাগল। "দিদিকে বৌদি বানিয়ে নিন' আবার কি ধরণের রসিকতা?
  • d | ২২ এপ্রিল ২০১২ ১৮:২২521873
  • সবুজ বাঘের লেখাটা অতীব কদর্য্য লাগল। নোটা বোধহয় লোটাস কামালকে বলা হচ্ছে। সব মিলিয়ে 'ছি:' (ফন্ট ৭২ বোল্ড)
  • umesh | ২২ এপ্রিল ২০১২ ১৯:৩২521884
  • প্পন তো দিদি'র কার্টুনের বন্যা বয়ে দিয়েছে। তুমি কি দিদি কে বা তার ভাই দের ভয় পাও না?
  • Lama | ১৭ মে ২০১২ ০১:৪১521907
  • ন্যাতাদের পাতাজোড়া অ্যাড বা জীবদ্দশাতেই নিজের মূর্তি গড়ানোর মধ্যে আমি অস্বাভাবিক কিছু দেখি না। বিকৃতমস্তিষ্ক মানুষ কোথাও কোথাও থাকতেই পারে। তারা ফাঁকতালে মন্ত্রীসান্ত্রী হয়ে যেতেও পারে।

    আশ্চর্য এটাই, যে আমরা এদের ভোট দিয়ে মন্ত্রীসান্ত্রী বানাই।
  • Toon Army | ১৭ মে ২০১২ ০৮:২৮521918
  • এটা কি কালকের অ্যাডটা (ভিডিও ব্লক করে দিলো বলে দেখতে পেলাম না) - যেটা টেলিগ্রাফেও চার পাতা জুড়ে দিয়েছিলো?
  • প্পন | ১৭ মে ২০১২ ০৮:৫২521929
  • ওটাই, ভরসাপূর্তির।
  • রাজদীপ | ১৭ মে ২০১২ ০৯:৫৪521940
  • ভরসাপুর্তি তো সবাই করছে ... এমনক্ষি সিপিএম নেতারাও ও দুঃখু দুঃখু করে সেলিব্রেট করছে ;-)

    তবে জানতে ইচ্ছে করে সেই যারা বলেছিলেন

    "ওঃ এইবার বাংলায় ফেরা যাবে"

    "আঃ অনেকদিন বাদে মাংসভাত খেয়ে রাতে ভাল করে ঘুমোবো"

    "উঃ আজ কুড়িটা পিজা খাবো "

    তারা ? তারা কিভাবে পুর্তি বা ফুর্তি করলেন ?
  • অপু | ১৭ মে ২০১২ ১০:০৬521951
  • আমার কমরেড ভাই দের খুব ভালো লাগবে না। তবু লিখি। শিক্ষা কে রাজনীতিকরনের ( দুষ্টু লোকে রা 'অনিলায়ন' বলে অভিহিত করে একে)। ১৬ জন যোগ্য অধ্যাপক নেওয়া হল প্রেসি তে। এদের নিয়োগ হয়েছে একটি উচ্চ মানের কমিটির দ্বারা। রাজনৈতিক রং এখানে প্রাধান্য পায় নি। শিক্ষকের যোগ্যতাই একমাট্র মাপকাঠি হিসাবে পরিগণিত হয়েছে।
  • নেতাই | ১৭ মে ২০১২ ১০:১০521962
  • প্রেসি আগে সব অযোগ্য লোকে ভর্তি ছিলো?
  • kc | ১৭ মে ২০১২ ১০:১১521973
  • যদিও 'উচ্চ মানের কমিটি'টিই একটি বিশেষ রকমের 'উচ্চ মানের' রাজনৈতিক রং দ্বারা রঙ্গিত।

    ইতি,
    ভাগ্যহীন কমরেড ভাই
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:১৭521995
  • এই যেমন যাদপ্পুরের বর্তমান ভিসি। বিইকলেজের ৯১ অনওয়ার্ডস ছাত্রদের জিগ্গেস করলেই তাঁর সম্পর্কে অনেক কিছু জানা যাবে। সে না হয় বাদ দিলাম - বায়াসড চিন্তাভাবনা। কিন্তু সাক্ষাৎকারে জানা গেলো তাঁর নাকি *অনেক* অ্যাকাডেমিক পেপার-টেপার আছে। মুশকিল হল স্কোপাস বা ডিবিএলপি বা আরনেট-মাইনার ইত্যাদি খুঁজলে একটাও পাওয়া যায় না, বরং আমার নামে ঢের বেশি দেখায়;-)

    তিনি অবিশ্যি *টেম্প*, তা হলেও...
  • অপু | ১৭ মে ২০১২ ১০:১৭521984
  • সব নাহলেও বেশ কিছু তো বটেই। পড়াশুনার মান এক দিনে তো আর নিম্নগামী হয় নি।

    কেসি, এখনো চা খেতে যাও নি ঃ-)
  • Toon Army | ১৭ মে ২০১২ ১০:২০522018
  • পাব্লিকেশন সার্চ এঞ্জিন।
  • অপু | ১৭ মে ২০১২ ১০:২০522006
  • স্কোপাস, ডিবিএল পি এ গুলো কী অরি? খায় না মাথায় দেয়? অভাগা জনে আলো দান করো প্লিজ
  • Tim | ১৭ মে ২০১২ ১০:২২522029
  • কমরেড ভাই সম্বোধনের দ্বারা কি কমরেডরা মামাটিমানুষের কাছে থাকার স্বীকৃতি পেলেন? ;-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত মতামত দিন