এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • r2h | ২৪ জুন ২০২৬ ২৩:১১556668
  • হ্যাঁ মানে পরিমানে অনেক বেশি খেতে হবে - ছোটদের জন্য সেটা বাস্তবসম্মত না।
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ২৩:০৭556667
  • @মানালি, আর্গুমেন্ট করা তো ভালো। বিশেষ করে সমাজ বিজ্ঞানীদের জন্য। সমাজ বিজ্ঞানীরা তো টেকনিক্যাল কাজ করতে পারবে না। সুতরাং আর্গুমেন্ট সমাজ বিজ্ঞানীদের সার্ভাইভালের জন্য অত্যাবশ্যক।
  • শ্রীমল্লার | ২৪ জুন ২০২৬ ২৩:০৫556666
    • r2h | ২৪ জুন ২০২৬ ১৭:৪৪556625
    • “হুঁ, কাগুজে গুরু বছরে অন্তত গোটা দুই বের করতে পারলে খুবই ভালো হত।”
     
    হুঁ। আমিও চাই হোক। তবে আমার একার চাওয়াতে তো আর কিছু হবে না। আরও অনেকে কী ভাবছেন, সেটা জানাও জরুরি। আর তারইসঙ্গে প্রয়োজন আর্থিক জোগান। যদি কখনও এই পত্রিকা আবারও প্রকাশিত হতে শুরু করে, তবে আমি আর্থিকভাবে সাহায্য করতে রাজি আর প্রস্তুত আছি।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ২২:৪৭556665
  • নারায়ণ সান‍্যালের 'রূপমঞ্জরী' পড়েছেন স‍্যান্ডি দা? আবার নেমড্রপ করলাম। যাই হোক, এইসব বাবা-টাবাদের প্রকৃত রূপ সেই সপ্তদশ - অষ্টাদশ শতাব্দীতেও কীরকম ছিলো তার ইতিহাসনিষ্ঠ উন্মোচন আছে। সঙ্গে সর্বহারা বাগদী সর্দারদের প্রতিরোধ। যাদের কিচ্ছু নেই, শুধু হৃদয়ভরা সাহস আর সততা।
  • syandi | ২৪ জুন ২০২৬ ২২:৪৪556664
  • মাদ্রাসাগুলোও পিডোফিলিক টিচারে ভর্তি। ইস্কনের প্রভূরা লীলাবিলাসী জানতাম, পিডোফিলিকও আছে তাহলে। ষোল কলা পূর্ণ একেবারে।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ২২:৪৩556663
  • ব্রিটেনের ক‍্যাবিনেট হাউসের বেড়াল ল‍্যারি বলেছে এই নিয়ে দশবছর চুয়াল্লিশ দিনে সাতবার পিএম বদল হলো। এরকম চলতে থাকলে ইঁদুর ধরবো নাকি প্রধানমন্ত্রীর নাম মনে রাখবো অ‍্যাঁ? তবে বার্নহাম মোক্ষম চাল খেলে দিয়েছে এবারে আর বলার অপেক্ষা রাখে না।
  • Manali Moulik | ২৪ জুন ২০২৬ ২২:৪১556662
  • https://share.google/vIVlkkuGQp5edrsV2
     
    আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। কাছে ছিলো।
     
    Inequality revisited খুঁজতে হবে।
  • syandi | ২৪ জুন ২০২৬ ২২:৩৯556661
  • ২৪ জুন ২০২৬ ০৮:০৯,
    না না ওটা টিপিক্যাল ব্রিটিশ আন্ডারস্টেটমেন্ট। ব্রিটিশ যখন কোন কিছুকে 'নট ব্য়াড' বলে তখন সে মিন করে 'এক্সেলেন্ট'। গ্রুপ মিটিং -এ এক জুনিয়রকে কয়েকটা আইডিয়া দেওয়ায় বস বলল 'নট ব্য়াড আইডিয়াস'। আমি স্বভাবতই মুষড়ে পরেছিলাম, কারণ আমি তখনো ব্রিটিশ আন্ডারস্টেটমেন্টের সঙ্গে পরিচিত ছিলাম না। ওমা, পরের মিটিং- এ দেখি জুনিয়র দেখি সেই আইডিয়াগুলো সব ট্রাই করেছে এবং রেজাল্টগুলো প্রেজেন্ট করছে। তখন তাকে জিজ্ঞাসা করলাম আমার অতি আর্ডিনারি আইডিয়ার উপরে কাজ করে সে সময় নষ্ট করল কেন। তখন সে আমাকে বোঝাল 'নট ব্য়াড' এর কি মানে।
  • Bratin Das | ২৪ জুন ২০২৬ ২২:৩০556660
  • হুতো ইয়ে মানে বলতে চাইছিলাম 100 গ্রাম মাছ হজম করা যত টা সহজ, ডাল ইত্যাদি যে 100 গ্রাম এর সম পরিমাণ প্রোটিন দেবে তাঁকে হজম করা বেশী চাপের
  • syandi | ২৪ জুন ২০২৬ ২২:২৬556659
  • @Ranjan-দা | ২৪ জুন ২০২৬ ০৬:২৮,

    সেনবাবুর Inequality Revisited এবং The Argumentative Indian বইদুটোর যদি লিঙ্ক থাকে তাহলে একটু জানাবেন। পিডিএফ পেলে নামিয়ে সেভ করে রাখব। পড়ে উঠতে কখন পারব জানি না। মানালিকেও বলা রইল।
  • syandi | ২৪ জুন ২০২৬ ২২:২০556658
  • @অনির্বাণ বন্দ্যোপাধ্যায় | ২৪ জুন ২০২৬ ১১:২৬,
    সরকার এবং ক্ষমতাসীন পার্টি যেন তেন প্রকারেণ উত্তর ভারতীয় বর্ণহিন্দুর ডায়েটরি হ্য়াবিট চাপাতে চায়। কয়েকদিন আগেই লিখেছিলাম সি বি এস ই- এর কেমিস্ট্রি বইতে ঢালাওভাবে প্রাণীজ ফ্যাটকে ক্ষতিকর ফ্যাট এবং উদ্ভিজ্জ ফ্যাটকে একদাগে উপকারী ফ্য়াট বলা হয়েছে। বুঝতেই পারছেন একেবারে কাঁচা বয়সে মাথায় ধর্মীয় আইডোলজী ঢোকানো হচ্ছে, তাও আবার বিজ্ঞান বইতে অর্ধসত্য এবং মিসইনফর্মেশান প্রচারের মাধ্যমে।
  • @কেউ না | ২৪ জুন ২০২৬ ২১:২৪556657
  • নেটে বাজেট অধিবেশনের কিছু ক্লিপ দেখছিলাম। একটায় কৌস্তভ বাগচী বিধানসভার মধ্যে হিন্দিতে বক্তব্য রাখছিলেন।
  • | ২৪ জুন ২০২৬ ২১:১৫556656
  • আর ইস্কনের নামে তো বেশ কিছু পিডোফিলিয়ার অভিযোগ আছে। ল স্যুটঅ আছে। তো এই ইস্কনকে দড়াম করে ডবল ইঞ্জিনের রাজ্যগুলোতে বাচ্চাদের স্কুলের মিলের দায়িত্ব দেবার ( টেন্ডার ফেন্ডারের তোয়াক্কা না করে) পেছনের কারণটা ঠিক কী? মানে আন্ডার দ্য টেবল ডিলটা কী সেটা কোথাও লেখালিখি হয়েছে?
  • r2h | ২৪ জুন ২০২৬ ২১:১৪556655
  • হুঁ। কিন্তু তাতে কী, উন্নয়ন বাজেট এয়ারপোর্ট ফ্লাইওভার ইসকন পনীর ফাঁকা রেলস্টেশন।
  • | ২৪ জুন ২০২৬ ২১:০৯556654
  • কার্তিক মহারাজের নামেই তো মলেস্টেশানের অভিযোগ আছে।
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ২১:০১556653
  • //মাইনে, ডিএ এসব বৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা কবে আন্দোলনে নামছে?//
     
    বিরোধীরা নয়। যারা বেসরকারি চাকরি করে তারা কিছুদিন পর থেকে আন্দোলনে নামবে।
  • r2h | ২৪ জুন ২০২৬ ২০:৪৯556652
  • ভারতের মত একটা দেশে মিড ডে মিলের দায়িত্ব একটা প্রশ্নযোগ্য ধর্মীয় প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া, পুষ্টি, খাবারের ধরন ও মান বিষয়ে বিশেষজ্ঞ মতামতকে অগ্রাহ্য করে, যে প্রতিষ্ঠান অলরেডি অন্য রাজ্যে ছড়াচ্ছে, এটা 'সমালোচনাযোগ্য' হলেও বাজেট...

    এমনিতে পার্টির ঝাণ্ডাধরা লোকেদের এসব বলতে শুনলে তেমন কিছু খারাপ লাগে না। ওটা প্রকাশ্য, কাউন্টার করা সহজ।
    ব্রতীনদা প্রাণীজ প্রোটিন হজম করা সোজা নিয়ে কী বললে বুঝলাম না। এই নিয়ে কেউ কিছু লিখলে পারে। মাইক্রো ও ম্যাক্রো নিউট্রিয়েন্ট নিয়ে কী সব আছে না?
  • বাজেট | ২৪ জুন ২০২৬ ২০:৪৬556651
  • মাইনে, ডিএ এসব বৃদ্ধির প্রতিবাদে বিরোধীরা কবে আন্দোলনে নামছে?
  • কেউ না | ২৪ জুন ২০২৬ ২০:৩৯556650
  • হাওড়া স্টেশন এর জমি থেকে জবরদখল সরানো হচ্ছে, আর তার জন্য মাইকে ঘোষণা হচ্ছে হিন্দি তে। আর কোনো অ- হিন্দিভাষী শহরের রাজধানী তে কোনো ঘোষণা হিন্দি তে হয় বলে কেউ জানেন কি ?
  • | ২৪ জুন ২০২৬ ২০:৩২556649
  • আরে মহায়, শুধু কল্যাণী নাকি ? পুরুলিয়া, বালুরঘাট, মালদা, সর্বত্র এয়ার্পোর্ট হবে। ওদিকে কোচবিহার আর হাসিমারাতে দুটো ছোট আছে, সেগুলোও বাড়বে ! এরপর তো অ্যাপক্যাবের বদলে অ্যাপ দিয়ে লোকে প্লেনে চড়বে।

    মানে, এসবও নাকি বাজেট।
  • হেঁয়ালি | ২৪ জুন ২০২৬ ২০:১৬556648
  • আর আদানীকে সেসব জনশূন্য বিমানবন্দর ম্যানেজ করতে দেয়া হবে
  • X | ২৪ জুন ২০২৬ ২০:১৪556647
  • দ্বিতীয় এয়ারপোর্ট অপারেশনাল থাকবে তো? ইউ পি তে যেমন সাতটা নতুন এয়ারপোর্ট এ ছটায় কোন কমার্শিয়াল ফ্লাইট নেই। গ‍্যাংটক এও একই অবস্থা- কল‍্যানীতে আলাদা কিছু হবে কি? ইন্ডাস্ট্রি বা ইনকাম জেনারেট না করলে সায়েব এর বাকি পাঁচটা ভ‍্যানিটি প্রজেক্টের মতো হাজার হাজার কোটির অপচয় ছাড়া কিছু হবে বলে মনে হয়না
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ২০:০৩556646
  • নতুন শহরের পত্তন তখনই করা হয় বা উচিৎ, যখন কোনো শহর তার চূড়ান্ত পর্যায়ে পৌছে যায়। কোলকাতা কি চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে? বা কোলকাতা বিমানবন্দর তার ইউটিলাইজেশনের চূড়ান্ত পর্যায়ে পৌছে গেছে? এছাড়া বিমান বন্দরের আসে পাশে কিছুটা রেডিয়াস জুড়ে প্লেন নামার কারনে জমির দাম কমে যায়। সুতরাং কল্যানি ও অন্যান্য জায়গার ক্ষেত্রে বিমানের চেয়ে রেল যোগাযোগের প্রয়োজনীয়তা বেশি। তাছাড়া শিল্পের জন্য বিভিন্ন কাঁচামাল হয় রেল না হয় রোডে আসে। সেক্ষেত্রে বিমানবন্দরের কোনো ভূমিকা নেই।
  • r2h | ২৪ জুন ২০২৬ ১৯:৪৬556645
    • | ২৪ জুন ২০২৬ ১৯:৪১
    • ... কিন্তু রাস্তা তো ভাল বানিয়েছিল...
     
    ঠিক, ঐটাই। এই 'কিন্তু'র ল্যাজ ধরে জাস্টিফিকেশন, এ খুবই শুনতে পাই।
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ১৯:৪৫556644
  • *** বিমান বন্দর, *** কল্যানি
  • | ২৪ জুন ২০২৬ ১৯:৪৫556643
  • কলকাতার কাছে দ্বিতীয় এয়ারপোর্ট, এ অনেকদিনের প্ল্যান, কেন্দ্রের বিমানমন্ত্রকের। কিন্তু যেখানে হবে, সেখানে জমি নেওয়া সম্ভব ছিল না মমতার পক্ষে, মুসলমান আর ছোটলোকদের থাকার জায়গা সেসব। বিজেপির তো ওদের দরকার নেই, ফলে কিছু একটা করতে পারে, মনে হয় এতসব ভাঙাভাঙি ঐ জমিটমি নেওয়ার ট্রেলার। এই জমি নেওয়া ইত্যাদি তো করতে হবে, সব ডাবল ইঞ্জিন রাজ্যেই হয়েছে, এসবের জন্যই তো সব রাজ্যেই তাদের ভোটে জিততে হয়।
  • | ২৪ জুন ২০২৬ ১৯:৪১556642
  • হ্যাঁ, r2h র ১৯ঃ২২ প্রসঙ্গে, হিটলার গ্যাস চেম্বার করেছিল সে ঠিক কিন্তু রাস্তা তো ভাল বানিয়েছিল। সেসব রাস্তা নাকি এখনো আছে। একই কথা এদের নিয়েও, সবই টেনে নামাচ্ছে অথচ প্রচার করে প্রভূত 'ইনফ্রা' হচ্ছে, মানে ঐ বড় বড় রাস্তা। কোংগুলো ত্থেকে টাকা খাওয়ার কল আর লোকে যাতে হাপিত্যেস করতে পারে যে ইউপিতেও এত রাস্তা হয়ে গেল, পঃবঃ এ তো কিছু হল না। এসব প্রচার, হোয়া স্টিকার, প্রচুর চলেছে।
  • ar | ২৪ জুন ২০২৬ ১৯:৪০556641
  • আচ্ছা, কনেইস ঘোষিত ইউজেনিক্স-বাদী ছিলেন না? তার অর্থনীতি আর ইউজেনিক্স সংক্রান্ত ধারণাগুলো শুনেছি বেশ ইনটারকানেক্টেড ছিল।
    আমার ভুলও হতে পারে!!!
     
  • তরমুজ | ২৪ জুন ২০২৬ ১৯:৩১556640
  • //বাজেটে শিক্ষা, সেবা, শিল্প, স্বাস্থ‍্য ও কৃষির অনেক ধারণাই আমার ব‍্যাপক লেগেছে//
     
    শিক্ষা সেবা স্বাস্থ্যে কোন বিষয়গুলি ভালো লেগেছে? এবং কেন? আর দান খয়রাতির বাজেট তো আগেও হয়েছে। সুতরাং তাতে নতুনত্ব কিছু নেই।
     
    আর সাবসিডি দিক তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু তার ফলে কোন শিল্পগুলো আসলো? তাতে অর্থব্যবস্থার কি লাভ হলো? কর্মসংস্থানের কি হল? এগুলোই দেখার বিষয়। এছাড়া সাবসিডি নিয়ে কোনো প্রোজেক্ট না করাকে বলা হয় চুরি করা। সুতরাং শুধু সাবসিডি দিলে হবে না। সাবসিডির ফল দেখতে হবে। এবং রেশিও বার করে আলোচনা করতে হবে। যেহেতু রাজ্যে নতুন তাই কিছুদিন সময় দিতে হবে। তারপর এই বিষয়গুলি নিয়ে আলোচনা করতে হবে। কিন্তু বারো বছর ধরে কেন্দ্রে এবং অন্যান্য রাজ্যগুলিতে এদের ট্র্যাক রেকর্ড খুবই খারাপ।
     
    এছাড়া এত এয়ারপোর্টের উব্ধোধন করাটা আমার বালখিল্যপনা ও খয়রাতি মনে হয়েছে। কোলকাতা বিমাবন্দর থেকে ক্যালানিতে প্লেনে করে কে যাবে জানা নেই। এর থেকে একটা হেলিকপ্টার সার্ভিস করলেই হত। কিন্তু এর পিছনে অন্য অভিসন্ধি আছে বলে মনে হচ্ছে। হাজার হাজার একর জমি নিয়ে যদি এয়ারপোর্ট সফল না হয়। তাহলে ঐ জমিগুলো আ আ কোম্পানিকে এক টাকায় দিয়ে দেবে। আ আ কোম্পানি এসে সবজির ব্যবসা করবে। এটাকে বলা হয় চুরি। চুরি সরকারি টাকার হতে পারে। আর সাধারন মানুষকে যদি ন্যায্য জমির দাম দেওয়া না হয়, তাহলে সেটা হবে সাধারন মানুষের টাকা চুরি। সেক্ষেত্রে জমি নীতি শিথিল করার বিষয়টা সব থেকে বেশি বিপজ্জনক।
  • | ২৪ জুন ২০২৬ ১৯:২৯556639
  • কার্তিক মহারাজ না কে যেন মহান সাধু আছে, সে নাকি কলকাতার রাস্তার নাম বদলের দায়িত্ব পেয়েছে। যেখানেই পাঠান - মুসলমানি নাম, সব কাটা হবে। সিএম বলেই দিয়েছে। আর কলকাতাই বা কেন প্রথম থেকে ? ক্ষমতাকেন্দ্র দখল করার ব্যাপার তো বটেই এবং সাপোর্টারদের খুশী করাও, সেসবের ওপরে এটাও শিক্সিতজনকে বুঝিয়ে দেওয়া যে তোমরা ভরসা রাখতে পার কিন্তু আমরা কোন ভরসা দিচ্ছি না যে আমরা বুঝেশুনে চলব।

    তো বাজেট ফাজেট করতে হয় বলে করা, আসল কাজ বলতে তো এইগুলো করা হবে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত