Anirban লিখছে, "প্রথমত, দামী কফি খুব খারাপ হতেই পারে। কিন্তু আমি চাই দামের মধ্যে যেন কতকগুলো শর্ত ধরা থাকে। যেমন, কফিটা যে বানিয়ে দিচ্ছে, সে যেন পরিষ্কার জামা পরে থাকে। যেসব সরঞ্জাম ব্যবহার করছে, সেগুলো যেন তকতকে হয়। পাড়ার মন্টুদা কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে আর সৌখিন ক্যাফে প্রচুর দাম নিয়ে কফির বদলে গরম জল পরিবেশন করলে আমি বাড়ি ফিরে গুগল রিভিউতে ক্যাফের নামে খিস্তি লিখব এবং চাইব মন্টুর দোকান ভেঙে যাক কেননা ওটা একটা সাবস্ট্যান্ডার্ড এস্ট্যাব্লিশমেন্ট।"
এটা পড়ে যেটা মনে হয়, আপনি মশাই কফির দোকানে কফি "খেতে" (পান করতে) যান না, আপনি বাইরের চাকচিক্য দেখতে যান। ওসব নিয়ে অধিক ব্যস্ত থাকেন যার জন্য "দামী কফি খুব খারাপ 'হতেই পারে' " বলে কাজ সারছেন ও "চাই দামের মধ্যে যেন কতকগুলো শর্ত ধরা থাকে। যেমন, কফিটা যে বানিয়ে দিচ্ছে, সে যেন পরিষ্কার জামা পরে থাকে। যেসব সরঞ্জাম ব্যবহার করছে, সেগুলো যেন তকতকে হয়", মানে ফালতু হলেও আপনার কিছু আাসে যায় না | অথচ দেখুন, "পাড়ার মন্টুদা কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে ... চাইব মন্টুর দোকান ভেঙে যাক কেননা ওটা একটা সাবস্ট্যান্ডার্ড এস্ট্যাব্লিশমেন্ট" | মন্টু যদি বছরের পর বছর তার সসপ্যানে ৭৫ ডিগ্রি সেলসিয়াস তাপমান রেখে (মানে বছরের পর বছর, জল, চা, আর দুধ ফুটিয়ে যান), এবং "কোনোদিন না ধোয়া সসপ্যানে দারুন স্বাদের চা বানালে" মানুষের তো ক্ষতি হবার বিশেষ সম্ভাবনা দেখছি, উল্টে চা খেয়ে লোকে বরং পরিতৃপ্তই হবে। কেন তার ব্যবসা চৌপাট করতে চান কেন মশাই? এ কিরকম যুক্তি?
অনেকদিন ধরে একই পাত্রে না "ধুয়ে" রান্না নিয়ে আপত্তি? তাহলে ...
ধরুন আপনি যদি ইউরোপ বা আমেরিকায় pot-au-feu (pottage) যাকে অনেকে perpetual stew বা hunter's srew বলেন, খেতে যান, আপনি কি বলবেন কি সাংঘাতিক আনহাইজিনিক, কারণ সে বাসনও ওঁরা হয়ত কয়েক দশক ধরে মাজেন না (আপনার মন্টুদার মতন)? বা পুরনো দিল্লির শতাব্দী প্রাচীন নিহারী? সেও তো ঐ, বাসন ধোয়ার বালাই নেই, বছরের পর বছর (কারো কারো মতে শতাব্দী কেটে যায়), স্ট্যুয়ের বেসের মধ্যে মাংস ঢালা হচ্ছে, রান্না হয়েই চলেছে | ঘেন্না লাগছে?
হাতের কাছে ঝাঁ চকচকে ব্যাঙ্কক তো রইলই সেখানেও wattana panich, ৪৫ বছরের ওপরে সুপ রান্না করে চলেছে, রীতিমত সেলিব্রিটি
এদের কাছে পাড়ার perpetual tea maker মন্টুবাউ তো শিশু মশাই |
সব সাবস্ট্যানডার্ড? আনহাইজিনিক?