এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • একক | ৩০ মে ২০২৬ ০৩:১৩555072
  • :(( সেই আরকি
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০৩:০৫555071
  • আচ্ছা, তাহলে 'ওয়ক্ত' এর ইউনিট একটু বদলে নিন। দিনে একবেলা না হয়ে সপ্তাহে একবেলা :-)
  • একক | ৩০ মে ২০২৬ ০৩:০২555070
  • দারুর দামের জন্যেই তো অনেক রোজগার করা দরকার। এক ওয়ক্ত দারু, মানে ধরুন বড়লোকিপনা না করে একদম বেস লেভেল হুইস্কি, মানে বাজে গন্ধ বা বিশ্রী স্বাদ নয় এমন, বাড়িতে বোতল নিয়ে এলে, ১২০০ টাকা। পাবে গেলে, ট্রিংকা ফিংকা বাদ্দিলুম, জাস্ট ব্রডওয়ে গেলেও মাথাপিছু দুহাজার।
     
    তিরিশ দিনে পঞ্চাশ থেকে ষাট হাজার। এই টাকাটা প্রতি মাসে ওড়াতে, মূল রোজগার চারগুণ হওয়া দরকার।
     
    এক ওয়ক্ত কী দারু কি অত সোজা :(( :(
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০২:৫২555069
  • দুত্তোর! সম্বোধন ভুল হয়ে গেলো! আগের পোস্ট 'r2hকে' কে
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০২:৫১555068
  • r2hke,
    আপনার ১ঃ০৪ এর পোস্টের বক্তব্য নিয়ে একটা কথা একটু বুঝতে চাইছি। আগেই ডিসক্লেমার দিয়ে রাখি যে আমার কিন্তু কোনো পলিটিক্যাল অ্যাজেন্ডা নেই। শুধু কৌতূহল থেকে আপনার পার্সপেক্টিভ বুঝতে চাওয়া। এখানে কী কিছুটা সিধু জ্যাঠার "... তাই আমি কিছুই করিনা। শুধু মনের জানালা গুলো খুলে বসে থাকি..." গোত্রীয় দর্শনের কথা বলছেন? কিম্বা "দো ওয়ক্ত কি রোটি, এক ওয়ক্ত কা দারু" মিলে গেলো তো ব্যস সেই যথেষ্ট, আর কিছুর পেছনে আমার ছোটার দরকার নেই, সেই দর্শন? এই দুটোরই ক্ষেত্রে কিছু জিনিষ ত্যাগ করার ব্যাপার চলে আসে না? পিয়ার প্রেশার, পরিবারের এক্সপেক্টেশন, স্টেটাসের উচ্চতা, একটা বিশেষ ধরণের লাইফস্টাইলের মোহ (বা সুযোগ সুবিধা) ইত্যাদি? সেইগুলো ত্যাগ করতে কতজন সত্যিকারের উৎসাহী বা সাহসী সেটাও একটা জিজ্ঞাসা বটে। এরকম লোক যে নেই তা কখনোই বলতে পারিনা। সংখ্যায় কম হলেও আজকাল কিছু লোককে 'সফ্ট লাইফ' বা 'মিনিমালিস্ট লাইফ' এর চাহিদা প্রকাশ করতে দেখেছি। কিন্তু উল্টো দিকটা এখনো অনেক বেশি ভারী তাও দেখেছি। যাই হোক, আপনার বক্তব্য শুনতে আগ্রহী রইলাম। আমি নিজে দু একটা জিনিষের খোঁজে অনেক কিছু ছেড়ে দিয়ে, যারপরনাই আঙুল তোলা, উপহাস, তাচ্ছিল্য ইত্যাদি স্বীকার করে এক অপ্রচলিত রাস্তায় হাঁটছি। তাই অন্যদের মনের কথাও শুনতে ইচ্ছে করে।
  • একক | ৩০ মে ২০২৬ ০২:৪৩555067
  • আরে বাল সাবসিডি মানে কিছু লোকজনকে পোষা। পুষছি কেনো? না, তাদের শোষন করতে হলে মিনিমাম হিউম্যান কন্ডিশনে রাখা দরকার তাই। শোষন জরুরি কেন? নইলে আমাদের সারপ্লাস জেনেরেশনের কেত্তন বন্ধ হয়ে যাবে তাই। কারো প্রতি প্রেম পিরিত থেকে সাবসিডি করা হয়না। আর অদূর ভবিষ্যতে এই গ্যাপ রোবট এয়াই ইত্যাদি দিয়ে পুরন হবার চান্স অলমোস্ট নিল কারন এনার্জি বিলের যা বহর তা সাবসিডির কয়েকশ গুন। ওই কে কোথায় বাড়িতে কুলার লাগিয়ে সাবসিডি তোলে ওসব কর্নার স্পিল ধরেও, সাবসিডি সারভস পারপাস।
     
     
    ক্যাপিটালিস্ট হলে ঠিক করে হোন। ধান্দা বুঝুন। সাবসিডি ব্যাপারটা - আহা উহারা খেয়ে পরে বাঁচুক - টাইপ কোনো দানছত্তর না। কোনো গরিব গুরবোর উন্নতি করা মূল লক্ষ্য না।
  • r2hকে | 2601:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০২:১৯555066
  • "এই যদিটা খুবই বড় - আর মনে হয় অসম্ভব।"

    হ্যাঁ আমার মা বলতেন, "যদির কথা নদীতে"। "যাঁদের হাতে লাগাম" তারা ভাটের পাতায় নেচে বেড়ানো শাইনিং চাড্ডিদের মতন। এরা দিব্যি স্পষ্ট বুঝতে পারছেন কত লক্ষ অসহায় মহিলা বাদ পড়বেন, তাঁদের কত বড় একটা অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, তাও সমানে কুযুক্তি দেবেন।
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০২:০৫555065
  • হ্যাঁ সেটাই হল দুঃখের কথা।
  • প্রযুক্তি | 165.*.*.* | ৩০ মে ২০২৬ ০২:০১555064
  • প্রযুক্তি জিনিষটাই তো এভোলিউসানের পিঠের ফোঁড়ার মত বেড়েছে! আস্তে ধীরের কি আছে, আস্তে চলার জন্যে প্রযুক্তি নয়, প্রায়শঃই মনে হয় খুব একটা সরু তারের ওপর দিয়ে অনন্ত হাঁটা চলছে, হয়ত একদিন হাঁটুরে সুদক্ষ হয়ে এটাকেই এভোলিউসানের নিয়ম বানিয়ে নেবে, হয়তবা পা ফসকে ফেলে আদি নিয়মই বহাল থাকবে!
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০১:১৪555063
  • এইটা না, মানে কিছু দশক আগে রাজাগজা জমিদারের ঘরে জন্মালে ঠিক আছে, কিন্তু সাধারন পেশাজীবি ঘরে জন্মালে কিন্তু চাপ ছিল। মানে এখনকার থেকো বোধহয় বেশিই চাপ ছিল। কয়েক দশক আগে পর্যন্তও ভাবুন, ভালো রোজগারপাতি করেও পরে সঞ্চয় কম, বিনিয়োগ নেই, বীমা নেই- ঐসব কারনে কত লোক কেস খেয়েছেন। বেশ কয়েক শতক পেছোতে পারলে তাও হয়তো একরকম যত্রতত্র, হট্টমন্দিরে কাটানো সম্ভব হলেও হতে পারতো।
    আমার বরং মনে হয় অ্যাই আদি প্রযুক্তি এই জিনিসটা ধীরে ধীরে করতে পারে- যদি যাঁদের হাতে লাগাম তাঁরা সেরকম একটা দর্শন দ্বারা চালিত হন। এই যদিটা খুবই বড় - আর মনে হয় অসম্ভব।
  • র২হকে | 2409:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০১:০৪555062
  • এইটা আমার বহুদিনের মনের কথা- সব মানুষকে কি পুরো জীবনটা তথাকথিত অর্থনীতিতে অবদান রাখতেই হবে? আমি বলছি না যে জীবনের কোনো ফেজেই সে অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকবে না ও নিজের শ্রম মেধা বা দক্ষতা দান করবে না সম্পদ নির্মাণের জন্য, কিন্তু সারাজীবনটা কি এই কলুর বলদ হয়ে ঘানি টেনে যেতে হবে? তার কি অবসর নেই, অবকাশ নেই,নেই কোন নিশ্চয়তা দু দণ্ড স্থির হয়ে বসার? আজকাল বড়ো হতাশ লাগে, আরো কিছু দশক আগে জন্মালে ভালো হতো মনে হয়, এত প্রযুক্তি নাই বা র‌ইল।
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০১:০০555061
  • ঠিক। এ রাজ্যেতে নাহি রবে হিংসা, অত্যাচার, নাহি রবে দারিদ্র্য যাতনা। খামোখা অত ভাবার দরকার কী। যারা ভাবছে তারা সব অ্যান্টি ন্যাশনাল। যাও সবে নিজ নিজ কাজে।
  • কৌতূহলী | 115.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৫৪555060
  • অনেকে আশঙ্কা করছে যুবসাথীর ফর্ম কি ২৪ পাতার হবে?আমার ধারণা যুবসাথীর দরকার পড়বে না। ডাবল ইঞ্জিন সরকার হওয়ায় রাজ্য সরকারী চাগ্রীই হবে বছরে কয়েক লাখ। তারপর প্রচুর শিল্প আসবে, সেখানে বেসরকারি চাগ্রী আরও কয়েক লাখ। তারপর আইটিসেল এর নিয়োগ তো আছেই। এরপর আর কেউ বেকার থাকবে আদৌ?
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৪৭555059
  •  
    সিরিয়াসলি। বিদ্যাসাগর কলেজ যেন একবিংশ শতকের বাঙালির মাকোন্দো।
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৪৫555058
    • কৌতূহলী | ৩০ মে ২০২৬ ০০:৪১
    • ... ভুল বলেছিলাম। গৃহবধূ নন, যে কোন ২৫ থেকে ৬০ বছর বয়সী যে কোন মহিলাই ...
     
    ও আচ্ছা, থ্যাংকিউ, এইটা আমিও কোথাও পড়ে টড়ে দেখিনি, ধন্দ ছিল।
  • . | ৩০ মে ২০২৬ ০০:৪৫555057
  • থুড়ি লক্ষ্মীর ভান্ডার নয়, অন্নপূর্ণা যোজনা হবে আগের পোস্টে।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মে ২০২৬ ০০:৪৪555056
  • বিদ্যাসাগর কলেজের ছাত্র যারা আবার ক্ষুদ্র চাষি ছিল কদিন আগে দেখলাম তারা সবাই আবার শিয়ালদা স্টেশনের হকার হয়ে গেছে। সবাই ঠিক এক মাস আগে নোটিশ পেয়ে গেছিল, ঠিক সময়ে দোকান সরিয়ে নিয়েছে এবং বলেছে তাদের বিন্দুমাত্র কোনো অসুবিধা হয়নি। তাহলে আমরা যে দেখলাম এতগুলো দোকান ভাঙা পড়ল সেসব আসলে মরীচিকা ছিল, আমরা ফাঁকা প্ল্যাটফর্মে কী দেখতে কী দেখেছি।
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৪৩555055
    • lcm | ২৯ মে ২০২৬ ২১:৩৫
    • ...সাবসিডি বা ওয়েলফেয়ার তো সবসময় দেশের ইকোনমির উন্নতির জন্য নয় ... প্রাইমারিলি দেশের নাগরিকদের সুবিধের জন্য ...
     
    এইটা একটা বড় ব্যাপার।
    • =+- | ২৯ মে ২০২৬ ২১:৫৮
    • ... যেকনো সাবসিডি র উদ্দেশ্য যাতে আস্তে আস্তে টার্গেটেড লোকজনকে পভার্টি থেকে বের করে আনা যায় যাতে এক সময় তারা ইকোনোমিতে কান্ট্রিবিউট করতে পারেন। ...
    আটকে যায় এখানে।

    অর্থনীতিতে কন্ট্রিবিউট না করলে যেন মানুষের কোন দামই নেই। মানে, নেই তা বাস্তব, কিন্তু এখানে তো আর কেউ এমপিকে ঘুষ দিয়ে পাহাড় কেটে কারখানা বানাতে যাচ্ছেন না, তো যা হয়, তার বদলে কী হওয়া উচিত- ঐটুকু সরতেও পা চলে না, এমনই শেকল। অর্থনীতিতে কন্ট্রিবিউট করা মানে যেন কি পাড়ার মেয়ের বিয়ে হচ্ছে হইহই করে কোমরে গামছা বেঁধে মুড়িঘন্ট পরিবেশন করতে ছুটে গেলাম! পৃথিবীর সব মানুষকে সভ্যতার অন্ত পর্যন্ত দিনরাত অর্থনীতিতে কন্ট্রিবিউট করতেই হবে, এ ভালো গ্যাঁড়াকল।
  • . | ৩০ মে ২০২৬ ০০:৪৩555054
  • লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হবে না — এমন কথা ঐ ফর্মে কোথাও লেখা নেই।
    ঐ ভিডিওতে পুরো দেখানো হয়েছে কীভাবে ফর্ম ফিলাপ করতে হবে এবং কেন তথ্য জানতে চাওয়া হয়েছে।
    তবে বৃহস্পতির গতি পর্যবেক্ষণ করবার জন‍্য ঐ নলের কাঁচে চোখ কেন রাখব বাপু? তুমি যে নলের মধ‍্যে ওসব এঁকে রাখোনি তার কী প্রমাণ আছে? এরকম ভাবলে পৃথিবী যে নড়ে তা বোঝানো কার সাধ‍্য?
  • কৌতূহলী | 115.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৪১555053
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৩৭
    সরি, আমি একটা জিনিস একটু ভুল বলেছিলাম। গৃহবধূ নন, যে কোন ২৫ থেকে ৬০ বছর বয়সী যে কোন মহিলাই লক্ষ্মীর ভান্ডার পেতেন, সরকারী কর্মী না হলেই।
  • রমিত চট্টোপাধ্যায় | ৩০ মে ২০২৬ ০০:৪০555052
  • যেসব মহিলা সরকারি বা আধা সরকারি কর্মী ছিলেন অথবা কোনো স্যালারি বা পেনশন পেতেন, তাঁরা লক্ষ্মীর ভাণ্ডারের জন্য এলিজিবল ছিলন না।
  • r2h | 134.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৩৭555051
    • =+- | ২৯ মে ২০২৬ ২২:৪১
    • ...এক মহিলা যিনি চাকরি করেন আর ট্যাক্স দেন - তিনি কেন এই লক্ষী বা অন্নপূর্ণা সাবসিডি পাবেন ?
    কিন্তু
    • কৌতূহলী | ২৮ মে ২০২৬ ২৩:০৩
    • ... লক্ষ্মীর ভাণ্ডার মূলত গৃহবধুদের জন্য চালু ছিল (মানে যাদের আয় সরকারিভাবে নথিভুক্ত নয়)
     
    কোনটা ঠিক?
    আসলে পরিবর্তনের বাজারে একটু কনফিউশন হচ্ছে আরকি, সে হতেই পারে। সেই যে বিদ্যাসাগর কলেজের ক্ষুদ্র চাষির সময় হয়েছিল। অনেকেরই দেখা যাচ্ছে দুয়েকজন বড়লোক ভদ্রমহিলা চেনা আছে যাঁরা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন। কিন্তু আবার লক্ষ্মীর ভাণ্ডার সত্যি প্রয়োজন ছিল এমন লক্ষ লক্ষ মানুষের কথা অনেকের জানা আছে, কিন্তু তাঁদের সঙ্গে চেনা নেই। তো ঐসব গোলমাল আরকি।
  • . | ৩০ মে ২০২৬ ০০:৩৫555050
  • সুপ্রিম কোর্ট এমন অবিচার করলে তার বিরুদ্ধে কী কী করা যেতে পারে?
  • কৌতূহলী | 115.*.*.* | ৩০ মে ২০২৬ ০০:৩৩555049
  • //বিজেপি শিক্ষক সেলের রাজ্য কো-কনভেনর পিন্টু পাড়ুই বলেন, ‘‘ সব শিক্ষকদের বলতে চাই এতে উদ্বেগের কিছু নেই। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গেও কথা বলব। আমাদের দৃঢ় বিশ্বাস কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স জারি করে শিক্ষকদের মুখে হাসি ফোটাবে।’’//
     
    এবার এই প্রতিশ্রুতিতে ভাও খেয়ে কোন টিচার যদি এখন থেকে টেটের প্রস্তুতি শুরু না করেন, তাহলে মেয়াদ শেষ হওয়ার আগেই তার চাগ্রীটি যাবে। কারণ এটা সুপ্রিম কোর্ট এর নির্দেশ। একবছর মেয়াদ বাড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেয়াদও বাড়বে না আর পরীক্ষাতেও বসতে হবে।
     
    এমনি টেট বিশাল কিছু কঠিন পরীক্ষা না। ১৫০ তে ৯০ পেলেই চলে, তায় নেগেটিভ মার্ক থাকে না। কিন্তু যাদের বহুদিন পরীক্ষা দেওয়ার অভ্যাস নেই, তারা যদি মিথ্যা আশায় বসে থেকে পড়াশুনা না করে, ওই ৯০ তুলতেই দম বেরিয়ে যাবে।
  • | ৩০ মে ২০২৬ ০০:১৫555048
  • আনন্দবাজারের খবর। এলাকার মহিলারা মিলে প্রতারণার কেস করতে পারে। তবে সত্যি বলতে কি যারা ১৫ লাখের জুমলার পরে, উজ্জ্বলা যোজনার নামে ঠকবাজির পরেও এদের বিশ্বাস করে তাদের জন্য ঠিকই আছে।
     
  • | 2401:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০০:০৪555047
  • ** দেশ তো চলে তেলের ওপর ট্যাক্স বসিয়ে
  • lcm | ৩০ মে ২০২৬ ০০:০২555046
  • নিউইয়র্ক শহরে মামদানি এখনও সেরকম কোনো ড্র‌্যাসটিক নতুন পাবলিক পলিসি এনেবল করেছে বলে শুনি নি ... অবশ্য সবে শুরু হয়েছে...
  • | 2401:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২৬ ০০:০০555045
  • আর, অত কথার কী দরকার আর পেটোয়া চ্যানেলের কিংকই বা কী, মন্ত্রীসভা গঠন হয়েছে, অর্থমন্ত্রী কী সিএমই থাকবেন না অন্য কেউ, বাজেট নাকি জুন মাসে ! পড়ে পাওয়া ক্ষমতা এসেছে, করবে কী ধারণা নেই।
  • lcm | ২৯ মে ২০২৬ ২৩:৫৭555044
  • ".. লসিম দা নাহয় আগে একটু শিখিয়ে পড়িয়ে দিন আমাদের ..."
     
    আরে নারে বাবা, আমি এবিষয়ে কোনো বিজ্ঞ টিজ্ঞ কিছু নই ... তবে হ্যাঁ আমি যে লিখেছি বেসিক আন্ডারস্ট্যান্ডিং নিয়ে - ওটা আমি ঠিক করি নি ... তুমি একটা প্রশ্ন করেছ মাত্র ... সরি এবাউট দ্যাট ... আড্ডার আবহে একটু ডিসকাউন্ট দিও ...
  • | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২৬ ২৩:৫৭555043
  • ক'দিন আগে দেখলাম, গ্রুপের সি আর গ্রুপের ডি পপের জন্য রিক্রুট হবে কিন্তু তারাই যোগ দিতে পারবে যারা ঐ দুই পদ থেকে অবসর নিয়েছে। ৬ মাসের কন্ট্রাক্ট থাকবে, বাড়তে পারে, ৬৪ র বেশী বয়স হলে চলবে না। অর্থাৎ কম বয়সীদের সুযোগ নেই আর সরকারের কম খরচ। তো দেশ তো চলে সেলের অয়সম ট্যাক্স বসিয়ে আর মমতা চালু করেছিল বলে এঁরা আবগারী থেকে পাওয়া টাকাটা চালিয়ে নিয়ে যাবে। তো এই অবস্থায় নতুন চাকরি বা কী দেবে আর স্কীমই বা করবে অথচ সুনার বাংলা বলে গ্রেটার বাংলাদেশের ঢপ খাওয়ানো হয়েছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত