এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Manali Moulik | ২৮ মে ২০২৬ ০১:২৭554890
  • আচ্ছা, কোচবিহারের পূর্বতন ইতিহাসে রাজা নীলাম্বর, চক্রধ্বজ, নীলধ্বজ এদের নিয়ে ইলাবোরেট রেফারেন্স দিতে পারেন কেউ? ওই অঞ্চলের পরিখা নীলদরিয়া আর নীলাম্বরের তরুণী রানির সঙ্গে মন্ত্রী শচীপুত্রের ছেলের সম্পর্ক, ছেলেকে হত‍্যা করে বাবাকে মাংসের পদ পরিবেশন করা আর তার প্রতিশোধ নিতে নীলাম্বরের শিশুকন‍্যাকে সতীদাহ করায় মন্ত্রীর ষড়যন্ত্র --- এগুলো কি রিউমরস্ না বাস্তব ইতিহাস? আমি গোঁসানীমঙ্গল খুঁজে পেতে দেখেছি তেমন রেলেভেন্ট কিছু পাইনি। কেউ খোঁজ দিতে পারেন?
  • হেঁয়ালি | 103.*.*.* | ২৮ মে ২০২৬ ০১:০২554889
  • ভারত ওয়ান নেশন ওয়ান পার্টি সিস্টেমের দিকে এগোচ্ছে। ১৯৭৭র আগে যেরকম ছিল।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ০০:৪৯554888
  • গতকাল পড়েছিলাম, মালদা আর মুর্শিদাবাদের ডিটেনশন ক্যাম্পে ১৩ জনকে রাখা হয়েছে। আজ পড়লাম সেই সংখ্যা ১৪৩। কারা তারা, কেই বা জানে ! কিন্তু সংখ্যাটা তো অনেক। এদের নিয়েই পুশব্যাক শুরু হবে। এও হেডলাইন দেখলাম যে বাংলাদেশ বর্ডার ফোর্স এইসব কাজে বাধা দেবে। এবং অসমের মুখ্যমন্ত্রী তো গত কয়েক সপ্তাহে আইন না মেনে পুশব্যাকের প্রয়োজনীয়তার কথা বলেছেন, সে নিয়ে বাংলাদেশ আপত্তি জানিয়েছে এবং পঃবঃ র সিএম সেই পথেই যাচ্ছেন যে কোর্টএ জানানোর দরকার নেই, সোজা বিএসএফের হাতে ঐসব লোককে তুলে দিতে হবে। তো পদ্ধতিটি তো শুরু হয়ে গেছে, কনফ্লিক্ট তৈরী করা, এবং এসবের জন্যই তো পঃবঃ এর ভোটে জেতা এত গুরুতর ছিল। এরপর জাতীয় সুরক্ষা, চিকেন'্স নেক - এ চীনের আগ্রাসন ইত্যাদি দেখানো হবে।
  • X | 103.*.*.* | ২৮ মে ২০২৬ ০০:২৮554887
  • ফাইনালি..
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৮ মে ২০২৬ ০০:১৮554886
  • ২০২৪ র লোকসভা ভোট, ওটাই ছিল crux of the matter। ৪০০ পারে হলে যে ছোটলোকদের অসুবিধে, সংবিধান বদলে দেওয়া হবে, তাদের ভোটাধিকারটুকুও যাবে, শিক্সিত লোকেরাই ঠিক করবে কারা গভঃ তৈরী করবে, সেসব তারা বুঝে বিজেপিকে ঠোনা মেরেছিল। অতএব, বিজেপি বুঝেছে যে ঐসব লোককে, যারা সংখ্যায় অনেক, তাদের ভোট থেকে বাদ দিতে হবে। সেখান থেকেই SIR এর উতপত্তি, নিজেদের লোককে কমিশনার করা ইত্যাদি। তো সেই প্রক্রিয়া এখনো চলছে, কোর্ট আজ বলেছে, সব ঠিক চলছে। একটু ভুলভাল হলে কোর্টে আসতে পার, আমরা দেখব। অনেকদিন আগেই এখানে সেখানে লিকেছিলাম, ১৯৫০ সালে ঠিক হয়ে যাওয়া যে সবার ভোটাধিকার থাকবে, সেসব তুলে দেয়া হবে। এবং মনে করিনা যে সেই চিন্তায় মদত দেওয়া শুধুই গভঃ বা প্রধাণ দলের পক্ষ থেকেই হচ্ছে, ক্ষমতা যাদের আছে, স্টেট যাদের দ্বারা গঠিত, মিডিয়া বা কোর্ট অথবা শ্রেণী বা বর্ণগত যাদের প্রতিপত্তি তাদের সকলের দিক থেকে আছে।
  • | ২৮ মে ২০২৬ ০০:০৬554885
  • আজ সুপ্রিম কোর্টে এসআইআর এর মামলার রায় বেরিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে নির্বাচন কমিশানের সম্পূর্ণ অধিকার আছে এসআইআর করার। অর্থাৎ কমিশানের হ্যান্ডবুকে যাই থাকুক সেটা এবারে টুক করে বদলে দেওয়া হবে। এখন থেকে নির্বাচন কমিশনই ঠিক করবে কে ভোট দিতে পারবে আর কে ভোট দিতে পারবে না। এতদিন ভোটাররা নির্বাচন করতেন তাদের প্রতিনিধি হয়ে কে সংসদে যাবেন বা কে বিধানসভায় যাবেন। এখন থেকে নির্বাচন কমিশন ঠিক করবে যে সেই ঠিক করার অধিকার অর্থাৎ ভোটাধিকার সেই মানুষের আছে কিনা।

    কোর্ট আরো জানিয়েছে এসআইআরে কারোর নাম বাদ গেলে তার নাগরিকত্ব যাবেনা। সংশ্লিষ্ট দপ্তরে নির্বাচন কমিশনকে এক মাসের মধ্যে জানাতে হবে। অর্থাৎ এখানে যে ২৭ লক্ষ মানুষের নাম বিচারাধীন অবস্থায় বাদ পড়ে আছে সেই ২৭ লক্ষ মানুষের নাগরিকত্ব যাওয়ার কথা নয়। কাজেই তাঁদের নাগরিক হিসেবে কোনরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা উচিত নয়। এদিকে শাসক দল বলেই দিয়েছেন যাঁরা এসআইআরে বাদ পড়েছেন তাঁরা কোনরকম ভাতা বা সরকারি সুবিধা পাবেন না। ইতোমধ্যেই এসআইআরে নাম বাদ যাওয়ায় ব্যাঙ্ক ঋণের আবেদন অগ্রাহ্য হঅয়ার খবর এসেছে। মুখ্যমন্ত্রী হুমকী দিয়েছেন নাগরিক না প্রমাণ করতে পারলে আদালতে নয় সরাসরি বিএসএফের হাতে তুলে দেওয়া হবে।

    ট্রাইবুনাল নামে এক মহা তামাশার সৃষ্টি হয়েছে বটে। তাতে এই ২৭ লক্ষ সহনাগরিক কবে কীভাবে বিচার পাবেন, আদৌ পাবেন কিনা সবই মহাশুন্যের গর্ভে। মূলধারার বাংলা সংবাদপত্রগুলির একটিও এঁদের নিয়ে কোন ফ্যাক্টবেসড খবর করবে বা আদৌ কোন খবরই করবে তেমন ভরসা বিশেষ নেই। কোর্ট যাই বলুক এঁরা কদ্দুর কী পাবেন, আদৌ বেঁচেবর্তে থাকতে পারবেন কিনা সে নিয়েই যথেষ্ট সন্দেহ থাকছে। প্রথমেই যখন লজিকাল ডিসক্রিপেন্সির কুৎসিৎ অন্যায় শুরু হয়েছিল তখনই যদি বিজেপী বাদে বাকী দলগুলো রুখে দাঁড়াত, সর্বশক্তি দিয়ে বিরোধিতা করত তাহলে এই অবস্থায় এসে দাঁড়াতে হত না এই ২৭ লক্ষ মানুষকে।

    মমব্যান হয়ত ভাবলেন যাক এই সুযোগে যদি বামেদের বা কংগ্রেসের স্থির ভোটার কিছু কমে ওঁরই ভাল। বামেরা এবং কংগ্রেস হয়ত ভাবল যাক এই সুযোগে যদি তৃণমুলের জাল ভোটার কিছু বাদ যায় তো ওঁদেরই ভাল। কেউই সর্বশক্তি দিয়ে ঝাঁপাল না আর এতগুলো মানুষ, জলজ্যান্ত মানুষ স্রেফ সংখ্যায় পরিণত হল। কী হবে এঁদের? অবশ্য মন্বন্তরের সময়ও শুনেছি নিরন্ন আধমরা সহনাগরিকদের পাশ দিয়ে হেঁটে গিয়ে পয়সাওলা বাঙালি ফারপোজে কত কোর্সের যেন ডিনার খেতে যেত। কাজেই গড়পড়তা বাঙালি তার দুর্বল, গরীব সহনাগরিকদের প্রতি খুব সহানুভুতিশীল এমন বদনাম দেবার স্কোপ বিশেষ নেই।
    আরো একটা কথা। ভারতবর্ষে সম্ভবত আর নির্বাচন হবে না নিকট ভবিষ্যতে। শাসক দেখবে কারা মোটামুটি বর্তমান শাসকের পক্ষে, কমিশন নিশ্চিত করবে যেন তারাই ভোট দিতে পারে। দলগুলো এই রায় পড়ে দেখে কী করবে জানি না। আমরা যারা এখনো সত্য ও ন্যায়ের পক্ষে, সমানাধিকারের পক্ষে তারা কী করব তাও জানি না।
  • r2h | 134.*.*.* | ২৭ মে ২০২৬ ২৩:৫১554884
  • এইটা আমি ভাবি। এই যে পশুবাক- এরকম গল্প মেনস্ট্রিম, জনপ্রিয় সাহিত্যে তখন হত। শক্তিপদ রাজগুরু তো খুবই, রীতিমত বাণিজ্যসফল লেখক। তো এই এমপ্যাথির জায়গাটা তখন সৃষ্টিকর্মে ছিল।

    এখন যেন দেখি যে মানুষ যত বেশি কেস খেয়ে আছে, তার ওপর লোকের রাগ তত বেশি- নিশ্চয় এরই দোষ! তুমি অন্য দেশে পোকার মত বেঁচে আছো? তোমারই নিশ্চয় কোন দুরভিসন্ধি আছে! তুমি নিজভূমে পরবাসী হয়ে বস্তিবাসী নিঃসহায়? তোমারই বাপু বদ ঘেটো মেন্টালিটি! তুমি দুটো পয়সার জন্য হন্যে হয়ে দোরে দোরে ঘুরছো? তুমিই নিশ্চয় পরিশ্রম করতে চাও না!

    তারপর আবার মনে হয়, ঠিক তা হয়তো নয়। তার থেকেও অনেক বেশি সেলিব্রেটেড কবি তো সেই কবে হোয়াইট মেন'স বার্ডেন লিখেছেন! এখন দুনিয়াটা অনেক খোলামেলা হয়ে গেছে বলে জনমনের পুঁজ রক্তগুলি খুব বেশি প্রকাশ্যে এসে পড়েছে?

    কিন্তু ঐ আরকি, যখন দেখি প্রিভিলেজড বুদ্ধিমান জানকার লোকেরা নানাবিধ বিদ্বেষের প্রতি চক্ষু মুদে থাকে, তখন মনে হয় এদের মত খারাপ লোক আর হয় না- নিজেদের স্বার্থ তো সবাই দেখে- কিন্তু তা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের যাপনের মূল্যে, তা জেনেও যারা সেসবকে প্রশ্রয় দেয়...

    আমার কৈফিয়ৎ আর হে মোর দুর্ভাগা দেশ মনে পড়ে।
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২৩:৩৪554883
  • আমি ঠিক এটাই বলতে যাচ্ছিলাম। দুঃখ-দুর্দশার অন্ত হয়না। সাধারণ, একাবোকা, গরীব মানুষের দুঃখ-দুর্দশার কি-ছু-তেই অন্ত হয়না। চারদিকের অন্ধকারে দমবন্ধ লাগে। এত সলিড হেল্পলেসনেস যেন হাত দিয়ে ছোঁয়া যায়। মনে হয় তারস্বরে চিৎকার করি!
  • রমিত চট্টোপাধ্যায় | ২৭ মে ২০২৬ ২৩:২৫554882
  • অন্ধকার দিনগুলো যেন এগিয়ে আসছে। সত্যি আর ভাল্লাগছে না।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২২:৪৪554881
  • যেমন ধরুন, বিজেপির প্রোপাগাণ্ডা ছিল বিএসএফকে মমতা জমি দেয়না, ফলে জামতিরা ঢুকে এসে টিএমসিকে ভোটে জেতায়। কথা হল, জমি কেন দরকার, কাঁটাতার বসানোর জন্য না ক্যাম্প তৈরীর জন্য যেখানে অন্য জেলার হোল্ডিং ক্যাম্প থেকে লোক এনে, বর্ডারের ক্যাম্পে রেখে তারপর পুশব্যাক করা হবে ? তো, বাংলাদেশ বর্ডারে এই ব্যবস্থাটিতে ক্রমশঃ হবে, যুদ্ধপরিস্থিতি তৈরী হবে, গ্রেটার বাংলাদ্শ হওয়া বন্ধ করতে গেলে উল্টো চাপ দিতে হবে ইত্যাদি। কিন্তু এসব হলেও তো এইসব ৭৫ বছরের ভাল ডাক্তারবাবুদের অসুবিধে নেই, কারণ এসবই তো সে পঃবঃ র উন্নতির জন্যই, যা তাদের মনোভাবের সংগে মেলে।
  • r2h | 134.*.*.* | ২৭ মে ২০২৬ ২২:৩৯554880
  • ছোটবেলায় শক্তিপদ রাজগুরুর একটা মর্মস্পর্শী ছোটগল্প পড়েছিলাম - পশুবাক। কিশোর ভরতীতে বোধহয়। এক বৃদ্ধা সীমান্ত পেরিয়ে এসেছেন, অস্থায়ী ক্যাম্পে আছেন, শুনেছেন নাকি পশুবাক হবে। তাতে ওঁর মনে খুব আশা, ব্যাপারটা কী বুঝতে পারছেন না, কিন্তু ভরসা আছে যে সরকার বাহাদুর পশুবাক করবে যখন, সেটা ভালো কিছুই হবে নিশ্চয়- এতে তাঁর দুঃখ দুর্দশার অন্ত হবে।
    অবশেষে এক রাতে পুশব্যাক হল।
  • r2h | 134.*.*.* | ২৭ মে ২০২৬ ২২:৩৫554879
  • ও, মহারাষ্ট্রে দেখলাম কোথায় একটা কুরবানির জন্য ছাগল এনে রেখেছিল, হিন্দুবীররা তার প্রতিবাদে শুয়োর নিয়ে গেছে।
    কিন্তু তাতে কী, পশ্চিমবঙ্গে নিশ্চই উন্নয়ন, বাক স্বাধীনতা, শিক্ষা, স্বাস্থ্য - এইসব হবে।
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২২:৩০554878
  • কৌতূহলী, হ্যাঁ, ঠিকই, আমি ঐটা নিয়ে চেপে ধরিনি, আরো একটু কথা হলে হয়ত ধরতাম। কিন্তু ব্যাপার হল, ঐ dichotomy টিই হল বিজেপির প্রোপাগাণ্ডার বৈশিষ্ট্য। তারা এটা বুঝিয়েছে যে গ্রেটার বাংলাদেশ হওয়া মানে বাংলাদেশের জামাতিরা এসে পঃবঃ দখল করবে, বাংলাদেশ যেমন তাদের দ্বারা দখল হচ্ছে, অতএব পঃবঃ এর সব যাবে। এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্যই টিএমসিকে সরানো দরকার। অতএব, পঃবঃ এর কোন হিন্দুকেই মনে হয় পাবেন না যারা বলবে তারা ধর্মের ভিত্তিতে এককাট্টা হয়ে ভোট দিয়েছে, তারা বলবে পঃবঃ এর উন্নতিকল্পেই ভোট দিয়েছে এবং সেইটি না ঘটলে তারা আবার বদলে দেবে। অতএব, তাদের কাছে বিজেপিকে আনা এবং বিজেপিকে সরিয়ে দেওয়া একই সঙ্গে চলতে পারে। কিন্তু এটা তারা বুঝতে পারছে না যে তারা যাই ভাবুক না কেন, বিজেপি তাদের মাথাটি খেয়েছে অন্য কারণে, তাদের অন্য স্বার্থ আছে, লোকজন এক ভেবে ভোট দিলেও বিজেপি অন্য কারণে তাদের ভোট নিয়েছে। ফলে অটোক্রেসি তারা আম্রিকাতে দেখলেও, বিজেপি তাদের প্রচারের ক্ষমতায় এখানে সেই অটোক্রেসিকে লুকিয়ে রেখেছে। এও বললাম ওনাকে, জানেন তো এরপর বাংলাদেশ বর্ডারে কী হবে ? পাকিস্তান বর্ডারের মত একটি কনফ্লিক্ট জোন তৈরী হবে, পুশব্যাক - পুশইন নিয়ে দুই দেশের সেনাতে সংঘাত বাঁধবে, গুলিটুলি চলবে। তো এত কিছু তারা বোঝেনা (এও বললাম, আমরা যা ভাবি তার থেকে হাজার গুণ বেশী ভেবে লোকজন তৈরী হয়ে আছে), এবং বোঝেনা বলেই ৫ বছর পরে দেখা যাবে ঐ কনফ্লিক্ট নিয়ে আরো বড় ন্যারেটিভ তৈরী হবে, যার প্রকোপে এঁরা গিয়ে আবার বিজেপিকেই ভোট দেবে, গ্রেটার বাংলাদেশ চলে গিয়ে তখন অখণ্ড বঙ্গর ন্যারেটিভ তৈরী হবে।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২২:১০554877
  • এই যে ওএসঅম সিস্টেম, এটা বানিয়েছে তেলেঙ্গানার একটা কোম্পানি, যারা এর আগে তেলেঙ্গানায় ম্যাসিভ রেটে ছড়িয়েছে। কিন্তু পলিটিকাল কানেকশানের জোরে এবার সিবিএসইর থেকে অর্ডার পেয়েছে।
  • | ২৭ মে ২০২৬ ২১:৫৬554876
  • এই তো অবস্থা।
     
    নিসর্গ নামের একটা বাচ্চা সিবিএসই ওয়েবসাইট হ্যাক করেছিল এটা দেখাতে যে বেসিক সিকিউরিটিও নেই। নামের সাথে খাতার ম্যাচিং নেই এ ত ভুরি ভুরি। ছাগল দিয়ে তো সত্যিই হাল চাষ হয় না। তাই যা হবার তাই হচ্ছে।
    ভয় হয় নিসর্গের কোন 'আকস্মিক' অ্যাক্সিডেন্ট না হয়!
  • কৌতূহলী | 115.*.*.* | ২৭ মে ২০২৬ ২১:৫১554875
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২১:২৩
    ওঁর ব্যপারটা বুঝলাম না। ভাজপা সরকার আসাতে উনি খুশি, তাহলে উনি আবার ৫ বছর পর এই সরকার পাল্টাতে চান কেন?
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২১:৪২554874
  • একটা রেস্টুরেন্টে খেতে গেছিলাম, সেখানে দেখি সার্ভাররা সবাই মাথায় একটা সাদা টুপি বা ফেজ মতো পরে সার্ভ করছেন। আমাদের যিনি সার্ভ করছিলেন, খেয়াল করে দেখি তিনি ন্যাড়ামুন্ডি। তো এক ফাঁকে তাঁকে চুপিচুপি জিগ্যেস করলাম, আপনার তো টাক মাথা, তাহলে আপনি টুপি পরেছেন কেন? তিনি ভারি লজ্জা পেয়ে বললেন, না, ম্যানেজমেন্টের নিয়ম, সবাইকে পরতে হবে। আমি আর কি বলবো!
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২১:২৩554873
  • হ্যাঁ।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৭ মে ২০২৬ ২১:১৪554872
  • //আশা রাখেন যে ৫ বছর পরে পাল্টে দেওয়া যাবে ! //
    পাঁচ বছর পর কাকে পাল্টে দেওয়ার কথা বলছেন উনি? বর্তমান রাজ্য সরকারকে?
  • | 2405:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ২১:০১554871
  • কথা শুনে বোঝা যায়, ইনিও এককালে সিপিএমকেই সমর্থন করতেন, ক্রমশঃ সেখান থেকে রামে। এমন না যে কিছুই বোঝেন না, আম্রিকা যে অটোক্রেসি হচ্ছে সে তিনি জানেন কিন্তু নাকের ডগায় যে বসে আছে তাকে চিনতে পারেন না, কারণ ভাবার কোন ব্যবস্থা রাখেনি। আশা রাখেন যে ৫ বছর পরে পাল্টে দেওয়া যাবে ! শুনে বললাম, দেখুন কী পারেন।
  • r2h | 134.*.*.* | ২৭ মে ২০২৬ ২০:৫২554870
  • আমি একবার এই একল বিদ্যালয়ের ফান্ড রেজিং মক্ষিকা চক্রে গেছিলাম অনেক বছর আগে, সে মক্ষিকা চক্র না রীতিমত ভিমরুলের চাক, হল টল ভাড়া করে ঝিকিমিকি আলো দিয়ে চকচকে ডিনার জ্যাকেট পরে লোকেরা প্রতিভা প্রদর্শন করছে। এইসব দেখে একটু সন্দেহ হল- এমন মহৎ সমাজসেবার জন্য এমন কুরুচিকর পদ্ধতি কেন। তখন ওয়েবসাইট টাইট দেখে সন্ধান করলাম।

    ওদিকে স্বপ্নসন্ধানী তারায় তারায় করলো- খুবই ভালো লেগেছে, ব্ল্যাক বক্স থিয়েটার - খুবই আপ ক্লোজ ফরম্যাট। তো তারপর তো অনাবাসী মক্ষিকারা সব মিট অ্যান্ড গ্রিটে- তাদের মধ্যে অনেকে পবতে বিজেপির জয় উপলক্ষে পার্টি টার্টি করেছে। ঋদ্ধি খুব সরাসরি বিজেপি বিপদ ও সে বিষয়ে তাদের মনোভাব - এইসব নিয়ে বললো- লক্ষ্য করছিলাম পার্টি করিয়েদের বিগলিত ভাবের পরিবর্তন হয় কিনা। হয়নি অবশ্য, সেটা ভালোই আমি বলবো।

    তো সেদিন এক জায়গা থেকে ফিরছি, সঙ্গে এক ভদ্রমহিলা ছিলেন, উনি আপন রাজনৈতিক মতবাদের স্পষ্টতার জন্য পরিচিত। তো আমি কী কথা প্রসঙ্গে বলছিলাম, এই তো আমাদের বন্ধু আছে, সে অমনিতে খুবই বুদ্ধিমান, ওয়াকিবহাল, যৌক্তিক, মোটের ওপর চমৎকার ভালো লোক, কিন্তু ট্রাম্পের সমর্থক। এই শুনে তিনি যে কী রেগে গেলেন, ভয়ানক ব্যস্ত হাইওয়ের উড়ালপুলের দিয়ে গাড়ি চালাচ্ছি, উনি রেগে গিয়ে বললেন- আমার ইচ্ছে করছে এক্ষুনি দরজা খুলে গাড়ি থেকে নেমে যাই- এ কী ধরনের বেয়াক্কেলে কথা যে ট্রাম্প সমর্থক ভালো লোক - ইত্যাদি ইত্যাদি। আমি খুব ক্ষমা টমা চেয়ে শান্ত করলাম, কিন্তু উনি আমাকে গঞ্জনা দিতে দিতে বাকি পথটা গেলেন।
    তো আমি তাতে আসলে খুব আনন্দই পেয়েছি। যা দিনকাল, নিজের মতটা সোচ্চারে ওরকম ভাবে বলতে পারা দরকার।
    বিশেষ করে বই পত্র পড়া আলোকপ্রাপ্ত আপদদের দেখে পিত্তি জ্বলে যায়। সর্বভারতীয় পরীক্ষায় ক্রমাগত প্রশ্ন ফাঁস - পরীক্ষার্থীদের আত্মহত্যা, জিনিসের দাম, দুর্নীতি- সবকিছুর মধ্যেও গাদা পুঁথি গেলা তোতাপাখি আহা ওরা তো এই বলেছে- আমার কি আশা করবো না, আশা কি করবো না আমরা বলে ঊর্দ্ধনেত্র হয়ে আছে।

    একটা দল যাদের জাতিহত্যা, জাতিদাঙ্গা, সিস্টেমিক এক্সক্লুশনই ভিত্তি ও ভবিষ্যত, তাদের আমরা বুকে জড়িয়ে ধরবো - কেন? না, তারা ব্যাতন বাড়ানো নিয়ে কথা বলছে। কী ভয়ানক আপদ হলে এইসব চিন্তা ভাবনা মানুষ করতে পারে ভেবে মাথা ঝিমঝিম করে।
  • কৌতূহলী | 115.*.*.* | ২৭ মে ২০২৬ ২০:৪৬554869
  • সিপিএম ডাক্তার তো প্রচুর আছেন।
  • একক | ২৭ মে ২০২৬ ১৮:৩৯554868
  • @রমিত, ভাট ​​​​​​-এ হবে।
     
    @ক, ডাক্তারবাবুদের প্রতি আপনার আশা ভরসা দেখে ভালো লাগলো। ভোটের ঠিক আগ দিয়ে সেন্ট্রাল হোম এমাইসি একটা মিটিং করেন কলকাতায় যেখানে বিগ কর্পোরেট ​​​​​​​থেকে মাঝারি সমস্ত হসপিটালের প্রতিনিধিরা ছিলেন। তাঁদের সমবেত কান্নাকাটির পর এমাইসি আশ্বাস দেন যে পবতে ক্ষমতায় এলেই বাংলাদেশ মেডিক্যাল ভিসা প্রসেস রেগুলারাইজ করে দেওয়া হবে। আসলে এই মেডিক্যাল ভিসা রুট ন্যারো হয়ে যাওয়ায় গত বছরে হাসপাতাল গুলো চূড়ান্ত ক্ষতির মধ্যে দিয়ে গেছে। উত্তর চব্বিশপরগনার ​​​​​​​প্রচুর ডাক্তারবাবুর পঞ্চাশ বেডের ​​​​​​​দোকানদারি চলে বাংলাদেশের ভরসায়। কাজেই এমাইসির দেখানো পথ ই তাঁরা নিয়েছেন।
     
    এবাদে ডাক্তারবাবু মানে বিজেপি এটাই তো দেখি চারপাশে ​​​​​​​ওই দুএকজন গোল্ডমেডেলিস্ট নকু আর দুএকজন ​​​​​​​মুরশিদাবাদি ফ্লেভারের পুরোনো কংগ্রেসি ছাড়া। এঁদের একটা অংশ শর্ট স্প্যানে দিদিভক্ত ​​​​​​​হয়েছিলেন ​​​​​​​কারণ তখন ছেলে মেয়েদের এসিস্ট্যান্ট প্রফেসরশিপ বাগানো ​​​​​​​জরুরি ছিলো ​​​​​​​নৌকোবাবুকে ​​​​​​​ধরে। সে মধু অর্জন হতেই পাল্টা গর্জন চালু।
     
    বাদ্দ্যান ​​​​​​​:/
     
     
  • | 2401:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ১৭:৫৭554867
  • শুধু ভদ্রলোকই নয় অবশ্য, রিক্শাওয়ালার মুখে শুনেছি, ওরা তো ছ'টা বিয়ে করবে, করে লক্ষ্মীর ভাণ্ডার নেবে আর দিদির তো ভোট পেলেই চলে। একই সঙ্গে মুসলমানরা খারাপ, দিদির তাতে মদত দেওয়া, মুসলমানদের ভোটে মমতার জেতা আর কোরাপশন, ঐ উক্তিতে সব মিশে আছে ! অথচ লোকটি যেখানে থাকে সেই জায়গা মুসলমান অধ্যুষিত, অবস্থা সাধারণ, চেনাজানা মুসলমানও তার আছে, ছয়টা বিয়ে আদৌ দেখেছে ? তো এও একরকমের আইটি সেল এফেক্ট।
  • | 2401:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ১৭:৩৫554866
  • আর এস এস কীভাবে কী করে সেসবের থেকে এটা ভাবুন যে আইটি সেল কীভাবে লোকের মাথা খেয়েছে। বাঙালী শিক্ষিত ভদ্রলোকের। অন্তত ৭৫ বছর বয়স, খুবই ভাল ডাক্তার, সেও বলে পঃবঃ গ্রেটার বাংলাদেশ হয়ে যেত, এই ভোটে সেখান থেকে রাজ্যের রাহুমুক্তি হয়েছে ! শুনে, নিজের ডান হাতের চেটোটা মাটির কাছাকাছি নিয়ে গিয়ে বললাম, পঃবঃ র এখন এই অবস্থা, এতখানি নীচে, আপনি যখন এই কথা বলছেন তখন বুঝতে পারছি বাঙালীর আর কিছু অবশিষ্ট নেই, দশটা রবীন্দ্রনাথ জন্মালেও কিছু হবে না।

    এঁরা ওসব আরএসএসের বইপত্তর পড়ে না। আইটি সেলের মর্ম আর ক্ষমতা না বুঝতে কিস্যু হবে না।
  • | ২৭ মে ২০২৬ ১৫:৫৭554865
  • অনীক দত্ত মারা গেলেন! সন্দেহজনক মৃত্যু।
  • Dhuttor | 115.*.*.* | ২৭ মে ২০২৬ ১৪:২৫554863
  • আরএসএস, বিজেপি, কংগ্রেস, সিপিএম, টিএমসি, আপ, ডিএমকে এসব দলগুলোতে হোলটাইমার হিসাবে কাজ করলে মাসে মোটামুটি কত টাকা পাওয়া যায় কেউ বলতে পারবেন ? একটা তুলনামূলক তথ্য চাইছি |
  • একক | ২৭ মে ২০২৬ ১৪:১৯554862
  • ব্যাঙ্গালোর বুল টেম্পল রোডে আরএসএসের একটা বড় পাবলিশিং হাউস কাম কার্যালয় আচে। এক সময় যেতুম ওই মিশনের হয়ে বই টই নিয়ে কথা বলতে। ওরা ভীষণ সস্তায় দারুন সব বই ছাপায়, যার মূল উদ্দেশ্য আরএসএস ভার্সন অফ হিস্ট্রি এন্ড সোশিওলজি ছড়িয়ে দেওয়া। একল স্কুল নিয়ে লিখেছিলুম একবার গুরুতে। ফরেন ফান্ডেড প্রজেক্ট। ওয়ান টিচার ওয়ান স্কুল। সব বইপত্র আরএসএসের। সেখান একাধিক স্কলারের সঙ্গে আড্ডা দেওয়ার সংযোগ হয়েছিলো। এজেন্ডা প্রমোশন কি লেভেলে হয় সেটা বসলে বুঝতে পারবেন।
     
    তো এগুলো স্বাভাবিক। গুরুর চটি গুরুর আয়নায় জগৎ দেখাবে। আরএসএসের চটি আরএসএসের আয়নায়। অস্বাভাবিক যেটা তা হলো, আরএসএস ও তাদের বিবিধ প্রজেক্ট নিয়ে লিবারালদের বিপুল অজ্ঞানতা। যার ফলস্বরূপ, বক্তৃতা শুনে মুগ্ধতায় বাঙালি নেচেকুঁদে একশা। এটা সত্যি, আমি বইপাড়ার লোকজনদের মধ্যেই অফলাইনে উঠিবসি দায়িত্ব নিয়ে বলচি, হোমওয়ার্কের অভাব আচে। সেই সুযোগে মাটিতে যা বিষ মেশার মিশে যাবে।
  • £$ | 2401:*:*:*:*:*:*:* | ২৭ মে ২০২৬ ১৪:১৪554861
  • এবং ইনভেশন থিওরি বাতিল হয়েছে সেই ষাটের দশকেই। মুখ্য ক্রিটিক ছিলেন ডিডি কোশাম্বি, রোমিলা থাপার আর আরএস শর্মার মত "লেফটিস্ট" ঐতিহাসিকরাই।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত