এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:০৯554800
  • কোন ছাঁকনিতে জল থেকে কি দুধ ছাঁকা নেওয়া যায় জানতে মঞ্চায়।
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২১:০৫554799
  • শুধু শিক্ষা নিয়ে আশা করাই না সপ্তম পে কমিশনটাও মমতার সময়েই হয়ে গেসলো। সামান্য ফর্মালিটি আর ঘোষণাটোসনা বাকী ছিলো। সেটির ক্রেডিটও দিতে দেখে মনে হলো "মস্তিস্ক বাদ" দেবার ভয় করার কোনও কারণই নাই। থাকলে তো ...
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২১:০২554798
  • সেও ঠিক @dc
    NEETএর ঘটনাও শোচনীয়। আমার পরিচিত কিছু দাদা দিদিকে NTA স্ক‍্যামে বারবার ব‍্যর্থ মনোরথ হয়ে ডিপ্রেশনে যেতে দেখেছি। তবু ভাবছি কেন বুঝলেন তো, অন‍্যান‍্য বোর্ডের তুলনায় WB এর সিলেবাস (অন্তত এইট পর্যন্ত) অতিমাত্রায় পিছিয়ে। এবার নাইনে গিয়ে দুম করে প্রি-মর্ডান ইউরোপ, ফরাসী বিপ্লব (ইতিহাস) ঢুকে পড়ছে। অঙ্কে চলে আসছে স্থানাঙ্ক জ‍্যামিতি, লগ ইত‍্যাদি। অধিকাংশ স্টুডেন্ট পড়ে আতান্তরে এই নিয়ে। NCERT এর ইতিহাস বইতে বিকৃতি ঘটেছে এটা সত‍্য, তবু স্কুল লাইফে বুঝলেন ওগুলো এমনি বইয়ের পাশাপাশি ফলো করেছি। খুব দুর্দিন হতো নাহলে। জুনিয়রদেরও তাই বলি, ওই জল ছেঁকে দুধটুকু খাওয়ার কথা। ওই আর কি।....
     
    " মাঝে মাঝে মনে হয়, আশা নাই, আশা নাই আর
    ওপারে উঠিবে সূর্য মেঘমুক্ত নির্মল অম্বরে।
    এপারে চিরদিন অন্ধকারে কাঁদিবে কঙ্কাল।"
     
    (বোধহয় শব্দ দু একটা ভুল হয়েছে। ইন্টার্ণশিপের চাপে কবিতাচর্চা হয়না বহুদিন। কেউ ধরতে পারলে ঠিক করে দেবেন )
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২০:৫০554797
  • মানালি, আচ্ছা। তবে কিনা দেখুন, বিজেপি সরকার সারা দেশে অলরেডি শিক্ষার যা অবস্থা করেছে, তার পরেও সিলেবাস কমিটি নিয়ে আশা করছেন, তাই অবাক লাগলো।
     
    বিটিডাব্লু, সিবিএসইর খাতা দেখানো নিয়ে চরম বিশৃংখলা চলছে। খবরে পড়েছেন বোধায়।
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২০:৪৫554796
  • না না, ডিসি স‍্যার। বিজেপিপন্থী হতে গেলে যেটা সর্বপ্রথমে করতে হবে তা হলো মস্তিষ্কটা বাদ দিয়ে দেওয়া। এলিয়টের সেই কবিতাটির মতো... আমার খুব বেশী মস্তিষ্ক আছে বলে আমি মনে করি না তবু যেমনই হোক একটা তো আছে, সেটা বন্ধক দিলে আমার খুব দুর্দশা হবে জেবনটা তো এর দ্বারাই চালাতে হবে রে বাবা ! আমি বামপন্থী নই কারণ ওটা হতে গেলে যে পরিমাণ পড়াশোনা আর আত্মত‍্যাগ লাগে তা আমার সপ্তজন্মে পসিবল নয়। তবু এ সম্পর্কিত কিছু বইপত্র পড়ি, ভালোবাসি বলে পড়ি। কিছু জিনিস (অন্তত কথাবার্তা) এদের ভালো লাগলো সেটা শেয়ার করলাম। অবশ‍্য জানি না কী হবে বাস্তবে। বিহারের মন্ত্রী তো কইচেন মেয়েদের লেখাপড়া করে হবেটা কী? কেমন ঈশ্বর গুপ্ত ধরণের ভাব। আবার পবর লিবেরাল ব‍্যাকগ্রাউন্ড দেখে এখানে বোধহয় মেয়েদের স্বাধীনতা দেবার কথা হচ্ছে। যেখানে যেমন সেখানে তেমন আরকি.... আর বাকিটা তো টাকার খেলা। সবই এক। ওদিকে আজ তো ২৫ শে মে, সেই তরাইয়ের মহিলাদের শিশুসহ শহীদ হবার দিন, স্ফূলিঙ্গের জন্মদিন। কোথায় সে নিয়ে তো কোথাও কিছু পড়লাম না। ঋতব্রতদা যাবো যাবো করছে, পরম পরিবর্তন ঘটছে। এই আর কি..... এখন একটা বইয়ের নেম ড্রপ করবো। শ্রীমদ্ভগবতগীতা। শ্রীকৃষ্ণ বলেছেন, পরিবর্তনই জগতের নিয়ম।
  • | ২৫ মে ২০২৬ ২০:৪০554795
  • হা হা হা আমি তো জরুরী অবস্থা দেখেছি। বেশ খানিকটা মনেও আছে। তো তখন পাড়ায় কাউকে কাউকে বলতে শুনতাম জরুরী অবস্থা খুব ভাল, এই তো খগেনবাবু এখন ঠিক সময়ে অফিসে যায়। তারপর ইন্দিরা হারলেন, রাজনারায়ণ, মোরারজি দেশাই ইত্যাদি। প্রথম বামফ্রন্ট সরকারের এক বছরের মাথায় সেই লোকেরাই বেদম ক্ষেপে গেল 'এই সিপিএম এসে ছোটলোকগুলোকে মাথায় তুলছে। ' আরো বড় হয়ে রোহিন্টন মিস্ত্রির A Fine balance পড়লাম। তখনো সে লোকেরা কেউ কেউ বলতেন জরুরী অবস্থার সময় কিন্তু খগেনবাবু ঠিক সময়ে অফিস যেতেন। এঈটা খুব ভাল হয়েছিল।
  • dc | 2402:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ২০:২৬554794
  • হ্যাঁ, রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খারগে, দুজনেই বলেছেন। কিন্তু মেইনস্ট্রিম মিডিয়ায় এগুলো দেখায় না।
     
    ওদিকে মানালির পোস্ট পড়ে আবার অবাক হলাম, কারন আপনার পোস্টগুলো এতোদিন পড়ে মনে হতো আপনি বামপন্থী পলিটিক্সে বিশ্বাসী। মানে ঐ ভারি ভারি নামগুলো পড়ে মনে হতো আর কি। তো এখন অরাজনৈতিক হওয়ার কি দরকার, বিজেপি সরকারকে বিজেপিপন্থী হয়েই সাপোর্ট করতে পারেন। ওরা তো বলেই, গর্ব সে বলো যে হাম বিজেপি হ্যায় :-)
  • Manali Moulik | ২৫ মে ২০২৬ ২০:১১554792
  • আজকের অ‍্যানালাইসিসটা পড়ে বহুদিন পর নির্মল হাসতে পারলাম। যদিও অন‍্যায‍্য কিছু কার্যক্রম চলছে কিন্তু ইতিমধ‍্যে সপ্তম পে কমিশনের বৈঠক হচ্ছে, সিলেবাস কমিটি ফর স্কুল বুক গঠনের কথা চলছে (আশা করছি এবার ওই বিদঘুটে ছবি আঁকা আর ইতিহাস-ভূগোল-বিজ্ঞান সব একসঙ্গে ওই 'সুমিতা দিদিকে বললো, এইধরণের ফাইভ সিক্সের বইগুলো চেঞ্জ করে CBSE এর সমপর্যায়ের কিছু হবে। ওগুলো পড়ে অন‍্য বোর্ডের ক্লাস টু-থ্রির বাচ্চারা হাসতো!!!)
    সরকারী কর্মীদের বেতন বৃদ্ধির সঙ্গে কর্মক্ষমতা ও সময় বাড়ানোর কথাও হচ্ছে। এগুলোকে তো সম্পূর্ণ অরাজনৈতিক হয়েও সাপোর্ট করতে বাধ‍্য হচ্ছি। এবার বাস্তবে কতোটা ফলপ্রসূ হবে তার উত্তর সময়ের হাতে।
  • | ২৫ মে ২০২৬ ১৯:২৮554791
  • টিভি সম্ভবত প্রোটেস্টগুলো দেখায় না। আমি টিভি দেখি না বহুকাল। তবে হকার উচ্ছেদ, বাজার তুলে দেওয়া নিয়ে এখানে নিয়মিত প্রোটেস্ট হচ্ছে যেগুলো কোন খবরের কাগজে দেখি না। রাগা তেলের দাম আর টাকার পতন নিয়ে নিয়মিতই বলে সেগুলোও কোথাও ছাপা হতে দেখি না।
     
    বিশ্বগরুর এটা ফেসবুক পোস্ট। দাঁড়ান ফেবু ট্যুইটারে দেখি অন্যরা কে কী বলেছে।
  • dc | 2401:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ১৯:১৬554790
  • দ দি, বিশ্বগরুর হিপোক্রিসি নিয়ে আর কি বলবো! কিন্তু তাও একটা কথা হলো, মোদি যখন অপোজিশানে ছিল তখন প্রোটেস্ট করেছে, অপোজিশান লিডার হিসেবে যাযা করার তাই করেছে। মুশকিল হলো, এখন কংগ্রেস সেটাও করছে না। পরপর চারবার তেলের দাম বাড়লো, কোন পার্টি সে নিয়ে একটা প্রেস কনফারেন্সও করলো না, আন্দোলন তো দূরের কথা। ফলে টিভিতে নিউজ চালালে দেখছি দিল্লির জিমখানা ক্লাব নিয়ে হৈচৈ চলছে।
  • | ২৫ মে ২০২৬ ১৭:৪৬554789
  • @ডিসি,
     
  • Srimallar Speaks | ২৫ মে ২০২৬ ১৬:৫৫554788
  •  
    একটা রবীন্দ্রসংগীত শুনতে শুনতে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের অনুভূতি হতে থাকে। হয়ে থাকে। এটাই স্বাভাবিকসহজ। এও বলে রাখি, শিল্পী থেকে শিল্পীর কণ্ঠে শ্রোতা হিসেবে আমার অনুভবও খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে বদলে যেতে থাকে। সবমিলিয়ে ইচ্ছে আছে, কোনও একদিন বিভিন্ন রবীন্দ্রসংগীত সম্পর্কে আমার অনুভব বিষয়ে কিছুকথা লেখার। আবারও বলি, শিল্পী থেকে শিল্পীর কণ্ঠে শ্রোতা হিসেবে আমার অনুভবও খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে বদলে যায়। তার ছাপ থেকে যাবে আমার সেইসব লেখায়।
  • @joy | 115.*.*.* | ২৫ মে ২০২৬ ১৬:৪৫554787
  • 1:3
  • জয় | 2a06:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ১৩:৪৬554785
  • কারোর কাছে এই এভিডেন্স আছেঃ ব্রিটিশ রাজের চরম সময়ে ব্রিটিশ আর্মি/পুলিশ ব্রিটিশ নাগরিকঃ ভারতীয় নাগরিক ছিল। আমাদের ককরোচত্বের একটা ইতিহাস আন্দাজ করতে চাইছি। লিংকের দরকার নেই। যাস্ট রেশিওটা লিখে দিলেই হবে। আগাম ধন‍্যবাদ।
  • albert banerjee | ২৫ মে ২০২৬ ১১:৪৯554784
    • ধুস | 2a04:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৫:০৫554779
    • আগে সভ‍্য হওয়ার চেষ্টা করুন। ?????????
  • dc | 2a02:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৮:৩০554783
  • তেলের দাম চতুর্থবার বাড়লো।
  • ধুস | 2a04:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৬:৪৩554782
  • এই এলিট সমাজ বাংলার যা ক্ষতি করেছে তা আর বলার নয়।
  • ধুস | 2a04:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৬:৩৮554781
  • সৈকত বন্দ্যোপাধ্যায়ের হাস‍্যকর অ‍্যানালিসিস পড়ে পুরো অবাক হয়ে গেলাম।
  • ধুস | 2a04:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৬:৩৩554780
  • আমরা সবাই মাতব্বর- এটাই বাঙলার সর্বনাশ করে দিলো। মনে করুন আর জি করের সিনটা যেখানে সব মাতব্বর ডাক্তাররা গিয়ে পা দিয়ে মাড়িয়ে সব এভিডেন্স নষ্ট করে দিলো। আমি ছাপোষা লোক - শার্লক হোমস পড়ে বড় হয়েছি। প্রথমেই একটা সিকিউরিটি অফিসার ডাকতাম - পুরো হলুদ কশন টেপ দিয়ে পুরো জায়গাটা ঘেরাও করে দিতাম। একটা লোকও ঢুকতে পারবে না। যেভাবে পুলিশ অফিসার লেস্ট্রেড করতো। কিন্তু না - আমরা সবাই ডাক্তার এই হাসপাতালে বহুবছর ধরে চাকরি করি। আমাদের আটকানো কার সাধ‍্য। অথচ এদের জানার কথা এসব দায়িত্ব ফরেনসিকের। তারা মানল না। সবাই ঢুকে গেলো বড় হলটাতে মাত্তব্বরি ফলাতে হবে বলে। আমি হলে যে যে ডাক্তার ওই হলে হলে ঢুকে এভিডেন্স নষ্ট করেছে - তাদের প্রত‍্যেককে শো কজ করতাম। মাতব্বরির একটা লিমিট থাকা দরকার।
  • ধুস | 2a04:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৫:০৫554779
  • আগে সভ‍্য হওয়ার চেষ্টা করুন।
  • ধুস | 2a02:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৪:৩৩554778
  • এবং ভোটে কি ভাবে ভাবে বাংলার জনগন হাত খুলে ভোট দিয়েছে তার অ‍্যানালিসিস করা।
  • ধুস! | 2a02:*:*:*:*:*:*:* | ২৫ মে ২০২৬ ০৪:২০554777
  • বাঙালি শিক্ষিত এলিটেদের গ্রেটেস্ট কন্ট্রিবিউশন টু দ‍্য ওয়ার্লড অর্ডার - কি ভাবে ভোটে জালিয়াতি করা যায়। গত ৫০ বছর ধরে বাঙালির শ্রেষ্ঠ ইনোভেশন।
  • albert banerjee | ২৪ মে ২০২৬ ২৩:০৮554776
  • আজ আদাব গল্প টা মনে পড়ছে। আইন নিয়ে আমিকিছু বলতে চাই না ২/৩ মেজরিটি লাগে এই টা ছাড়া কিন্তু যে উন্মত্ত জনতার উল্লাস দেখা যায় সেটা মেনে নেওয়া খুব কঠিন প্রত্যেক মানুষের ভেতরে একটা বোধ থাকে নিশ্চয় থাকে এক জন থিংকার ও থাকা উচিত
  • আরে | 2409:*:*:*:*:*:*:* | ২৪ মে ২০২৬ ২২:২৬554775
  • সেজন্যই তো প্রশ্ন, এটাও কি রিগড হয়েছিল।
  • পোস্টাল | 150.*.*.* | ২৪ মে ২০২৬ ২২:১৯554774
  • রিপোলের সময় নতুন করে হয় না। এগুলো বাকি সব আসনের সঙ্গেই পড়েছিল। এতদিন গোনা হয়নি।
  • ফলতা পোস্টাল | 2409:*:*:*:*:*:*:* | ২৪ মে ২০২৬ ২১:১২554772
  • পোস্টাল ব্যালটে কেমনে ৮৫% তিনুরা পেল?
  • :|: | 2607:*:*:*:*:*:*:* | ২৪ মে ২০২৬ ২০:৫৭554771
  • রিয়েলি? ১৬টা ১০? কন্টেস্ট না করেও ভোট পেয়েছে? গ্রেইট! অন্য তিনজনের মতো এজেন্টফেজেন্টসহ ঠিকঠাক অংশ নেবার সুযোগ পেলে না জানি কি হতো।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত