এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৭ মার্চ ২০১২ ১৩:৩৮521374
  • ক্ষমতা কেন্দ্রীয়করণের (পার্টিকরণ) লক্ষণ বামেদের অবশ্যই আছে।
    ডানেদের তো আছেই।
    কার নেই?
  • PM | ২৭ মার্চ ২০১২ ১৬:৪৩521385
  • আপাতত" ক্ষমতার বিকেন্দ্রীকরন সংকটে

    http://www.anandabazar.com/27raj01.html

    গনতন্ত্র-ও কি?
  • Bratin | ২৭ মার্চ ২০১২ ১৬:৪৬521396
  • PM দা কি ভারতবর্ষে ফিরবেন? কবে?
  • PM | ২৭ মার্চ ২০১২ ১৬:৫০521407
  • ১০ তারীখ-এ ফিরবো। আশা করছি :)। ক্লাএন্ট-এর রিকোয়েস্ট এ দুবার পেছোলাম। এবার যাবই যাবো :)
  • Du | ২৭ মার্চ ২০১২ ২২:২৫521418
  • ভাবি, এবার রুটিটাকে কি করতে হবে? নামিয়ে তো রাখা যাবে না।

    রেলমন্ত্রী দেখছি এখনো ছায়ার মতন ঘুরছেন।
  • kc | ২৭ মার্চ ২০১২ ২৩:০৯521429
  • রুটি ঝাল ঝাল কষা মাংস দিয়ে খাওয়া হয়ে গেল তো। এবার নতুন রুটির জন্য যে আটা লাগবে তার জন্য গমের বীজ বুনতে হবে, তার জন্য জমির খোঁজ চলছে। জমি কিন্তু নাই নাই।
  • tatin | ২৮ মার্চ ২০১২ ২১:২৫521451
  • কুণাল ঘোষের আর রাজ্যসভায় যাওয়া হলো না। এইসব ভাটবাজি কি ইমি্‌প্‌লমেন্ট হবে নাকি?
    বর্ণপরিঅয় ম কিম্বা দ দিয়ে শুরু হতে পারে শুধু
  • PT | ২৮ মার্চ ২০১২ ২১:৩৭521463
  • মধুসূদন মঞ্চে আজকে মধুসূদনের জন্মদিন পালিত হল রবীন্দ্রনাথের ছবি টাঙিয়ে। ব্যবস্থাপনায় পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ।
  • sg | ২৯ মার্চ ২০১২ ০৬:০২521474
  • তাতিন আই আই তি পাত্না তে আপ্নি কোন department?
  • tatin | ২৯ মার্চ ২০১২ ১০:৫৩521485
  • মেক
  • d | ২৯ মার্চ ২০১২ ১১:১৪521507
  • কিন্তু ঘোড়ারা কী অপরাধ করেছে কেউ জানে? ভিক্টোরিয়ার সামনে টাঙ্গা (নাকি এক্কা?) চালানো নিষিদ্ধ হয়েছে। নাকি প্রচন্ড দূষণে ভিক্টোরিয়ার ক্ষতি হচ্ছে। শুধু তাই নয়, ৪টে ঘোড়াকে বন্দী করে নিকটবর্তী থানায় আটকে রাখা হয়েছে। আর থানায় যেহেতু ঘোড়ার খাদ্যের বাজেট থাকে না, তাই ঘোড়ারা নাকি ২ দিন ধরে অভুক্ত।

    কিন্তু ঘোড়াগুলোর অপরাধ কী?? রাস্তায় হাগু করা? নাকি অন্য কিছু?
  • Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১১:১৬521529
  • ওইগুলোকে বলে ফিটন
  • Ben Arfa | ২৯ মার্চ ২০১২ ১১:১৬521518
  • রাণীর যাত্রাপথে ঘোড়ার পটির গন্ধ। সিনেমাতে সেই ঝুপড়ি পুড়িয়ে সামিয়ানার মধ্যে লোকজনকে ঠেলে ঢুকিয়েছিলো...
  • xsg | ২৯ মার্চ ২০১২ ১১:২৬521540
  • হেসেছিল। ময়দানে মূর্তিগুলোর পেডেস্টালে পেডেস্টালে ঝুলিয়ে রাখা ভৌতিক নীল সাদা টুনিবাল্বের মালা দেখে।
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১১:৪৭521551
  • xsgকে - ক্যাবাৎ। গুড়ায় আসচিলো ;-)))
  • Arin | ২৯ মার্চ ২০১২ ১১:৪৮521562
  • epratidin.in (বা তৃণশক্তি) তে এ প্রকাশিত বাংলা খবরে যেখানে লেখা হয়েছে ণে নিউ জিল্যান্ডে ইংরিজি দ্বিতীয় ভাষা, এটা ভুল | নিউ জিল্যান্ডে ইংরিজি ই প্রথম ভাষা, কিন্তু মাওরি ভাষার কিছু কিছু শব্দ বাচ্ছাদের ছোট থেকে শেখান হয়, ও ধরে নেওয়া হয় দ্বিভাষিক বাচ্ছারা বাড়িতে নিজেদের দেশীয় ভাষাতেই কথা বলবে, এটাই স্বাভাবিক |
    খবরটা পড়ে মনে হল, পরিবর্তন ই যদি করতে হত, ব কেন, ম দিয়ে শুরু করলে আরো সুপ্রযুক্ত হত বোধহয়!
    এ যে কোথায় গিয়ে থামবে, কে জানে!
  • S | ২৯ মার্চ ২০১২ ১২:১৯521574
  • সারা পৃথিবীতে অ দিয়েই তো সব ভাষা শুরু হয় বলেই জানতাম।

    কিন্তু দিদিকে এখনো ডক্টরেট দেওয়া হোলোনা - এটা কেমন কতা।
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১৩:৪৮521585
  • ধর্মঘটে যোগ দেওয়া কর্মীদের ওপর ""ব্যবস্থা"" নেওয়া শুরু হয়েছে। কিন্তু গাম্বাটের মতো ব্যবস্থা। একমাসের বেতন কাটা আর একদিনের মেয়াদ কমানো।
    প্রথমত: একদিন না আসার জন্য একমাসের বেতন কাটা যায় না। আর একই অপরাধের জন্য দুটো শাস্তি হয় না। এছাড়া এটা মতপ্রকাশের অধিকারের ওপর হাত দেওয়া।
    মামলা করলেই সরকার গোহারা হারবে।
  • quark | ২৯ মার্চ ২০১২ ১৪:০৪521596
  • মামলাটা শেষ পর্যন্ত কেউ করবে কি?
  • siki | ২৯ মার্চ ২০১২ ১৪:০৯521607
  • একজন তো আইন দেখিয়ে শোকজ নোটিসের জবাব দিয়েছেন দেখলাম। আশা করা যায় তিনি অন্যান্যদের সঙ্গে করবেন।

    তা ছাড়া সকলেই চুঁচুড়া ধান্য গবেষণা কেন্দ্রের কর্মী। একই জায়গায় কাজ। একসঙ্গে লড়তে সুবিধে হবে।
  • PM | ২৯ মার্চ ২০১২ ১৪:২০521629
  • ডিডি বাবু। ঐ দাবী টা মিডিয়াই করছে। কাল অন্য টই তে লিন্‌ক দিয়েছিলাম। বর্তমান এর শুভ দত্ত কাল দাবী করেছেন যে মমতার ক্ষমতায় আসার পথ বরুন বাবু তৈরী করে দিয়েছেন
  • PM | ২৯ মার্চ ২০১২ ১৪:২১521640
  • সরি, লাস্ট পোস্ট-টা এই টই এর নয়
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১৪:৩৬521651
  • মামলাটা করা উচিৎ কোঅর্ডিনেশন কমিটির। এঁরা সকলেই কোঅর্ডিনেশন কমিটির সদস্য।

    আজকালের উত্তর সম্পাদকীয়টা দেখলাম।
    কি আর করা সেই পুরোনো কাসুন্দী চলে আসে অনিন্দিতার বানানো তাপসী মালিকের ফিল্মটা দেখে তাপসীর বাবা কি এটাই বলেছিলেন? তখন এই উত্তর সম্পাদকীয় লেখা ভদ্রলোক কি করছিলেন?
    এগুলোকে সাদা বাংলায় বলে ঢ্যামনামী।

    মমতা একটি অন্ধ উন্মাদে পরিণত হয়েছে। আগের সরকার পায়ের ক্ষুর ঢাকতো সুন্দর জুতোয়। মমতার সে বুদ্ধি নাই।
  • PM | ২৯ মার্চ ২০১২ ১৬:০০521662
  • কল্লোল দা আপনার দৃস্টি এড়িয়ে। পড়লে দেখতেন ওখানে গত সরকারের আমলের ঘটনার-ও সমলোচনা করা হয়েছে। অশোক নগরের বাম নেত্রীর বক্তব্যের-কথাও বল হয়েছে। "ধ্যম্নামী" কি শুধু লেখায় থাকে? নাকি আমাদের দেখার চোখেও থাকে?
  • kallol | ২৯ মার্চ ২০১২ ১৭:০৬521673
  • সত্যিই চোখ এড়িয়ে গেছে।
    আন্তরিক ভাবে দু:খিত।
  • cb | ০৩ এপ্রিল ২০১২ ১৯:৩০521685
  • অবশেষে খাপে খাপ পনচুর বাপ হতে চলেছে, সবার দূর্ভাবনা কাটিয়ে দময়ন্তী সেন সরতে চলেছেন। হিসাব মিল গয়া।

    http://zeenews.india.com/bengali/kolkata/damayanti-sen-gets-shifted_4451.html
  • MR | ০৩ এপ্রিল ২০১২ ২০:০৫521696
  • দেখলাম কিভাবে এক অটোচালককে রাস্তায় কানধরে উঠবোস করানো হচ্ছে! মনেহচ্ছে হিট্‌লার জমানায় আছি!
    ওদিকে কোলাজেন নাকি জিলেটিন পোরা রিনাদি এইসবে বিবৃতি দেওয়ার অবকাশ পেলেন!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে প্রতিক্রিয়া দিন