এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬১৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৬ মার্চ ২০১২ ২৩:০৭521040
  • সেয়ান উন্মাদ।
  • pi | ২৬ মার্চ ২০১২ ২৩:০৮521051
  • *না
  • siki | ২৬ মার্চ ২০১২ ২৩:১৩521062
  • উন্মাদও লজ্জা পাবে।

    ফ্যাসিস্ট কথাটা পড়েছিলাম। লাইভ এক্সাম্পল এর আগে দেখি নি কখনো। হিটলার বোধ হয় এইভাবেই শুরু করেছিলেন, না?
  • a | ২৬ মার্চ ২০১২ ২৩:১৫521073
  • চুপ, পরিবর্তন চলছে!!
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২৩:৩২521084
  • গ্রন্থাগারগুলিতে কোন সংবাদপত্র রাখা যাবে তাও সরকারের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল। বোঝো!

    (কোন কোন সংবাদপত্র তা গেস করার জন্য কোন প্রাইজ নেই)
  • ppn | ২৬ মার্চ ২০১২ ২৩:৩৩521095
  • ও: লিং এসে গেছে! :-)
  • Sam | ২৬ মার্চ ২০১২ ২৩:৩৯521106
  • ছোট্ট সবুজ ঘাসফুলেদের ধাঁচে -
    কলকাতা টা দাহ্য হয়ে গেছে.
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ০৯:৫২521117
  • ওয়াহ ওয়াহ রামজী
    জোড়ি কেয়া বনায়ি হ্যায়
    মালকিন অওর কুত্তোঁ কা
    এইচ এম ভি কা অ্যাড হ্যায়...
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ১০:১২521140
  • যেটা বলার ছিলো - এই কোন কাগজ রাখা হবে, বা রেল বাজেট বা অন্য যা যা কিছু হয়েছে ফতোয়া-টাইপ - সেগুলো নিয়ে...

    আমার খুব কৌতুহল হয় - মাইরি - যে সবাই কি সত্যি ভেবেছিলো যে অন্য কিছু হবে? মানে মমতার পলিটিক্যাল গ্রাফ যারা শুরু থেকে ফলো করেছে তাদের কাছে এগুলো তো obvious হওয়া উচিত...
  • kc | ২৭ মার্চ ২০১২ ১০:১৬521151
  • কিন্তু মেন প্রশ্ন হল, কমন পাবলিক কি বলছে? এই ব্যাপারস্যাপারগুলো কি খিল্লির লেভেলেই আছে? নাকি লোকের ঝাঁট জ্বলা শুরু হয়েছে? আমার মনে হচ্ছে এখনও এগুলো খিল্লির লেভেলেই আছে।
  • dukhe | ২৭ মার্চ ২০১২ ১০:১৮521162
  • দীনেশ ত্রিবেদী কি দিদির গ্রাফ ফলো করেছিল? কে জানে!
  • PT | ২৭ মার্চ ২০১২ ১০:১৯521173
  • একদল তো ""নাইভ"" ছিল - যার মধ্যে কিষেণজীও ছিলেন আরেকদল ছিল নৈরাজ্যবাদী: ""আগে তো এই সরকার যাক তারপরে কি হয় দেখা যাবে!!"" কাজেই যা হওয়ার তাই হয়েছে। কালকে সরকারি তালিকা থেকে আবাপ বাদ যাওয়ায় তারানন্দের কান্নাকাটি দেখে আমার মনে পড়ল বরুণ সেনগুপ্তর কথা। সারা জীবন বামেদের গাল দিয়ে আর কংগ্রেসী রাজনীতির ওকালতি করে শেষ পর্যন্ত জেলে গেলেন ইন্দিরার দৌলতে!!
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ১০:২১521184
  • ডিফাইন "কমন পাবলিক'
  • kc | ২৭ মার্চ ২০১২ ১০:২৪521195
  • কমন পাবলিক মানে এই আমি তুমি বা আমাদের মত ক্যাডারদের বাদ দিয়ে অন্যরা, "যারা চুপচাপ ফুলে ছাপ' দিয়েছেন।
  • dukhe | ২৭ মার্চ ২০১২ ১০:২৫521206
  • তাইলে কী দাঁড়াল ? দীনেশ কি নাইভ না নৈরাজ্যবাদী ?
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ১০:২৬521217
  • সিঁফো, দমু - এরা কমন না আনকমন?
  • Ben Arfa | ২৭ মার্চ ২০১২ ১০:২৭521228
  • ডি:- সিঁফো বা দমুর নাম নিলাম কারণ এরা অন্তত: "তোমার আমার মত ক্যাডার' নয়। তবে হ্যাঁ - আপওয়ার্ডলি মুভিং আইটি গাই-রা কমন না আনকমন জানা নেই।
  • kallol | ২৭ মার্চ ২০১২ ১০:৩২521252
  • পিটি। মজাটা দেখেছো? সারা জীবন বাম বিরোধী বরুণ সেনগুপ্ত আর জ্যোতির্ময় দত্ত, চিরকাল র‌্যাডিকাল হিম্যানিস্ট গৌরকিশোর এরা জরুরী অবস্থার বিরোধিতা করে জেলে গেলো। বামেদের নেতাকূলের একমাত্র জ্যোতির্ময় বসু ছাড়া কাউকে ইন্দিরা পাত্তাই দিলো না! তাও জ্যোতির্ময় বসুর ওপর ইন্দিরার খারটা ব্যাক্তিগত। উনি কোন একটা দুর্নীতির ব্যাপারে লোকসভায় এমন কিছু ফাইলের কপি পেশ করেছিলেন, যা কিনা ইন্দিরার হেফেজতে থাকার কথা।
    নইলে গোপালন জরুরী অবস্থা জারী হবার পরেই লোকসভায় যে ভাষণ দিয়েছিলেন, তাতে তো তার অন্তত: জেলে থাকার কথা।
  • PT | ২৭ মার্চ ২০১২ ১০:৩২521241
  • দীনেশকে নাকি মনুদা আর পনুদা খেলাচ্ছিল যদি তৃণ ভেঙ্গে কয়েকটাকে বের করে আনা যায়? নাইভ আর নৈরাজবাদীরা তো বাইরের থেকে শোর মাচাচ্ছিল ভোটের আগে। বাঙালী যেমন করে আর কি!! শুধু কিষেনজিকে কোন বাঙালী টুপি পড়িয়েছিল সেটা পোষ্কার নয়।
  • kc | ২৭ মার্চ ২০১২ ১০:৩৫521263
  • কমন পাবলিক মানে স্ট্রিট কর্নারে হঠাৎ দাঁড়িয়ে পড়া লোকেরা। লোকে কি দাঁড়িয়ে পড়ছে? শুনছে?
  • PT | ২৭ মার্চ ২০১২ ১০:৩৮521274
  • তাতে বিশেষ কিছু প্রমাণ হয়না। ইন্দিরার এই অবস্থানটা সম্ভবত: সোভিয়েতের স্নেহধন্য থাকার জন্য। তখনো ঠান্ডা যুদ্ধের সময়। আর বাংলাদেশ নিয়ে আমেরিকা-চীন তখনও মোটেই ক্ষমা করেনি ইন্দিরাকে। কিন্তু তলায় তলায় পার্টি কর্মীদের পেঁদিয়ে লাট করে দিয়েছিল পিয়-সুব্বতর নব-বাহিনী। সে আমার নিজের চোখে দেখা।
  • kallol | ২৭ মার্চ ২০১২ ১১:০১521285
  • সোভিয়েৎএর স্নেহধন্য তো চিরকালই তিনি ও তার পিতা। তার জন্য একজন সাংবাদিক আর দুজন সাহিত্যসেবীকে জেলে পুরে স্নেহধন্য হতে হবে? নাকি বামেদের জেলে পুরলে স্নেহ চলে যাবে? কোনটা? নাকি বামেদের চেয়ে গণতন্ত্রকামীরা তখন বড় বিপদ ছিলো?
  • kallol | ২৭ মার্চ ২০১২ ১১:০৫521296
  • আমি অন্তত: সেই দলে ছিলাম যারা বলেছিলো বাম যাক। তারপর যা হয় দেখা যাবে।
    এদের বিরুদ্ধে লড়তে হবে। লড়ছেও, যে যার সাধ্য মতো। সিপিএমও যাদবপুরে মিছিল আর ব্রিগেড করে দেখালো। পার্টিতে বুদ্ধ-বিমান গালি খাচ্ছে। এটারই তো দরকার ছিলো।
  • Siddhartha | ২৭ মার্চ ২০১২ ১১:১১521307
  • লাভ হবে না। আগামী বেশ কিছু বছরের জন্য মমতা নিশ্চিন্ত
  • quark | ২৭ মার্চ ২০১২ ১১:১৪521318
  • সেদিন গৌহাটি বিশ্ববিদ্যালয়ের এক প্রফেসর বল্লেন "এতদিনে আপনারা একজন বুকের পাটাওয়ালা চিফ মিনিস্টার পেলেন"
  • kallol | ২৭ মার্চ ২০১২ ১১:২৪521329
  • বিষয়টা ওরকম লাভ ক্ষতির নয়। মানুষ, প্রতিবাদের রাস্তায় ফিরুক। সেটা গুরুত্বপূর্ণ।
  • lcm | ২৭ মার্চ ২০১২ ১১:২৮521340
  • এতো ভালো খবর। যে সব পাবলিকেশনকে লাইব্রেরীতে রাখতে বলেছে তাদের অনেকের ব্যবসার যা অবস্থা... দু:স্থ শিল্পকে এভাবে সাহায্য - ভাবা যায় না :-) কিন্তু, এই লিস্টে আজকাল, সত্যযুগ কেন নেই।
  • ppn | ২৭ মার্চ ২০১২ ১২:০০521352
  • আগের সরকার যদি পায়ে কুড়ুল চালায় তবে এই সরকার কুড়ুলে পা চালাচ্ছে। ফলটা একই।
  • PT | ২৭ মার্চ ২০১২ ১৩:৩০521363
  • ইন্দিরার রাজত্বকালে বামেদের থেকে অন্যরা বেশী গণতন্ত্রপ্রিয় ছিল কিনা সেটা নিয়ে আমি কোন মন্তব্য করতে চাইনি। জরুউরী অবস্থা জারির আগে জনসঙ্ঘীদের অবস্থান ঠিক কি ছিল সেটাও আমার কাছে পরিষ্কার নয়। পরের দিকে জয়প্রকাশ নেতৃত্ব দেওয়ায় ঘটনা অন্য দিকে মোড় নেয়। তার আগে বামেরা কোন আন্দোলন করেনি বা লাঠি-গুলি খায়নি এমন তো নয়!!

    আমি যেটা বলার চেষ্টা করছিলাম সেটা হল যে বরুণ বাবু সারাজীবন বিশ্বের কম্যুনিস্ট আন্দোলনের অংশবিশেষ উল্লেখ করে প্রতিষ্ঠা করার চেষ্টা করে গিয়েছেন যে বাম মতবাদটাই অতন্ত খারাপ এবং ক্ষমতা কেন্দ্রীয়করণের সকল খারাপ লক্ষণ বামেদেরই আছে। তাই প: বঙ্গে সিদ্ধার্থর জমানায় জেলে যাওয়া এবং বামেদের জমানায় মুক্তি পাওয় অন্তত: তাঁর মত মতবাদে বিশ্বাসী লোকেদের ক্ষেত্রে irony (নাকি poetic justice)-র মত হয়েছে।

    কিষেণজির মৃত্যু, সুচিত্রার তৃণমূলে আশ্রয় গ্রহণ ইত্যাদি এবং সংবাদপত্রের সরকারি তালিকা ঐ ধরণের irony-র দিকেই ইঙ্গিত করছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে প্রতিক্রিয়া দিন