এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১২:৪৬520040
  • দুখে আর প্পন কইলো পরিবত্তন হয় নাই। তাইলে কি হিল? মাজ্‌হ্‌খান থিকা সাধের ন্যানো সৌরাষ্ট্র গেল গিয়া।
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:৪৭520051
  • শিবুদা, অমিতাভ নন্দী ইস্যু হতে পারে। তার ভাগ্নে ইস্যু হবে না। যদি না পার্টির পয়সায় তার প্রোমোটারি চলে থাকে।

    অন্য প্রসঙ্গে, সেই পার্টি নিজেদের "সর্বহারা' বলে থাকে। শেকল ছাড়া নাকি তাদের আর কিছুই হারাবার নেই। তিনো-কং তো কখনও তা বলে না। :) তফাত থাকবে না?
  • de | ০১ মার্চ ২০১২ ১২:৪৮520084
  • রিসর্ট তো পুরো! :))
  • ppn | ০১ মার্চ ২০১২ ১২:৪৮520073
  • আরে পরিবত্তোন হয়নি মানে? এই যে আগুনখেকো বিপ্লবীরা বলছেন বনধ না করারও অধিকার আছে, এই কথা আগে কে কবে শুনেছে? :্‌)

    আজকের কাগজে কৌশিক সেনও দেখি একই জিনিস লিখেছেন।
  • ranjan roy | ০১ মার্চ ২০১২ ১২:৪৮520062
  • ঠিক বলেছেন দুখে! ক্ষমতার একটাই ভাষা, লাল বা সবুজ যাই হোক। অথবা কিছুদিন আগে রাহুল গান্ধীর সভায় প্রতিবাদ পত্র দিতে আসা সমাজবাদী পার্টির কর্মীকে কংগ্রেসের এম পি জিতেন্দ্রপ্রসাদ থেকে শুরু করে সবাই মিলে মাটিতে ফেলে লাথি,-- আমরা সবাই দেখেছি।
    কাজেই বিচলিত হবার কিছু নেই, খুব নতুন কিছু হচ্ছে না। হ্যাঁ, কোন পরিবর্তন হয় নি। তবে মমতার নির্দেশে ভাইপোকে অ্যারেস্ট করে পিসিতে রাখাকে যদি পরিবর্তন বলা হয়।
    আর ববি হাকিম নাকি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলেন? এটাও নতুন নয়, তপন-সুকুরকেও কারা যেন ছাড়িয়ে নিয়েগিয়েছিলেন!
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১২:৫০520095
  • অমিতাভ নধীর ভাগ্নের প্রোমোটারী যারা ইস্যু করেছিল তাদের বক্তব্য ছিল মামা ভাগ্নেকে বকলমা দিয়েছেন। তো পিসি ভাইপোকে/ভাইকে বকলমা দিয়েছেন কিনা সেই কথাটাই তো জিগানো হচ্ছে।

    মমতা তো সততাকে ইউএসপি করেছেন। তো সর্বহারা ইউএসপি হলে যদি প্রোমোটারী ইস্যু হয়, তো সততা ইউএসপি হলে দামী গাড়ী ইস্যু হবে না কেন?
  • ppn | ০১ মার্চ ২০১২ ১২:৫২520106
  • এই যে: "পশ্চিমবাংলায় আমরা যারা ‘পরিবর্তন’ চেয়ে নানাবিধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলাম, মনে করে দেখুন, ক্ষমতায় থাকা তখনকার সি পি আই(এম)-এর চেহারা কী আস্ফালন, কী কুৎসিত আচরণ, কী পরিমাণ ঔদ্ধত্য। আজকে তাঁদের মুখে ‘নরম-নরম’ কথা, কথায়-কথায় শুদ্ধিকরণের ডাক শুনলে শিশুও হেসে ফেলে। স্পষ্টতই বোঝা যায় ‘ক্ষমতাচ্যুত’ না হলে এঁদের ব্যবহার কোনও ভাবেই বদলাত না। ক্ষমতার পালাবদলে তাঁদের ভাষা, ভঙ্গি, আচরণ খুব দ্রুত আয়ত্ত করছেন বর্তমান শাসককুল।'

    একই জিনিস মমতা আর তাঁর চেলাচামুন্ডার জন্যও অ্যাপ্লিকেবল। নেক্সট যবে ভোটে হারবেন।
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:৫৪520117
  • না শিবুদা, মেলাতে পারলাম না। সততার উল্টোদিকে দামী গাড়ি কী করে আসে? আমার ইউএসপি হল আমি খুব সৎ। আর আমার একটা পঞ্চাশলাখি ফ্ল্যাটবাড়িও আছে। দুটো কনফ্লিকটিং কোথায় হচ্ছে?

    আর দশ লাখের গাড়ি কোনও দামী গাড়ি হল? আজগের দিনে? এই কদিন আগেই দিল্লির রাস্তায় কে যেন একটা ছেলে গাড়ি ক্র্যাশ করে মরে গেল, ওর গাড়িটার দাম ছিল সোয়া দু কোটি। ল্যাম্বর্গিনি ছিল বোধ হয়।
  • quark | ০১ মার্চ ২০১২ ১২:৫৬520130
  • এটা বেশ মজা হয়েছে! বছরখানেক আগে এমন কিছু ঘটলেই বলা হ'ত "শা**দের খুব তেল হয়েছে, "পরিবর্তন" আসছে, আর চিন্তা নাই"।

    আর এখন বলা হচ্ছে - "কেন, আগে তো এমন অনেক হয়েছে"
  • ranjan roy | ০১ মার্চ ২০১২ ১২:৫৭520152
  • এই পয়েন্টে শিবুর সঙ্গে আছি।
    অমিতাভ নন্দীর ভাগ্নের ব্যাপারে একটাই বক্তব্য, ওটা ওনার ফ্রন্ট। শুধু দু'নম্বরী সাপ্লাইয়ের কোম্পানিই নয়, গোটা দুই পেট্রোল পাম্পও।
    ঘটনাচক্রে ভাগ্নেটি আমার আত্মীয় হন।
    একই ভাবে মমতা যখন জনগণের খেটে খাওয়া মানুষের প্রতিনিধি বলে নিজেকে প্রজেক্ট করেছেন, সমস্ত বামেদের লিঙ্গো ব্যবহার করে, এটা ভ্যালিড প্রশ্ন যে ওনার ভাইপোর বিয়ে বা নীল রং এর ব্যাপারটা জনতাকে কি মেসেজ দিচ্ছে?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১২:৫৭520141
  • ৭৭-এ হারার পর সুব্রত/সোমেন-দের ভাবভঙ্গিতে আদৌ কোনো বদল হয়েছিলো নাকি?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১২:৫৮520174
  • মানে কৌশিক সেন-এর লেখা প্রসঙ্গে। ক্ষমতাচ্যুত হওয়ার পরেও সুব্রত/সোমেনদের ব্যবহারে কৌশিক কী পরিবর্তন দেখেছিলেন সেটা জানার ইচ্ছে রইলো।
  • dukhe | ০১ মার্চ ২০১২ ১২:৫৮520163
  • শিবুদা জ্যোতিবাবুরে মফিয়া বানায়ে দেল গা !
  • siki | ০১ মার্চ ২০১২ ১৩:০০520185
  • কোয়ার্ক,সাতাত্তর সালে আসলে গুরুচন্ডালি ছিল না। থাকলেই দেখতে পেতে, অনেকেই এমন লিখছে। :-)

    তারও আগে গুরু থাকলে তখনও লিখত। এসব জিনিস আবহমান কাল ধরে হয়ে আসছে।
  • dukhe | ০১ মার্চ ২০১২ ১৩:০১520207
  • কাল কেউ বুদ্ধবাবুরে দেখলেন নাকি ? কোন পরিবর্তন ?
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:০১520196
  • সৎ, বস্তিতে থাকি, আপাত কোন রিজগার নেই (মানে ফাইভ স্টার হোটেলে বিয়ে দেওয়া, দশলাখি গাড়ী যথেচ্ছ ব্যবহার করার মত), কিন্তু ঐ সব করি। এটাঋ সাথে সততার কোন বিরোধীতা নেই?

    কাগজে যা পড়লাম, ঐ দশলাখিটি বন্ধুর গাড়ী, ভাইপো নিজের মনে করে ব্যবহার করেন। সেখানে কোন কুইড প্রো কুও আছে কিনা সেটা তো উচিত প্রশ্ন। এবং থাকলে, সেটি কে প্রোভাইড করেন? পিসি? নাকি ভাইপোর কোন অজানা মুরদ আছে যার জন্যে কেউ তাকে এরকম যুবরাজসুলভ ট্রীট করতে পারে।
  • dukhe | ০১ মার্চ ২০১২ ১৩:০২520218
  • ডি: আগের পোস্ট কোয়ারিমাত্র। শ্লেষ খুঁজবেন না।
  • dd | ০১ মার্চ ২০১২ ১৩:০৩520229
  • কৌশিক সেন নিশ্চয়ই প্রথম সাহসী ইঁদুর।

    খুব আবেগে থর্থর লেখা। কিন্তু তাও তো লিখলেন। প্রথম পরিবর্ত্তন থেকে প্রত্ত্যাবর্ত্তন। প্রবন্ধের উপরে ছাপা জয় গোঁসাইএর ছবি দেখে খুব খারাপ লাগলো। এখনো কি পারবেন জয় মিছিলে হাঁটতে, প্রতিবাদী কবিতা লিখতে? এটা একটা বড়ো ক্ষতি হোলো (জয়ের কবিতা না লেখা - যদি সত্যি ই সেরম হয় )
  • quark | ০১ মার্চ ২০১২ ১৩:০৪520263
  • সাতাত্তর (বা তার আগে/পরে) নিয়ে আমি পার্সোন্যালি কোন কথা বলতে চাই না, রঞ্জনদা, কল্লোলদাকে রেফার করব। আমি তখন নেহাৎই শিশু আর, আমার পড়াশোনাও তেমন দড় নয়।
  • ranjan roy | ০১ মার্চ ২০১২ ১৩:০৪520252
  • সিকি,
    তোমার কথা বুঝতে পারছি না।
    তোমার উদাহরণ ঠিক খাপে খাপ, পঞ্চার বাপ হয়েছে কি?
    প্রশ্নটা কারো শুধু পঞ্চাশ লাখটাকার মালিক বনাম সততা নয়।
    প্রশ্নটা পিটি যেভাবে তুলেছেন সেটা ভ্যালিড:
    কাল যিনি লাখটাকারও মালিক ছিলেন না, তিনি বোন বা পিসি ক্ষমতায় আসার দশ মাসের মধ্যে কি করে( তোমার কথা মত) পঞ্চাশ লাখ টাকার মালিক হলেন বা দশলাখি গাড়ি কিনলেন?
    এখানেই সততার প্রশ্ন।
    ভারতীয় দর্শনে একটি উদাহরণ আছে। দেবদত্ত আহারও করেন না, কিন্তু ক্ষীণকায়ও হচ্ছেন না। সিদ্ধান্ত: গোপনে আহার করছেন।
  • siki | ০১ মার্চ ২০১২ ১৩:০৪520241
  • ইয়েস। নাও দিস মেকস আ সেন্স। কুইড প্রো কুও আছে কিনা আগে ক্রশচেক করুন, তবে না বলবেন?:-) গাড়িটা মমতার টাকায় কেনা কিনা, পাঁচতারা হোটেলের বিয়ে মমতা বা তৃণমূল ফিনান্স করছে কিনা, এসব না জেনেই সন্দেহ করলে তো সেই কাকে কান নিয়ে গেছে-র মত কেস হবে!

    ভাইপোর রোয়াব হয়েছে খুঁটির জোরে, যে আমার পিসি মুখ্যমন্ত্রী। এইটুকু বলার জন্য প্রমাণ ইত্যাদির দরকার হয় না। সব জায়গাতেই তিনি পিসির নাম নিয়ে রোয়াবি করেন। এই পজ্জন্ত ঠিক আছে। তারপর তদন্ত করে দেখা হোক। আর কী কী বেরোয়।
  • siki | ০১ মার্চ ২০১২ ১৩:০৫520274
  • দুখে, ষাট না সত্তর হাজার লোক হাঁটল। বুদ্ধ এবং অন্যান্য নেতারা এক পা-ও হাঁটল না, জনগণ পরিবৃত হয়ে হুডখোলা গাড়িতে দাঁড়িয়ে দাঁড়িয়ে চলল।
  • siki | ০১ মার্চ ২০১২ ১৩:০৭520285
  • পিটির প্রশ্নটা তা হলে কি আমিই বুঝতে ভুল করেছি?

    "কাল যিনি লাখটাকারও মালিক ছিলেন না ...' কোনজন? তা হলে কি মমতার ভাই বা ভাইপোর কথা বলা হচ্ছে? আমি ভাবলাম মমতার কথা বলা হচ্ছে।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:০৮520296
  • এই তদন্ত করে প্রমান করুন তবে বলবেন, এ ক্‌থাটি নন্দীমশায়ের চেলারা খুব উঁচু গলায় কইতেন। বেষী কি, আমারেই কয়েছেন। আজ সিকি কইছেন। ভাল, ভাল।

    জয় মা পরিবত্তন।
  • ranjan roy | ০১ মার্চ ২০১২ ১৩:১১520307
  • সিকি,
    quid pro quo? তদন্তে বেরোবে? এমন অবভিয়াস জিনিসের তদন্ত লাগে নাকি? সেই গল্পটা মনে আছে তো? সেই যে নি:সন্তান মহিলাটি সন্তান লাভের আশায় নিয়মিত মন্দিরে যেত। পুরুত ঠাকুর দরজা বন্ধ করে কিছু অনুষ্ঠান করে দরজা খুলত। কিছুদিন পরে মহিলা গর্ভবতী হলেন। এখন পুরুত ঠাকুর কি গোপন অনুষ্ঠান করতেন এর জন্যে তদন্ত কমিশন লাগবে কি?
  • umesh | ০১ মার্চ ২০১২ ১৩:১৪520318
  • আমার মাসি, পিসি, দিদি, দাদা দের কারো এরকম পলিটিক্যাল পাওয়ার থাকলে আমিও এরকম দাদাগিরি করে বেড়াতাম।
    কেউ নেই তাই হাত কামড়াচ্ছি, আর যাদের আছে আর দেখাচ্ছে তাদের গাল পাড়ছি।
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১৩:১৬520329
  • তখন আমরা ভাইপোর বদলে উমেশ বলতাম। এই আর কি।
  • PT | ০১ মার্চ ২০১২ ১৩:২০520340
  • সিকি-আপনি বোধহয় অনেকদিন কলকাতা/প: বঙ্গ ছাড়া। সেইজন্য বস্তিতে থাকা পোচুর মানুষের দশ লাখি গাড়ি আর পাঁচতারা বিয়ে দেখছেন।

    আমার কথা ইচ্ছে করেই আপনি বুঝতে চাইছেন না সেটি পরিষ্কার। সেইজন্য আমার মাইন্ডসেট ইত্যাদি নিয়ে প্রশ তুলছেন। RR- এর 01:04 PM - পোস্টিং-এ আমার বক্তব্যের বঙ্গানুবাদ আছে। পড়ে নেবেন।

    গাড়ি যদি সত্যি আসগারের-ও হয় সে গাড়ি অনেক দিন ধরেই ড্রাইভার সহ ভাইপোকে দেওয়া আছে। সুচেতনাকে এখন আসগর কেন গাড়ি দিচ্ছে না? কিংবা দশ লাখি গাড়ি আর পাঁচতারা বিয়ে যে রং কেনার অলিখিত ফরমানের ফলশ্রুতি নয় জানা গেল কি করে?

    অনুজ পান্ডের ভাইদের বাড়ি নিয়ে গুরুতে কত বাইট খর্চা হয়েছিল?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১৩:২৮520352
  • এবারের ইপিডাব্লুতে সুমন্ত বন্দ্যোর একটা লেখা আছে। সেখেনে বেশ কিছু ইস্যু রয়েছে। সেসব থাকতে এগুলো নিয়ে হইচই করার কোনো মানে হয় না। এগুলো নিয়ে যা ভাবার লোকে ভাবুক না। পার্টি যদি আসল ইস্যুগুলো নিয়ে বড়সড় মুভমেন্ট তৈরী করতে পারে সেটা বরং অনেক কাজে দেবে। এই গাড়ি-বিয়ে ইত্যাদি আমার মতে আনন্দলোক-টাইপ ইস্যু।
  • umesh | ০১ মার্চ ২০১২ ১৩:২৯520363
  • কু:ঘো: এর আজকের আকাশ নিয়ে রিপোর্টটা পড়লাম।
    পুরো খোরাক তো।
    যারা এখনো পড়িনি, তাদের বলছি পড়তে।
    সত্যি বলছি, শিব্রাম এর পর কোন লেখকের লেখা আমাকে এতো মজা দিলো।
    আমি এখনো মনে করছি আর হাসছি।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন