এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬২৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • PT | ০১ মার্চ ২০১২ ০০:১২519707
  • ভাইপোর ১৭ বছর বয়স বলল টিভিতে তাই এত খপর করলাম।
  • S | ০১ মার্চ ২০১২ ০৭:০১519718
  • বাহ এটা বেশ ভালো স্ট্র্যাটেজি - expectation management. প্রথম একবছরেই expectation কমিয়ে দাও। তাহলে শেষ একবছর একটু ভালো কাজ করলেই আবার গদি।
  • Du | ০১ মার্চ ২০১২ ০৯:২৫519729
  • প্রাথমিক তদন্তের পরে পুলিশ জেনেছে, ঐ গাড়ি আসগর খান নামে ব্রেস ব্রিজের বাসিন্দা এক যুবকের। তিনি আকাশের বন্ধু। মাস ছ’য়েক আগে তিনি ঐ গাড়ি কেনেন। তার পর থেকে প্রায়ই ঐ গাড়ি ব্যবহার করতেন আকাশ। তদন্তকারী অফিসারেরা জানান, আসগরের সঙ্গে আকাশের কী কারণে ঘনিষ্ঠতা, তা খতিয়ে দেখা হচ্ছে। আসগরের রোজগারের উৎস কী, সেই বিষয়েও খোঁজ নিচ্ছেন তদন্তকারীরা।
    পুলিশ এই সব জানতে চাইছে কেন? কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চের গোয়েন্দারা জানান, এ দিনের ঘটনাই প্রথম নয়। দিন কয়েক আগে পশ্চিম বন্দর থানার ওসি-র সঙ্গেও দুর্ব্যবহার করেন আকাশ এবং তাঁর কয়েক জন সঙ্গী। সে ক্ষেত্রেও মুখ্যমন্ত্রীর ভাইপো বলে পরিচয় দিয়ে ওসি-কে ‘ধমক’ দিয়েছিলেন তিনি। কিন্তু লালবাজারের বড়কর্তাদের চাপে ঐ থানার ওসি আকাশের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেননি। কী কারণে আকাশ বারবার ‘মুখ্যমন্ত্রীর ভাইপো’ বলে নিজের পরিচয় দিচ্ছেন? এর পিছনে আসগরের কোনও স্বার্থ রয়েছে কি না, তা জানতেই আসগর সম্পর্কে বিশদ খবর নিচ্ছেন গোয়েন্দারা।
  • Du | ০১ মার্চ ২০১২ ০৯:২৯519740
  • আবাপ থেকে পেস্ট করলাম। পুলিশ কি দেখাচ্ছে, দুটো চোখ বন্ধ থাকলেও তৃতীয় নয়ন খুলে গিয়েছে তাদের।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ০৯:৪১519751
  • ১৭ কোথায়? কাল তো ৩২ লিখেছিলো। ১৭ বছর বয়সে লাইসেন্স হয় না, এটা সত্যি হলে আরো একটা কেস হবে।
  • gandhi | ০১ মার্চ ২০১২ ০৯:৫৯519762
  • আনন্দবাজার-এর কল্কাতা পাতার ছবিটা দেখুন।।।মদনের ছবি
  • PM | ০১ মার্চ ২০১২ ১০:৩৭519773
  • আনন্দবাজার জোর পেছনে লেগেছে :) আশা করি দিদি শিগ্গির ক্রস চেক করে মিউচুয়াল করে নেবে আর ড্যামেজ এড়াতে।:))
  • quark | ০১ মার্চ ২০১২ ১০:৪৮519784
  • আর্ধুর! চালাচ্ছিল না তো - শফার ড্রিভেন কার, পেছনে বসেছিল। লাইসেন্স লাগবে কিসে?
  • quark | ০১ মার্চ ২০১২ ১০:৪৯519796
  • আর কলকাতা টিভি টা কাদের? ওটায় তো দেখলাম রাজধর্মের মহিমা বেশ ক'রে মাখানো চলছে
  • PT | ০১ মার্চ ২০১২ ১১:৩৩519807
  • আরে না না - ও আমারই ভুল। ঐ জন্যেই দিদি কসচেক করতে বলেছে। তার ওপরে ববিদা ""ছোট ছেলে"" বলাতে রহস্য আরও ঘনীভূত হয়।

    কিন্তু আরো একটা পোশ্ন কর্তেই হবে। প: বঙ্গে কি এমন ঘটল গত কয়েক মাসে যে ঈশ্বর বা মার্ক্সের কৃপায় কালীঘাটের একটি পরিবার থেকেই দুজন তিরিশের কাছাকাছি যুবক ব্যবসায় দুর্দান্ত সাফল্য লাভ করে একজন দশ লাখি গাড়ি হাঁকিয়ে ঘুর্ছে আর আরেকজন পাঁচতারা হোটেলে (জানি জানি-নিম্নরূচি) বিয়ে সারছে। সেই দ্বারকানাথ ঠাকুরের পরে এইরকম সফল ব্যবসায়ী বঙ্গদেশে জন্মায়নি। এ বড়ই সুলক্ষণ -এইবারে বাঞালী ব্যবসা কর্তে পারেনা যারা বলবে তাদের রাইটার্সে নিয়ে গিয়ে নাকখৎ দেওয়ার ব্যবস্থা কর্তে হবে!!
  • siki | ০১ মার্চ ২০১২ ১১:৪০519818
  • আরে কী মুশকিল, আপনি বিয়ের খরচ বা গাড়ির খরচ নিয়ে পড়লেন কেন আমি সেটাই বুঝছি না। একটা দশলাখি গাড়ি তো আজকাল যে কারুর কাছেই থাকে, অনেক সহজে কার লোন টোন পাওয়া যায়। আর যে ভাবেই টাকা এসে থাকুক, এমন মাইন্ডসেট নিয়েই চলছেন কেন যে মুখ্যমন্ত্রী যে-ই হবে তার চোদ্দগুষ্টিকে কৃচ্ছসাধন করে চলতে হবে? বাপের টাকা হতে পারে, পিসির টাকাও হতে পারে, নিজের টাকা হতে পারে, হবু শ্বশুরের টাকাও হতে পারে। তাতে আপনারই বা কী, আমারই বা কী, আর মমতারই বা কী? মমতার ক্যাওড়ামির সঙ্গে এসবের কী সম্পর্ক?
  • quark | ০১ মার্চ ২০১২ ১১:৪৩519829
  • সিকিকে সাপোর্ট!
  • PT | ০১ মার্চ ২০১২ ১১:৪৮519840
  • কালিঘাটের বস্তির টালির চালের বাড়িতে থাকা আর কটি পরিবারের দশলাখি গাড়ি থাকে আর পাঁচতারা বিয়ে হয় সেই নিয়ে একটা টই খুললে বেশ হয়!!

    এমনকি বেশ কয়েকবার বিদেশ ঘুরে এসে খুব ভাল জায়গায় অধ্যাপনা করছেন এমন খুব বেশী লোককেও আমি জানিনা যাদের দশলাখি গাড়ি আছে বা নিজের/সন্তানের পাঁচতারা বিয়ের খরচ করার ক্ষমতা আছে।
  • Manish | ০১ মার্চ ২০১২ ১১:৫২519851
  • অনেক ঢাকঢোল পিটিয়ে CMO গঠন করা হয়েছিলো।
    কিন্তু প্রশ্ন হলো দিদিকে এতো উল্টোপাল্টা খবর কেনো দিচ্ছে যে দিদি পদে পদে ভুলভাল বকছে।
  • Netai | ০১ মার্চ ২০১২ ১১:৫৬519862
  • দশলাখি গাড়ী বা পাঁচতারায় বিয়ে এগুলো কোনো ইস্যুই নয়।
    খেয়াল করবেন কমরেড, চড় মারার ঘটনাতেও সিপিয়েম অফিসিয়ালি কোন প্রতিক্রিয়া জানায় নি।
  • PT | ০১ মার্চ ২০১২ ১১:৫৯519873
  • সিপিএমের পোতিক্কিয়া জানানোর কোন পোয়োজন নেই। হাওয়াই চটি আর সাদা শাড়ির সততার ঢপ যারা গিলেছিল তারা কিছুদিন পোতিক্কিয়া জানাক।
  • ppn | ০১ মার্চ ২০১২ ১২:২২519884
  • কিন্তু লিখল যে গাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। অবশ্য লিখেছেন কুঘো আর ছাপানো হয়েছে তৃশতে। :)
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:২৩519895
  • ওফ পিটি, আপনি মনে হয় অনেকদিন দেশছাড়া। অথবা দেশের খণ্ডচিত্র দেখেছেন। সো-কল্‌ড বস্তিতে থাকা এমন অসংখ্য লোক ভারতে বাস করে যাদের পাঁচ দশলাখি গাড়ি আছে। এটা কোনও ম্যাটারই নয়।

    দ্বিতীয়ত, আপনি মমতার কালীঘাট বস্তির বাড়িকে এমন ফেসভ্যালুতেই বা নিচ্ছেন কেন? এগুলো তো এদের ইউএসপি। বুদ্ধু ভশ্চাযের পাম অ্যাভিনিউয়ের ফ্ল্যাট, মমতার টালির চাল, লালুপ্রসাদের ভোজপুরি হিন্দি, প্রণব মুখার্জির উৎকট ইংরেজি, এ সমস্তই তাদের সিগনেচার। ইমেজ তৈরি করার জন্য। যে দ্যাখো, আমি তোমাদেরই লোক।

    মমতার আর কিছু না থাকুক, চাট্টি ভালো শাড়ি আর ভালো চপ্পল কেনার ক্ষমতা আছে। তবুও তিনি ছেঁড়া শাড়ি আর হাওয়াই চটি পরে ঘোরেন কেন? কারণ ওগুলো তাঁকে ভোটে জিতিয়েছে। ইমেজ তৈরিতে সাজায্য করেছে। লালুপ্রসাদ যদি ঘর থেকে খাটাল হটিয়ে কোট প্যান্ট পরে ঘুরে বেড়াত বিহারের রাস্তায়, তা হলে সে জনতার নেতা হতে পারত?

    এত ফেস ভ্যালুতে ন্যান কেন মমতার বাড়ির টালির চালকে?
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১২:২৫519907
  • মমতার বাড়িটা কিন্তু বেশ বাংলো বাংলো দেখতে;-)
  • siki | ০১ মার্চ ২০১২ ১২:২৮519918
  • :)
  • ppn | ০১ মার্চ ২০১২ ১২:৩০519929
  • ছবি আছে? লিং? :)
  • ranjan roy | ০১ মার্চ ২০১২ ১২:৩৩519940
  • পিটি,
    ওপরে দু'এর পোস্ট দেখুন। দশলাখি গাড়িটা আসগরের।
    ইস্যুটা হচ্ছে মুখ্যমন্ত্রীর ভাইপো বলেই কি যা খুশি করার লাইসেন্স পাওয়া যায়? পুলিশকে মারা, জোর করে মহিলা সঙ্গী নিয়ে সময়ের পরে বি-গার্ডেনে ঢোকা ইত্যাদি। আর থানাও দিব্যি ছেড়ে দেয়! পুলিশের গায়ে হাত দিলেও। এটা অন্য কেউ করলে পেঁদিয়ে বৃন্দাবন দেখানো হত।
  • dd | ০১ মার্চ ২০১২ ১২:৩৪519951
  • এই নাইভপনার বিরুদ্ধে একমাত্র লোকদেখানো সততা জ্যোতি বাসুর।

    ওনার সপরিবারে ঘন ঘন বিদেশ ভ্রমন, নিয়মিত স্নেহাংশু আচার্য্যের সাথে ক্যালকাটা ক্লাবে মদ্যপান - উনি লোক দেখিয়েই করতেন। কলার তুলে করতেন। কারুর রেয়াৎ করতেন না।

    সাংবাদিকেরাও প্রথম কদিন চটকদার খবর দিতে গিয়ে দেখলেন এই সব খবর প্রকাশে জ্যোতি বাবুর কোনো মাথা ব্যাথা নেই। ম্যাংগো পিপলেরও না। পাব্লিকের রাজনীতিবোধ নিশ্চয়ই এখনকার টইপোস্টারদের থেকে উঁচুমানেরই ছিলো।

    আরেক ধাপ এগিয়ে মায়াবতী। হীরের গয়না দেখান,নিজের মুর্ত্তি গড়েন। দুশো গাড়ীর কনভয় নিয়ে মিটিনে' যান। বলেন "বেশ করেছি। লোকে দেখুক চামারের বেটী কি করতে পারে।" লোকে ভোটও দ্যায়।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১২:৩৮519973
  • ডিডিদাকে ক। বিয়ের খরচ বা গাড়ির দাম (যদিও গাড়িটা অন্য একজনের বলে খবর) - এসব বালের ইস্যু।

    এর চেয়ে স্টেট্‌সম্যানে বেরনো ওই খবরটা বড় ইস্যু যে সমস্ত নীল-সাদা রঙ অভিষেকের বাবার দোকান থেকে কিনতে হবে এই মর্মে আন-অফিসিয়াল ফরমান।
  • demba ba | ০১ মার্চ ২০১২ ১২:৪১520006
  • সেই বেচারা লরি ড্রাইভারটার খোঁজও কেউ রাখে না;-)

    তবে ব্রতীন আর ম্মু-র পর আরেকজন বেশ ফাইট দিচ্ছে দেখে ভালোই লাগলো;-)
  • Sibu | ০১ মার্চ ২০১২ ১২:৪৩520018
  • অ: ডিডিদা। করেছি বেশ করেছি বলে মাফিয়ারাও কি সব যেন করে। পাবলিক তাগো ভতও দ্যায়। কতা হইল এই সব ইউএসপির কতা এই গুরুতেই দেকেচি তো। তাই একন দশলাখি গাড়ি কোন ব্যাপারই নয় বলে কতা শুনতে হয়।

    না, মানে নেতাদের অবস্থার সাথে বেমানান জীবনযাত্রা যদি কোন ইস্যু না হবে তো অমিতাভ নন্দীর ভাগ্নের প্রোমোটারী ইস্যু হবে কেন?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। যা মনে চায় মতামত দিন