এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬২৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Generic Letter | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৪519385
  • PT, আপনার 28 Feb 2012 -- 05:05 PM পোস্টের প্রসঙ্গে একটা কথা। জয়তী ঘোষ অবশ্যই "প্রথিতযশা" economist। কিন্তু CPM-এর সঙ্গে ওনার নৈকট্য কারো অবিদিত নয়। ওনার ideological slant-এর কথা মাথায় রেখেই ওনার বক্তব্যকে মূল্যায়ণ করতে হবে। কাজেই জয়তী ঘোষ বলেছেন বলেই প্রশ্নাতীত একথা ভাবার কোন কারণ নেই। সকলেই selective truth বলেন - কি ধরণের selection হয়েছে সেটা ideology দেখলেই আঁচ করা যায়।
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩২519396
  • ppn- অনেকাংশেই আপনার সঙ্গে সহমত। কিন্তু মমতা যে পিতিগ্গে করেছিলেন পরিবত্তন আনবেন। বাঙালী ছাল-বাকলা সমেত সেই ঢপটি গলাদ্ধকরণও করেছিল। শুধু সরকার পরিবর্তন হচ্ছে এই ভাবে মমতা মন্ত্রী হলে এত ঝঞ্ঝাট হতনা।

    কাটোয়ার রেপ সম্পর্কে তিনি জানালেন যে মহিলার স্বামী সিপিএমের লোক এবং সেই কারণে বৌকে ধর্ষিতা সাজিয়ে চক্রান্ত করছে। মহিলা জানালেন যে তাঁর স্বামী দশ বছর আগে মারা গিয়েছেন। এই রেটে চললে ৩৪০ দিনের মধ্যেই তিনি অপ্রাসঙ্গিক কথা-বার্তায় ৩৪ বছরের সব মন্ত্রীদের হার মানাবেন।
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৩৯519407
  • Generic Letter
    জয়তী ঘোষ National Sample Survey data থেকে তথ্য উল্লেখ করেছেন। তবে আপনি যদি আরেকটু মনযোগ দিয়ে পুরো লেখাটি পড়েন তাহলে দেখবেন যে এটি লেখা হয়েছিল বিবেক দেবরায় নামক এক economist-এর লেখা একটি নিবন্ধের উত্তরে। এই বিবেক দেবরায়কে তৃণমূল ভাড়া করেছিল ভোটের আগে প:বঙ্গ ৩৪ বছরে কতটা নিম্নগামী হয়েছে সেটা প্রমাণ করার জন্য। সেই লেখার pdf ফাইল একসময়ে তৃনমূলের web-site-এ পাওয়া যেত। এখনো আছে কিনা জানিনা।
  • Generic Letter | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২৩:৫০519418
  • PT, সত্যিই খেয়াল করিনি।
    অবশ্যই, যে কথা জয়তী ঘোষের ক্ষেত্রে খাটে, সেকথা বিবেক দেবরায়ের ক্ষেত্রেও প্রযোজ্য। দুদিকেই খন্ডসত্য। জয়তী অবশ্য NSS অর্থাত প্রামাণ্য document থেকে select করছেন।
  • ppn | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০০:১৪519429
  • পিটি, পরিবর্তন হয়ে কিছু ভালো তো হয়েছে। 12:10 PM-এর পোস্টে লিখলাম তো! :-)
  • potke | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৩৮519440
  • PT দা,agents of change এর কথা বলছেন? ওটা অনেকদিন আগেই তুলে দিয়েছে :)
  • Bratin | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ০৯:৫২519451
  • এই যে পটকে সুন্দর তোমাকে আর দেখতে পাই না কেন হে?
  • potke | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১০:৫০519474
  • পু:সি:, ভাট পশ্য
  • PT | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫০519485
  • ঘটনার ঘনঘটা: মমতার ভাইপো আকাশ ব্যানার্জী কন্সটেবলকে চড় মারার জন্য গ্রেপ্তার।

    (কেউ আমার রুচি নিম্নমানের ভাবতেই পারেন কিন্তু এই খপরটা কিছুতেই চেপে রাখতে পারলাম না)
  • siki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৪519496
  • চিন্তার কিছু নেই, কাল সকালের মধ্যে ছাড়া পেয়ে যাবেন এবং ব্যাপারটা সরকারকে অস্বস্তিতে ফেলার জন্য "সাজানো ঘটনা' হিসেবে পরিগণিত হবে।

    ক্রসচেক না করে কথা বলবেন না কমরেড। :)
  • PM | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৫:৫৮519507
  • ত চাড়া এতে তো দিদির প্রশসনের নিরপেক্ষতা-ই প্রমান হয়। CM এর ভাইপো কেও ছড়ে না। বিশ্বাস না হলে কাল পোতিদিন দেখে নেবেন
  • kallol | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৮519529
  • যা ব্বাব্বা। লোকে কি পারিবারিক ঐতিহ্যও বজায় রাখতে পারবে না?
    ক্ষী ক্ষান্ডো!!!
  • umesh | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৮519518
  • NDTV বলছে, প্রথমে কেস না দিয়ে ছেড়ে দিয়ে ছিলো, মিডিয়া তে আসার পর কেস দিয়ে গ্রেপ্তার করেছে।

    রেপ এর সাথে সাথে আজকাল বাংলা তে ট্রাফিক পুলিশ দের মারা টা বেশ কমন হয়েছে।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:১৮519540
  • ধুর, ছাড়া পেতে পনেরো মিনিট লেগেছে, আর ওয়াটগঞ্জ থানা এখন পুরোপুরি ডিনাই করছে। ওসি এবং লোকাল লোকজন শুধু বলেছে যে এরকম ঘটনা ঘটেছে। এই ওসি-র হয়ে গ্যালো।
  • quark | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২২519551
  • ওদিকে দোলা সেন-এর চড়টা তো জাস্ট গাপ হয়ে গ্যালো!
  • siki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৭519562
  • তব্বে? নো ওয়ান স্ল্যাপড কনস্টেবল। নতুন একাঙ্ক লাটক বেরোবে এবার। :-)
  • Netai | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৮519574
  • ছাড়া পেয়ে গেছে?
    এই যে বললো মমদিদিই নাকি নির্দেশ দিয়ে গ্রেফ্‌তার করিয়েছেন?
  • quark | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:২৯519585
  • কাল তো শুনলাম জাভেদ শামিম (জয়েন্ট কমিশনার, সদর) প্রেস ব্রিফিং করেন নি (যা নাকি কালকের মত ঘটনাবহুল দিনে রীতি), শেষে কমিশনার ও অ্যাসিস্ট্যান্ট কমিশনার (মনে রাখবেন এঁয়ারাই ক'দিন আগে বি/কু-খ্যাত হয়েছেন) ইনসিডেন্ট রিপোর্ট দিয়েছেন।
  • siki | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৩৬519596
  • না, কালকে দিদির সঙ্গে ছিলেন নপরাজিত।

    দিদি প্রে:ক: শুরু করলেন, হ্যাঁ, কাটোয়ার যে ব্যাপারটা নিয়ে মিডিয়ার কিছু লোকজন এত হইচই করছে, ওখানে আসলে কিছুই হয় নি। সমস্তটাই একটা সাজানো ঘটনা। রেপ-ফেপ হয় নি। আমার সঙ্গে আছেন ডিজি নপরাজিত মুখোপাধ্যায় (বলেই সাঁই করে পেছনে ঘুরে গিয়ে) ... কোথায় গেল?

    নপরাজিত পেছনেই দাঁড়িয়ে ছিলেন, জড়োসড়ো হয়ে সামনে এগিয়ে এলেন।

    দিদি: আপনি বলুন, মেডিক্যাল রিপোর্টে রেপের এভিডেন্স পাওয়া গেছে?

    নপরাজিত জড়োসড়ো অবস্থাতেই পুতুলের মত মাথা নাড়লেন, না ম্যাডাম।

    দিদি: তবে? আমরা খবর নিয়ে জেনেছি, এ সব সিপিএমের কাজ। ঐ মহিলার স্বামী অ্যাক্টিভ সিপিএম করেন।

    :-))

    হ্যাভিং অল সেইড অ্যান্ড ডান, কোনও লোক যদি থেকেও থাকে যে মমতাকে বা তার সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে, কখনও, কোনও পরিস্থিতিতে, ফরনাথিং "আমার বউ রেপড হয়েছে' বলে "মিথ্যে" প্রচার করবে, এটা আমার বোধগম্য হয় নি।

    বদ্ধ উন্মাদ, বদ্ধ উন্মাদ।
  • demba ba | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৪৬519607
  • সেই লোকটা আবার ১১ বছর আগে মারাও গেছে।
  • kallol | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫০519618
  • তাচ্চেও বড় খপোর হলো সে মহিলার বর বহুকাল হলো মারা গেছেন।
  • PM | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৫519629
  • দেখুন, ভোটের সময় আমার একবারো মনে হয় নি যে উনি পাগল। বরং খুব বুদ্ধিমান মনে হয়েছিলো যে নাকি তাবর নেতাদের ঘোল খাইয়ে দিচ্ছে।

    ইদানিং নিশ্চই ওষুধ্‌গুলো ঠিকঠাক খাচ্ছেন না। কিম্বা CPM চক্রান্ত করে ওনার ওশুধে ভেজাল মেশাচ্ছে।

    মোট্‌মাট ডাক্তারের ওষুধ কাজ কর্ছে না---উনি কি করবেন।
  • quark | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৭519640
  • ওদিকে যে ঐ মহিলার গ্রামের যে তৃণমূল নেতা মহিলাকে থানায় নিয়ে গিয়েছিলেন, তিনি বোধহয় আজ সকাল থেকে পাড়ার শিবমন্দিরে হত্যে দিয়েছেন - "হে ঠাকুর, বলে দাও আমি তৃণমূল না সিপিয়েম?"
  • PT | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ১৮:৫৪519662
  • এসবের মধ্যে আরো বিস্ময় একদল লোক ""ছি: পুলিশ"" পোস্টার হাতে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা ভাইপোর পক্ষে না বিপক্ষে?

    এদিকে অর্পিতা এখন ফুটবলারদের মত দল বদলে তারানন্দ ছেড়ে চ্যানেল টেন-এ পাকাপাকি ভাবে তাঁবু গেড়েছেন। কাল রাতেও দেখলাম যে তিনিই এখন চ্যানেল টেনের বল-ভরসা। নাটক ছাড়া আর প্রায় সব কিছু বিষয় নিয়ে মন্তব্য করে যাচ্ছেন!!
  • Du | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ২১:০১519673
  • এরা কংগ্রেস
  • PT | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ২২:৪৫519685
  • কিছু প্রশ্নের উত্তর মিলছে না। ভাইপোর যে গাড়িটি টিভিতে দেখাচ্ছে সেই গাড়িটির দাম কি রকম? সততার প্রতিক যে পরিবারের সঙ্গে কালিঘাটের বস্তিতে টালির ঘরে বসবাস করেন তাদের পরিবারে ঐ রকম গাড়ি আসে কোথা থেকে?
  • PM | ২৯ ফেব্রুয়ারি ২০১২ ২৩:২৯519696
  • গাড়ি টা টয়োটা ইনোভা-

    লোয়েস্ট এন্ড মডেল :

    Toyota Innova 2012 2.5 VX 8 STR BS-IV
    Ex-Show-room Price : 8.7 lacs


    টপ এন্ড মডেল-

    Toyota Innova 2012 2.5 VX 8 STR BS-IV
    Ex-Show-room Price : 13.26 lacs


    ইনফর্মেসন চাইলেন বলে দিলুম। নাহলে CM এর ভাইপো ইনোভা চাপলে আমার কোনো আপত্তি নেই। তার নিজের চাকরী, ব্যব্‌সা থাকতেই পারে। যতক্ষন না প্রমান হচ্ছে যে সে CM এর পদ থেকে কোনো সুবিধা নিয়েছে ততক্ষন কারোর-ই আপত্তি থাকার কোথা নয়।

    আমার অবশ্য তাতেও আপত্তি নেই। শুধু মার্ধোর, খুনখারাপি, রেপ ইত্যদি না করলেই হলো। আমার এক্সপেক্টেসনটা এখন এই লেভেলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন