এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৩২ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:১৮519041
  • যাক্‌ নিশ্চিন্ত। আগের সরকারের অসমাপ্ত কাজ নতুন সরকার করে দিচ্ছে।
  • kallol | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:২৮519052
  • আজ বন্ধের খপোর কি?
    কলকাতার লোক বলছে বন্ধ ভালোই হচ্ছে। বাস ট্রাম ট্রেন চলছে, কিন্তু লোক নেই।
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৩৩519063
  • আরে সিব্বল তো বোর্ডের পরীক্ষাই অপশনাল করে দিয়েছে। ঐ ভরসাতেই তো মেয়েদের পড়াচ্ছি।
    হ্যাঁ, El d, ঐ টোডিই। জ্যোতি বসু আর কুনাল ঘোষের স্নেহধন্য।
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪০519074
  • দিল্লিতে ডিটিসির বাস আর মেট্রো ছাড়া কোনও অটো ট্যাক্সি চলছে না। নিউ দিল্লি স্টেশন অটোশূন্য।

    রাজস্থানে স্টেটব্যাংক খোলা, কিন্তু কোনও এমপ্লয়ি নেই, কোনও কাস্টমার নেই।

    টিভিতে দেখাচ্ছে।
  • dd | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৫519085
  • বেসিক্যালি অল ইন্ডিয়া সরকারী ব্যাংক ধর্মঘট।

    তবে মমতা দেখালো বটে। রাইটার্সে নাকি হুলিয়ে অ্যাটেন্ডেন্স।
  • demba ba | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৪৮519096
  • অ্যাটেন্ডেন্স কিনা দেখায়নি, মমতা বলেছে। এই বাজারে কেউ না এসে থাকলেও অ্যাটেন্ডেন্স পেয়ে যাবে। অফিসিয়ালি ১০০% বলে দিয়েছে;-)
  • de | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৪:৫৪519118
  • ব্যাংক, পোস্টাপিস দুটৈ বন্ধ!

    রাইটার্সে একজনও মহিলা এমপ্লয়ি নেই বুঝি -- আবাপর যত সংবাদ তো পুরুষ এমপ্লয়ি দের কথাই দেখালো! রাত্রে মহিলারা কোতায় ছিলেন? নাকি তেনাদের আব্বুলিস করে দিয়েচে?
  • lcm | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০১519130
  • জমির খপর পড়লাম। কত কি জানলাম। জমির কি দাম! মেয়র সাহেব জমি দিয়েছেন খুব শস্তায়, বলেছেন - সাম গুড্‌ কস্‌ - কোনো শুভ কাজে।
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০২519141
  • লুরুতে অটো চলছে। তবে সংখ্যায় আদ্দেক।
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৫:০৮519152
  • শোনা যাচ্ছে এটাই আবাপর গোঁসা হবার কারন যেটা শিগ্গির মিটে জাবে। তার্পর আবাপ আবার দিদির চতি মাথায় তুলে নেবে
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০০519163
  • এটি শুধু (gobardhan: 28 Feb 2012 -- 12:09 PM) এর জন্য:

    On poverty reduction, contrary to what is claimed in the ''Report'', West Bengal has actually performed significantly better than India as a whole and most other states. It is among only a very few states in India in which the absolute number of poor people has declined rather than increased. The official estimates of poverty for 2004-05, made by the central Planning Commission based on National Sample Survey data, show that 28.6 per cent of the population of rural West Bengal were under the poverty line compared to 28.4 per cent for India as a whole. The proportion of urban poor in West Bengal was 14.8 per cent compared to 25.7 per cent average for India. Indeed, the reduction in rural poverty in West Bengal was much more rapid than the national rate in the 1980s and 1990s, while the rate of urban poverty reduction has been much more rapid in this decade. So this is one area in which the state has performed much better than the country as a whole, and also better than some states that have grown faster in per capita GDP terms, such as Gujarat and Maharashtra. http://www.macroscan.org/cur/mar09/cur200309West_Bengal.htm
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:০৯519174
  • আজকে সকালে গাঙ্গুলীবাগানে তারানন্দের ছোকরা সাংবাদিক পার্থপ্রতিম ঘোষকে তৃণমূলীরা মাটিকে পেড়ে ফেলে প্যাঁদালো সেই খবর কেউ দেখেনি? তারা স্লোগান দিচ্ছিল যে তারানন্দ নাকি সিপিএমের চ্যানেল!!

    ব্রতিন- তুমি আবার কেন আমার সঙ্গে বুদ্ধবাবুর নৈকট্য হাটের মাঝে ফাঁস করে দিলে?!!
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৬:৫৭519185
  • PT ভাট পশ্য
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:০৫519196
  • PM - তথ্য আমার নয়। যিনি লিখেছেন তিনি একজন প্রথিতযশা economist। (Professor Jayati Ghosh is a member of the National Knowledge Commission, advising the Prime Minister of India)। আমার চেয়ে তো বটেই সম্ভবত: আপনার চাইতেও বেশী বোঝেন এইসব ব্যাপার।
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১২519207
  • এই রে.... আমি তা বলি নি। কি বিপদ। আমি বললাম আপনাকে ভাটিয়ালী (ভাট) দেখতে। ওখানে স্টার আনন্দের খবর নিয়ে অনেক আলোচনা হয়েছে। ডান দিকে বাংলা আসছে না সেই জন্য বেশী লিখছি না।

    আমার মুর্খত্য নিয়ে আমার কোনো সন্দেহই নেই :)
  • dukhe | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:১৬519218
  • কিন্তু PM, এই জমিদানের খবর তো দেখলাম গত ফেব্রুয়ারির। তখন তো তারানন্দ গদগদই ছিল। আভি কেয়া হুয়া ?
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:২২519229
  • PM- দু:খিত! আমার 28 Feb 2012 -- 05:05 PM পোস্টিং withdraw করলাম।
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ১৭:৩০519241
  • দিদির মুকুটে আরেকটি পালক। এবার কেশপুর কলেজ:
    http://www.anandabazar.com/28med5.html
  • shubha | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৬519252
  • guru te bangla aasche na... didir formaan noi to.. brotin da kichu bolte paaro. achha prosasoner kotta byaktider sathe taranander kichu kyachal hoyeche... ajkal hebbi anti publicity korche. lcm da ke ekta byaktigata prosno aapni ki LA te thaken?
  • shubha | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:০৮519263
  • aj bndh safal ki byartho jani na.. elum to bhaloi...jhamela hoyni kichu.. pore sunlaam obossi kothao kothao naki golmaal hoyeche.. tobu CPM er bandher dine berono.. aage to bhabai jeto na...tobe lokjon chutti pete abyasta hoye geche sofol to emni kore debe.
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:১৯519274
  • গাঙ্গুলিবাগানের সাংবাদিক নিগ্রহের ঘটনা স্টার আনন্দের সাজানো। চক্রান্ত প্রমাণ হলেই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। - মুখ্যমন্ত্রী উবাচ।

    ক্ষী ভাগ্য, এই ঘটনায় সিপিয়েমের চক্রান্ত খুঁজে পাওয়া যায়নি।
  • PT | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৩৩519285
  • সেকি সেটা তো স্বত:সিদ্ধ! তারানন্দ যে সিপিএমের চ্যানেল সে তো দিদি আগের রাতেই কর্মীসভাতে বলে এসেছে। গাঙ্গুলীবাগানের রাস্তায় তৃণরাও সেরকমই স্লোগান দিচ্ছিল।
  • Suvajit | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪০519296
  • সাংবাদিক নিগ্রহ করে অতীতে কারও কোনো শাস্তি হয়েছে বলে তো মনে পড়ছে না। হলে যে কাগজের / চ্যানেলের সাংবাদিক নিগৃহিত হয়েছেন, তারা অন্তত: খবরটা প্রকাশ করত।
    তবে এই শয়ে শয়ে চ্যানেলের কল্যানে, যে ভাবে সাংবাদিকরা বাইট পাবার জন্য ভদ্রতা সভ্যতার ধার না ধরে, এখানে সেখানে, ঝাঁপিয়ে পড়ে, তাতে তাদের খাতায় প্রতিদিন অল্পবিস্তর মৃদু নিগ্রহ ক্রেডিট হয়।
  • Suvajit | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৫519307
  • ওয়েস্ট বেঙ্গল সার্ভিস রুল ১৯৮০ তে নাকি বামফ্রন্ট সরকার, সরকারী কর্মচারীদের ধর্মঘটের অধিকারকেও যুক্ত করেছেন।
    ধর্মঘট করার 'অধিকার' কি দেওয়া যায়? অন্য কোনো সরকার দিয়েছে এতকাল?
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৮519318
  • কিন্তু আমি তো দুকুর তিনটের সময়ে দিল্লি থেকে ঘুরে বেরিয়ে এইমাত্র ফিরলাম। অটো বাস সবই তো চলছিল। কিছু তো হয় নি এখানে!
  • shubha | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৪৯519329
  • tarananda loksabha vote er ageo kintu mamata ke bes galagali korechilo shilpa bimukh ityadi bole tole hothat ek dine 180 degree ghure giye mamatar gunagan korte suru kore.. emnite aage tarananda bes ekta bandh birodhi kotha bolto aj dekeh mone holo setar cheye jeno prosasoner ninda kortei besi byasto.... brahma janen
  • ppn | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫১519340
  • ঠিক বঙ্গের রাজনীতিতে স্বত:সিদ্ধ তো বটেই। সিঙ্গুর-নন্দীগ্রামের সময়ও সরকারের বিরোধিতা করলেই তিনো বা নকু লেবেল লাগিয়ে দেওয়া হত। মমতা সগৌরবে সেই ধারা বজায় রেখেছেন, স্বভাবতই আরো ক্রুড ভাবে (যেটা ওনার সাথে মানানসই)।

    (পিটি আবার ভাববেন না যেন ৩৪ বছরের রেকর্ড বাজাচ্ছি।)
  • siki | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২০:৫৪519352
  • শুভ / শুভা,

    বাংলা লেখা কিন্তু খুব সোজা। একবার চেষ্টা করে দেখবেন?
  • PM | ২৮ ফেব্রুয়ারি ২০১২ ২২:২১519363
  • আমার এক বন্ধু রাইটর্স-এ কাজ করে। বোল্লো ৮৮ % হাজিরা :)। দিদি নিজে এসে ডিপারে্‌ট্‌মন্ট ঘুরে গেছে।

    আমার বন্ধু কট্টর বাম বিরিধী ছিলো। আজ এন্তার গালি দিলো তৃন কে। ওর গালি থেকে খোসা চারিয়ে তিনটে জিনিষ বেড়োলো-

    ১। ও বলল চিফ সেক্রেটারি হতে নাকি কেউ রাজী হচ্ছে না। বুড়ো IAS রা বলছে কদিন আর চাকরী আছে, মান সন্মান নিয়ে টানাটানি করে কি লাভ?

    ২। অমিত মিত্রকে দেখলে ওদের সকলের নাকি করুনা হয়। ভদ্রলোক নাকি সাংঘাতিক খারাপ অবস্থায় দিন কাটাচ্ছেন।

    ৩। এইটে সবচেয়ে অবিশ্বাস্য। আগে সকলে বাসে ট্রামে CPM কে হুলিয়ে লোক-এ গালি দিতো। বলতে গেলে ফেভরিট পাস টাইম ছিলো। এখন নাকি কোনো রাজনৈতিক কথাবর্তা প্রকাশ্য স্থানে বন্ধ। এটা যদি হয়ে থাকে তো নি:সন্দেহে একটা বিরাট পরিবর্তন। পলিটিক্স ছাড়া বাঙালী ? এতো সোনার পাথরবাটি :)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন