এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলার গ্রাম ও পরিবার

    shyamal
    অন্যান্য | ১৯ অক্টোবর ২০০৯ | ১৭৪৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • shyamal | 24.*.*.* | ১৯ অক্টোবর ২০০৯ ১০:৩৯419570
  • এই টইটা শুরু করলাম যাতে সকলে লেখেন তাঁদের জানা পরিবারের গ্রামীণ উৎস। আমি আমার আগের প্রজন্মের কাছে শোনা কতগুলো দিয়ে শুরু করছি।

    গাভার ঘোষদস্তিদার : যত ঘোষ দস্তিদার আছেন, খুব সম্ভব সবাই পূর্ববঙ্গের এই গাভা গ্রামের। কোন জেলা মনে নেই। অন্য কেউ, মে বি রঞ্জনদা, আলোকপাত করতে পারেন। গৌরকিশোর ঘোষের ব্রজদার এক গল্পে একজন বলছেন, জানো আমি গাভানীজ। গাভা গ্রামে আমার বাড়ি।

    বানরীপাড়ার গুহঠাকুরতা : এই ক্ল্যানকে সবাই চেনেন দক্ষিণীর কল্যানে। ঋতু গুহ, অভিরূপ, ভীষ্ম, রনো, ইত্যাদিরা এই পরিবারের। এই গ্রাম বরিশালের। রুমা ও শাশ্বতী এই পরিবারের বৌ।

    ভাগ্যকুলের কুন্ডু : এদেরও সবাই চেনেন কিন্তু এদের পদবী কুন্ডু দিয়ে নয়, উপাধী রায় দিয়ে। পঙ্কজ রায়, অম্বর রায় এই বংশের। এরা বড় জমিদার ছিলেন। ঢাকা জেলা।

    (প্রসঙ্গত: আমাদের দেশের গ্রাম ভাগ্যকুলের থেকে অল্প দূরে, যদিও আমি কোনদিন বাংলাদেশে যাইনি)
  • d | 117.*.*.* | ১৯ অক্টোবর ২০০৯ ১১:১৫419571
  • "গাভা' বরিশালে।
  • [email protected] | 164.*.*.* | ১১ জুন ২০২৫ ১২:০৬745055
  • গাভা বরিশালেই শুধু নয়। গাভার বরিশাল্যারা নিজেদের গাউব্বা ঘোষ বলে অভিহিত করেন। তপন রায়চৌধুরীর ভিমরতিপ্রাপ্তের পরচরিত চর্চাতে এই বিষয়ে অনেক কথা পাওয়া যাবে। 
     
    বিখ্যাত ঘোষদস্তিদারদের মধ্যে কবি অধ্যাপক শঙ্খ ঘোষ ও অভিনেতা রবি ঘোষের নাম অবশ্য উল্লেখ্য। এ বাদে, অধমের দাদামশাই দেবপ্রসাদ ঘোষ অঙ্কে ঈশান স্কলার হয়েছিলেন অশ্বিনী দত্তের হাতে গড়া ছাত্র ছিলেন, ব্রজমোহন কলেজ থেকে পাশ করেছিলেন, লড়াকু হিন্দুত্ববাদী নেতা হয়েছিলেন পরে। তাঁর বোন শান্তিসুধা ঘোষও অঙ্কে ঈশান স্কলার ছিলেন। স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিপ্লবী সতীন্দ্রনাথ সেনের সহযোগী হিসেবে জেলে গেছিলেন। 
  • Sara Man | ১৬ জুন ২০২৫ ০০:২৩745088
  • আমার মামার বাড়ি মাহীনগরের বসু।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক প্রতিক্রিয়া দিন