এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • হালখাতা 

    Tania Basu Dutta লেখকের গ্রাহক হোন
    ২৬ জুলাই ২০২৫ | ৫৯৩ বার পঠিত | রেটিং ৫ (১ জন)
  • মা লক্ষীর পায়ে পেন্নাম ঠুকে খাতা খুললুম গুরু তে . পেন্নাম ঠুকলুম কারণ মা এর বাহন যে গুরুর মাথায় বসে ; আপাত নির্লিপ্ত মহাজ্ঞানী ; ধ্যানমগ্ন, অথচ পর্যবেক্ষণ করে চলেছেন সব ; এমনকি লিখতে লিখতে কে নাক খুঁটছে, তাও ......
     
    তা আমার একটা সমস্যা হয়েছে : মাসখানেক হলো কলমে কবিতার লাইন এসে পৌঁছোচ্ছে না ঠিকমতো ; একদম আসছে না তা নয় কিন্তু যা হচ্ছে সে আরো বিরক্তিকর ; অনেক টা সেই সমুদ্রের ঢেউ এর ফিরিয়ে আনা ছেঁড়া চটি - চপ্পলের মতো। ....এ হেনো পরিস্থিতির মাঝে কিছু টোটকার মতো কবিতা খুঁজছিলাম ; তারই দুটোর কিছু অংশ তুলে ধরলাম এখানে :
     
    " সব কলমে সব রকম লেখা সম্ভব হয় না .
    একেকটা কলমের একেক রকম ঝোঁক,
    .................
    একেকটা কলমের স্বভাব একেক রকম .
    কেউ কেউ ধূসর, মর্মর, ইত্যাদি
    উদাসীন শব্দের দিকে যায়,
    কেউ কেউ অতল, নিঃশব্দ, ঝিমঝিম
    মন্থরতার দিকে টানে .
    আবার কেউ কেউ খরস্রোতা তরঙ্গিনীর মতো
    তরতর করে টেনে নিয়ে যায়,
    কিন্তু সে ওই পর্যন্তই,
    সেই স্রোতে নিতান্তই ঘোলাজল ও কচুরিপানা .
    সুতরাং কবিতা লেখার আগে সবচেয়ে কঠিন কাজ কলম বেছে নেওয়া .
    অবশ্য কোনো গরিব বা ছন্নছাড়া কবির
    যদি একটিই মাত্র কলম থাকে
    তার কথা আলাদা,
    তার সাত খুন মাফ . "
     
    তার কথা আলাদা
    তারাপদ রায়
     
     
    কিন্তু আমার এই বিশ্বাসঘাতক মীরজাফর কলম কে নিয়ে কি করবো বলতে পারেন ??
     
     
    " যেহেতু লেবুপাতার গন্ধেই
    আমি প্রথম পেয়েছিলাম
    পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার স্বাদ .
    আর ঐ রুপোলি ডট পেন
    আমাকে শিখিয়েছিলো
    অক্ষর দিয়ে কিভাবে গড়তে হয়
    শাখা - প্রশাখাময় জীব .
     
    আমি এখন উদয় এবং অস্তের মাঝামাঝি এক দিগন্তে .
    হাতে রুপোলি ডট পেন
    বুকে লেবুপাতার বাগান "
     
    বুকে লেবুপাতার বাগান
    পূর্ণেন্দু পত্রী
     
    আমার তো কবিতা লেখা পুরোপুরিই অস্তাচলে।
    কি যে হবে জানি না . এর মাঝে কাল মাঝরাতে আবার সেই অসহ্যকর অবস্থা :
    চার লাইন এলো
    আর এলো না ............
     
    ভালো - বাঁচার সংজ্ঞা আছে, জানি
    ঘুণ ধরা এক বইয়ের ভাঁজে ছাপা
    অক্ষর নিয়ে লড়ছি প্রতি রাতে
    প্রতিশব্দে এটাই বেঁচে থাকা ..
    - তানিয়া

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • যদুবাবু | ২৮ জুলাই ২০২৫ ০৬:৫৩732787
  • আপনি খাতা খুলেছেন দেখে খুব-ই ভালো লাগলো।
     
    তারাপদ রায়, পূর্ণেন্দু পত্রী দুজনেই আমার প্রিয়তম কবি। ওদের কবিতা দুটিও দুর্দান্ত লাগলো।
     
    আমি ইউনিভার্সিটি-র ফাইন্যাল ইয়ারে কথোপকথনের কবিতা সাজিয়ে সাজিয়ে মাঝে কিছু নিজের লেখা গুঁজে একটা আলেখ্য মতন তৈরি করেছিলাম মনে পড়লো। সে সব কোথায় হারিয়ে গেছে। তবে নন্দিনীর লেখা দু-একটা চিঠি এখনো স্মৃতিতে উজ্জ্বল। আর তারাপদ রায় ... উনি আমার ইনার ভয়েস।

    আর আপনার চার্লাইন-ও সুন্দর। লিখতে থাকুন দুলাইন চার্লাইন যাই হোক। দুএকটা বানান একটু এদিক-ওদিক আছে মনে হ'ল, কিন্তু আমার বানানের যা ছিরি কাউকে উপদেশ দেওয়ার কোনো অধিকার নেই।
     
    তবে একটা প্রিয় কবিতা রেখে যাই, এইটি জয়ের। রাখলাম, কারণ এর শেষ চার্লাইন আমাকে বহুবার হাত ধরে লিখতে বসিয়েছে।

  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৮ জুলাই ২০২৫ ০৭:২৮732788
  • হ্যাঁ, সেই -
    "নিয়তি পার করে লেখো-
    লেখাই ভাঙে হাতকড়া।"
     
    আশা করি লেখারা আসতে থাকবে আস্তে আস্তে বা সহসা জোয়ার স্রোতে।
  • Tania Basu Dutta | 2409:*:*:*:*:*:*:* | ২৮ জুলাই ২০২৫ ১১:৫২732794
  • " লেখাই ভাঙে হাতকড়া "
    অনেক অনেক ধন্যবাদ যদুবাবু আর অমিতাভ স্যার। ....আপনারা মস্তিষ্কে জোর জুগিয়েছেন। ....এই জোর যেনো শিরা ধমনী বেয়ে কলমে এসে পৌঁছোয় ......
     
    যদুবাবু,
    বানান ভুল হলে অবশ্যই বলবেন। .....তা নাহলে বাচ্চাগুলোর কাছে যে লজ্জার শেষ থাকবে না ....
  • Ranjan Roy | ২৯ জুলাই ২০২৫ ১৩:০৩732812
  • লড়ে যান তানিয়া ম্যাম,
    আমরা পড়ছি।
     
    অনেকদিন গুরুতে কবিকুলের সমাগম নেই।
     
    ডিডি, মিঠুন, প্রত্যুষা নেই। কহিপ্তাশা, তেকোনা, আরও অনেকে চলে গেছেন। কেউ কেউ আছেন, কবিতা লেখেন না।
    একা কুম্ভ ফরিদা লড়ে যাচ্ছেন।
  • Tania Basu Dutta | 2405:*:*:*:*:*:*:* | ২৯ জুলাই ২০২৫ ১৬:১৬732815
  • থ্যাংক ইউ। ....পারবো মনে হচ্ছে । ...
  • অমিতাভ চক্রবর্ত্তী | ২৯ জুলাই ২০২৫ ১৬:৪৩732816
  • এই রে, আমি কোন স্যার নই। দপ্তরি। বইপত্র বাঁধাই করি, দিনে কয়েকবার স্যার/ম্যাডামদের দের জন্য আর একবার পড়ুয়াদের জন্য ঘন্টা বাজাই। মাঝেমাঝে বড়দের কথা বিড়বিড় করে বারবার বলি। শিক্ষার সাথে এই যোগটুকু রাখি। এতেই দোস্তো জীবন গিয়েছে চলি, সামান্যই আর বাকি।
  • Tania Basu Dutta | 2405:*:*:*:*:*:*:* | ৩০ জুলাই ২০২৫ ১১:৫৯732832
  • বাহঃ !! দারুণ তো
  • শ্রীমল্লার বলছি | ১৩ সেপ্টেম্বর ২০২৫ ০০:৩৮734061
  • "মাসখানেক হলো কলমে কবিতার লাইন এসে পৌঁছোচ্ছে না ঠিকমতো ; একদম আসছে না তা নয় কিন্তু যা হচ্ছে সে আরো বিরক্তিকর ; অনেক টা সেই সমুদ্রের ঢেউ এর ফিরিয়ে আনা ছেঁড়া চটি - চপ্পলের মতো। " — এইটুকু অংশ দারুণ!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট মতামত দিন