এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Subhendu Chattopadhyay | ২৯ মে ২০২১ ০৭:২৬106533
  • অনেকদিন বাদের কবির নতুন লেখা, একটু থেমে থেমে ধিরে ধিরে পড়ে ফেল্লাম

  • দেবশ্রী | 2405:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২১ ০৯:০২106535
  • পাঠক আর প্রেমিক লেখা দুটো ব্যাপকতম। চারটে কবিতাই ভালো। প্রেম -মৃত্যু - দার্শনিকতা সম্পৃক্ত ও নান্দনিক।

  • kk | 97.*.*.* | ২৯ মে ২০২১ ০৯:১২106536
  • কবিতা সম্পর্কে মতামত দেবার আমার স্পর্ধা নেই। কবির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখানে লিখেছি সঙ্গের ছবি সম্পর্কে মতামত দেবার জন্য, যেহেতু সেটাও এই পোস্টেরই অঙ্গ। ছবিটা অসম্ভব ভালো লেগেছে।

  • সৌরভ মজুমদার | 2401:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২১ ০৯:১৩106537
  • আহা ! এই সব লেখা পড়ার জন্যেই বোধহয় সাহিত্যে আসা, ভালোবাসা।

  • দেবরাজ গোস্বামী | 2402:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২১ ০৯:১৯106540
  • কবি যত প্রাচীন হচ্ছেন তার শব্দের সংখ্যা তত কমে আসছে ..... বেড়ে চলেছে অভিব্যক্তির তীব্রতা .... এই তো চাই।

  • কুন্তল মুখোপাধ্যায় | 2409:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২১ ০৯:২৭106543
  • 'পাঠক' আর 'প্রেমিক' --- এই দুখানা লেখা খুব ভালো লাগলো। গ্রন্থ এই শিরোনামের লেখাটায় রয়েছে -- একটি মোমের মৃত্যুমুখী শিখায় / ঝরে পড়ছে অসংখ্য কাঁচপোকা। তাহলে কি গ্রন্থের আলোকশিখাটি মৃত্যুমুখী? অথচ আমরা তো একে মৃত্যুহীন বলেই ভাবি ! নাকি এখানে সত্যের আলোকবর্তিকার কথা বলা হয়েছে ? যার দিকে সত্যান্বেষীর মতো অসংখ্য বইই উড়ে যাচ্ছে। আর সেটাও মৃত্যুমুখী !! তাহলে এমনকী গ্রন্থকেও কবি টেম্পোরাল ভাবছেন ?


    শিখা ভাবলেই কোনও পাঠকের মনে পড়ে যেতে পারে রবীন্দ্রনাথের সেই অমোঘ কল্পনা - আমি সন্ধ্যাদীপের শিখা / অন্ধকারের ললাট-মাঝে পরানু রাজটিকা ... কবি কল্পর্ষি বন্দ্যোপাধ্যায়-এর এই লেখাটি পাঠককে আহ্বান করে, তার কপালে ভাবনার অনন্ত টীকা এঁকে দেয়।

  • ব্রতীন গঙ্গোপাধ্যায় | 2409:*:*:*:*:*:*:* | ২৯ মে ২০২১ ০৯:৪০106547
  • ভালো লেখা। লেখা আরো পরিণত হয়েছে। চারদিকে প্রিয়জনের মৃত্যু। তারই মধ্যে কবি চেতনায় এক অন্য অনুভূতি পেলাম।

  • রামকিশোর ভট্টাচার্য | 103.*.*.* | ২৯ মে ২০২১ ১১:০৩106555
  • আহা এই দুঃসময়ে বসে মনটাকে একটু শান্ত করা গেল...

  • Prativa Sarker | ২৯ মে ২০২১ ১৫:০৬106570
  • পাঠক কবিতাটি ছাড়া আর সব কবিতাগুলিতেই মৃত্যুপ্রসঙ্গ উপস্থিত। স্বাভাবিকভাবেই বিষাদ আছে মৃত্যুর হাত ধরে। প্রেম জ্ঞান সৌন্দর্য --পাঠককে বাদ দিয়ে তিনের বীজমন্ত্র যদি এইভাবে সাজাই তাহলে দেখি প্রত্যেকটির অঙ্গে স্তরায়িত বিষাদ যা বিহবল করে।

  • দেবাশিস মল্লিক | 2402:*:*:*:*:*:*:* | ৩০ মে ২০২১ ০০:৪৭106605
  • এই তন্বী কবিতা চতুষ্টয়ের স্বল্প পরিসরে সুগভীর দার্শনিক প্রত্যয় এই প্রতীতী জন্মায় যে দুধজ্বাল দিতে দিতে ক্ষীর বানাবার প্রকৌশল এখন কবির আয়ত্ত্বাধীন, তিনি প্রাজ্ঞ হয়েছেন! তাঁকে অভিনন্দন !

  • মণিশংকর বিশ্বাস | 59.*.*.* | ৩০ মে ২০২১ ০২:১৬106611
  • যে লেখা,যার লেখা পড়লে ঈর্ষা হয়!

  • রাজীব দে রায় | 2401:*:*:*:*:*:*:* | ০১ জুন ২০২১ ১৭:৫৩106705
  • ভালো লাগলো

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। না ঘাবড়ে প্রতিক্রিয়া দিন