এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • হীরকের রানী ভগবান (৩)

    সিকি
    নাটক | ১৪ জানুয়ারি ২০১৫ | ১৪৭৫৫৯ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • সিকি | ১৪ জানুয়ারি ২০১৫ ১৪:২৭658227
  • আগেরটাকে এবার রেহাই দেওয়া হোক - ওটায় কনটেন্টের থেকে পেজ কাউন্ট বেশি ভারী হয়ে গেছে।
  • PM | ১৪ জানুয়ারি ২০১৫ ১৭:০৪659338
  • Name: PT

    IP Address : 213.110.246.23 (*) Date:14 Jan 2015 -- 08:16 AM

    "যে হিন্দু আর শ্রীমতী কারাতের রিপোর্ট উদ্ধৃত করে পিটি বিরাট ইয়ে করছিলেন তাকে ধুয়ে দিয়েছেন বিদেশি অর্থনীতির অধ্যাপক।"

    আবার ইচ্ছাকৃত ভাবে একটা ভুল তথ্য নিয়ে লড়ে যাচ্ছেন। ঐ রিপোর্টটি তৈরি করেছে একটি কেন্দ্রীয় সরকারের সঙ্গে যুক্ত একটি সংস্থা NSSO।

    --------------------------------------------------------------------------------

    Name: ranjan roy

    IP Address : 113.242.197.87 (*) Date:14 Jan 2015 -- 08:19 AM

    অভ্যুঃ)))
    গানটি এক্ষুণি শুনলাম!

    --------------------------------------------------------------------------------

    Name: PT

    IP Address : 213.110.246.23 (*) Date:14 Jan 2015 -- 08:29 AM

    ....আর কলম্বিয়ার ঐ ব্যক্তিটি বিশেষ "ধুয়ে" দেননি। তাঁর ব্যবহৃত শব্দটি হচ্ছে "much less dramatic"। কিন্তু ঐ normalisation ইত্যাদির পরেও পব কাজ সৃষ্টিতে গুজরাতকে তো বটেই, বাম-বিরোধীদের বহু ব্যবহৃত উদাহরণ তামিলনাডুকেও পব পেছনে ফেলে দিয়েছে। সেতা RR কেন বলছেন না কে জানে!!

    http://chunaav.files.wordpress.com/2014/04/screen-shot-2014-04-27-at-1
    1-07-50-am.png

    --------------------------------------------------------------------------------

    Name: SC

    IP Address : 34.3.17.255 (*) Date:14 Jan 2015 -- 08:35 AM

    তিনোদের দলে যারা নাম লিখিয়েছিল, এদের মধ্যে বেশিরভাগ কোনো লয়ালটি থেকে নাম লেখায়নি। ভালো সময়ের বন্ধু এরা অনেকেই, সুতরাং তরী ডুবছে দেখলে অনেকেই অন্য শিবিরে একটা পা বাড়িয়ে রেখেছে।
    মুকুল বাজার সরকারের ভূমিকা পালন করে একধারসে যেসব পঞ্চায়েত, জেলা পরিষদ কিনেছিলেন, এবার তাদের সকলের যাওয়ার লাইন পড়বে.।সেই ভাঙ্গন আটকাতে ত্রিনমুলেশ্বরির একটাই স্ট্রাটেজি, পদত্যাগ ও ভোট। আর এই পদত্যাগ/শহীদ/ভোট এটা মমতা বন্দোপাধ্যায়ের প্লে বুকের সবচেয়ে পরীক্ষিত স্ট্রাটেজি। সুতরাং, মিলিয়ে নেবেন মমতা যে শহীদ তাস খেলবেন কয়েক মাসের মধ্যেই। মুকুল এর কেসটা কি হয় সেটা দেখার পরেই।
    লক্ষ লক্ষ মুকুল বিজেপির সাথে ব্যাক চ্যানেল খোলা রাখছে।

    --------------------------------------------------------------------------------

    Name: aranya

    IP Address : 154.160.5.103 (*) Date:14 Jan 2015 -- 08:41 AM

    পিটি-র চার্ট-টা তো মারাত্মক, হোম স্টেট এত ভাল করছিল!!

    --------------------------------------------------------------------------------

    Name: !!

    IP Address : 59.207.249.211 (*) Date:14 Jan 2015 -- 10:14 AM

    আচ্ছা রঞ্জন এই যে কেমিষ্ট্রি নিয়ে পিটি কে খোঁচা দিল এটা বোধহয় ব্যক্তিগত নয় তাই না? নইলে তো গুরুর প্রতিবাদী জনতা ওনাকে বকে দিত তাই না - কারণ ওনারাই সবাইকে বলেন বক্তব্য নিয়ে কথা বলুন ব্যক্তি নয় - কি জানি একটু কম বুঝি তো

    --------------------------------------------------------------------------------

    Name: dc

    IP Address : 133.201.213.125 (*) Date:14 Jan 2015 -- 11:07 AM

    শালবনিতে জিন্দালরা জমি ফিরিয়ে দেবে, এবার বোধায় ইনফিও জমি ফিরিয়ে দিচ্ছেঃ

    http://www.anandabazar.com/state/%E0%A6%AE%E0%A6%AE%E0%A6%A4-%E0%A6%85
    %E0%A6%A8%E0%A7%9C-%E0%A6%B0-%E0%A6%9C-%E0%A6%AF-%E0%A6%A5-%E0%A6%95-%
    E0%A6%AC-%E0%A6%A6-%E0%A7%9F-%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A5-%E0%A6%87%E0
    %A6%A8%E0%A6%AB-%E0%A6%B8-%E0%A6%B8-1.105416

    পব কিন্তু কৃষকদের কথা খুব খেয়াল রাখছে। কোন শিল্পটিল্প নেই, জমি দখলের তো প্রশ্নই উঠছে না। আনন্দে গান গাইতে গাইতে চাষীরা চাষ করবে আর দিনের শেষে ঘরে ফিরে সাম্রাজ্যবাদী কালো হাতের গুঁড়ো দিয়ে উনুন জ্বালিয়ে রান্না করবে। ছায়া সুনিবিড় শান্তির নীড় ছোট ছোট গ্রামগুলি ঃ-)

    --------------------------------------------------------------------------------

    Name: কল্লোল

    IP Address : 111.63.193.248 (*) Date:14 Jan 2015 -- 11:26 AM

    !! - রঞ্জন পিটিকে কেমিস্ট্রি নিয়ে খোঁচা দিলো নাকি? কোথায়?

    --------------------------------------------------------------------------------

    Name: de

    IP Address : 69.185.236.52 (*) Date:14 Jan 2015 -- 12:37 PM

    আহা শুধু চাষীভাইরাই নয় - ঘরে ঘরে বোমা বানানোর কুটীরসিল্পোর কথা ভুলবেন না কমরেড!

    এই সিল্পোই আমাদের ভবিষ্যত!

    --------------------------------------------------------------------------------

    Name: PM

    IP Address : 122.79.38.10 (*) Date:14 Jan 2015 -- 12:49 PM

    রন্জনদা বারবার NSSO রিপোর্টকে বৃন্দা কারাটের রিপোর্ট বলছেন কেনো? আমি জনগননার রিপোর্ট রেফার করলে কি সেটা PM এর জনগননার রিপোর্ট হয়ে যাবে ? ঃ)

    --------------------------------------------------------------------------------

    Name: PM

    IP Address : 122.79.38.10 (*) Date:14 Jan 2015 -- 12:51 PM

    PT র লাস্ট গ্রফটা বুঝতে অসুবিধা হচ্ছে। মুল রিপোর্টের লিন্ক চাই

    --------------------------------------------------------------------------------

    Name: sm

    IP Address : 233.223.159.109 (*) Date:14 Jan 2015 -- 01:05 PM

    আগে একটা লিংক দিয়েছিলাম বোধহয় ২০১২ সালে, ইনফি বলেছিল জমি ফেরত দেবে। এখনো তো দেয় নি। তাহলে কি করে বোঝা গেল তারা জমি ফেরত দেবে?ফেরত দিলেও কোনো ক্ষতি নাই। কারণ জমির বর্তমান মূল্য কয়েকশ কোটি টাকা। বরঞ্চ তারা বুঝিয়ে বলুক কেন সেজ ছাড়া এক পা এগোতে পারছে না।যেখানে কোম্পানি বাম্পার বোনাস দিচ্ছে। তবে এক্ষেত্রে সরকারের ও জনগণ কে বোঝানো দরকার কেন সেজ নয়?

    আর শালবনী তে সরকারের পক্ষ থেকে কোনো বিরূপতা সৃষ্টি করা হয়নি। এখানে জিন্দাল রা কেন কারখানা করতে পারবেনা ; তাদেরই ব্যাখ্যা দেবার কথা। কোনো প্রকল্পের নাম করে আইন মাফিক সরকার কৃষকের জমি কেড়ে নিতে পারলে ঠিক আছে, কিন্তু শিল্পপতি অধিগৃহীত জমি তে কারখানা না করতে পারলেও সরকারের ঘাড়েই দোষ ?

    --------------------------------------------------------------------------------

    Name: PM

    IP Address : 122.79.38.10 (*) Date:14 Jan 2015 -- 01:18 PM

    ভাই sm তার আগে আপনি বলুন ইন্ফি এখানে ডেলিভেরি সেন্টার করার জন্য যে লস হবে (সেজ না পাওয়ার জন্য) সেটা কি করে শেয়ার হোল্ডারদের বোঝাবে? ধরুন আপনি ইন্ফির শেয়ার হোল্ডার, আপনাকে আমি বোঝচ্ছি " যদিও পঃবঃএ সেন্টার করার জন্য আপনি ডিভিডেন্ড ২০% কম পাবেন তবুও দিদিকে সমর্থন করার জন্য আর রাজ্যকে ভালোবাসার জন্য জয়্পুরের থেকে কলকাতাকে বাছ হচ্ছে। যদিও জয়্পুরে সেন্টার হলে SEZ পাওয়া যাবে আর আপনার ডিভিডেন্ড কমবে না " শেয়ার হোল্ডার হিসেবে আপনি ইন্ভেস্ট করেছেন কোম্পানীতে প্রফিটের জন্য। কেনো এই প্রস্তাব আপনি অ্যাপ্রুভ করবেন? কিছু কারন দেখান প্লিজ।

    --------------------------------------------------------------------------------

    Name: dc

    IP Address : 133.201.213.125 (*) Date:14 Jan 2015 -- 01:30 PM

    sm, ইনফি জিন্দাল আরো সবাই নিশ্চয়ই করে ব্যাখ্যা দিক, প্রচুর ব্যাখ্যা দিক। ব্যাখ্যা না দিলে যেন ওদের সব্বাইকে পব থেকে বার করে দেওয়া হয় ঃ-) আমি ভাবছি এই তালে ইনফি বা অন্যদের ইনভেস্টমেন্টগুলো যদি সাউথে করে তো বেশী ঘোরাঘুরি না করে ঘরের কাছেই আমার প্রোডাক্ট বেচে আসতে পারব। পব সরকার খুব কড়া হাতে এসব আজেবাজে ইন্ভেস্টর আর শিল্পতিদের নিয়ন্ত্রন করুক। যেকোন শিল্পপতি এলেই দশ পাতার ব্যাখ্যা আর তেরো পাতার টীকা দিতে বলা হোক।

    --------------------------------------------------------------------------------

    Name: PM

    IP Address : 122.79.38.10 (*) Date:14 Jan 2015 -- 04:22 PM

    শুধু সারদা, রোজভ্যালি, সিন্ডিকেট ইত্যাদি সিল্পে কোনো ব্যাখ্যা টিকার দরকার নেইঃ) এক্স্সেমটেড। কি মজা

    --------------------------------------------------------------------------------

    Name: DKG

    IP Address : 132.169.165.215 (*) Date:14 Jan 2015 -- 04:36 PM

    @sm - SEZ এর পরিবর্তে যে কোনো রাজ্য সরকার এর যাই incentive থাকুক, তা কোম্পানির Balance Sheet এ যাবে - কিন্তু P & L Statement এ যাবে না -- কারণ P & L Statement এ শুধু Revenue Cost ছাড়া Income Tax Interest Depreciation etc থাকে। এবং এগুলোর কোনোটাতেই রাজ্য সরকারের কোনো incentive impact করে না

    তাই SEZ :)

    --------------------------------------------------------------------------------

    Name: সিকি

    IP Address : 131.241.127.1 (*) Date:14 Jan 2015 -- 04:42 PM

    নতুন টই খুলে দিলাম তো! ওতেই লিখুন না!

    --------------------------------------------------------------------------------
  • PM | ১৪ জানুয়ারি ২০১৫ ১৭:০৬660449
  • এবার এখানে আলোচনা চলুক।
  • ?? | ১৪ জানুয়ারি ২০১৫ ১৭:২০661560
  • Name: ranjan roy

    IP Address : 24.99.200.193 (*) Date:12 Jan 2015 -- 11:16 PM

    পিটি দেখেছে, কিন্তু RR এর থেকে শোনার চেষ্টা করে যাচ্ছে।
    ভাই কেন করে যাচ্ছে? আমি কি পাপ করেছি?
    আমি কেমিস্ট্রির ক জানিনে, কিন্তু ইকনমিক্সের এবিসিডি জানি। কেন ধরে নিচ্ছেন যে আমি না দেখে বলছি?

    এছাড়াও রঞ্জন ইচ্ছাকৃত ভাবে মিথ্যা বলেচলেছেন NSSO এর ডেটা কে 'আপনাদের বৃন্দা বা হিন্দুর' রিপোর্ট বলে।
    আর ওনাকে কিছু বললের বলবেন ব্যক্তিগত কথা বলবেন না - বা ঃ)
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ১৭:৫৬662671
  • শুধু সারদা, রোজভ্যালি, সিন্ডিকেট ইত্যাদি সিল্পে কোনো ব্যাখ্যা টিকার দরকার নেইঃ) এক্স্সেমটেড। কি মজা
    ---
    এগুলো কাদের আমলে শুরু হয়েছিল? তারা ব্যাখ্যা দেবেনা ?
    ইনফি শেয়ার হোল্ডারদের কি বলবে তাতে আমার মাথা ব্যথার কি আছে? খোলার ইচ্ছে থাকলে খুলবে নয়তো খুলবে না। অন্য রাজ্যে খুলবে; তা চাকরি পেতে তো আটকাচ্ছে না।
  • T | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:০৪663782
  • ঢং দেখে হেসে বাঁচি না। 'কাদের আমলে শুরু হয়েছিল'। তা বাছা, অ্যাতই সৎ তো নিজেদের আমলে বন্ধ কত্তে পারলে না ক্যানো? টাকা পয়সা চুরির সময় আমল টা কার মনে ছিল না। যত্ত ঢপের এক্সকিউজ।
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:০৮664893
  • এখানে কেউ কাউকে সৎ সার্টিফিকেট দেওয়ার জন্য দায়বদ্ধ নয়। আপনি খামকাই হাসছেন।হাসি শরীর ভালো রাখে।কিন্তু অকারণে।।।
  • dc | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:১০666004
  • "খোলার ইচ্ছে থাকলে খুলবে নয়তো খুলবে না। অন্য রাজ্যে খুলবে; তা চাকরি পেতে তো আটকাচ্ছে না।"

    sm কে পূর্ণ সমর্থন। পবতে খোলার ইচ্ছে হলে খুলবে, না হলে খুলবে না। পবতে বিপ্লব হবে আর চাষ হবে, ওখানে আবার ইন্ডাস্ট্রি করতে যাওয়ার কি দরকার? কোথাকার কোন টাটা আর বাটা, জিন্দাল না ভিন্দ্রাল, কাউকে পবর দরকার নেই। আয় বাবা ইনফি অন্য রাজ্যে চলে আয়, আমাদের দিকে আয় ঃ-)
  • শ্রী সদা | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:২০666799
  • হ্যাঁ হ্যাঁ শিল্পটিল্প আমাদের দরকার নেই। যেকটা আছে সেগুলোও যত তাড়াতাড়ি সম্ভব গুটিয়ে-পাটিয়ে চাষের জমি করে দেওয়া হোক। হুঁ হুঁ বাওয়া, আমরা হলুম বাঙালী, আমাদের ছানারা মা বলার আগে মার্ক্স আর মার্কেজ বলতে শেখে, আমাদের সাথে চালাকি !!!
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:২২658339
  • যত ইচ্ছা ইন্দাসট্রি খুলুক পব তে। অন্যায় আবদার বেশি না করলেই হলো। টাটার কাছে মুক্তকচ্ছ হতে গিয়েই বাম সরকারের ভরাডুবি হলো।কেন্দ্র সরকার গত পাঁচ বছর ৪ লক্ষ কোটি টাকা কর্পোরেট ট্যাক্স ছাড় দিয়েছে, আর মিডিয়ার সমালোচনার ধুমে, রাজ্য গুলো ভিক্ষা পাত্র নিয়ে শিল্পপতিদের দোরে দোরে ঘুরছে।
  • DKG | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:২২658228
  • @sm
    এইটা আপনি ঠিক বলেছেন - কিন্তু এই লজিক এর সাথে Industry Conclave ডাকা বা Investment Summit করা ঠিক কনসিস্টেন্ট নয় বোধ হয়
  • quark | ১৪ জানুয়ারি ২০১৫ ১৮:৩২658450
  • এই "কাদের আমলে শুরু হয়েছিল" ব্যাপারটা কিন্তু বেশ কাজে দিতে পারে। পুলিশ গুলি-ফুলি চালিয়ে দিলে বলাই যায় "জালিয়ানওয়ালাবাগ শোনেন্নি? কাদের আমলে হয়েছিল?"
  • PM | ১৪ জানুয়ারি ২০১৫ ২০:২১658561
  • s এর শেষ মন্তব্যের জবাব দেবার দরকার বোধ করছি না।

    sm কে -- SEZ দিলে রাজ্যের ঠিক কি কি ক্ষতি হবে একটু ডিটেল-এ জানান প্লিজ।

    নাকি আপনি বলতে চাইছেন যে কেঃসঃ এর (পঃবঃ এর নয়) রাজস্যের ক্ষতি হচ্ছে বলে আপনি কি রাজ্যে SEZ এর বিরোধী অবস্থান নিচ্ছেন। পঃবঃ চাকরী তৈরী না হলে দেশের রাজস্য পরিস্থিতি কি ভাবে উন্নতি হবে? একটু বুঝিয়ে দিন প্লিজ
  • PM | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:০২658894
  • জনতা সিনেমা/বিনোদনে প্রফিট করা নিয়ে খুব প্র্যাগম্যটিক ঃ)। ইন্ডাস্ট্রি তে প্রফিট হলে আর চাকরী হলেই আপত্তি ঃ)

    name: s mail: country:

    IP Address : 30.139.66.64 (*) Date:14 Jan 2015 -- 03:48 PM

    পাবলিক যেটা খাবে ইন্ডাস্ট্রি তো তাই দেবে। কেউ তো আর লস এর জন্য ছবি বানান না। এখন লোকজন কি দেখবে কি দেখবে না। কাকে চায় কাকে চায় না সেটা তারাই নয় ঠিক করলো।
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:০৭659005
  • পিএম,আমি নিজেও জানি না সেজ হলে রাজ্য সরকারের কি বিশাল ক্ষতি হয়? সেটাই জানতে চাইছি। কিন্তু বিশাল বাবু চাইলেই মানতে হবে এমন কোনো বাধ্য বাধকতা আছে নাকি?
    আর নরেন মোদীর সঙ্গে মিট করার খবরে কি চমক আছে, বুঝলুম না। ইনফি কিছু টাকা ইনভেস্ট করবে, এই তো!
    তা,বেঙ্গল সামিটে ও শিল্প পতিরা দু লক্ষ কোটি, ইনভেস্ট করবে বলেছে; বিশ্বাস করেন নাকি? গুজরাতে দেখলাম ভারতের জি ডি পির প্রায় এক তৃতিয়াংশ টাকা ঢালা হবে। এটা কি ? একটা পাওয়ার জেনেরাতিং কোম্পানি, যার বাজারে ধার ৮ হাজার কোটি; সে ২৪ হাজার কোটি ইনভেস্ট করবে বলেছে। কি আর বলব।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:১৪659116
  • জমি যদি অধিগৃহীত হয়েই থাকে, সেখানে সেজ স্ট্যাটাস হল নাকি হল না সেই দিয়ে কী উৎপাটিত হয়? মূল ফোকাসটা তো থাকা উচিত কৃষিজমিতে "জোর করে" সিল্প হচ্ছে কিনা।

    বিশালবাউর দাবি নাই মানতে পারে, কিন্তু বেগার্স কান্ট বি চুজার্স বলে একটা কথা আছে, ওয়েস্ট বেঙ্গলের এখন সেই দশা।

    নীতিগতভাবে অতই যদি বৈষ্ণব হই, প্যাঁজ-রসুনের ছোঁয়া অব্দি স্পর্শ করব না, তালে আর টাটার সেজদি প্রকল্পকে কুমীরছানার মত বেঙ্গল সামিটে দেখানো কেন?!
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:২৫659227
  • আরে মিডিয়ার লোকেরা শিল্প শিল্প করে পাগল করে দিচ্ছে। রাজ্য তাকে একটুস শান্তিতে থাকতে দিচ্ছে না।
    পব, ক্ষুদ্র, মাঝারি শিল্প, পরিসেবা, ট্রেডিং আর কৃষিতেই বাজার মাত করে দিতে পারে।
    বড় শিল্প না হলেও চলবে।
  • শ্রী সদা | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:২৭659339
  • অপ্পনদা আবার কিসব প্রতিক্রিয়াশীল কথাবার্তা বলছে ঃ) পশ্চিমবঙ্গকে একেবারে বেগার বলে দিলো ? আমাদের শিল্প না থাকুক, মিটিং-মিছিল-আন্দোলনের সূদীর্ঘ গৌরবোজ্জল ইতিহাস নেই ? আমাদের রাজনৈতিক চেতনার বিশ্বজোড়া কদর নেই ? আমরা একবার মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এমন মিছিল করেছিলাম যে বুশ তিনদিন বাথরুম থেকে বেরোয়নি- এসব ভুলে গিয়ে ফস করে বেগার বলে দিলেই হলো ? !!!!
  • sm | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:৩২659450
  • হক কথা।
  • Arpan | ১৪ জানুয়ারি ২০১৫ ২১:৩৯659561
  • আরে দাদা, চোক্কান খোলা রাখলে দেখবেন পঃবঙ্গের সবাই এখন মিডিয়ার লোক।

    এত বদ হয়েছে সব!
  • PM | ১৪ জানুয়ারি ২০১৫ ২২:১৩659672
  • ক্ষুদ্র সিল্প কি আকাশে হয় নাকি? একটা মাদার শিল্প কে কেন্দ্র করে ক্ষুদ্রশিল্প গড়ে ওঠে। এককালে হাওড়াতে এতো ফাউন্ড্রি ছিলো কেনো? জেসপ, মেটাল বক্স, টেক্স্মাকো, টিটাগড় ইন্ডাস্ট্রি, হিন্দমোটর, হয়েদ্রাবাদ ইন্ডাস্ট্রি ইত্যাদি ভারী শিল্পের জন্য বেঁচেছিলো হাওড়ার ক্ষুদ্রশিল্প, ফাউন্ড্রি শিল্প। এই মাদার কারখানাগুলো বন্ধ হওয়ায় হাওড়ার ফাউন্ড্রি শিল্পও শেষ হয়ে যায়।

    ত্রিচির ভারী কারখানায় মাল সাপ্লাই দেবর জন্য ক্ষুদ্রশিল্প ত্রিচির আশে পাশেই হবে পঃবঃ তে হবে না।

    হলদিয়া পেট্রোর উৎপাদিত সামগ্রী কাচামাল হিসেবে ব্যবহার করে অজস্র অনুসারী প্লাস্টিক শিল্প গড়ে উঠেছিলো পঃবঃ এ। কিন্তু তার জন্য-ও মাদার শিল্প হিসেবে হলদিয়া পেট্রকেমিকাল কে দরকার হয়েছিলো।

    আপনি এগুলো জানেননা তা নয়। তবু মনে করিয়ে দেওয়া।
  • SC | ১৫ জানুয়ারি ২০১৫ ০৮:৫৮659894
  • আমার সবচেয়ে মজা লাগছে আগমার্কা বামপন্থীদের SEZ SEZ করে লাচ দেখে।
    এই বি এ, বি কম পাশ করা বেকারদের জন্য দরদ গুলো নয়ের দশকে কোথায় ছিল? একটা জেনারেশন পুরো শেষ হয়ে গেছে, চাকরির জন্য হাহাকার, বেঙ্গালুরু তে সিট পরীক্ষার জন্য ট্রেনে স্পেশাল কামরা, তখন এই পাড়ার বামপন্থী বোদ্ধারা খুব সিগারেটের ধোঁয়া উড়িয়ে সে কি
    মার্কস, লেনিন, ' আমরা আবার ওসব বিশ্বাস করি না' করে বিগ্গ্যের মত জ্ঞান দেওয়া।
    বাবা।
    বাম ঘেঁসা তেসা না, এরা আবার সোজা মার্কসবাদী, প্রাইভেট প্রপার্টি মানিনা, মার্কেজ হচ্ছে, কালচার হচ্ছে, বুদ্ধিজীবিদের নাটক নভেল চলছে, আর ছেলেমেয়েরা বেঙ্গালুরু ছুটছে শুনলে তত্ব মারানো।
    সেই উত্সবের মত করে বলি, মনমহনীয় মুক্ত অর্থনীতির কাছে এই জন্য অন্তত thankful। সেই সব আগমার্কা বামপন্থীদের একদম রাস্তায় নামিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 'লে লাচ'.।

    এখন সব ধুতি খুলে নাচছে, SEZ SEZ করে এখন কি নির্লজ্জ নাচ, সেই তাদের যারা কদিন আগেও 'প্রাইভেট প্রপার্টি তে বিশ্বাস করি না' বলে তরবড় তরবড় করত।

    বলি আজকের এই বেগারের দশাটা হলো কেন? যে আজকে শিল্পপতিদের হাতে পায়ে ধরে, 'যা মানুষ মারবি মার, যা করবি কর বাবা, একটা ইন্ডাস্ট্রি দে' করে হাতজোড় করতে হচ্ছে?

    আর আরেকবার মনে করিয়ে দিয়, নন্দীগ্রামের আন্দোলনে বাংলার বেশিরভাগ মানুষ এই জন্য সে দেয়নি, কারণ তারা আপনাদের মত আগমার্কা বিপ্লবী, বা শিল্পবিরোধী, শুধু চাষ করতে চায়। এই জন্য দিয়েছিল, কারণ আপনাদের নেতা বলেছিল, 'ঘিরে ধরে লাইফ হেল করে দেব'। পাড়ায় পাড়ায় লোকাল কমিটির দাপটে অনেকের লাইফ হেল হয়েছিল, তাই তারা identify করতে পেরেছিল, আর মানুষের মনে হয়েছিল এনাফ ইস এনাফ। আর ঐটাকে "শিল্প হচ্ছে, চুপ" বলে চাপা দেওয়ার চেষ্টা করতে যেয়ে লাভ নেই।
  • cm | ১৫ জানুয়ারি ২০১৫ ০৯:১০660005
  • মুকুলদা এদ্দিন কথা বলতেন চক্ষুটি বুজে, খুশির আমেজে বন্ধ। আজ চোখ খুলে কথা বলতে দেখে ভারি কষ্ট হল।
  • শ্রী সদা | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:১৬660227
  • " মনমহনীয় মুক্ত অর্থনীতির কাছে এই জন্য অন্তত থন্ক্ফুল। সেই সব আগমার্কা বামপন্থীদের একদম রাস্তায় নামিয়ে দিয়েছে, দিয়ে বলেছে 'লে লাচ'।।" ~ ক্যান্ট এগ্রি মোর।
  • lcm | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:২৬660338
  • সদা, কত আর পাল্টাত। আর চারটে আইটি কোম্পানী হত। আর তামিল/তেলেগুরা এসে সেই চাগ্রিগুলো নিত। যেমন, ব্যাঙ্গালোরে হয়েছে।
  • Arpan | ১৫ জানুয়ারি ২০১৫ ১০:৩৩660450
  • লুরুতে তামিল তেলুগু সফো বেশি? মনে তো হয় না। লোকালরা তো ভালোই আছে, প্রচুর নর্থিও। গ্রেট মেল্টিং পট।

    আর সদা ট্রিকল ডাউন এফেক্টের কথা বলছে বোধহয়। সার্ভিস ইন্ড্রাস্টির ওপর ভর করে লোকাল অর্থনীতি পুষ্ট হওয়া।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লাজুক না হয়ে মতামত দিন