এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • হীরকের রানী ভগবান!

    aanteldi
    অন্যান্য | ০৭ জানুয়ারি ২০১২ | ৩৩৫৬৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • siki | ০৮ জানুয়ারি ২০১২ ২০:৪৮517906
  • ক্ষী অবোস্তা! কারুর গাট্‌স নেই এই টইতে লেখবার?

    সাধে কি লোকে বলে গুচ তিনোমূলের সাইট? :)
  • ranjan roy | ০৮ জানুয়ারি ২০১২ ২২:২২519017
  • হীরকের রাণীর রাজপাটে বসার সময় যে বিনম্রতার ভদ্রতার
    মুখোশটি ছিল তা ইদানীং খসে পড়েছে বিশাল ভোটে জিতে উনি যে ঔদ্ধত্য দেখাচ্ছেন তা বুদ্ধবাবুর আমরা-ওরাকেও লজ্জা দেবে।
    এক, ট্রেন দুর্ঘটনায় সিপিএমে্‌ক গলা ফাটিয়ে বলার পর আজকে ভুল প্রমাণিত হয়েও উনি চোলাইবিষ ঘটনায় আবার সিপিএমের দুকে আঙুল তুলেছেন।
    দুই, মহাশ্বেতা দেবীদের ধমকানো, মনবাধিকার কর্মীদের ধমাকানো শুরু করেছেন।
    তিন, সরকারি হাসপাতালের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে বড় বড় কথা বলেও কিছুই করছেন না।
    চার, সিঙ্গুরে ৪০০ একর জমি নিয়ে গলাবাজি করার পর এখন ৪০ একরের বেশি আইনি ভাবে জমি ফেরত দেবার অবস্থায় নেই।
  • santanu | ০৮ জানুয়ারি ২০১২ ২২:৫৫520128
  • সেই ৪০ বা ৪০০ র হোলো টা কি? সুপ্রীম কোর্টে গেসল, তাপ্পর?
  • Bratin | ০৮ জানুয়ারি ২০১২ ২৩:২৭521239
  • তারপরে.....
  • aanteldi | ০৮ জানুয়ারি ২০১২ ২৩:৪৪522350
  • পড়ছি অনেক দিন থেইকা, লিখবার সাহস টা প্রথম বার কইরা ফ্যাললাম। দাদা দিদি রা টুকুন ক্ষমা ঘেন্না কইরা লইবেন please। নাম টাও টুইক্যা মারছি। টুকে ফ্যাললাম এক বন্ধুর comment থেইকা! ক্ষমা কইরে দিবেন উনি। তবে আশা করি যে বিশাল কিছু অপরাধ কইরা ফেলি নাই। আজকাল পরিবর্তন এর হাওয়া বইছে তো,পড়াশুনা'র চাইতে টোকাটুকি টাই বেশি famous কিনা! আর তাছাড়া রাইতে dinner সাইরা facebook খুইলা বুদ্ধিজীবি দের মতন লিখতে নেহাত মন্দ লাগতছে না। কেউ অপমানিত বোধ করেন নাই নিয্‌যস। সে কারন ও নাই অবশ্য। দিদি আমাদের এই হক দিয়াছেন অনেকদিন আগেই। মানে থ্যাটার করতে করতে শিক্ষা-মন্ত্রী হওয়া গেলে...হেঁ হেঁ...

    রাজায় রাজায় যুদ্ধ হছে আর আমাদের মত উলুখাগরা রা মরতাসে এই আর কি। তা উলুখাগড়া রা মরুক। তাতে আপত্তি নাই। ওরা তো মরতেই জন্মায়! এই যদি ধরেন খোড়া বাদশার ব্যাপার টাই.. দিদি বলেন সিপিএম'র দোষ আর লালদল বলে টিএমসিপি'র। এই ঝগড়া তে মৃত মানুষ গুলান উপেক্ষিতই রইল। দেশি মদ এর পরিশোধন টা যে আরো(?) উন্নত মানের হওয়া উচিত সেটা নিয়ে মাননীয় উনি কতখানি সচেতন হলেন এই ঘটনার পর তা বোঝা গেল না। সে কথা যাক না হয়। নতুন ক্ষমতা পাইয়াছেন কিনা, টুকুন বিভ্রান্ত হয়ত! সামলাইয়া উঠতে পারতছেন না বোধ করি।
    তাই তো অধ্যক্ষ নিগ্রহ ''একটা ছোট্ট ব্যাপার''! কিন্তু আমরা অবাক হই নাই। কেন হব? বাহ রে.. আমরাই তো সেই তারা যারা পরিবর্তন চাইয়া চাইয়া রাইতে ঘুমাই নাই পর্যন্ত! সেই পরিবর্তনের হাওয়া তে এখন দমবন্ধ হয়ে আইসলেও কিসু করার নাই গো।

    তাই উনি বলবেন যা মন চায়, করবেনও তাই। রাইটার্স এ বসে তৃণমূল সভানেত্রী হয়ে মিডিয়া কে ডেকে যা ইছা বলবেন। আর ঘোষনা কইরতেই থাকবেন। আর আমরা শুনবো! তা ভগবান কান দুইটা কি ডিম পাইড়তে দিয়াছেন?
    আচ্ছা আমরা আপনেরা কি ঠিক এই পরিবর্তন টাই চাইয়াছিলাম??

    হয়ত বা চাইয়াও থাকতে পারি! মানে ভোটের আগে ঐ সব ছাইপাঁশ(মানে লিকার গো! শশশশহ্‌হ) free তে বিলায় কিনা... তাই ঠিক মনে নাই।

    তা কি করুম; যাই ঘুমাইয়া পড়ি।

    জয় হীরকের রানীর জয়!
  • aanteldi | ০৯ জানুয়ারি ২০১২ ০০:৫০523461
  • santanu da

    তাপ্পর..........
    case টা ঝুলে গেল পুরো আর কি! :-P
  • demba ba | ০৯ জানুয়ারি ২০১২ ১০:৪৩524571
  • মেয়ে ভগবান হবে না ভগবতী?

    হীরকের রাণী ভগবতী
    গাও সবে তার জয়গীতি
  • demba ba | ০৯ জানুয়ারি ২০১২ ১১:০৪525682
  • এই বাজারে বিষমদ নিয়ে সবচেয়ে জম্পেশ দিয়েছেন অরুণাভ ঘোষ।

    "সিপিএম আসলে বুঝতে পারছে না যে ওদের সার্টিফিকেট দেওয়া হয়েছে। সিপিএম চোলাইয়ে বিষ মিশিয়েছে মানে সিপিএমের কেউ চোলাই খায় না।"

    দু:খিত লিঙ্ক নেই। ওই সময়ে টিভিতে দেখিয়েছিলো।
  • gandhi | ০৯ জানুয়ারি ২০১২ ১১:২১516796
  • অরুনাভ ঘোষ লোকটা বেশ ভালো... একবার তারানন্দে ব্রাত্যকে বলেছিল, "তুমি শুনেছিলাম পি.এইচ.ডি.-র জন্য ছুটি নিয়েছ?? পড়াশুনা কর কখন???" :P

    দিদি যা বলছে শুনে যান... এখন ১০ বছর কথা বলা যাবেনা...
  • EL d | ০৯ জানুয়ারি ২০১২ ১৬:৫০516907
  • বাওয়া! সব্বাই নজরে আছে http://www.hindustantimes.com/India-news/Kolkata/Didi-probes-unions-for-Maoist-links/Article1-789867.aspx

    ""The government is also keeping a close eye on colleges, universities and NGOs. Banerjee has already said Maoist sympathisers in urban areas won’t be spared. But in the three Maoist-hit districts, the situation is graver, as the rebels have infiltrated school management committees, labour contractors’ associations and other bodies.""

    একটু ইধরউধর করেছ কি ঢিঁচক্যাও
  • EL d | ০৯ জানুয়ারি ২০১২ ১৭:০৭517018
  • তবে এই বাজারে সবচেয়ে ন্যাক্কারজনক ভুমিকা হল ফিকির FICCIর এরা হচ্ছেন শিল্পপতিদের ইউনিয়ন বা কেলাব বা লবি বিশেষ।

    প্রেস রিলিজ দিয়ে নির্লজ্জভাবে আবেদন করেছে AMRI ডাইরেক্টরদের ছেড়ে দিতে, এরা নাকি অবোধ শিশু, ডে টু ডে কি হয় কিসুই নাকি জানতেন না, ন্যাকাষষ্ঠীর অবতার বিশেষ !

    এতগুলো মানুষ পুড়িয়ে এরা নাকি আবার নতুন করে philanthropic activity করবেন, সেরকমই বলা হচ্ছে আবেদনে !

    http://www.hindustantimes.com/India-news/Kolkata/FICCI-backs-AMRI-directors-calls-for-release/Article1-790407.aspx
  • ppn | ০৯ জানুয়ারি ২০১২ ১৭:১২517129
  • আউটলুকের কারেন্ট ইস্যুর কভার স্টোরি - "লেডি দাদা'।

    http://www.outlookindia.com/article.aspx?279459
  • prateek | ০৯ জানুয়ারি ২০১২ ২০:১৭517351
  • ওফ,নির্মল নির্মল :)
  • siki | ০৯ জানুয়ারি ২০১২ ২১:৪২517462
  • একদম। নির্মল, নির্মল, নির্মল ...
  • ppn | ০৯ জানুয়ারি ২০১২ ২১:৪৪517573
  • আরে এই পাতাটা কেউ পড়ত না অ্যাদ্দিন? :))
  • pi | ০৯ জানুয়ারি ২০১২ ২২:১৪517684
  • এই কলামেই দিদির সেই মৎস্যসকন্যাচরিত বেরিয়েছিল না ? কী যেন নাম ছিল দিদির মাছ বোনেদের ? হাসি খুশি ? না কি অপলা চপলা ? ভুলে গেছি :(

    নির্মল আনন্দের টইতে এটা রেগুলার আপডেট করা হোক।
  • Suvajit | ১০ জানুয়ারি ২০১২ ০০:২০517795
  • তবে এই বাজারে সবচেয়ে সমস্যায় পড়েছে আমাদের বহিনজি। ই:ক: সব মূর্তি ঢাকতে বলেছে। তো মায়ার মাথা ঢাকে তো হাতির মাথা খুলে যায়। পলিথিনই কম পড়ে গেছে। আজ আপিস যবার সময় দেখলাম, রাস্তার কাছে যে হাতিটা তার সব ঢেকেছে, শুধু পাছা আর ন্যাজটা বাকি পড়ে আছে। কি হবে কে জানে :-)
  • ranjan roy | ১০ জানুয়ারি ২০১২ ০০:২৬517907
  • উ: শুভজিৎ! কি নির্মল আনন্দ! কুলকুলিয়ে হাসছি।
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ০৯:১১518129
  • আরও নির্মল পেলাম কালকের তারানন্দে। খেউড়সম্রাট মদন মিত্তির। সামনে বসে ছিলেন কংগ্রেসের একজন। সামথিং চক্রবর্তী। তিনি খুব উত্তেজিত হয়ে বলছিলেন, আসুন তা হলে আলাদা আলাদা ভোটে লড়ি, জনগণ যদি আমাদের না চায়, তা হলে আমরা ছেঁড়া হাওয়াই চটির মত এই মন্ত্রিত্ব ছেড়ে চলে যাব, আমাদের ছেড়ে দিতে একদিনও লাগবে না।

    উত্তরে মদন মিত্তির: কী জানেন, যার এক কান কাটা যায়, সে লজ্জায় গ্রামের বাইরের রাস্তা দিয়ে যায়, যাতে গ্রামেরে ভেতরের লোকজন তাকে দেখতে না পায়, আর যাদের দু কান কাটা, তার লজ্জা শরমের বালাই থাকে না, আপনারা হয়েছেন সেই দু-কান কাটাদের দল, কোনও লজ্জাশরম নেই। মুখে শুধু বলেন হাওয়াই চটি, ছেড়ে দেব, আসলে আপনাদের যে মধু মাননীয়া মুখ্যমন্ত্রী মব্যা দিয়েছেন, সে মধু আপনারা ছাড়তে পারবেন না। হাজার গালাগালি খেলেও না।

    :-))
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ০৯:২৬518240
  • অন্যদিকে মাননীয়া মব্যা মিলনমেলায় বণিকদের সামনে ইংরেজিতে বক্তৃতা দিচ্ছিলেন। মমতার ইংরেজি বক্তৃতা শোনার অভিজ্ঞতাও ইটশেলফ একটা নির্মল আনন্দ। হাউ বিউটিফুল শি ওয়শ শেয়িং। ইট ওয়শ শো ইন্টারেশটিং দ্যাট দা এন্টায়ার গ্যালাক্‌শি অফ অডিয়েন্‌শ ওয়শ শিটিং শাইলেন্টলি, রিমেইন্ড শ্‌পেলবাউন্ড।

    পুউরো মনে হচ্ছিল মীরাক্কেলে মীরের হিন্দি অ্যাকসেন্ট শুনছি। গ্যালাক্সি অফ অডিয়েন্স টা মাননীয়া মব্যা-র ব্যবহৃত ফ্রেজ, আগে অন্য কোথাও শুনেছিলাম। কাল শুনলাম, বক্তিমের তোড়ে তিনি পশ্চিমবঙ্গে সুযোগের লিস্টি দিতে গিয়ে বলছেন, হর্টিকালচার, ফর্টিকালচার, টুরিজম ...

    অনেকক্ষণ হেসে ও তারপরে গম্ভীর হয়েও বুঝতে পারলাম না ফর্টিকালচার বলতে কবি কী বোঝালেন।
  • EL d | ১০ জানুয়ারি ২০১২ ০৯:২৯518351
  • গতকাল ঐ আসরে আর এস পির একজনকে মদন মিত্র নাম করে বল্লেন
    ""আপনি তো ছাগলের তিন নম্বর বাচ্চা, দল তো টিকিট দেয় নি আর এখানে এসে ভ্যার ভ্যার করে বকছেন আর আমাকে দেখুন ত্রিশ হাজার ভোটে জিতেছি"" হুঁ হুঁ

    একদম সরাসরি বললেন আর শ্রীমান সুমন এই ব্যক্তি কুৎসার সময় কোনও বাধা দেয়ই নি উল্টে মুচকি হাসি দিয়ে এনজয় করছিল :)
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ০৯:৪৬518462
  • রাইটো।

    সুমন নামক তারানন্দের পোষা এই %%#^টির মুচকি মুচকি হাসি আমারও চোখ এড়ায় নি।
  • T | ১০ জানুয়ারি ২০১২ ০৯:৫৬518573
  • ইয়ে, তারানন্দের ঐ আসরের ভিডিওটার লিঙ্ক কেউ দিতে পারে কি?
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১০:০৩518684
  • এখানে খুঁজে দেখতে পারেন। আমার আপিস থেকে ভিডিও খোলে না।
  • a | ১০ জানুয়ারি ২০১২ ১২:১২518906
  • আহ সিকি, লোকাযুক্ত নিয়ে দিদির কমেন্ট শোনোনি?

    "ইট ইজ নট ইন এক্তিয়ার অফ সে¾ট্রাল গভমেন্ট"

    এক্কেরে কোট আনকোট
  • siki | ১০ জানুয়ারি ২০১২ ১২:২৫519018
  • শুনেছি, শুনেছি। :) এই তো কদিন আগেই দেখলাম, ইট ইজ নট দা এক্তিয়ার অফ সে¾ট্রাল "গরমেন্ট'।

    আমার সেই পুরনো পূজাবার্ষিকী আনন্দমেলার গল্প মনে পড়ে গেল, ইট ইজ নট মাই দোষ স্যার, আই একটু বেশি ইট স্যার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। সুচিন্তিত প্রতিক্রিয়া দিন