তিনটি কবিতা : বেদবতী দত্ত
বুলবুলভাজা | কাব্য | ০১ জানুয়ারি ২০০৫ | ১৩৮৮ বার পঠিত | মন্তব্য : ৪
সুইম সুটের দিনে আকাশের মুখ ছিল ভার। সহস্র দৃষ্টির সামনে হেঁটে গেছি বেলাভূমি ধরে, শরীরে নিয়েছি ধরে সেইসব রেখাচিত্র, জ্যোৎস্নাপুলক। ঝিম এসেছিল। সকল সম্বল অনর্গল ভিজেছিল ধারাবর্ষণে। ঢেউ ছিল, পাশে ছিল নুলিয়া যুবক, কি অসভ্য, বলেছি যাকে সব চুকেবুকে গেলে।
বিষণ্নতার উপাখ্যান : বেদবতী দত্ত
বুলবুলভাজা | গপ্পো | ০৫ ফেব্রুয়ারি ২০০৫ | ১৬১৯ বার পঠিত | মন্তব্য : ১
ভয় করে আজকাল, বড়ো ভয় করে। রাত হলে, যখন সুয্যিমামা টুপ করে ডুবে যায় দূরের ঐ গাছগুলোর ওপারে, আর গাছগুলো কালো-কালো ছায়া-ছায়া হয়ে যায়, মনে হয় ঐ ছায়ামূর্তিরা এবার আমার ঘরে ঢুকে পড়বে, ভয় দেখাবে। ছোটোবেলার কথা মনে পড়ে। যখন আলো ক্রমশ কমে আসত, কমে আসত, কিন্তু শেষ হতনা বিকেলের খেলা, মনে হত এখনও একটু আলো থেকে গেছে আকাশের গায়ে, সেই তখনকার কথা।