বুরহানপুর কেল্লায় শাহাজাদা ঔরঙ্গজেব ছিলেন ন মাস, ষোলোশো তিপান্নর জানুয়ারি থেকে অক্টোবর। শাহাজাদা, যিনি ক্ষমতাবৃত্ত থেকে বরাবরের জন্য দূরে যার কাজ হল ঘন যুদ্ধের মধ্যে অথবা শান্তির সময় শাহেনশাহের জন্য ডালিম বা খরমুজা পাঠানো, এখন বাদশাহের বিশেষ প্রিয় আম গাছ বাদশাহ পসন্দের বোল পাহারা দিতে ব্যস্ত। লোক লাগাচ্ছেন, রাতের ঘুম চলে গেছে সবার। বাদশাহের কাছে ... ...
সম্প্রতি মহারাজা কৃষ্ণচন্দ্রের পরিবারের শ্রীমতী অমৃতা রায় লোক সভায় বিজেপির প্রার্থী হয়েছেন কৃষ্ণনগর কেন্দ্রে তৃণমূলের শ্রীমতী মহুয়া মৈত্রর বিরুদ্ধে আর রাজ পরিবারের সিরাজ বিরোধিতা ও ব্রিটিশের তেল বাজির কলঙ্ক ঢাকতে নামতে হয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীকে। এ করতে গিয়ে শ্রীমতী রায়ের করা একটা মন্তব্য ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ওনার মন্তব্য আর তার পক্ষে সওয়াল করতে প্রধানমন্ত্রীর রাম মন্দিরের ... ...
কাউন্টার ন্যারেটিভের শক্তিশালী অস্তিত্ব দেশ জুড়েই আছে। সেই ন্যারেটিভের একটা এলিট, স্ট্রাকচার্ড প্রেজেন্টেশন হল জেএনইউ এসইউ নির্বাচনের ফলাফল। এটাকে বামপন্থার জয় বলার থেকে অন্য স্বরের আত্মঘোষণা হিসেবেই সবাই দেখছে, এমনকি গদি মিডিয়াও। এবিভিপি-র প্রতিনিধি ... ...
বালখে প্রচুর ক্ষয় ক্ষতি স্বীকার করে আসার পর, মন ভালো করতে শাজাহান দিল্লীকে নতুন ঝাঁকজমক পূর্ণ চেহারা দিতে পাশেই নতুন শহর শাহজাহানাবাদ তৈরির পুরনো প্রকল্পে মেতে গেলেন। কান্দাহারে মার খেয়ে আসার পর একাজের গতি একটু কমেই ছিল। বিশেষ করে দ্বিতীয় আর সেটাও সফল না হওয়ায় তৃতীয় কান্দাহার আভিযানের প্রস্তুতির বছর ষোলশো উনপঞ্চাশ থেকে তিপান্নয়। শহর কেল্লা আর নানা স্থাপত্যের ... ...
আপনে আপ মে মস্ত দারা শুকোহ, শাহেনশাহের পছন্দের। অতীন্দ্রিয় মহিমায়, পবিত্র স্বর্গীয় আশীর্বাদপুষ্ট সার্বভৌমত্বের - সেক্রেড সভরিনিটির ইমেজে আবদ্ধ বুদ্ধিজীবী, ফলে তাঁর নাকও একটু বেশি রকমের উঁচু হয়ে আকাশে ছুঁইছুঁই। তিনি নিজের পছন্দের কথা গোপনও করেন না ফলে অপছন্দের লোকেরা সংখ্যায় বেড়েই চলে। কিন্তু যুদ্ধ হয় মাঠে, স্বর্গ থেকে বড্ড জোর আশীর্বাদ আসতে পারে। সে যুদ্ধের, সেই মাঠের ... ...
যখন বাবার উচ্চাভিলাষ চরিতার্থ করার জন্য বালখে লড়ছেন যোদ্ধা শাহাজাদা ঔরঙ্গজেব তখন শাহাজাদা এ বুলন্দ ইকবাল - সৌভাগ্যমণ্ডিত শাহাজাদা দারা শুকোহর অন্য এক শাহী ইমেজ তৈরিতে উৎসাহ দিয়েছিলেন শাজাহান। সেটা হল স্বর্গীয় আশীর্বাদপুষ্ট বাদশাহের উপযুক্ত দার্শনিক শাহাজাদার ইমেজ যা দারার পছন্দের সঙ্গে খাপও খায়। ষোলোশো ছেচল্লিশে মুরাদকে মধ্য এশিয়ায় পাঠানোর সময় শাজাহান তাঁকে এগিয়ে দিতে কাবুল পর্যন্ত এলেন। শাহাজাদা দারা শুকোহ আসছিলেন বাবার সঙ্গে। পথে লাহোরের শেখুপুরায় জাহাঙ্গীরের প্রিয় পোষ্য কৃষ্ণসার হরিণ মনসরাজের স্মৃতিতে ... ...
শাজাহানের মধ্য এশিয়া আভিযানে বালখে তিন দিন ছিলেন শাহাজাদা ঔরঙ্গজেব তারপর ষোলোশো সাতচল্লিশের আটাশে মে বড় ছেলে মুহম্মদ সুলতানকে দায়িত্বে রেখে চল্লিশ মাইল উত্তর-পশ্চিমে আমুদরিয়ার ধারে আকচা ধাওয়া করলেন ফৌজ নিয়ে। বাহাদুর খান আগুয়ান কালামের দায়িত্বে, মাঝটায় শাহাজাদা নিজে হাতির পিঠে আর আলি মার্দান খান পেছন থেকে আসছেন। আগুয়ান তোপ-বন্দুকের গোলা-গুলিতে অনবরত সামনে আসা উজবেকরা হটে যায়। কিন্তু তারা ওই এলাকার রাস্তাঘাটে কোথায় কী সব জানে, তাই মার খেয়েও বার বার জায়গা করে নিচ্ছে পাহাড়ি নালা আর ফুল ফোটা বা না ফোটা ফেলে যাওয়া উঁচু নিচু বাগ বাগিচায়, দূর থেকে আক্রমণ করছে। দোসরা জুন তিমুরাবাদে শাহী বহর তাঁবু ফেললে চারদিক ... ...
প্রাইমারি আর সেকেন্ডারি সেক্টর কৃষি আর শিল্পের মধ্যে যে বিনিময় (টার্মস অফ ট্রেড) তা সবসময় শিল্পের পক্ষে থেকেছে। বিগত পাঁচ ছয় দশকে কিসানদের প্রকৃত আয় বাড়ে নি। দেশের বড় অংশেই কৃষি ভোগের জন্য উৎপাদনের পর্যায়ে খোরাকি জোগাড়ের পর্যায় (সাবসিস্টটেন্ট ফার্মিং) অতিক্রমই করলনা। যে সব এলাকায় কৃষিতে পুঁজির বিকাশ হয়েছে সেখানে কৃষি কাঠামোগত সংকটে পড়ে রাষ্ট্রের সাহায্য চাইছে। সেকেন্ডারি সেক্টরে কর্পোরেটের কাঠামোগত সংকট মোচনে রাষ্ট্র বাজেট চেঁছে ভর্তুকি দেওয়ার চেষ্টা করে আর প্রাইমারি - কৃষি সেক্টরে সে দাবি উঠলে প্যাঁদায়। পুজিবাদি কৃষির কাঠামোগত সংকট মানে যোগান - চাহিদার স্বাভাবিক মেকানিজমে পরিত্রাণে অপারগতাকে কৃষি অর্থনীতির ধংসের ঐতিহাসিক অনিবার্যতা বলে গদি মিডিয়া প্রচার ... ...
-- লক্ষ্য করলাম শাহাজাদা সবচেয়ে নির্মম ছিলেন কাদের প্রতি। -- কাদের প্রতি ? -- শিয়া – নতুন ইসলামি সহস্রাব্দে মসিহার আবির্ভাব প্রত্যাশী অন্য মুসলিমদের প্রতি। -- হিন্দুদের প্রতি, জৈন দের প্রতি নয় ? -- না, তারা ধিম্মি, যাদের রক্ষা করা ইন্দো- মুসলিম শাসকের কাম। তারই মুল্য চোকাতে জিজিয়ার বাধ্যতা চাপানো হচ্ছে পরে কিন্তু অমুসলিমরা নয় ঔরঙ্গজেবের টার্গেট গুজরাটি বেয়াড়া শিয়ারা বা প্রতিবাদী মাহদাভিরা ... ...
বই বিক্রির মোট অংকে বাংলা বই কতটা এরা বলে না। কর্পোরেট ব্যবসার ইংরিজি বই বইমেলার কোর বিজনেসের বড় অংশ হয়ে গেছে। বাংলা বইয়ের কোর বিজনেস যারা চালায় সেই এখানকার মার্কেন্টাইল গিল্ড তারা ক্রমশ ইভেন্ট ম্যানেজারের ভূমিকায় চলে যাচ্ছে। ভবিষ্যতে আরো যাবে। এর বাইরে যে ছোট মাঝারি ব্যবসার ক্ষেত্র তা পিওডি নির্ভর লেখকের পয়সা নিয়ে বই করিয়েদের আড্ডা। সেখানে বই বিক্রির ... ...