Krishnendu Talukdar
গ্রাহক হন
Krishnendu Talukdar কী? সংযুক্তা শাড়িটা আপনার কাছে দিয়ে যেতে বলেছে। শাড়ির ব্যাবসা করে সংসার চালাতে পারবি? শাড়ি আজকাল প্রতিদিনের জন্য অনেকেই পরেনা। কি করবো কাকু? লকডাউনে আমাদের দুজনের চাকরিই চলে গেল। আমার বর তো ডিপ ডিপ্রেশনে ডুবে গেছে। অগত্যা আমাকেই শেষ সম্বলটুকু নিয়ে শাড়ির ব্যবসায় নামতে হল। তোর নাচের স্কুল – অনুষ্ঠানে আয় হয় না? কোভিডের ভয়ে সবই বন্ধ......সবাই তো আজকাল অনলাইনে শেখাচ্ছে... হাতে কলমে যা শেখার তা অনলাইনে শেখানো যায় বলে আমি মনে করি না। আমার বাবা যে ভাবে হাতে ধরে আমায় শিখিয়েছেন সেই ভাবে ছাড়া আমি শেখাতে পারবো না। শাড়ির ব্যবসাটা আমি ভালোবাসি না। নাচ আমি ভালোবাসি। আমি ভালোবাসা বিলোতে পারবো বিক্রি করতে পারবো না। ... ...
Krishnendu Talukdar আপনি দেশপ্রমী না অরুন্ধতী রায়? ... ...
ভোররাত। নীলার খুব শীত করছিল। সূর্যের আলো চোখে পড়তে ঘুম ভাঙল। চোখ খুলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাথায় পরীটার মধ্যে নিজেকে দেখতে পেল। পিঠের ডানা হাতের বাজনা সমেত পাথরের শরীর। শীতল। আশ্চর্যের বিষয় হল যে গোটা ব্যাপারটা তে তার যতটা চমকে যাওয়ার কথা ছিল তার ভগ্নাংশ ও সে চমকাল না। যেন এমনটাই হওয়ার কথা ছিল। ... ...
নৈঃশব্দ ভাঙিয়া যায় বারংবার। অমিতবীর্যের অস্থির ক্রুদ্ধ পদচারণায় শুষ্ক মর্মর্দল দলিত হইতে থাকে। বৈজী কুমারের মৃগয়ার সাধ অপূর্ণ থাকিয়া গিয়াছে বৌদ্ধ ভিক্ষু সংঘের তীব্র বাধায়। তাঁহারা বনপথ অবরুদ্ধ করিয়া শায়িত ছিলেন যাহাতে কুমারের মৃগয়া বাহিনী বনে প্রবেশ না করিতে পারে। ... ...