■ প্রথম দিন: রাস্তার শুরু বাসটা যখন শহরের শেষ চেকপোস্ট পার করল, আমি বুঝতে পারলাম যে আমি এমন এক জায়গায় যাচ্ছি যেখান থেকে ফিরে আসার রাস্তাটা হয়তো এত সহজ হবে না। জানালা দিয়ে দেখা যাচ্ছিল ধুলোমাখা রাস্তা, দু'পাশে শুকনো গাছ আর মাঝে মাঝে ভাঙা দোকান। সহযাত্রীরা চুপচাপ বসে ছিল, যেন সবাই কোনো অলিখিত চুক্তি মেনে নিয়েছে—এখানে কথা বলা নিরাপদ নয়। আমার পাশের সিটে বসা লোকটির মুখে তিন দিনের দাড়ি, চোখে একটা অদ্ভুত শূন্যতা। সে একবারও আমার দিকে তাকায়নি। তার হাতে একটা প্লাস্টিকের ব্যাগ, ভেতরে কী আছে বোঝা যাচ্ছে না। কিন্তু সে ব্যাগটা এমনভাবে ধরে রেখেছে, যেন ওটাই তার একমাত্র সম্পদ। বাসের ড্রাইভার—একজন মধ্যবয়সী ... ...
( ৩০ ) ' চার্জটা কী স্ল্যাপ করা হবে? আমি তো শুধু হোমিসাইডাল কেস ডিল করছি... ', কুশলবাবু ফোন ছাড়ার আগে জিজ্ঞাসা করলেন। --- ' একটাই। নারকোটিক ট্রেডিং অ্যান্ড ট্র্যাফিকিং। মার্ডারটা আলাদা ইসু বলে আমার ধারণা। তবে এসব নিয়ে আমার ডিডাকশান আপনাদের ওপর আরবিট্রেট করাটা আমার পক্ষে ধৃষ্টতা হয়ে যাবে। সেটা করার এক্তিয়ার আমার নেই। আমি শুধু একটা ক্লু দিলাম... বলতে পারেন টিপ দিলাম। নাও ইটস ইয়োর প্রিরোগেটিভ টু অ্যাক্ট আপন। কিন্তু ডিসিশানটা তাড়াতাড়ি নিতে হবে। আদারওয়াইজ দা মিশন উইল ফিজল ... ...
ইডেনের পাঁচদিন : এক বাবা–মেয়ের শীতের সিরিজ অয়ন মুখোপাধ্যায় ১. দাওয়াতনামা কালকে কাগজে প্রথম পাতার খবর ইডেনের মাঠে ভারতকে হারিয়ে দিল সাউথ আফ্রিকাকিন্তু আমার কাছে ওটা কোনো খবরই নয়।আমার কাছে প্রথম খবর হলো—সামনের শীতকালে মেয়েকে নিয়ে যাব ইডেন গার্ডেন্সে। আমার কাছে ইডেন মনে কোনো স্টেডিয়াম নয়—ইডেন মনে গোটা একটা দেশ, গোটা একটা ভারতবর্ষ,তার রাজনীতি, তার সংস্কৃতি, আর লড়াইয়ের মানচিত্র। এই কথাটা বলতেইআমাদের বারান্দার ভেতর পাড়ার লোকেদেরভিড় জমে গেল। একজন মজা করে বলল—“সারা বছর ধুলো মেখে কাটাস,আর স্বপ্নগুলো মাথার ওপর দিয়ে উড়ে যায় কেন ?” আমি হেসে বললাম—“ধুলো মানুষকে ছোট করে না,শুধু চোখটা কে একটু জ্বালা ধরায় ওরা কি জানে—আমার মেয়ের চোখে একটা ছোট্ট দিগন্ত লুকিয়ে আছে,যেটার রঙ এখনো পুরো পুরোপুরি ... ...
তারপর যথারীতি প্রোডিউসারের লেখা চিঠি পড়া শুরু হলো।১ নং টেবিল শুনছে... ৩ নং টেবিলে ও আর নায়িকা...২ নং টেবিল থেকে একজন মাঝে ফুট কাটল। লং শটে এবার দেখা যায় চিঠি পড়া অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে। রোজ শুটিং করতে হবে এবং সিডিউল মেনে, সে এটা বললেই, ১ নং টেবিল থেকে একজন বলল সিডিউল বলে কিছু থাকছে নাকি। ২ নং টেবিলের হাসির মাঝেই ৩ নং টেবিলকে দেখি নায়িকা ওর দিকে তাকিয়ে আর ও প্রথম থেকেই যেমন, মাথা নীচের দিকে। ১ নং টেবিল থেকে একজন বলল তাহলে উপায়, এবার মিডক্লোজ শটে চশমা চোখ অ্যাসিস্টান্ট ডিরেক্টর কাধ ঝাকায় ও ডানদিকে তাকায়, দেখি ৩ নং টেবিলে নায়িকা ... ...
ছবি : শায়েস্তা খান সূত্র উইকিমিডিয়া কমন্স ইরানি শায়েস্তা খান ছিলেন নুর জাহানের ভাই আর মুমতাজ মহলের বাবা বিখ্যাত আসফ খানের ছেলে। উত্তরাধিকারের লড়াইয়ের সময় ঔরঙ্গজেবের সমর্থক আর অতি বিশ্বস্ত। ঔরঙ্গজেবের সেই মামুজান শায়েস্তা খান পুনেতে শিবাজির বর্গিগিরি – আচমকা আক্রমণে কোনক্রমে জান বাঁচিয়ে, বেইজ্জত হয়ে চালান হয়েছিলেন জল জঙ্গল আর পর্তুগিজ হার্মাদ আর মগ দস্যু পীড়িত সুবে বাংলায় সুবেদার হয়ে। যাবার আগে দরবারের তরিকা মতো বাদশাহ দেখা পর্যন্ত করেন না তাঁর মামুর সঙ্গে। অথচ দেখা যাচ্ছে ষোল শো তেষট্টিতে বাংলায় এসে হতমান শায়েস্তা খান ভালোই পাকড় জমিয়ে দিলেন। সবকটা ফিরিঙ্গী শক্তিকে জব্দ করতেন তিনি। এর বিরুদ্ধে তাকে ব্যবহার করেন অথচ বাণিজ্যে অনুমতি দিতেন সবাইকে ... ...
আমার বন্ধু হরিপদ-গোপালপদ্দা (নাম পরিবর্তিত, কারণ উনি এখন সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় এবং আমার ওপর রাগ করলে ব্লক করে দেবেন) দশ বছর আগে আমায় প্রশ্ন করতেন - "মোদী পারবে কানহাইয়ার সাথে ডিবেটে?"আমি তখন বলেছিলাম, "দাদা, এ যেন জিজ্ঞাসা করা - পদ্মলোচন-হরবোলা পারবে কি সাঁতার প্রতিযোগিতায় যে জীবনে জলে নামেনি?"কিন্তু হরিপদ-গোপালপদ্দার কথা ছিল - "তুই বুঝিস না! ডিবেট মানে রাজনীতির আসল পরীক্ষা!"আমি ভাবলাম, হ্যাঁ ঠিক। আর নির্বাচনে জেতা মানে নিশ্চয়ই ফুটবলে গোল দেওয়া। দুটোর কোনো সম্পর্ক নেই!এদিকে দশ বছর কেটে গেল। দেখতে দেখতে। যেমন আমার চুল পড়ে গেল, তেমনি কিছু রাজনৈতিক তত্ত্বও।এখন শুনছি, কানহাইয়া যেখানে যেখানে বক্তৃতা দিয়েছেন, সেখানে সেখানে কংগ্রেস ... ...
( ২৯ ) তমোনাশ ব্যানার্জীর সঙ্গে কলতানের প্রায় দশ বছরের পরিচয়। তমোনাশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার একজন লিয়াজোঁ অফিসার। তাকে ফোনে ধরল। কলতান তাকে ফোন লাগাল। চট করে লাইনটা পাওয়া গেল না। বেশ কয়েকবার ' তিনি এখন অন্য কলে ব্যস্ত আছেন...' শোনার পর অবশেষে যোগাযোগ করা গেল তমোনাশের সঙ্গে। তমোনাশের জবাব আসল, ' গুড ইভনিং মিস্টার গুপ্ত... আফটার ... ...
এই আর্টিকল #: 33568“Political Biomass” — ধারণা, সংজ্ঞা ও তাত্ত্বিক ভিত্তি—- শংকর ভট্টাচার্য্য ✍️ ১৮/১১/২৫© কপি রাইট সংরক্ষিত। 1. ভূমিকাঃ কেন ‘Political Biomass’? পরিবেশ বিজ্ঞানে ‘বায়োমাস’ বলতে বোঝায়—একটি নির্দিষ্ট অঞ্চলের জীবিত প্রজাতির মোট শুষ্ক ভর, যা থেকে বোঝা যায় সেই অঞ্চলের জীববৈচিত্র্য, শক্তি, উৎপাদন শক্তি এবং স্বাস্থ্য। ঠিক একইভাবে, একটি রাজনৈতিক অঞ্চলে মানুষের অংশগ্রহণ, রাজনৈতিক শক্তির বণ্টন, নৈতিকতার মাত্রা, এবং দলের বাস্তব জনসমর্থনের ‘শুষ্ক পরিমাপ’ বোঝার জন্য একটি নতুন সামাজিক-রাজনৈতিক সূচক তৈরি করা যায়— Political Biomass Index (PBI) এই ধারণাটি জীববিজ্ঞানের বায়োমাস মডেল থেকে অনুপ্রাণিত, কিন্তু ... ...
বিষয়ে কোনও সন্দেহ নেই, সং... পরিবার মাটি কামড়ে পড়েছিল। গত কয়েকমাস ধরে উত্তরপ্রদেশ হরিয়ানা গুজরাট মধ্যপ্রদেশ ঝাড়খণ্ড থেকে নেতা মন্ত্রী সাংসদরা এলাকা ধরে বাস করেছেন। নিয়মিত প্রচার করেছেন। ভোটার তালিকায় নাম বাদ দেওয়ার কাজে সহায়তা করেছে আধার কার্ড এবং স্থানীয় নেতারা। বাইরে থেকে ভোটার এসেছে সত্য। কিন্তু এটাও অস্বীকার করা ভুল হবে যে, স্থানীয় ভোটারদের সঙ্গে নিবিড় যোগাযোগ রেখেছেন এই ভোট বিশেষজ্ঞ বহিরাগত নেতারা। শুধু মিডিয়া বাইট দিয়ে মিছিল করে চলে আসেন নি। ছাত্রজীবনে দেখেছি, ছাত্র ও যুবনেতা কৃষক নেতাদের অন্য এলাকায় পাঠানো হতো। বর্ধমানের সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত নেতাদের পাঠানো হতো মালদহে। সঙ্ঘ পরিবার রেজিমেন্টেড দল। ওঁদের সব নেতা বিজেপির মতো ভোগী হয়ে যাননি। ত্রিপুরায় ... ...
“তারাজ্বরে যাদের মর্মখেয়াল আসে, তাদের হঠাৎদোলায় বসন্ত আবির্ভাব। জিভলাজুক ঢেলে শেখাতে শেখাতে তবুও মাঝজীবন; আর তারই সঙ্গে দ্যোতনাশিশুর বিচ্ছেদ? ভাল লাগে এইদৌড়? নিশ্চই নয়। সহসাহিড়িক শুনলে আবার ঝামেলাতোল্লাই নিভতে জানে। সেইদিক থেকে নিয়তিফড়িং অবিচ্ছেদ্য কারণক্ষীর। ভেবে দ্যাখো, একটিমন ভেবে দ্যাখো— নষ্টকোকিল জলদিতোড়ে কোথায় কোথায় ঘাড়উপমা লিখেছে সেসব তো প্রত্নতাত্ত্বিকেরা জানেই না। বিশালজননী শাড়ির আঁচল দিয়ে দোকানবস্তি লাগাতে সমর্থ হয়নি। সেও নালিশখামের অজুহাতঘোর। চারযৌন আত্মাসংলাপ এখানেও অহেতুক বিরক্তিচড়; ঘটনা বানালে রোদচশমা হোঁচটে বাড়িআশঙ্কায় আগমনগণিত। তাইজন্য নইলেদূষণ, বিরহঝাল, কেতকীশালিখ, শিক্ষণীয়পুঁজি, হাওয়াচন্দ্র, নাড়ুমিইয়ে এদের চারপাশে আশপাশে চলাচল। মাথাসোহাগের সত্যিবন্ধু আহ্বান কখনও কখনও একশোনা, কখনও দুইশোনা, কখনও দোষভৌত! অথচ ধনাত্মকলিখন বড্ড চাতুর্যের ঋণাত্মকে হাস্যউড়িং ... ...
(২৮) কলতান উঠে গিয়ে দরজা দরজা খুলে দিল। দেবপ্রভ বলল, ' দরজা খুললেন কেন ? আপনি কিন্তু প্রাইভেট ডোমেস্টিক লাইফে এনক্রোচ করছেন। এটা কিন্তু কমপ্লিটলি ইল্লিগ্যাল। আপনাকে এর কনসিকোয়েন্স ফেস করতে হবে... ' --- ' ওক্কে, নো প্রবলেম। আই অ্যাম রেডি টু ফেস ইট। আপনারা রেডি আছেন তো ? ' কলতান বলল। ঋতাভরী ব্যালকনিতে গিয়ে ফোনে কার সঙ্গে নীচু গলায় কথা বলতে লাগল। ফোনে মিনিট পাঁচেক কথাবার্তা বলে ঘরে ফিরে এল। এসে কলতানের দিকে তাকিয়ে বলল, ' এখন আপনারা আসতে ... ...
কবিতা দুই : আরামকেদারl.. আমার পুরোনো বাপের বাড়িতে একটা আরামকেদারা ছিলএকতলার ঘরে আমরা যে ঘরটাকে বলতাম বাইরের ঘর সেই ঘরে ঢুকতেই ডান দিক ঘেঁষে শোভা পেতো এই কেদারা বড় একটা জানলার পাশে হাতল দুটি বেশ ছড়ানো বড় আর আরাম করে পিঠ হেলিয়ে বসার জায়গাটিও ...সক্কাল সক্কাল বাবা সেই আরামকেদারায় বসতেন আর তার চারিপাশ ঘিরে ভিড় করতো বাবার ছাত্রছাত্রীরা বাবা সেখানে বসে পড়াতেন ...অনর্গল ভাবে বলে যেতেন রবীন্দ্রনাথ, বৈষ্ণব পদাবলী বা শেক্সপীয়ার ..কখনো বা ওই কেদারায় বসে লিখে চলতেন অবিরাম দিন রাত..বাবার পান্ডিত্য যে আকাশ ছোঁয়া খুব ছোট হলেও সেটা বুঝতাম ...স্কুলের গন্ডি পেরিয়ে কলেজে যখন ঢুকি আরামকেদারাটা একই ভাবে ছিল, বাবাও একই ভাবে পড়াতেন ... তবে শনি ... ...
এই আর্টিকল #: 33553বর্ণের আবরণের নীচে বর্মধারী—----------- ধর্ম যদি হয় হিংসুক সেই ধর্মে নেই কোন সুখ।ধর্ম নয় জাতপাতের বিষেভরা,যে ধর্ম মানুষকে করে তাড়া– সেই ধর্ম ধর্মই নয়,হত্যা হিংসায় মানুষ হয় ক্ষয়। কৌতূহল জিজ্ঞাসার পরিবর্তে ক্ষমতা লোভী আমদানি করে বিকৃত ধর্ম, বিকৃত সামাজিক সম্পর্ক, আরোপ করে গরিব দুঃখী অস্পৃশ্যদের উপর খেটে খাওয়া ও বসবাসের শর্ত, গ্রাম সমাজ নিয়ন্ত্রিত হয় জাতপাতের শাসনে, সাধারণ মানুষ থাকে শিক্ষায় অনগ্রসর, জাতপাতের বিভাজনকে বলা হয় জাতীর পরিচয়,পশ্চাৎপদ সমাজে শর্তাধীন সমস্ত স্বাধীনতা–বাহুবলীরা হর্তাকর্তা বিধাতা হয় অনায়াসে,তারা বোঝেনা মনুষ্যত্বের মর্ম,বিষাক্ত তাদের কর্ম।বিচার আইনের করে না তোয়াক্কা, জানে আইন কানুনের ফাঁক ফোকর দীর্ঘসূত্রতা,এরাই হয় জাতপাতের ছত্রছায়ায় বর্মাচ্ছাদিত। মনুষ্যত্বই ধর্ম – মানুষকে করে মহান,ধর্মের নামে কোনো রাষ্ট্র হলে – রাষ্ট্রের ... ...
◆ বর্তমানে 'নারীবাদ', 'নারীমুক্তি', 'নারীক্ষমতায়ন' ইত্যাদি শব্দগুলি আমাদের অতি পরিচিত। লেখাটির শিরোনাম দেখে বোঝা যাচ্ছে, এটা সেরকমই বিষয়ের উপর ভিত্তি করে রচিত। তবে নারী-সংক্রান্ত প্রশ্নে অযথা আনাড়িপনা এখানে উপস্থাপন করা হয়নি। বরং সংক্ষিপ্ত চেষ্টা করা হয়েছে উত্তর-অনুসন্ধানের। ◆প্রাককথন◆ বর্তমানে নারী বিষয়ক তত্ত্ব ও তথ্য যেমন বহুলভাবে গবেষণায় উঠে আসছে, তেমনই শিক্ষাক্ষেত্রে women studies, gender studies, comparative gender studies, women power and politics ইত্যাদি পাঠ্যবিষয় হিসাবে উঠে এসেছে। প্রসঙ্গত উল্লেখ্য, আমি একজন আন্ডারগ্র্যাজুয়েট স্তরের দ্বিতীয় বর্ষের ছাত্রী। সুতরাং এই লেখাটিতে ... ...
মধুপুর বাগানবাড়ির ভৌতিক মালিকজিয়াউদ্দিন চৌধুরীফরহাদ আনোয়ার আমার ছোট বেলার বন্ধু। প্রাথমিক স্কুল থেকে কলেজ পর্যন্ত আমরা একসাথে পড়েছি। দুজনে একসঙ্গে আমেরিকায় পড়তে যাই যদিও বিভিন্ন স্টেটে। আমি ছিলাম ক্যালিফোর্নিয়া আর ফরহাদ ছিল নিউ ইয়র্ক। আমি লেখাপড়া শেষে দেশে অর্থাৎ ঢাকা ফিরে যাই, কিন্তু ফরহাদ নিউ ইয়র্ক থেকে যায়, কারণ নিউ ইয়র্ক তাকে ভীষণ ভাবে আকর্ষন করে ছিল। এমবিএ পাস করার পর প্রথম একটি ব্যাংকে চাকুরী পায়, কিন্তু এর পর বরাত খুলে যায় তার ওয়াল স্ট্রিটে এক ইনভেস্টমেন্ট ব্যাংকে বড় চাকুরী পেয়ে। কয়েক বছর পর সে প্রতিষ্ঠানের অংশীদার হয়ে প্রচুর রোজগার করে। পনেরো বছর কাজ করার পর হটাৎ তার নিউ ... ...
বাংলাদেশের স্বাধীনতা ও ভাষা আন্দোলনজিয়াউদ্দিন চৌধুরীআমাদের মুক্তিযুদ্ধ কি কেবল ভাষাগত পার্থক্যের কারণে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হওয়ার লড়াই ছিল, নাকি এটি ভাষার গণ্ডি ছাড়িয়ে আরও গভীর কিছু ছিল? যেসব নেতারা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতার আন্দোলনে অংশ নিয়েছিলেন এবং ভারতের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের দাবিতে নেতৃত্ব দিয়েছিলেন, কেন তাদের কয়েক বছর পর আবার নতুন এক পরিচয়ের জন্য লড়তে হলো? এটা কি শুধু তাদের মাতৃভাষার মর্যাদা অস্বীকারের কারণে, নাকি তারা বুঝতে পেরেছিলেন যে এক প্রভুত্বের জায়গায় আরেকটি প্রভুত্বকে স্থান দিয়েছেন?এই প্রশ্নগুলির উত্তর কেবল ভারত বিভক্তির পর পূর্ব পাকিস্তানে যা ঘটেছিল তাতে নয়, বরং তারও অনেক আগের ঘটনায় নিহিত। ভাষা আমাদের স্বাধীনতার যুদ্ধের একটি ... ...
কবিতা এক : আমিও লেখক একটা পরিচয়ের জন্য নিজেকে খুঁজছি আমি lসেদিন মেয়েদের গোল বৈঠকে উঠলো তুমুল গল্প কে রেঁধেছে কি? আমি মিশে গেলাম তাতে জলের মত কারণ রন্ধন আমার জন্মগত অধিকার মেয়েরা বললো তুমি সুগৃহিণী আমি মনে ভাবলাম আমি রন্ধন--- শিল্পী তারপর সেদিন ছেলেদের বৈঠকে উঠলো রাজনীতি, ক্রিকেট, ফুটবল এর গল্প বললাম বিশেষ কিছু জানি না আধেক শুনলাম আধেক না তবু গল্পে যোগ দিতে কিছু কথা বললাম কারণ কথা বলাও আমার জন্মগত অধিকার ছেলেরা বললো তুমি বাক্যপটু আমি মনে ভাবলাম আমি কথা… শিল্পী তারপর সেদিন ঘটনা চক্রে পরিচয় হলো একজন লেখকের সাথে দেখলাম তাঁর প্রতিটি কথায় এক একটি গল্প লেখা হয়ে চলেছে আমি মিশতে চাইলাম তাতে জলের মত কারণ আমিও কলম ধরতে জানি চাইলে সাত সমুদ্র তেরো নদীর কথা মুঠো করে ধরে ... ...