[ প্রতিদিন রাতে পৃথিবী নিস্তব্ধ হলে জেগে থাকার যন্ত্রণা যাদের আছে, তারা সম্ভবতঃ স্থির চোখের স্ট্রীটলাইটের সঙ্গে নীরব কথোপকথন করে থাকেন? এটিও তেমন একটি নিদর্শন] রাত এখন দুটো দশ...না, দুটো বেজে বারো মিনিট? তুমি এখনো জেগে কেন স্ট্রীটলাইট? আমার তো ঘুম আসেনা ঘুম আমার প্রেমিক নয়। তুমি কেন এতো একা? তুমি এখনো জেগে কেন, স্ট্রীটলাইট? রাত এখন দুটো কুড়ি নাকি একুশ-বাইশ মিনিট? আমার মস্তিষ্ক জর্জরিত।. ঘুম আসছে না তোমারও, স্ট্রীটলাইট? আমার চোখে ক্লান্তজল শুকিয়ে মরা নদী তোমারও অনিদ্রা নিত্যসঙ্গী নয় যদি তোমার চোখও কেন আমার মতোই লাল? ঘুমোবে না? আমাদের নিত্যসঙ্গী এই ... ...
ভালো থাকা কোন দীর্ঘমেয়াদী সুখ নয়,সিউলের রাস্তায় যখন শরতে চেরি ব্লসম ফোটেগাছের শাখায় অথবামাটিতে বিছানো ফুলের বিছানার মতো,মখমলি পাপড়ি। সেটা হোক সাদা কিংবা গোলাপি।আহা ক্ষনশ্বর তবুওকিন্তু সুন্দর।তার মানে আপনি ভালো আছেন।তারপর আবারও আমরা সেখানে গেলাম।হাতের দস্তানা ফুড়ে ও তীব্র শীত যখন আলপিন মতো খোচায় তোমার শুভ্র তুষারের মতো ফর্সা আংগুল,মুখের উলংগ চিবুক কিংবা,মোজার ভিতর পায়ের পাতায়।যা প্রায়শই অনুভূতি হীন, নিসাড় হয়ে ... ...
২৭ সেপ্টেম্বর, শনিবার তামিলনাড়ুর কারুর শহরে সুপারস্টার বিজয়ের সভায় পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যু, শতাধিক আহত। এত দিনে এটা আমরা সবাই জেনে গেছি। (আজ ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার)। কিন্তু কেউ কি এই দুর্ঘটনার দায় নেবে? যদিও এক সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং বিজয় নিজে টুইট করে বলেছেন, তাঁর হৃদয় ভেঙে গেছে। তিনি ব্যথিত। দুর্ঘটনার পরই চার্টার্ড বিমানে করে চেন্নাই চলে গেছেন তিনি। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি। এখনো অবধি একবারও জনসমক্ষে পর্যন্ত আসেননি। মুশ্কিলটা অন্য জায়গায়। চিত্রতারকারা নিজেদের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে ... ...
“তোমাকে যদি একব্যাগ বাতাস দিই, কীভাবে খরচ করবে?”রোশনাই একপ্রকার হাসতে হাসতেই সংকেতের দিকে ছুঁড়ে দিল প্রশ্নটা।“কেন জানতে চাইছ বলো তো?”“বলোই না... শুনি একবার!”সামান্য অন্যমনস্ক হ’য়ে সংকেত বলতে শুরু করল—“বাতাসকে খরচ করার আমি কে? বাতাস যে যে পরিস্থিতির মধ্যে দিয়ে নিজেকে নিয়ে যাবে, আমাকেও সেই সেই ভাবে এগোতে হবে। বাতাস তো নিজেই নিজেকে অনুবাদ করতে পারে। বাতাসের আলাদা কোনও অনুবাদক প্রয়োজন পড়ে না। তাই আমি বাতাসকে অনুবাদ করতে পারি না। বাতাস নিজেকে যেমনভাবে অনুবাদ করবে, আমাকেও মেনে নিতে হবে তেমনটাই। আমাদের অনেক কিছুর ওপরে অধিকার থাকে না। আমরা জোর ক’রে যখন তার ওপরে অধিকার ফলাবার চেষ্টা করি, তখন সেটা আর তেমন ... ...
আমি বাড়ি থেকে অনেক দূরে আছি, আজ অষ্টমী। অষ্টমী বলতে মামাবাড়ির পুজো মনে পড়ে, পুষ্পাঞ্জলী, দুপুরের রোদ। মনে পড়ে ক্লাস ফাইভে একবার শরৎের সকালে প্রায় নির্মেঘ নীল আকাশ দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি রোদ ভালবাসি, আলো, আশা, স্বপ্ন। দিগন্ত বিস্তৃত ফাঁকা মাঠ ছোটবেলায় হেঁটেছি অনেকবার। এখন সেই একই মাঠ নিতান্তই ছোট মনে হয়। দুরত্ব সহজেই আন্দাজ করতে পারি, অকিঞ্চিৎকর।ভগবানে বিশ্বাস আবছা, একেবারে অস্বীকার করতে গেলে বিশৃঙ্খল বিশ্বে নিতান্ত একাকী অস্তিত্ব মেনে নেওয়ার সাহস লাগে, ভেতরে ভেতরে সেটার অভাব টের পাই। আবার কল্যাণময় কারো অস্তিত্বে বিশ্বাস করার জন্য যতদূর বোকা হওয়া দরকার, নিজেকে ম্যানিপুলেট করে ততটা বোকা বানানো মুশকিল। "মাঝে মাঝে প্রানে তোমার ... ...
আমার কোনো বন্ধু নেইযার কাছে মন খুলে মনের দূঃখ বলতে পারিআমার কোনো ভাই বোন নেইযাদের বাসায় দুই একদিন বেড়াতে পারিআমার কোনো বান্ধবী নেইযার কাছে ভালবাসার আবেদন করতে পারিআমার আছে সুন্দরবনঘন জংঙ্গল, বাঘ, হরিণ, পাখি, মৌমাছিআমি পুর্নিমা রাতে উলঙ্গ হয়েবনের মাঝে ঘুরতে পারিএইটুকু পড়ার পর তোমরা নিশ্চয় বুঝতে পেরেছোআমার মাথার দুই একটা তার ছিড়ে গেছেডাকসুতে শিবির পাশ করেছেজাতীয় নির্বাচনে জামায়াত পাশ করবেবাংলাদেশ হবে আফগানিস্তানএই দেশের সংবিধান হবে আফগানিস্তানের শরীয়া আইনবৌ, মেয়েরা মুখ ঢেকে বোরখা পরে ঘুরবেপুরুষরা সব দাড়ি, টুপি, পান্জাবী পরে অফিস করবেএইটুকু পড়ার পর তোমরা নিশ্চয় বুঝতে পেরেছোআমার মাথার দুই একটা তার ছিড়ে গেছেআমার নাহয় মাথার তার ছিড়ে গেছেতোমাদের কি ... ...
( ৯ ) দুপুর বারোটায় কলতান নিউটাউনে ইলিনার ফ্ল্যাটে গিয়ে ইলিনাকে পেয়ে গেল। --- ' ওয়েলকাম মিস্টার গুপ্তা। আসুন আসুন... ভেরি সরি স্যার, ইউ গট টু গো ব্যাক দ্যাট ডে... ' কলতান ভিতরে ঢুকে ঘরে এসে বসল। --- ' না না ... ঠিক আছে, বাইরে যাবার দরকার তো হতেই পারে। যার সঙ্গে গিয়েছিলেন তিনি কি আপনার ফ্রেন্ড ? ' --- ' ফ্রেন্ড ... তা বলতে পারেন। ইন ফ্যাক্ট আই হ্যাড হ্যাপেনড টু মিট হিম আ কাপল অফ টাইমস ইন জার্মান কনসুলেট হোয়েেন আই ওয়েন্ট দেয়ার ফর দিস ইসু... ' --- ' হুইচ ইসু ম্যাম ... এই পুলিশ কেসের ব্যাপারে কি ? ' --- ' হা, সেটাই। হোয়াট এলস ইট কুড বি ? ' --- ' নেভার মাইন্ড ম্যাম... ওক্কে। বুঝতে পেরেছি ... ...
( ৮ ) বারো চোদ্দবার রিং হবার পর গোপেশ্বর হাজরার গলা শোনা গেল। --- ' কি হল রে নরেন ? চান করতে ঢুকেছিলাম... কি হয়েছে কি ? ' নরেন সংক্ষেপে সব বলল। গোপেশ্বর সব শুনে বলল, ' এ তো আচ্ছা ফ্যাসাদ হল। লোকটা কি পুলিশের লোক মনে হচ্ছে ? তুই আমার কথা বলতে গেলি কেন ? কায়দা করে ভাগা না মালটাকে ... ' --- ' আরে না না... তুমি বুঝতে পারছ না। সেরকম লোক না। দেখলেই বুঝতে পারবে। পুলিশ টুলিশ ... ...
খুব ছোটোবেলায় একবার দিদিমণি প্রশ্ন করেছিলেন ক্লাসে -- "যদি হঠাৎ একটা জাদুশক্তি পেয়ে যাও, তোমরা কে কোন্ পাখি হতে চাইবে?"ভয়ে ভয়ে বলেছিলাম "মিস্, আমি হতে চাই চাতক।"একঘেয়ে ডাক যার 'বৃষ্টি হোক! বৃষ্টি হোক!'তৃষ্ণার্ত প্রতীক্ষায় রাঙা দুটি চোখ আর মেঘের ঘনঘটার দিকে লুব্ধ দৃষ্টি অপলক। সবাই হো হো হেসে বলে, "বোকা, আর পাখি পেলি না? শেষে কিনা চাতক? যুক্তিহীন, অনর্থক!"চাতকপাখি কেমন দেখতে? দেখেছে কতোজন? শুধু বৃষ্টি ওই পাখিটার একান্ত ... ...
মোর কোনো জাতি নাই। মোর কোনো ধর্ম নাই। মোর কোনো ভগবান নাই। মই কা..ঞ্চ...ন..জ..ঙ্ঘা..আমি কাঞ্চনজঙ্ঘা। জুবিন গর্গ। আসামের আকাশে বাতাসে ধ্বনিত একটাই নাম... জুবিনদা! ভারতবর্ষের ইতিহাসে একটি মানুষের মৃত্যুতে তিনদিনে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষকে পথে নামতে কেউ কখনও দেখেনি। এত ভালোবাসা মানুষের বুকে ছিল। হারানোর হাহাকার কোন পর্যায়ে গেলে মানুষ লাশের পিছু পিছু হাঁটে জুবিন দেখিয়ে দিয়েছেন। এত সংখ্যক মানুষের উপস্থিতি বিশ্বে চার নম্বরে স্থান পেয়েছে। প্রথম স্থানাধিকারী মাইকেল জ্যাকসন। মৃত্যুর কয়েকদিন আগের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল... যাতে অসমীয়া ভাষায় জুবিনকে বলতে শোনা যায়, "সোনু নিগম কুমার শানু আমার ভাল বন্ধু। ওরা প্রচুর গান গেয়েছে। খুব ভাল গেয়েছে। কিন্তু সোনু ... ...
এই লেখার শিরোনামটি পড়েই অনেকে ভাবছেন এসব কি পড়ছি !!! নাৎসীরা তো জল্লাদ ছিলো তা এখন জল্লাদ কি জীবনদাতা হতে পারে? যারা হলিউডী সিনেমা অনেক দেখেছেন তারা ভাববেন যে আমি বোধহয় অস্কার শিন্ডলারের গল্পটাই আবার বলতে চাইছি। না, দুটোর কোনোটাই নয়, দাদা। এই লেখাটা লিখতে গিয়ে মনে পড়ছে যে এইতো গত মাসেই মাননীয় প্রধানমন্ত্রী চীনে SCO মিটিঙে গিয়ে সারা বিশ্বে আলোড়ন তুলে দিলেন, তার ঠিক পরের দিনেই আরো একটা বড় অনুষ্ঠান চীনে অনুষ্ঠিত হয়েছিলো। সেটা ছিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনের বিজয় নিয়ে উৎসব। তা লন্ডনবাসী প্রবাসী বাঙালী দ্বিতীয় ... ...
After the hour hand struck four,I woke to an afternoon of drizzle.It fell like it would never end.The sky had lightened,but my faith in the weather was fading.I stood still beneath those drops,my vanity bruised.How could such tiny thingsmake me feel so obsolete?My sense of superioritywas buried beneath their unity.I was losing-according to me.They didn't care.The fire inside mewas now consuming me,smoke rising from my mortal shell.A glitch in my software-that’s what I called it.It made me fragile.But I wasn't ready to admit that.It was nothing-just the rain outside. ... ...
ওরা আরও নিয়ন্ত্রণ চায়,টুকে রাখে প্রতিটা পদক্ষেপ,একেকটা নিঃশ্বাসের শব্দ,ডাঁয়ে-বাঁয়ে ফেলা প্রতিটি চোরা চাহনির ছবি ভিডিও,তোমার আয়-ব্যয়,পছন্দ-অপছন্দ সব জানে ওরা,ওরা তোমার ঘরে বসে,তোমার রোজগারে,তোমার ভাগের খাবার খেয়ে,তোমাকেই বলে কি করতে হবে,তোমার ভাগ্য ওদের হাতেই,পরজীবীর মতো রক্ত শুষে ছিবড়ে করে তোমায়,ওরা মোটা হয়,তোমরা দলে ভারী,কিন্তু ওরা সংগঠিত,তোমাদের দেওয়ালে পিঠ ঠেকে গেলে তোমরা ছিঁড়ে ফেলে ওদের,তোমাদের থেকে একজনকে বানাও আবার ওদের স্বরূপ,আবার সেই চক্র চলতে থাকে।আসলে তোমরা স্বাধীনতা চাও না,চাও না আবার বন্দি হতেও,তোমরা বন্দি থেকে স্বাধীনতার ভ্রমে বাঁচতে চাও। ... ...
“আমারই ভুল। ভুল আমারই। প্রশ্ন করতে শিখিনি। যা শিখেছি, তাকে প্রশ্ন করা বলে না। তবে শোনো, আমরা যখন কোনও কিছুকে একেবারের জন্যই ছেড়ে দেওয়ার কথা ভাবি বা মনে করি, তখন আরও বেশি ক’রেই থেকে যেতে চায় মন সেইখানে। ছাড়তে দিতে চায় না। কিন্তু যদি ছেড়ে বেরিয়ে আসতে পারো, তখনই সমুদ্রে পড়লে! তবুও জেনো, সমুদ্রে পড়ার আগে ছোট ছোট সাঁতার শিখে নিতে হয়। প্রস্তুতি সেই অর্থে তিন রকমের— পুকুর, নদী আর সমুদ্র। ছেড়ে দেওয়ার ভাবনা যখন আসে, তখন তুমি পুকুরের কাছে এসে এক পা এগোও সাঁতারে। ছেড়ে যখন দেবে ভাবছ, তখন তোমাকে নদীর কাছে এসে আরও এক পা এগোতে হয় এই ... ...
এখানেও সকাল হয়,রক্ত মাখা রাস্তা ধুয়ে দেওয়া হয় সকালে,বড় বড় জল ট্যাংকি আসে,সরকারি তৎপরতায় কয়েকজন নাগরিকের অস্তিত্ব মুছে ফেলা হয়,চিরদিনের তরে।কেউ প্রশ্ন করে না। মা কাঁদে বুক চাপড়ে,বাপ থমথমে মুখে দাঁড়িয়ে থাকে,কিন্তু না,তারাও প্রশ্ন করে না।ভাবে সরকার করেছে,নিশ্চয় কিছু ভেবেই করেছে।অত বড় বড়,শিক্ষিত লোক সব,ওরা নীতি নির্ধারণ করে,ভুল কি করে হবে!বললেই হল আর কি ! আমি আর দুচারজন একবার প্রশ্ন করেছিলাম,"সত্যিই কি এমন নৃশংস গণহত্যা প্রয়োজন?বিকল্প তো কিছু থাকতেও পারে?"ওরা উত্তর দেয়নি,আমাদের গায়ে দাগিয়ে দিয়েছিল দেশদ্রোহী লিখে। আমাদের সাথে কেউ কথা বলে না তারপর,খেতেও পাই না আমরা,এখন গলা দিয়ে কেমন চিঁ চিঁ আওয়াজ বেরোয়।শুধু মাঝে মাঝে কয়েকজন আসে,আমাদের রক্ত নিয়ে যায়।খুব শুদ্ধ নাকি ... ...
আকাশে কুয়াশা,নীচে সবুজ বনে লুকিয়ে আদিম নৃশংসতা,এখনও ওখানে বাতির আলো নিভে যায়-নিয়ে গেলে মানুষ ভুলে যায় সভ্যতা কাকে বলে,আমি দেখেছি, আমার দাঁত-নখ বড় হয়ে গিয়েছিল,গায়ের বড় লোম আরো বড় হয়েছিল,আমি তিনটে পাখির গলা ছিঁড়ে রক্ত খেয়েছি সেদিন,ঘরে এসে মুখ মুছে প্রাণপণ চেষ্টা করেছি ভালোমানুষ সাজার,কিন্তু আমি নিজেকে কি করে মিথ্যা বোঝাব?তারপর নিজেই আবিষ্কার করেছি,"আমি তো ওদেরই একজন,শুধু ভান করেছি আলাদা হওয়ার।"এখানে আমি নিজেকে পেয়েছি নিজেদের মাঝে।আমি কুৎসিত,আমি বিকলাঙ্গ,কিন্তু ওরা ফিরিয়ে দেয়নি আমাকে,বরং উপহার দিয়েছে বর্বরতা, নৃশংসতা।আমি কৃতজ্ঞ সবার কাছে,এই বন, আকাশ,গাছপালা,পশুপাখি সবার।আমি ভুলে গিয়েছিলাম আমি যাদের প্রেমে পড়েছি আগে,যাদের ভালোবেসেছি-তারা কেউ নয়,আমাকে এখানেই মানায়,আমি এদেরই একজন।আমি থেকে যাব যতদিন বেঁচে ... ...
রোজ ভোরে পূর্বে রক্তকমল এসে,বিবর্ণ নদীর জলকে বলে ভালোবেসে'তোমার কথা সারারাত ধরে ভাবি,তোমাকে দিচ্ছি শালুকের নাকছাবি।'নদীটিও হাসে নিত্য সুরকল্লোলেরেঙে ওঠে স্রোত তার হিল্লোলেওদের মধ্যে সেই কথা হতে হতেসকালের রোদ মেশে ভাটিয়ালি স্রোতেলালপেড়ে শাড়িতে নদী তখন প্রেমময়ীআলো বলে, "যদি তৃতীয় পান্ডব হই? তুমি মম আদিমাতা বলে, হে ঊর্বশী সমর্পণকে তোমার যদি ভুল বুঝে বসি?"স্রোতস্বিনীর বিভঙ্গে জাগে রৌদ্রবসনের চিক্কণভাঙা পাড়ের পিঞ্জরেতে ওঠে বেজে নূপুরনিক্কণ।বললে সে, "পাপবোধে যদি কেঁদে বলো চরণে এ মহাপাপে ভীত ; নইলে ভয় করি না মরণে পুরূরবা তব প্রিয়তম, হে লজ্জাহীনা স্বর্গনটিনী!"আরো হেসে বলে চলে প্রগলভা সেই তটিনী "অপ্সরীর চিরন্তন দায়ভার দেবকুলের চিত্তবিনোদনবিস্মৃত হয়ে নিজ-উত্তরপুরুষকে করো আত্মনিবেদন?"আলো বলে, "তাই প্রশ্ন করি, সঙ্গে সেইসব ... ...
ক
বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে দুটি কবিতা বিদ্যাসাগরের ডাকে: মুক্ত নারীলেখক: শংকর হালদার শৈলবালারচনাকাল: ২৬ সেপ্টেম্বর ২০২৫ বিদ্যাসাগর তুমি, ডেকেছিলে যবে,নারীর সম্মান রবে, এই বাংলায় তবে।বিধবা বিবাহে তুমি, দিলে অধিকার,ভাঙিলে সমাজের যত, পাপের সে ভার। তোমার আদর্শ আজও, হৃদয়েতে রয়,তবু কেন নারী আজ, ভয়ে দিন গোঁয়ায়?তবু কেন আজ দেখি, ঘোর অন্ধকার?নারীর জীবন কেন, সহে এত ভার? পথে-ঘাটে, ঘরে-বাইরে, চলে নির্যাতন,মানবতা কাঁদে আজ, কীসের কারণ?শৃঙ্খলে বাঁধা মন, প্রতিবাদ রুদ্ধ,জোর করে চাপানো হয়, যত কিছু যুদ্ধ। তোমারই আহ্বানে আজ, জাগে প্রতিবাদ,আর নয় অন্যায়, ভাঙব তো বাঁধ।এ রাজ্যের প্রতিটি প্রাণ, ধিক্কার জানায়,আর নয় নীরবতা, লড়ব তো ন্যায়। যে হাতে তুমি দিলে, জ্ঞানের সে আলো,সে হাতেই আজ গড়ি, প্রতিরোধের ঢাল।আমরা চাই সমাজে, ... ...
( ৭ ) ছবি শেষ হওয়ার পর কলতান বাইরে এসে দাঁড়াল কুলচাকে নিয়ে মোবাইল হাতে নিয়ে। কিন্তু জনস্রোতে মিশে কে কোথায় মিশে গেল হদিশ পাওয়া গেল না। কলতান ভাবল, এন্ট্রি এবং এগ্জিট দুটো পয়েন্ট ই তোলা থাকলে ভাল থাকত। যাক, যা পাওয়া গেল তাই ভাল। এন্ট্রি থাকলেই এগ্জিট থাকবে এ তো জানা কথাই। ওরা দুজনে বাইকে এসে উঠল। কলতান গাড়ির স্টার্টারে পা দাবাতে ... ...