
নতুন ওষুধটা আশ্চর্য ভাবে কারুকে মেরে তো ফেললই না, বরঙ অনেক অসুস্থ লোকের ভেতরে একটা পরিবর্তন দেখা যেতে লাগল। প্রাথমিকভাবে তাদের যার যা সমস্যা ছিল সেগুলো কেমন যেন কমে যেতে লাগল। যে চোখ পিটপিট করত তার পিটপিটানি কমল। যার মুখ ফ্যাকাশে ছিল তার ঠোঁটে সামান্য রং দেখা দিল। যে সবকিছু হারিয়ে ফেলত সে সবকিছু খুঁজে পেতে শুরু করল। ... ...

মনোজ আগরওয়াল, যিনি নির্বাচন কমিশনের বাংলার সিইও, তিনি প্রাথমিকভাবে বললেন তাঁর কাছে নাকি তথ্যই নেই কত মানুষ বিচারাধীন অবস্থা থেকে মুক্তি পেলেন। পরে অবশ্য একটা গোল গোল হিসেব দিলেন, যা দেখে মনে হচ্ছে ঐ ৬০ লক্ষ মানুষের বেশীরভাগ মানুষের নামই বাদ যেতে চলেছে। আগের বাদ যাওয়া এবং শেষে বিচারাধীন অবস্থা থেকে বাদ যাওয়া ভোটারের সংখ্যা যদি হিসেব করা যায় তাহলে ২০২৪ সাল থেকে প্রায় ১ কোটি মানুষের নাম বাদ যেতে চলেছে, যা ভারতের নির্বাচনী গণতন্ত্রের জন্য একটা কালো দাগ ছাড়া কিছু নয়। ... ...

মায়োপিক ভিশন আমার, মানে, দূর-দৃষ্টি দুর্বল। চশমা ছাড়া এমনিতেই চারপাশ ঝাপসা দেখি। তার ওপরে এখন চোখ ঝলসানো রোদ্দুর। চোখদুটোকে সরু করে বাইরের তাকাচ্ছি আর ভাবছি, কোনও কাজ তো হলো না আজ, তার মানে আবার একদিন আসতে হবে এই মনোরম অভিযানে? মনটা বিগড়ে যায়। সেই বিগড়ানো মন নিয়ে কলেজস্ট্রিটের মোড়ে নামি। বাড়ি যেতে হলে বাস পাল্টাতে হবে এখানে। ... ...

কেন এক অসম্পূর্ণ লেখা টেবিলে ঘুমিয়ে থাকে আমি ও আমরা উঠে যাই ... ...

আসলে কমলা পবনের বাপের চোখে সেই বেড়ালটাকে দেখতে পেয়ে গেছিল। যে বেড়ালটা এখন নাতির সঙ্গে টিভিতে দেখে। একটা বেড়াল আর একটা একটা ইঁদুর। একে অপরকে জব্দ করতে দৌড়ে বেড়াচ্ছে। একবার বিল্লি মাত দিচ্ছে, পরক্ষণেই ইঁদুর তাকে হারিয়ে দিচ্ছে। নাতি বলেছিল, “দেখো দাদি, বিল্লিটা কেমন চুহাকে মারবে বলে দৌড় করাচ্ছে।” ... ...

নিউটন স্বয়ং বলে গেছেন অগ্নিকাণ্ডে আলোকবিজ্ঞান ও ক্যালকুলাসের সমস্ত পাণ্ডুলিপিগুলোই পুড়ে গিয়েছিল। তাহলে পিরামিড সংক্রান্ত লেখা অর্দ্ধদগ্ধ পাণ্ডুলিপিগুলো এল কোথা থেকে? তাহলে তো বলতেই হয়, অন্তত দু’বার অগ্নিকাণ্ডের সম্মুখীন হয়েছিলেন নিউটন। প্রথমটা ১৬৮০ সালে, দ্বিতীয়টা ১৬৯২ সাল। সদাবি’সের দাবি সত্য হলে কিন্তু অনেক কিছুই উলটপালট হয়ে যাচ্ছে। প্রথমত, এ কথা সত্য, ১৬৮০ সাল নাগাদ প্রিন্সিপিয়া রচনার কাজে ব্যস্ত ছিলেন নিউটন। ... ...
এটা ভবানীপুর কেন্দ্রে তথাকথিত নির্বাচন কমিশনের অবিশ্বাস্য অনাচারের গল্প। এবং একই সঙ্গে সেই অনাচার খুঁড়ে বার করার অভিযানেরও গল্প। গল্পের শেষে অনুসন্ধানের ফলাফলও থাকবে, কিন্তু তার আগে পুরোটা পড়বেন, কারণ যে পাহাড়গুলো আমাদের ডিঙোতে হয়েছে, সেই পাহাড়গুলো আকাশ থেকে পড়েনি, ইচ্ছে করে তৈরি করা হয়েছে, যাতে টপকানো না যায়। সেটা প্রতিটি মানুষের জানা দরকার। ভবানীপুর এবং আরও কয়েকটা কেন্দ্র নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম অনেকদিন আগে। অল্ট নিউজ এবং সবর ইনস্টিটিউট এই কেন্দ্র নিয়ে তাদের প্রাথমিক অনুসন্ধান ইতিমধ্যেই পেশ করেছে। আমাদের প্রাথমিক অনুসন্ধানও তাদের সঙ্গে মেলে। তার পরেও কেন আলাদা করে প্রকাশ করছি, এবং কেন এত দেরি হল, তার উত্তরও এই লেখাতেই পাবেন। উত্তর একটাই, আমরা শুধু প্রাথমিক অনুসন্ধান নয়, কাজটা সম্পূর্ণ নিখুঁত ভাবে করতে চেয়েছিলাম। এখন মোটামুটি ৯৯% নিখুঁতভাবে শেষ হয়েছে এই কাজ। এবং সেই কারণেই অল্ট নিউজ বা সবরের থেকে এর ফলাফল খানিকটা আলাদা। বিপদ ওঁরা বা আমাদের প্রাথমিক অনুসন্ধান যা আঁচ করেছিল, তার চেয়েও বেশি, লেখাটা পড়লেই বুঝতে পারবেন। কিন্তু তার আগে আমাদের পাহাড় ডিঙোনোর যাত্রাপথের গল্প। ... ...

এমনকি তাদের স্কুলেও নাকি অলৌকিক পুরুষের বইয়ের প্রতিটি খণ্ড লাইব্রেরিরুমে রাখা হয়েছে এবং কম্পিউটারেও আপলোডেড। নাম দিয়ে সার্চ করলে সবকিছু স্পষ্ট জানা যায়। মহান পুরুষের কাছে ভিড় ঠেকাতে এই ব্যবস্থা চালু হয়েছে ইদানিং। ইয়ান এবং তার বন্ধুরা সবাই সবার মৃত্যুর তারিখ জানে। বৈশালী জানে। এবং আমিও। জোহরা জানে, তাকে একটা দীর্ঘ সময় এই দুনিয়ায় কাটাতে হবে আমাদের তিনজনকে ছেড়ে। ... ...

সেই সংশোধনের কাজ চলছিলো। শরীর চলতে চায়না শফিকের। বুকে একটা চিনচিনে ব্যথা হচ্ছে কয়েকদিন হল। আগের রাতে ভাত খেয়ে জল খাবার পর কাজে বসেই শফিকের দুচোখে ঝাঁপিয়ে এলো ঘুম। টেবিলে মাথা রেখে কখন যেন ঘুমিয়ে পড়লো। বৌ সকালবেলা চা দিতে এসে ফিরে গেলো। আহা, ঘুমাক একটু। ... ...

আমার গল্পের পৃথিবীতে এক জঙ্গলের মধ্যে এক হ্রদ ছিল। সেখানে বাঘে গরুতে একসঙ্গে জল খেতে আসত। জঙ্গল থেকে বহুদূরে শহরে এক ছেলে আর এক মেয়েও থাকত। মেয়েটি বাড়ি বানায়। মরুভূমিতে বা খাঁ খাঁ মাঠের মাঝখানে। মাটির ওপরে নয়, মাটির নীচে। বেসমেন্টে। মাটির ওপর জেগে থাকে শুধু হালকা কাঁচের জানলা। সেখান দিয়ে যাবতীয় সূর্যালোক আসে। মেয়েটি সঙ্গে ট্যাব নিয়ে ঘোরে বড় বড় ধনকুবেরদের কাছে। ট্যাব সরিয়ে সরিয়ে সেসব নির্জন বাড়ির ছবি দেখায়। আসলে এগুলো বাঙ্কার। বাকি পৃথিবীতে সবকিছু ধ্বংস হয়ে গেলেও ওখানে বেঁচে থাকা যাবে। ... ...

১৮৩০ সালের চৌঠা অক্টোবর একটি নতুন দেশের জন্ম ঘোষিত হল, ফরাসিতে বেলজিক, ফ্লেমিশে বেলজি জার্মানে বেলগিয়েন। রাষ্ট্রসঙ্ঘ অনেক দূরে; ইউরোপের তিন শক্তি, ইংল্যান্ড ফ্রান্স প্রাশিয়া খুশি, ফ্রান্স আর জার্মানির মধ্যে একটা বাফার স্টেট রাখা মন্দ নয় তবে মিলেছে দুটি শর্তে – প্রোগ্রেসিভ ভাবনা চিন্তা সহ লিবারাল প্রজাতন্ত্র নয়, দেশ হবে রাজতান্ত্রিক এবং অঙ্গীকার করতে হবে সকল যুদ্ধে সংঘর্ষে এ দেশ থাকবে নিরপেক্ষ, সুইজারল্যান্ডের মতন। নতুন দেশ, তার রাজা খুঁজতে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়া হলো। শেষ অবধি যিনি গদিতে বসলেন সাক্সা কোবুর্গের সেই রাজকুমার লেওপোলড আবার প্রটেস্টান্ট! সেই একই বছরের জুলাই মাসে আমাদের স্কটিশ চার্চ কলেজের পত্তন হয় উত্তর কলকাতায়। সে কলেজের স্থাপনা হয়েছিল ভারতে শিক্ষা বিস্তারের উদ্দেশ্যে, ফ্ল্যানডারস এবং ওয়ালোনিয়া মিলে বেলজিয়ামের স্থাপনা হল ধর্মরক্ষার উদ্দেশ্যে। ... ...

স্বীকার করছি, আমরা এক নিরীহ, সরল এবং বিশ্বাসপ্রবণ জাতিকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি; যারা আমাদের ওপর আস্থা রেখেছিল, তাদের দিকেই ফিরেছি অস্ত্র তাক করে; এক সুবিবেচিত, সুশৃঙ্খল প্রজাতন্ত্রকে ভেঙে চুরমার করেছি; মিত্রের পিঠে ছুরি মেরেছি, অতিথির গালে সপাটে চড় কষিয়েছি; এমন এক শত্রুর কাছ থেকে ছায়া কিনেছি, যার নিজেরই তা বিক্রি করার অধিকার ছিল না; এক বিশ্বস্ত বন্ধুর ভূমি ও স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি; ... ...

প্রথমত, যন্ত্র হিসেবে ‘জাতি’, মানুষের সেই সব দিককে উপেক্ষা করে, যেগুলি মুনাফা অর্জনের ধারণার সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। উদাহরণস্বরূপ, মানুষের স্বাভাবিক পরোপকারিতা বা আত্মত্যাগের প্রবণতাকে জাতি-রাষ্ট্রের যন্ত্রচালিত কাঠামো উপেক্ষা করে। রবীন্দ্রনাথের মতে, কারণ আত্মত্যাগ মুনাফা-উৎপাদনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত নয়। অথচ পরোপকারিতা ও আত্মত্যাগই মানুষের উচ্চতর মানবিক সত্তার পরিচায়ক। দ্বিতীয়ত, জাতীয় যন্ত্রের মধ্যে মানুষের অবস্থান মানুষ ও যন্ত্রের স্বাভাবিক সম্পর্ককে উল্টে দেয় এবং তার স্বাধীনতাকে প্রসারিত করার পরিবর্তে সীমাবদ্ধ করে ফেলে। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে রবীন্দ্রনাথ মানুষের সঙ্গে মোটরগাড়ির সম্পর্কের উদাহরণ দিয়েছেন। ... ...

পেট্রোডলার ব্যবস্থার প্রধান শর্ত হলো — সব গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস বাণিজ্য অবশ্যই ডলার-নির্ভর চুক্তির মাধ্যমে হতে হবে। এই শর্তটি কোনো আন্তর্জাতিক আইনে লেখা নেই। এটি ১৯৭৪ সালে তৈরি করা একটি কাঠামোগত ইনসেন্টিভ এর মাধ্যমে কার্যকর করা হয়েছে—বিশেষ করে নিরাপত্তার গ্যারান্টির বিনিময়ে নিজস্ব মুদ্রায় লেনদেন করার ব্যবস্থা। এর সাথে জড়িয়ে আছে একটি পরোক্ষ বোঝাপড়া যে, এর বিকল্প খোঁজা অনেক ব্যয়বহুল হবে এবং এই ব্যবস্থাটি বিশ্বজুড়ে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটিয়েছে। ইরান এক্ষেত্রে একটি বিশেষ উদাহরণ। এটি দেখায় যে, যখন একটি রাষ্ট্র আদর্শের কারণে নয়, বরং প্রয়োজনের তাগিদে এই ব্যবস্থার বাইরে কাজ করার জন্য নিজেদের পরিকাঠামো তৈরি করে, তখন কি ঘটে। কয়েক দশকের নিষেধাজ্ঞার কারণে ডলার-ভিত্তিক আর্থিক নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে ইরান বাধ্য হয়েছিল ডলারের বাইরে জ্বালানি কেনাবেচার কৌশলগুলো তৈরি করতে এবং সময়ের সাথে সাথে সেগুলোকে উন্নত করতে। ডিজিটাল ইউয়ান, চীনের ক্রস-বর্ডার ইন্টারব্যাংক পেমেন্ট সিস্টেম (CIPS), শ্যাডো ফ্লিট নেটওয়ার্ক এবং চীনের সাথে পণ্য বিনিময়ের মতো পেমেন্ট ব্যবস্থাগুলো কোনো বৈপ্লবিক পরিকল্পনা নয়, বরং এটি হলো ব্যবস্থার বাইরে চলে যাওয়ার একটি খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা। ... ...

আমাদের বা অন্যদের বিশ্লেষণেও এই এক-ই কথা ধরা পড়েছে বারংবার, যে এই এস-আই-আর প্রক্রিয়া আসলেই আমাদের যাবতীয় কাঠামোগত বৈষম্যকে আরও একটু বাড়িয়েই তুলবে, সুবিধাবঞ্চিত, উপায়হীন, ভাগ্যতাড়িত মানুষকে আরও একটু ঠেলে দেবে অন্ধকার ভবিষ্যতের দিকে। নিবিড় সংশোধনীর অন্তিম মূল্য কী তবে আরও বেশি অসাম্য? আরও বিভেদ? কিন্তু এই যে বহু বহু মানুষ রাষ্ট্রযন্ত্রের একটি কোপে হারাবেন তাদের সংবিধান-স্বীকৃত অধিকার, তারা কারা, এবং এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে যেতে কোনদিকে যাচ্ছে নির্বাচন কমিশনের উপর তাদের আস্থা? এই সব প্রশ্নের আংশিক উত্তর আছে লোকনীতি-সিএসডিএসের ২০২৫ সালের জুলাই-আগস্ট মাসের সমীক্ষায়। সার্ভের কভারেজ মাঝারি বলেই মনে হয় — অসম, কেরল, মধ্যপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং দিল্লি — এই ছয়টি রাজ্যের ৩,০৫৪ জন নাগরিক। সমীক্ষাটি দীর্ঘ, কিন্তু মূল বার্তাটি বেশ স্পষ্ট, মোদ্দা কথায়, এস-আই-আরের ফলে ভোটাধিকার হারানোর বিপদ সবার সমান নয়। সমাজের দুর্বল ও প্রান্তিক অংশটি, দরিদ্র, বৃদ্ধ, নিরক্ষর, পরিযায়ী, অথবা গ্রামীণ ভোটারদের ভোটাধিকার থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকি বেশি। এবং, বিগত কয়েকটি বছরে কমিশনের প্রতি জনআস্থা ভয়াবহভাবে কমে গেছে, যে কমার হার সব রাজ্যে সমান নয়। পুরো সমীক্ষার তথ্য আমার হাতে নেই। আমি শুধু হাতে পাচ্ছি, লোকনীতির সাইটে প্রকাশিত এক-একটি প্রশ্নের সংক্ষিপ্তসার, এবং দ্য হিন্দু পত্রিকায় দুটি রিপোর্ট। এর মধ্যে কয়েকটি বেছে নিয়েছি আমি, যদিও সবকটিই প্রণিধানযোগ্য। ... ...

শুভদীপের সিনেমা নিতান্তই shoestring বাজেটে নির্মিত, অবশ্য সে কারণে পূর্ণদৈর্ঘ্যের ছবির বদলে শর্ট ফিল্ম বানানো, ব্যাপারটা এমন নয়, বরং শুভদীপ শর্টফিল্মকে এক স্বতন্ত্র মাধ্যম হিসেবে দেখেন। শর্ট ফিল্ম নিয়ে আরও এক্সপেরিমেন্ট করার পরিকল্পনা আছে ওঁর, সাম্প্রতিকতম প্রয়াস ওঁর পরিচালিত “অ্যাটম সিনেমা” সিরিজ, যেখানে একেকটি ছবি মিনিট দশেকের কমবেশি সময়কালের। সীমিত বাজেট, সীমিত সময় কিংবা প্রযুক্তিগত সংযম তাঁর জন্য কখনো প্রতিবন্ধকতা নয়, এতদসত্ত্বেও তাঁর ছবি শিল্পের পূর্ণতা পেয়েছে। ... ...

কিন্তু, স্কিলেট আবার গল্প বলবে কী করে? একটা বাসন কি কথা বলতে পারে নাকি? হুঁ পারে বটে; যদি সেটা জাদু বাসন হয়! দিদি-আম্মার এই লোহার তাওয়াটা জাদু করা ছিলো।একটা ব্যাপার অবশ্য আছে। যে কেউ কিন্তু সে গল্প শুনতে পাবেনা! শোনার জন্য তোমাকে বাসনদের ভাষা জানতে হবে। সে ভাষায় কোনো শব্দ নেই। শুধু গন্ধের ভাষা, আর স্পর্শের। ওর হাতলের ঠান্ডা ছোঁয়া, মাঝখানটা বহু বছরের ব্যবহারে মসৃণ... এক ঝলক বেকন ভাজার গন্ধ, কখনো দারচিনি আর পীচফলের... কী কোমল ভাষা! এত সুক্ষ্ম, এত কবিতা কবিতা, পৃথিবীর কোনো বইয়ে তার খোঁজ পাওয়া যায়না! গল্পগুলো আমার চোখের সামনে ছবির মতো ফুটে ওঠে। স্পষ্ট, ঝকঝকে। কখনো মনে হয় ১৯৪০ সালের কোনো সিনেমা। কখনো যেন অদ্ভুত সুন্দর সেই সব পেইন্টিং, ভার্মিয়ের যাদের কোনোদিন আঁকেননি। ... ...

ইন্দিরাজী এমার্জেন্সি ঘোষণা করলেন। ব্যাপক ধরপাকড়। সাধারণ উর্দি পরা সেপাই পর্যন্ত কালেক্টরের রোব দেখিয়ে কথা বলত। এদের মধ্যে আমাদের দু’জন জয়প্রকাশ নারায়ণের নাম নিয়ে স্থানীয় স্কুল ও কলেজে মিছিল বের করায় গ্রেফতার হল। ব্যস্ এদের পুরো গ্রুপটাই ইন্দিরা ও এমার্জেন্সি তথা নসবন্দী বিরোধী হয়ে গেল। নানান গোপন কাজকর্ম, যেমন ইস্তেহার ছড়িয়ে দেয়া, গোপন শেল্টারের বন্দোবস্ত, --এসবে ভিড়ে গেল। তারপর একদিন পুলিসের হুড়ো খেয়ে বিলাসপুর ছেড়ে দূরে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিল। একজন তো একটি সরকারি হেলথ সেন্টারে দূরসম্পর্কের ডাক্তার দাদার কম্পাউন্ডার সেজে ছিল। ... ...

অচেনা গলির পেটে টিমটিমে ল্যাম্পপোস্ট একা। জেগে থাকি প্রেমহীন, কালপাত না বাঁচার মতো। ... ...

বিশ শতকের শেষ দশকে বাংলা সাহিত্য পড়ে এ কথা অনুমান করা কঠিন হবে যে, বিষয় নির্বাচনে ও পরিবেশনায় সে যুগে শরৎচন্দ্র কি প্রচণ্ড বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন। শরৎচন্দ্রের সারাজীবনের রচনা থেকে এর উদাহরণ দেওয়া যেতে পারে অনেক। সমাজ, ধর্ম, অধর্ম, অবৈধ প্রেম, সংস্কার ও সতীত্ব ভ্রষ্টতা ইত্যাদি প্রায় অনেক চোখ বুজে ঠেলেরাখা চরিত্ররা সব ভিড় করেছে তাঁর কথা সাহিত্যে। আমি শুধু উদাহরণ দিই একটা ছোট গল্প থেকে। ‘পথনির্দেশ’ গল্পে হেমনলিনী তার সম্পর্কিত এক ভাই গুণেন্দ্রকে ভালবাসে। কিন্তু সেদিনের সমাজের সঙ্গে তাল রেখে জোর করে হেমনলিনীর বিবাহ দেওয়া হল অন্যত্র। এক বছর পরে হেমনলিনী বিধবা হয়ে ফিরে এলো। ... ...