
'আমপান' আছড়ে পড়ার পরে চব্বিশ ঘন্টারও বেশি সময় কেটে গেছে। সুন্দরবন অঞ্চলের বিভিন্ন দ্বীপের অবস্থা খুবই শোচনীয়। আমরা গুরুচন্ডালির তরফ থেকে সুন্দরবনের কিছু দ্বীপে থাকা বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করতে পেরেছিলাম। এখানে যেটা বলার সমগ্র সুন্দরবন অঞ্চলেই মোবাইল নেটওয়ার্কের অবস্থা খুবই সমস্যাজনক এবং বিশেষ একটি মাত্র মোবাইল সংযোগকারী সংস্থার পরিষেবা ছাড়া অন্যান্য সংযোগকারী সংস্থাগুলি পরিষেবা কার্যত স্তব্ধ। সর্বোপরি কোন বিদ্যুৎ সরবরাহ না থাকায় চালু থাকা মোবাইল ফোনগুলিও ক্রমে সুইচ অফ হয়ে যাচ্ছে। ... ...
অনেকেই এই সমস্ত উদ্যোগগুলো বিগত একমাসেরও বেশি সময় ধরে নিতে নিতে ক্লান্ত। অনেকেই তাঁদের সাধ্যমত আর্থিক সাহায্যও হয়ত ইতিমধ্যেই করে ফেলেছেন। তবু আজ এই 'আমপান'-এর ধ্বংসলীলার পরে এমন একটা অবস্থায় আমরা এসে দাঁড়িয়েছি যে সম্পূর্ণ নতূন উদ্যমে যদি এই ত্রাণ ও পুনর্গঠনের কাজে আমরা সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়তে না পারি, বাংলা এই দ্বিমুখী আঘাত সয়ে উঠে দাঁড়াতে পারবে না। ... ...

এখানেই হচ্ছে সেই ম্যাজিকের খেলা। যাকে বলে মনুষ্যবুদ্ধি, যা তার বাঁচার এক ও একমাত্র চাবিকাঠি, তার উদ্ভাবনী ক্ষমতা। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে সদ্য-নোবেলজয়ী অধ্যাপক অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় গরীব মানুষকে বলেছেন natural entrepreneur, কেন যে বলেছেন বোঝা যায়, যখন দেখি আড়ত বন্ধ তাও স্থানীয় চাষী, পঞ্চায়েত ও স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে রোজগার হারানো ছোট মালবাহক গাড়িকে ন্যায্য দরে পরিবহনে রাজি করিয়ে ব্লক অফিস থেকে বিডিও-র শংসাপত্র জোগাড় করে সড়কপথে শহরে আসতে শুরু করছে লকডাউনের তৃতীয় সপ্তাহেই। ... ...

লকডাউনপর্বে রাষ্ট্রের একটা নির্দয়, ভয়ঙ্কর, কুতসিৎ ছবি আমাদের সামনে তুলে ধরেছে সোস্যালমিডিয়া। সেটা হল, গরিব মানুষের উপর পুলিশের অত্যাচার ঘটনা। কয়েকশো পুলিশি অত্যাচারের ভিডিও আপলোড হয়েছে এই সময়ে। গরিব মানুষকে লাঠিপেটা করা, রাস্তায় ফেলে পেটানো, তাদের জিনিস ফেলে দেওয়া, গ্রামে বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখানো, এমন অসংখ্য ঘটনা উঠে এসেছে সোস্যাল মিডিয়ায়। দেখে মনে হচ্ছিল ইংরেজ আমলের সেপাইরা কালা আদমি পেটাচ্ছে। ঠিকই, প্রকাশ্যে জাতীয় সড়কের উপর ঘটে যাওয়া এত বড়ো অপরাধের জন্য শাস্তি হল না কারও। কিন্তু খবর চেপে রাখা যায়নি। তাৎক্ষণিক কোনও সমাধান পাওয়া গেল না, কিন্তু এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে। আশা করব, কেউ কেউ নিশ্চয়ই ওই সব ভিডিও সংরক্ষণও করছেন। ... ...

আই টি সেল যা করে যাচ্ছে তা ক্ষমার অযোগ্য। একে তো বাবা মহাদেব কা গুসসা বলে ধর্মীয় রঙ চড়াচ্ছে। সঙ্গে আছে চূড়ান্ত অসংবেদনশীল সব মিম। কোনটায় আমপানের প্রভাবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের অংশ হয়ে যাচ্ছে এইরকম দেখানো হচ্ছে, কোনটায় মুখ্যমন্ত্রী ও আমপানকে মিলিয়ে হরেক মজাক। হাসি মশকরা করবার এই কি সময় ! যে বাঙালিরা এতে খুশি হচ্ছে, হাসছে, তারা জানে না পুড়ে মরবার আগে লেলিহান অগ্নিশিখাকে পতঙ্গের বড়ই লোভনীয় মনে হয়। ওদিকে রাজ্যপাল আর ১৮ জন সাংসদ দুপুর গড়িয়ে গেলেও চুপ। মুখে কোনো রা নেই। তবে কি এটাই এ দেশের রাজনীতির প্যাটার্ণ হয়ে গেল যে বিরোধী পক্ষ চূড়ান্ত প্রাকৃতিক দুর্যোগেও ক্ষমতাসীন কেন্দ্রীয় সরকারের সঙ্গে হাত মিলিয়ে রাজ্য প্রশাসনকে চূড়ান্ত বেকায়দায় ফেলার চেষ্টা করে যাবে ? সংসদে দাঁড়িয়ে বলবে, এই রাজ্য সরকারকে কোনো ত্রাণ দেবার দরকার নেই ? ... ...
অতএব, সঙ্কট অতিক্রম করে নতুন সভ্যতা, নতুন বাসভূমি গড়ে তোলার স্বপ্ন দেখতে চাইলে বাস্তবের মাটিতে পা রেখে এই পরস্পরের হাতটুকু ধরতে পারার নির্ভরতা বড় প্রয়োজন। আফটার দ্য স্টর্ম - ঝড়ের পরে - আমরা বাঁচব - ঝড়ের নাম কোভিড হোক বা আম্ফান - আমরা বেঁচে থাকব। শুধু হাতটুকু ধরতে পারা - ধরতে শেখা - ভুলে যাওয়া অভ্যেসটা ফের ঝালিয়ে নেওয়া - জরুরী। ... ...

কেন্দ্র হল জমিদার, যাদের কাছে এ রাজ্যের অস্তিত্ব কেবল খাজনা আদায়ের সময়ে, এ বাস্তবতা বহুদিনের। ফলে আজ কেন্দ্রীয় সরকারের মুখে কুলুপ, সর্বভারতীয় মিডিয়ার অভ্রংলিহ নীরবতা, নতুন কিছু নয়। আকাশ থেকে পড়ারও কিছু নেই। এটাই চালু পদ্ধতি। এই পদ্ধতিকে আমরাও মেনে নিয়েছি এবং স্বীকৃতি দিয়েছি। মেনে নিয়েছি, যে, করের টাকা আসলে কেন্দ্রের প্রাপ্য, রাজ্যের কাজ হল কাকুতি-মিনতি করা। বাবু দুটো কলামুলো দিন না। বাবু কখনও দিয়েছেন, কখনও দেননি। আমরা এই লাথিঝাঁটাকেই স্বাভাবিক বলে মেনে নিয়েছি। হিন্দুস্তানকে জাতি, দিল্লির মিডিয়াকে "জাতীয়" মিডিয়া, লুঠকে ন্যায়সঙ্গত এবং হাত কচলানোকে ভবিতব্য মনে করেছি। "বঞ্চনা" নিয়ে খিল্লি করেছি। বলিউড আর ক্রিকেট দেখে নিজেকে মূল ধারার ভারতীয় প্রমাণ করতে চেয়েছি। কিন্তু সবই একতরফা। আমরা দিল্লির অপরাধের ঘটনায় গর্জে ওঠাকে মূল ধারায় ঢোকার উপায় ভেবেছি, দিল্লির স্লোগান আওড়ানোকে "কুল" ভেবেছি, দিল্লির আবহাওয়ার বিপর্যয়কে সারা ভারতের বিপর্যয় ভেবেছি। সবেতেই "জাতীয়" মিডিয়া ধোঁয়া দিয়েছে। কারণ জমিদারের সমস্যা গোটা তালুকের সমস্যা। ... ...

সুন্দরবনের মানুষকে সবসময়ই কোন না কোন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে বাঁচতে হয়। এটাতে আমরা একরকম অভ্যস্ত হয়ে গেছি বলা চলে। এই লেখার শুরুতে বলেছিলাম প্রায় ঘন্টা তিনেক গলা সমান জলে ভেসে থাকার কথা। আয়লার সময়কার এইসব ঘটনা সেভাবে কোন মিডিয়ায় উঠে আসেনি। এবারে তার সঙ্গে যোগ হয়েছে আরও কিছু সমস্যা। যেমন, পরিযায়ী শ্রমিকেরা সবে কিছুসংখ্যক গ্রামে ফিরেছেন। এই ঝড়ের মোকাবিলা করার মত কোন রসদ তাঁদের কাছে অবশিষ্ট নেই। ... ...

১৮৭৪ সালে বাংলার থেকে শ্রীহট্টকে এবং গোয়ালপাড়া জেলাকে উত্তরবঙ্গ থেকে কেটে আসামের সঙ্গে যে জুড়ে দেওয়া হয়, এই কাটা জোড়ায় জেলাদুটির বাসীন্দাদের মতামতের কোন মূল্যই দেওয়া হয় নি। কেননা রেভিনিউ স্টেট হিসেবে আসাম স্বনির্ভরতা পাবে। অর্থাৎ কাল পর্যন্ত যারা বাংলার অধিবাসী ছিল নেহাৎ-ই প্রশাসনিক কারণে তারা হয়ে গেল আসামের বাসিন্দা। গোয়ালপাড়া ও শ্রীহট্ট জেলার অধিবাসী বলতে প্রায় সবাই তখন বাংলা ভাষাভাষী। সামাজিক বিরোধের বীজ উপ্ত হল এখানেই। বাঙালিরা কোনদিন অসমীয়া ভাষাকে নিজের ভাষা হিসাবে মেনে নিতে পারে নি, আর অসমীয়াভাষীরাও কোনদিন বাঙালীকে ভ্রাতৃপ্রতিম বলে মন থেকে স্বীকার করতে পারেনি। ... ...

তবে ভাইরাসকে নিয়ে সহবাস করা আমাদের ভবিষ্যৎ পরিণতি হতে যাচ্ছে একথা বলার জন্য পণ্ডিত হবার প্রয়োজন নেই। প্রসঙ্গত মনে পড়বে কাম্যুর প্লেগ উপন্যাসের কথা। সে উপন্যাসের মূল চরিত্র ডঃ রু (Rieux) ফ্রান্সের কাল্পনিক ওরান শহরের মহামারি প্লেগের চিকিৎসা করতে গিয়ে বলছেন – “I have no idea what’s awaiting me, or what will happen when this all ends ... For the moment I know this: there are sick people and they need curing.” মানুষ যত্ন চায়, মমতা চায়, সহমর্মিতা চায়। তাই “what will happen” জানা না থাকলেও আমাদের কাজ করে যেতে হবে। এমনকি ভারত সরকারের করোনা অতিমারির জন্য ২০ লক্ষ কোটি টাকার প্যাকেজের মাত্র ০.৭৫% (১৫,০০০ কোটি টাকা) স্বাস্থ্যের জন্য বরাদ্দ হওয়া সত্ত্বেও। ... ...

আমি যেদিন তাঁকে জিজ্ঞাসা করেছিলাম বরিশালের যোগেন মণ্ডলে, বরিশাল কেন রাখলেন? তিনি তো বরিশালে সীমাবদ্ধ ছিলেন না। জটিল সাহিত্যবোধে, অনেক গভীরতর কথা বলা যেতো, কিন্তু দেবেশ রায় প্রথমেই বললেন তখনকার সময়ে জায়গার নাম দিয়েই বেশিরভাগ ক্ষেত্রে মানুষ চেনানো হতো। যেমন বরিশালের যোগেন মন্ডল, তিস্তাপারের বাঘারু, জলপাইগুড়ির দেবেশ এরকম। এর বেশি কোন কারণ তখন আমার মাথায় ছিলনা। আমার মাথায় ছিল একটা ঘোর, যে ঘোরে আচ্ছন্ন হয়ে আমি দিস্তার পর দিস্তা বরিশালের যোগেন মন্ডল লিখেছি, শুধু প্রাকৃতিক কর্ম ছাড়া লেখা থেকে চোখ সরাইনি। অসুস্থ হয়ে পড়তাম, একটু সুস্থ হয়ে আবার লিখতে বসতাম। আমি জিজ্ঞেস করলাম ঐরকম একটা জায়গায় যেখানে যোগেন মন্ডল পাড়ি দিচ্ছেন পাকিস্তানে, সেখানে বইটা শেষ করলেন কেন? তাঁর উত্তর ছিল, আমি শুধু ঐটুকুই বলতে চেয়েছি। তার পরের অংশে আমার কোন আগ্রহ বা দায়িত্ব নেই। আমি তো ইতিহাস লিখছি না উপন্যাস লিখছি। ... ...

প্রশ্ন করা যাক, এই সংস্কারে কাদের লাভ, কতখানি লাভ। ভারতে এখনও সত্তর শতাংশ বিদ্যুৎই তাপবিদ্যুৎ। সবচেয়ে বেশি কয়লা খরচ হয় তাপবিদ্যুৎ উৎপাদনের কাজেই— ২০১৭-১৮ সালের হিসেব বলছে, ভারতে শিল্পক্ষেত্রে ব্যবহৃত হয়েছিল মোট ৮৯৬.৩৪ মিলিয়ন টন কয়লা, তার মধ্যে তাপবিদ্যুৎ উৎপাদনের ব্যবহৃত হয়েছিল ৫৭৬.১৯ মিলিয়ন টন, অর্থাৎ ৬৪.৩%। কাজেই, কয়লাখনি বিক্রি হলে কাদের লাভ, সেই খোঁজ করতে গেলে বেসরকারি বিদ্যুৎ উৎপাদন সংস্থার খোঁজ না নিয়ে উপায় নেই। ভারতে সবচেয়ে বড় বেসরকারি বিদ্যুৎ সংস্থার নাম আদানি পাওয়ার লিমিটেড— মোট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১২,৪১০ মেগাওয়াট। আছে অনিল অম্বানির রিলায়েন্স পাওয়ার— উৎপাদন ক্ষমতা ছ’হাজার মেগাওয়াটের কাছাকাছি। সস্তায় কয়লার ব্যবস্থা হলে মন্দ কী? এ ছাড়াও লাভবান হবে টাটা পাওয়ার, জেএসডব্লিউ। প্রসঙ্গত, বিদ্যুৎ বণ্টন সংস্থাগুলির জন্যও বিবিধ সুবিধার ব্যবস্থা করেছেন অর্থমন্ত্রী। এটা অনুমান করার জন্য কোনও নম্বর নেই যে দেশের পয়লা নম্বর বিদ্যুৎ সরবরাহ সংস্থার মালিকের নামও গৌতম আদানি। ... ...

উপন্যাসের ইতিহাস বা সাহিত্যের ইতিহাস মূলতঃ বাস্তব্তা অনুসন্ধানের ইতিহাস; যত সাহিত্য আন্দোলন বা লেখার রকমফের, রিয়ালিজম, ন্যাচারালিজম, সুররিয়ালিজম হয়ে ম্যাজিক রিয়ালিজম সবই শেষ পর্যন্ত যাপিত জীবন আর সমসাময়িকতাকে কীভাবে লেখার মাধ্যমে বইয়ের পাতায় বাস্তব করে তোলা যায় তার ইতিহাস। মনে করি দেবেশ রায়ের সব লেখাই বাস্তবতার ইতিবৃত্ত লেখার চেষ্টা, উপন্যাসের ফর্ম নিয়ে চিন্তাভাবনা সেই জায়গা থেকেই। ... ...

ইরফানের মৃত্যুর পরে বিভিন্ন ভারতীয় পত্র পত্রিকায় তো বটেই, আন্তর্জাতিক খ্যাতির কারনে বিদেশী পত্রিকাতেও তাঁকে নিয়ে লেখাপত্র হয়েছে। সেখানে ইরফান সম্পর্কে এই বিষয়টিতে খুবই বিস্ময় প্রকাশ করা হয়েছে যে, তিনি এমন একজন অভিনেতা যাঁর অভিনেতা হওয়ার কথা নয়। এবং তারপরেও তিনি শুধু যে একরকম নতুন স্টারডমের সংস্কৃতিই তৈরী করলেন তাই না, এমন বেশ কিছু ছবিতে খুবই সাবলীলভাবে কাজ করলেন যেখানে তাঁকে কেউ কেউ বিবেচনাই করতে চাইবেন না। এই কথায় সত্যতা আছে। এই কয়েক বছর আগের সাক্ষাৎকারেও ইরফান বলেছেন অভিনয় করতে চাওয়া তাঁর "ইনার কলিং" না, বরং "কাল্টিভেটেড ডিজায়ার"। ... ...

ভারত ও রাশিয়ার বাণিজ্যিক সম্পর্ক এবং সামরিক প্রযুক্তিগত সহায়তা নিয়ে হরি বাসুদেবনের গবেষণা গোটা পৃথিবীতেই এই সংক্রান্ত বিশিষ্ট কাজের উদাহরণ হিসেবে অত্যন্ত সমাদৃত। মৌলানা আবুল কালাম আজাদের ওপর রুশ বিপ্লব কতটা প্রভাব বিস্তার করেছিল, তাই নিয়ে ২০১৪ সালে ইন্ডিয়ান হিস্টোরিক্যাল রিভিউতে তাঁর লেখা প্রবন্ধ বেশ আলোড়ন তুলেছিল। রাশিয়ার পাশাপাশি চিন সংক্রান্ত চর্চাতেও তিনি ছিলেন এক বিশিষ্ট পণ্ডিত। ২০১৫ সাল থেকে আমৃত্যু কোলকাতা বিশ্ববিদ্যালয়ের চিনা সেন্টারের ডিরেক্টর ছিলেন তিনি। ছিলেন কোলকাতার ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের বর্তমান সভাপতিও। ... ...

এই আপতকালীন সময়ে মানুষের নির্বুদ্ধিতার পরিচয় পাওয়া যাচ্ছে। ফেসবুকে এক কবিতা ঘুরছে, কখনো সেই কবিতার নাম শঙ্খচিল, কখনো তার নাম ‘মহামারী’। কখনো তা জীবনানন্দের কবিতা, কখনো তা শঙ্খ ঘোষের, কোভিড-১৯ এর মতো সে মিউটেট করেই যাচ্ছে। প্রতিপাদ্য হলো ‘ আমাদের দেখা হোক মহামারী শেষে...আমাদের দেখা হোক জিতে ফিরে এসে...আমাদের দেখা হোক বীজানু ঘুমালে---ইত্যাদি ইত্যাদি। তাঁর কন্যা শ্রাবন্তী ভৌমিক জানালেন, এই কবিতা তাঁর বাবার নয়। বাবার নামে যা ঘুরছে তা কে লিখেছে কেউ জানে না। ঘরে বসে যে যা পারছে করছে। এত ভিডিও, এত কার্টুন, এত সব ভুয়ো সংবাদ আসার বিরাম নেই। সংবাদ ভুয়ো হয় জানি। গুজব রটিয়ে এক এক গোষ্ঠী এক একরকম স্বার্থ সাধন করে। কিন্তু কবিতার গুজব এই জাতিই পারে। ... ...

খোঁজ করা দরকার, কোভিড-১৯ কৃষিক্ষেত্রে কী প্রভাব ফেলল? উৎপাদনের পরিমাণ কমেনি, বরং গত অর্থবর্ষে তুলনায় এই বছর দেশে রবি ফসলের উৎপাদন বেড়েছে আড়াই শতাংশের মতো। খবরে প্রকাশ, এফসিআই-এর গুদামেও প্রয়োজনের তিন গুণ খাদ্যশস্য মজুত আছে। ফলে, কোভিড-১৯’এর ধাক্কায় খাবারের জোগান কমে যাওয়ার আশঙ্কা নেই। কৃষিক্ষেত্রে সমস্যা অন্য অনেকগুলো। এক, অভিবাসী শ্রমিকরা ঘরে ফিরে যাওয়ায় রবি শস্য তুলতে বিপুল সমস্যা হয়েছে; দুই, নতুন ফসল বোনার সময় যে জিনিসগুলো লাগে, অর্থাৎ বীজ, ট্রাক্টর, চারার ওষুধ— বাজারে কোনওটারই যথেষ্ট জোগান নেই; তিন, লকডাউনের ফলে ফসলকে বাজারজাত করার সমস্যা— চাহিদার সমস্যা; চার, রফতানির বাজার বন্ধ। এমনই অবস্থা যে কিছু দিন আগে পি সাইনাথ আশঙ্কা প্রকাশ করেছিলেন, যে কৃষকরা ক্যাশক্রপ বা পণ্যশস্য উৎপাদন করেন, তাঁরা ঘোর বিপাকের মুখে পড়বেন। ... ...

কোভিড-১৯ মহামারীর সামগ্রিক প্রভাব বুঝতে গেলে, শুধুমাত্র কতজন আক্রান্ত হয়েছেন, এই রোগের কারণে মৃত্যুর সংখ্যা, কোভিড-১৯ কেস সনাক্ত করতে পরীক্ষার সংখ্যা- এই সূচকগুলোর ওপর জোর দিলে হবে না। এপিডেমিওলজিক্যাল মডেলগুলোর পূর্বাভাসও একটি অসম্পূর্ণ চিত্রই প্রকাশ করে, কারণ মডেলগুলো বিভিন্ন জায়গায়, বিভিন্ন বয়েসের এবং পেশার মানুষ- মহিলা ও পুরুষ- কিভাবে সামাজিক ভাবে মেলামেশা করে সেই জটিল ব্যাপারটাকে একত্রিত করতে পারে না কারণ ডেটা নেই। আবার মহামারীটির প্রভাবের ভয়াবহতা বর্ণনা করতে গিয়ে মডেলগুলো শুধুমাত্র উপরোক্ত সূচকের কথাই বিবেচনা করে- ফলে স্বাভাবিক ভাবেই এপিডেমিওলজিক্যাল মডেলগুলো বলে যে দু-সপ্তাহ লকডাউনের থেকে চার-সপ্তাহ লকডাউন ভালো, চারের থেকে আট ভালো ইত্যাদি। কিন্তু সার্বিক বিচারে সেটা ঠিক নাও হতে পারে, দেখা যাক আমাদের সার্ভে কি বলে। ... ...

পরিষেবায় যেহেতু কারখানা লাগে না, তার পুঁজির দাবিও কম। অন্য ভাবে বললে, দশ কোটি টাকা লগ্নি করে যত বড় পণ্য উৎপাদনের ব্যবসা ফাঁদা যায়, সেই একই লগ্নিতে পরিষেবার ব্যবসার মাপ অনেক বড় হবে। অর্থাৎ, পণ্য আর পরিষেবার মধ্যে ফারাক মুছে দেওয়ার ফলে পরিষেবা ক্ষেত্রে আরও অনেক বড় ব্যবসা চলে আসবে এমএসএমই-র সংজ্ঞার ভিতরে। গ্রামের অতিক্ষুদ্র শিল্প আর শহরের মাঝারি পরিষেবা উদ্যোগের মধ্যে ঠিক ততটাই ফারাক, ভারত আর ইন্ডিয়ায় যতখানি। নির্মলা সীতারামন আজ জানিয়ে দিলেন, তিনি কোন দলের হয়ে খেলছেন। আসলে শুধু তিনি নন, গোটা সরকারই খেলছে একটা দলের হয়ে। অন্নচিন্তায় দীর্ণ, বেকারত্বের গ্নানিতে ম্লান ভারতের কেউ সেই দলে নেই। ... ...

সেনাপতি লকডাউনে কী করছে? জানতে চাইলে বলে, “বনধের সময় বসে আছি। আমার এমনিতে কোথাও যাওয়া হয়না এখন সকলেই যেতে পারছে না। আমার কষ্টটা ভালো করে সবাই বুঝছে।” সিনাপতির মা আঁচলে চোখ মুছে বলে, “গরিব মানুষ আমরা। গেল মাসে চাষের মাঠে একবার কাজ পেয়েছিলাম। এখন তো কাজের কোনও আশা নেই। মেয়েটার লেখা-পড়া হয়নি। আবার বিয়েও হবে না। পেটে না খেলে তো লোক জানতে পারে না! বিয়ে দিতে না পারলে তো বিপদে পড়ে যাব।” চাল বা আলু কি পেয়েছেন? জিজ্ঞাসা করতেই সিনাপতির মা কান্নায় ভেঙে পড়ে বলে, “কত লোক এল। লিস্ট করে নিয়ে গেল। বলল চাল-ডাল দেবে। কেউ আসেনি। কেউ কিছু দিল না। ... ...