এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • লুচি

    Ga
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০০৯ | ১২৩০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Maamdobhoot | 59.*.*.* | ১১ অক্টোবর ২০০৯ ১৯:৪২421434
  • লুচি !!! আহা লুচি স্বর্গীয় খাদ্য। বিশেষ করে সেই সঙ্গে যদি একটা বেগুন ভাজ যোটে আর তার পরে ছোলার ডাল এবং সব শেষে ফুলকপির তরকারি !
    অবিশ্যি ভালো কচিপাঁঠার মাংস দিয়েও কয়েক দিস্তা লুচি অনায়াসে গিলে ফেলা যায় - কি বলেন জ্যান্ত মানুষ মানুষিরা?
  • | 203.*.*.* | ১২ অক্টোবর ২০০৯ ১৮:৩৪421438
  • লুচি আর আলুভাজা, লুচি আর বোদে, লুচি আর কুমড়োর ছক্কা, এরা হলো ইউনিক বাঙ্গালি খাবার।

    তবে লুচি আর চানাচুর ও একজন কে খেতে দেখেছি।
  • hijbijbijjjjjjjjjj | 59.*.*.* | ১২ অক্টোবর ২০০৯ ১৯:৪৭421439
  • ইশ্‌শ্‌শ্‌শ্‌স লুচির বজর দর এত কম ! মাত্র তিনটি দাবীদার !! বেগুন যে বেগুন তার ও কদর বেশী দেখছি
  • m | 173.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৩:৪৪421440
  • হিজি,এখানে বাঙাল মহিলারা সংখ্যাগুরু;)

    বাড়িতে মাসে একাধবার লুচি হতো, রবিবার সকালে জলখাবারে। লুচি আলুরদম,বেগুন ভাজা সঙ্গে জিলিপি বা রসোগোল্লা। বিকেলে লুচির চল ছিলো না।হঠাৎ কেউ চলে এলে(যে বা যারা রাতে খেয়ে যাবেন না) লুচি হতো বটে, তবে সে কালেভদ্রে।
    ভায়ের জন্মদিনে সকালে পায়েসের সঙ্গে লুচি হতো ই- আর দোলের সকালেও বেশ নিয়ম করে বাড়িতে লুচি বা কচুরি হতো মনে আছে।

    বিয়ের পর দেখলাম শাশু মা কথায় কথায় লুচি ভেজে ফেলেন।একটু বৃষ্টি, লুচি খেলে হয়, সকালে বাপ্পা লুচি খাবি।আজ ফুলকপির তরকারি আছে লুচি খা।আলুর তরকারি দিয়ে লুচি খুব ভালো,পায়েস দিয়ে লুচি না হলে জমে না।অষ্টমীর দুপুরে ভাত!!আমার ভাতপিপাসার কথা শুনে মুখ পাঁচটাকার(আট-নবছর আগে সেটা বড়ই হতো)রাজভোগ অনায়াসে ঢুকে যাবার মত বিষ্ময়।এহেন উনি নিজে অবশ্যি লুচি খেতে পারেন না,খুব আলসার।কিন্তু চান্স পেলেই লুচি বানিয়ে ফেলেন।খুব সুন্দর ফোলা ফোলা সাদা ঘিয়ে ভাজা লুচি।লুচি প্রেমে বিগলিত উনি এমন কি ''লাউএর তরকারি'' দিয়েও ছেলের পাতে লুচি ধরে দেন।এমন লুচিপ্রেমী আছে কেউ?
  • Arpan | 122.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৫:৩২421441
  • :))
  • d | 59.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৭:১৯421442
  • :)))
  • tatin | 130.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৭:৩৯421443
  • লুচি একটি ওভার-হাইপ্‌ড খাদ্যবস্তু।
    সকালের খাবারে ভালো তরকারী-টারি থাকলে চলে, অথবা, সন্ধেবেলা বৃষ্টি বা শীতের দিনে, স্পেশালি নলেনগুড় দিয়ে-
    নইলে ছোলার ডাল বা পাঁঠার মাংস সব-ই ভাতের সঙ্গেই বেশি ভালো
  • dipu | 59.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৭:৪৭421444
  • ভাতের সঙ্গে ছোলার ডাল ! :-O
  • tatin | 130.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৭:৫৭421445
  • ভাতের সঙ্গে তর্কা, হামাস, ক্‌র্‌যাবকেক, চিলিচিকেন সব-ই বেস্ট যায়
  • k | 203.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৮:৪২421435
  • দেখবি আর জলবি লুচির মতো ফুলবি,
    ফুলকো লুচির লোভে ছোটো বেলায় কোটো কি করেছি,
    রাতে লুচি হবে শুনে তারাতারি হোমওয়ার্ক করে রান্না ঘরে বোসে থাকতাম।
    লুচির লোভে পড়া ভাল হোতো খেলাও ভালো হোতো।
  • Arpan | 122.*.*.* | ১৩ অক্টোবর ২০০৯ ০৯:০৮421436
  • সেই পাশের বাড়ির জেঠিমা জানি না এখনো মাকে প্রতিবারের মত অষ্টমীর দিন জিগ্যেস করেন কিনা "আজ তোমাদের ময়দা হয় না!' ;-)
  • | unknown.*** | ২৭ আগস্ট ২০১৯ ১৪:৩৮421437
  • আহা। লুচি। সাথে ঝাল ঝাল আলু ছেঁচকি।
  • শ্রীমল্লার বলছি | ১৪ জানুয়ারি ২০২৬ ১৫:৩২746529
  • আমি তো তিনটের বেশি লুচি মোটেই খেতে পারি না। সত্যি বলতে আমার আজও তিনটের বেশি লুচি খেতে গেলেই বমি পায়। তাই তিনটেতেই আটকে আছি আজও। এ সেই আমার কোন ছোট্টবেলার অভ্যেস! আজও তার বদল হয়নি...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন