এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শান্তনু কুমার দাশ | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০০:০৫371448
  • দিনগুলি রাতগুলি শেষ করলাম হাওড়া মেদিনীপুর লোকাল ট্রেনে। হাওড়ায় শুরু করেছিলাম। শেষ হল যখন রূপনারায়ন পেরোচ্ছি। জানলার বাইরে নদীর ওপর থম মেরে আছে অন্ধকার। একটি নভেলা আমাকে একটা পুরো জেলা আড়াআড়ি পার করে দিল ট্রেনের থেকে অনেক বেশী গতিতে। বইটি কেমন লাগল - ইত্যাদি ব্যাপার লেখা উদ্দেশ্য নয়। সেসব লিখতে গেলে মনে হয় পরীক্ষা দিতে বসলাম। এটুকু বলাই উদ্দেশ্য যে কথক যে অনুভুতিগুলি শেয়ার করছেন তা আমারও। অনেকটা এরকমই কেটেছে কলেজের দিনগুলি - রাতগুলি। অর্থাত কিনা রিলেট করছি পুরোদস্তুর। আসলে ওই সময়টাই অদ্ভুত। আলো, অন্ধকার, রাস্তার ধারে সারি সারি রোলের দোকান, সস্তার বার এর বাল্বের আলোয় সুন্দরী হয়ে ওঠা পোস্টারের অর্ধনগ্ন যুবতী, ভেজা ছোলা, বীটনুনের অপার্থিব স্বাদ আর অন্যদিকে মেয়েদের রহস্যময় পৃথিবীর সিলৌট। সেখানে আশ্চর্য সব ঘটনা ঘটতে থাকে অসম্ভব সাচ্ছন্দে। বান্ধবীর কালো ব্রা এর স্ট্র্যাপ যখন শরীর নয়, মন অথবা মনের ভেতরের কোনও জাদুপৃথিবীর জানলা গুলো খুলে দেয়। সেখানে একটা কালো টিপ, একটা লম্বা নরম চুল, সাদা সালোয়ার কামিজের আলগা বোতাম- সবই এক একটা কোড - যার সূত্র ধরে পৌঁছানো যেতে পারে এক বুদবুদ জগতে। যা সত্য অথচ অলীক। হয়তবা পুরাকল্পীয়। তবে বড়ই ক্ষণিক। নভেলাটির মতই সংক্ষিপ্ত। পরে কলেজোত্তর পৃথিবীর নখ দাঁত সেই কুয়াশাজগতের তন্তুগুলিকে একে একে ছিঁড়ে ফেলবে।
    কথা হল, এভাবে বলা সহজ নয়। অন্তত এভাবে সেই সব মিথিক্যাল দিনগুলির অবোধ্য ঘোরগুলি লিপিবদ্ধ করা যায় এটা জেনেই আশ্চর্য হচ্ছি।
  • রুকু | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৭371450
  • :-)
  • রুকু | ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৭371449
  • :-)
  • | ২৮ জুলাই ২০১৮ ২৩:০৫371451
  • .
  • h | ২৯ জুলাই ২০১৮ ১০:৫৩371452
  • তুলে দিয়েছে, কিন্তু ল্যাদ খেলে নেবে যাবে আবার।
  • শান্তনু | ২৯ জুলাই ২০১৮ ১৫:১৪371453
  • পড়ার পরেই লিখে ফেলেছিলাম। সে বসন্তকালের কথা। কিছুটা পড়ে ট্রেনের জানলা দিয়ে বাইরের শুকনো অন্ধকারের দিকে চেয়ে থাকার মজা নিয়েছিলাম রীতিমতো। সত্যিই ভাল লেগেছিল।
  • শ্রীভৃগু (আদি) | ২৯ জুলাই ২০১৮ ১৯:২৩371454
  • আমি পড়িনি ... কিন্তু এটা পড়ে লোভ বেড়ে গেলো !
    তবে হ্যাঁ, সৈকত-দার লেখা পড়লে খানিকক্ষণ হ্যালু খেয়ে বসে থাকতে হয় ... এ শহরে কোথাও কোথাও সেসময় নিশ্চয়ই অনেক দীর্ঘশ্বাস পড়ে !
  • অযান্ত্রিক | ৩১ জুলাই ২০১৮ ০৬:৩৮371455
  • আমি পড়েছি। বাংলা শারদীয়ায় এমন লেখা বেরোয় ভেবে আশ্চর্য হয়েছিলাম। তেমন কোনো আলোচনা দেখিনি তারপর।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ভ্যাবাচ্যাকা না খেয়ে মতামত দিন