এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • ককরোচ জনতা পার্টি 

    অনির্বাণ বন্দ্যোপাধ্যায় লেখকের গ্রাহক হোন
    ১৬ জুন ২০২৬ | ১৯ বার পঠিত
  • ককরোচ জনতা পার্টির উত্থান সামাজিক প্ল্যাটফর্মেই। বেশ কয়েকদিন ধরেই সামাজিক প্ল্যাটফর্মে AI ব্যবহার করে প্রচার চালাচ্ছিল। এখনও। এই প্রচারে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে বিজেপি। বিজেপির যত ছোটো বড়ো মেজো চুনো নেতা সহ আইটি সেলের চ্যাঙড়ারা ককরোচ জনতা পার্টির বিরোধিতা করে চলেছে। এমনকি কীভাবে তাঁরা ককরোচকে ভ্যানিশ করে দেবে তার ফন্দিও এঁটে ফেলেছে। রেমিডি হিসাবে কেউ বলছে "লাল হিট", কেউ বলছে "কালো হিট" স্প্রে করবে। অন্যদিকে অবিজেপি যারা, তারা বলছে ককরোচ বিজেপির B টিম। কংগ্রেসের "উত্থান"-কে থিতিয়ে দেওয়ার জন্যেই নাকি ককরোচকে আবিষ্কার করা হয়েছে। এইসব যখন চলছিল, তখন ককরোচের প্রধান আহ্বায়ক অভিজিৎ দীপকে ঘোষণা করল, ৬ জুন দিল্লির যন্তরমন্তরে জমায়েত হবে। জমায়েত হল, চমকে দেওয়ার মতো জমায়েত হল। বিদেশ থেকে যথাসময়ে অভিজিৎ দিল্লিতে প্রবেশ করলেন। শুধুমাত্র সামাজিক প্ল্যাটফর্মে প্রচার করে এই লেভেলের জমায়েত আন্দোলন করা যায়, সেটা ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। যদি কন্টিনিউ করতে পারে, তাহলে প্রাতিষ্ঠানিক রাজনৈতিক দলগুলো থেকে হতাশ মানুষজন ককরোচকে সমর্থনে পথে নামবে গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গেও প্রচুর সমর্থক তৈরি হয়েছে। আমিও তাঁদের মধ্যে একজন। ইতিহাস বলছে, বছর কয়েক আগে শুধুমাত্র সামাজিক প্ল্যাটফর্মে একটা বার্তা দিয়েই লক্ষ লক্ষ মানুষ সমবেত হয়েছিল মিশরে। ৩০ বছরের শাসনের পতন হয়েছিল। যদি কেউ বলেন ককরোচের পিছনে ডিপস্টেটের প্রসারিত হাত আছে, তাহলে জেনে রাখুন কেন্দ্রে বিজেপি সরকারও ডিপস্টেটের অঙ্গুলি হেলনেই পরিচালিত হচ্ছে। জবরদখল উচ্ছেদ শুধু পশ্চিমবঙ্গে হচ্ছে না, গোটা দেশে হচ্ছে। শুধু গোটা দেশে হচ্ছে না, গোটা বিশ্বে হচ্ছে। পাশের দেশ বাংলাদেশ, পাকিস্তানে খোঁজ নিয়ে দেখুন। সেখানেও ব্যাপক জবরদখল উচ্ছেদ হচ্ছে। কোথাও কোনো প্রতিবাদ হচ্ছে না। এটাই তো নিউ ওয়ার্ল্ড অর্ডার। বাধা দেবে কে? পশ্চিমবঙ্গে মমতার জন্য নিউ ওয়ার্ল্ড অর্ডারের কিছুই বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না। তাই তাঁর পতন অনিবার্য হয়ে পড়েছিল। মমতা যাতে বিরোধী নেতা হয়েও সরকারের কাজে বাধা সৃষ্টি করতে না পারে, সেই পথও বন্ধ করে দেওয়া হয়েছে। সরকার এখন আরামসে নিউ ওয়ার্ল্ড অর্ডারকে সফল করতে পারবে। ২০২০ সালে ভরা সংসদের ভিতর মোদির ঘোষণা "Agenda 2030" "আত্মনির্ভর ভারত" মনে আছে তো?
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। হাত মক্সো করতে মতামত দিন