এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  কাব্য

  • এক্সিট মিউজিক

    c
    কাব্য | ২২ ফেব্রুয়ারি ২০২৬ | ২২১ বার পঠিত
  • এই যে তুই এখন সারাদিন অফিস থেকে ফিরে হাক্লান্ত, তোর এপার্টমেন্টের এককোণে রাখা হলদে কোজি ল্যাম্পের আলোছায়ায় কাউচে বসে আছিস, তোর বাঁহাতে কফির মাগ, তোর কানে ইয়ার বাড গোঁজা, রেডিওহেড শুনছিস, এই সময়টা তুই ভারী এনজয় করিস। একা সময় কাটাতে কাটাতে কতরকম ভাবনা তোর মনে এসে যাচ্ছে, আনমনে ইনভেস্টমেন্ট এপ খুলে তুই স্টক ওঠানামার খবরগুলো আরেকবার দেখে নিচ্ছিস, মাইক্রোসফটের ক্লোজিং প্রাইস দেখে তোর ঠোঁটের কোণে হাসি খেলে গেল, কেননা তুই ঠিক সময়ে বেচে দিতে পেরেছিস তোর পজিশন। তবুও কি ভুল করে ফেললি? সেই যে তিনমাস আগে চীন এনভিডিয়ার সেল আটকাতে প্রাইস ড্রপ করল আর তুই মনে মনে প্রমিস করলি এআই স্টক আর ছুঁবি না, তারপর মাইকেল বারি, দা বিগ শর্টের ক্রিশ্চিয়ান বেল, দুহাজার আটের ফাইন্যান্সিয়াল ক্রাইসিস নিয়ে তোর খুব প্রিয় সিনেমা, সে ভদ্রলোক বাবলের ভয় দেখালেন, বন্ধ করে দিলেন সিয়ন ক্যাপিটাল আর তুই ভাবলি মাইকেল বারিই যদি কারেন্ট মার্কেটের থলকূল না পায়, আমি কোথাকার হরিদাস পাল। কার সাহস আছে এনভিদিয়াকে শর্ট করবে, দা মার্কেট ক্যান স্টে ইররাশনাল লংগার দ্যান ইউ ক্যান স্টে সলভেন্ট, মেনার্ড কেইনসের অমোঘ উপদেশ ওয়াল স্ট্রিট বেটসের সাবরেডিটে কারা যেন বারবার আওড়াতে থাকে। চারিদিকে অদ্ভুত ফিয়ার সাইকোসিস তৈরী হয়েছে, খেয়াল করেছিস নিশ্চয়, এই যে হঠাৎ করে লোকজন বিশ্বাস করতে শুরু করে দিল একদল পেডোফাইলের হাতে দুনিয়ার সমস্ত ক্ষমতা, সবকিছুর পিছনে তারাই পাপেটমাস্টার, সেই কন্সপিরেসি থিওরিতে বিশ্বাস করে তারা রিয়েল এস্টেটের দালাল ডোনাল্ড ট্রাম্পকে ভোটও দিয়ে দিল, তারপর দেখা গেল সত্যিই কোথায় কোন ক্যারিবিয়ান সাগরের একখন্ড দ্বীপে দুনিয়ার হুজ-হুরা জমা হতো আর তাদের মনোরঞ্জন করত একদল অভাগা কিশোরী। সাড়ে তিন মিলিয়ন পাতা জুড়ে এত এত শকিং বিবরণ, কিন্তু এও তো হাইপারনর্মালাইজ হয়ে যাবে, জানিস তুই, রিয়েলিটির আর কোনো কন্টিন্যুইটি থাকছেনা, যেন স্কিজোফ্রেনিয়া আক্রান্ত মস্তিষ্কের ভেতরে বসে তুই তার থটপ্রসেস পর্যবেক্ষণ করছিস, কিন্তু তুই তো শুধু রিয়েলিটিকে দেখছিস না, তুই দেখছিস তোর নিজের দেখার প্রক্রিয়াটাকেও, যেন তোর মাথার ভেতরে আরেকটা পর্যবেক্ষক বসে আছে যে তোর সন্দেহ, তোর উত্তেজনা, তোর নৈতিক অস্বস্তি -- সব নোট নিচ্ছে। স্ক্রিনে প্রাইভেসি পলিসি আপডেট ভেসে ওঠে, তুই পড়িস না, এগ্রি করে দিস, তোর লোকেশন, তোর সার্চ হিস্ট্রি, তোর ঘুমের সময়, তোর ইনভেস্টমেন্টের ভয় --সব একেকটা ডেটা-পয়েন্ট হয়ে কোথাও জমা হয়ে থাকছে, ইনভেস্টর কলে পালানটিরের সিইও এলেক্স কার্প খোলাখুলিই বলছে সামটাইমস উই নিড টু কিল পিপল, বাক্যটা কোকেনখোরের গলায় উচ্চারিত হয়, অথচ সেটাই অপারেশনাল বাস্তবতা। ইউক্রেনে রাশিয়ার ড্রোন এটাক প্যাটার্ন প্রেডিক্ট করা থেকে শুরু করে আইস কোথায় কাকে ডিপোর্ট করবে বাতলে দিচ্ছে পালানটিরের সার্ভাইল্যান্স এলগোরিদম, এইসব সিদ্ধান্ত আর বিচ্ছিন্ন ঘটনা থাকছে না, সবকিছুই ডেটা-স্ট্রিমের লজিক্যাল এক্সটেনশন, ইনফিনাইট রিগ্রেশন অফ ফিয়ার, আর তুই তোর কাউচে বসে বুঝতে পারছিস যে তোর নিজের জীবনও খুব আলাদা নয়। তোর লোভ, তোর ভয়, তোর দুর্বলতা, তোর একাকিত্ব -- সব একেকটা পূর্বানুমানযোগ্য ডিস্ট্রিবিউশনের অংশ, তুই ভাবছিস তুই পর্যবেক্ষক, কিন্তু আদতে তুই নিজেই এক অব্জার্ভড প্যাটার্ন, তোর সচেতনতা পর্যন্ত এই কাঠামোর বাইরে নয়, হয়তো তোর পরের আতঙ্ক ইতিমধ্যে মডেল হয়ে আছে কোনো সার্ভারের ভেতর, হয়তো তোর রাজনৈতিক ক্ষোভও তোর নিজের নয়, তুই যে ভাবছিস তুই সন্দেহপ্রবন, তুই সমালোচনামূলক, সেটাও হয়তো এই সিস্টেমের সহনশীলতার অংশ -- একটা কন্ট্রোল্ড ডিসেন্ট। তুই আর নিজেকে ডিফাইন করতে পারছিস না আর এই উপলব্ধিটাই তোর ভেতরটাকে ফাঁকা করে দিচ্ছে, হলদে ল্যাম্পের আলো, কফির উষ্ণতা, একলা ভাবনার শেষে তুই বসে আছিস, রেডিওহেড বাজতে থাকে, উই হোপ দ্যাট ইউ চোক, আর শূন্যতা ক্রমশ ঘন হয়ে আসে প্রচন্ড ঠান্ডা গ্রাভ্যাস্টারের মতন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • হেঁয়ালি | 103.*.*.* | ২২ ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৪৫746885
  • রেডিওহেডের গানবাজনা খুব ডিপ্রেসিং
  • kk | 2607:*:*:*:*:*:*:* | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ ০১:২২746887
  • c এর লেখা গুলো আমার ইন্টারেস্টিং লাগছে। রেডিওহেডের গান ডিপ্রেসিং বললেন হেঁয়ালি। আমার মনে হচ্ছে ডিপ্রেশন এলিমেন্টটা রয়েছে তো বেশ জায়গা নিয়ে, দুটো লেখার মধ্যেই।
  • Srimallar | 2402:*:*:*:*:*:*:* | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৩২746914
  • You write amazing prose! I’ve read your writing before, write more...
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। কল্পনাতীত মতামত দিন