এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • অভয়া কান্ড ও বর্তমান বাঙালি মেয়েদের আর্থ সামাজিক অবস্থা 

    Koushik Chatterjee লেখকের গ্রাহক হোন
    ২৩ আগস্ট ২০২৫ | ৩৩২ বার পঠিত
  • "অভয়া" কান্ডের  এক বছর হয়ে গেল। বিচার ও তদন্ত বিখ্যাত হিন্দি সিনেমার সংলাপের মতো "তারিখ পে তারিখ"ই হয়ে যাচ্ছে। অভয়া তাঁর কর্মস্থলে নির্যাতিতা ও খুন হয়ে ছিলেন। একটি জঘন্য ও ঘৃণ্য ব্যাপার। বর্তমান সময়ে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা এবং চাকুরীররতা মেয়েদের অবস্থা কি অভয়ার থেকে আলাদা কিছু? এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি "বিন্দু তে সিন্ধু দর্শন" বলে যে প্রাচীন বাংলা প্রবাদ আছে, সেই পদ্ধতি অনুসরণ করেছি। যদি কোনও একজন এই রকমের মেয়ের জীবন হুবহু উন্মোচিত করা যায়, তবে সমস্ত এই ধরনের মেয়েদের প্রকৃত অবস্থা  আমাদের সামনে ফুটে উঠবে। তাহলেই আমরা বুঝতে পারবো আদতে বাঙালি মধ্যবিত্ত শিক্ষিতা চাকুরীররতা মেয়েদের  অবস্থা সত্যি সত্যি কি অভয়ার থেকে আলাদা নাকি এই লেখক বাড়িয়ে বলছেন। অনিচ্ছাকৃত মিলের জন্য ক্ষমা চাইছি।
     
    সকালে ঘুম থেকে উঠে হাতই নাড়াতে পারছে না ফুলকি, অসহ্য যন্ত্রণা। সে নিচে নেমে আগে ফ্রিজ থেকে বরফ বার করে কাঁধ থেকে পুরো হাতে বরফ ঘষতে লাগলো। তাঁকে এই অবস্থায় দেখেও কেউ জিজ্ঞাসা করল না, কেন সে এরকম করছে? তাঁর কোনও ব্যথা করছে কিনা বাড়ির অন্যরা কেউই একথা জিজ্ঞাসা করল না। ফুলকি এখন আর অবাক হয় না!! যে ছোট ননদকে সে নিজের বিয়েতে পাওয়া গয়না দিয়ে দিয়েছে সেই একদিন কতগুলি নাইটি নিয়ে তাঁকে দেখাতে এসে বলল "এগুলো স্কুলে একটি মহিলা বিক্রি করতে আসে"। একটি ফুলকির পছন্দ হল, কাপড় আর ছাপা দুটোই বেশ ভালো। সে বলল " আমি এটা রেখে দিচ্ছি"। ছোট ননদ বলল " সবাই বাকি রাখে কিন্তু আমি ক্যাশ দিয়ে দিই, তুমি ৩০০/ টাকা দাও"। প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না সে, তাড়াতাড়ি উঠে পার্স থেকে টাকাটা বার করে ননদের হাতে দিয়ে দিল। হঠাৎ কথাটা মনে পড়ে এই যন্ত্রণার মধ্যেও অদ্ভুত এক অনুভূতি হল। বাথরুমের কাজ সেরে এক তরকারি ভাত খেতে বসলো। এই বাড়ি এসে থেকে কোনও দিন সে ছোট মাছ খায়নি। শুধুই সেই কাটা পোনা। কত রকমের মাছই যে আনতো বাবা!!! খেতে খেতে দুই চোখ দিয়ে জল গড়িয়ে পাতে পরতে থাকলো। অফিস বেড়িয়ে গেল সে। হাতটা বেশ ভোগাচ্ছে। কিছুতেই যেন স্বস্তি হচ্ছে না। ব্যাগ থেকে প্যারাসিটামল বার করে খেল। অফিসে কাজের ফাঁকে একবার টুম্পাকে ফোন করলো, তার চলে যাবার পরের ঘটনা কিছুই জানালো না। টুম্পা জানালো স্কুলের বন্ধুরা একটা get together করতে চায় এই রবিবার। সে প্রায় লাফিয়ে উঠলো। 
    রবিবার কলকাতার এক নামি শপিং মলে সবার সাথে এত বছর পর দেখা। কেউ WBCS কেউ আবার সফল ব্যবসায়ী বেশির ভাগই শিক্ষিকা তবে অন্যান্য পেশাতেও অনেকে আছে। সবাই তাঁর শরীর নিয়ে উদ্বেগ প্রকাশ করল। অনেকে সাহায্য করতে চাইলো। এত ভালো লাগছে ফুলকির যে ভাষায় প্রকাশ করতে পারবে না !!! সবাই মিলে মলের ফুড কোর্টে খাওয়া দাওয়া করে মাল্টিপ্লেক্স এ সিনেমা দেখলো। দেখতে দেখতে সময় কেটে গেল। সন্ধ্যা প্রায় ৬টা বাজে। সবারই তাড়া কারুর বর ফিরবে, কারুর ছেলে কোচিং থেকে ফিরবে কারোর আবার শ্বশুরমশাই কে ওষুধ দেবার সময় হয়ে গেছে। এর মধ্যেই লিপিকা বলে উঠল " বুঝলি নতুন বউদের শ্বশুরবাড়িতে খাতির প্রথম ৬ মাস, তারপর তুমি যাই চাকরি কর আর যাই ডিগ্রি থাক না কেন, বিনা পয়সার রান্নার লোক বিনা পয়সার টিউশন টিচার বিনে পয়সার নার্স আরও যে কত কিছু তা বলে বোঝানো যাবে না"!! লিপিকাটা সে রকমই ঠোঁট কাটাই রয়ে গেছে!! "বউকে সুন্দরী শিক্ষিতা হতে হবে যাতে লোক সমাজে পুরুষদের সন্মান বাড়ে" বলে ওঠে করুণা!! মৌমিতা বলে " এই যে আমার phd করা স্বামী লন্ডনে দুবছর কাটালো ছেলে আর শ্বাশুড়ি কে আমার জিম্মায় রেখে, ফিরে এসে চাকরি নিয়ে চলে গেল ব্যাঙ্গালোরে। আমাকে একা হাতে চাকরি  শ্বাশুড়ি ছেলে আবার আমার নিজের মা বাবা সবই সামলাতে হয়। বিয়ের আগে গঙ্গার ঘাটে বসে কত প্রেমের কথা আর -- " সবাই জোরে জোরে হেসে উঠলো। নন্দিতা যাদবপুরে পড়ায় এমনি তে সে স্বভাব গম্ভীর। সে জুড়লো "ভালবাসা না ছাই শুধু ______তাল" আবার সবাই হো হো করে হেসে উঠলো। এবার গ্রুপ সেলফি তোলার পালা কে তুলবে তাই নিয়ে ছোটবেলার মতো টানাটানি, শেষ পর্যন্ত দায়িত্ব পেল শর্মিষ্ঠা। ও কলকাতার এক নামী সংস্থায় কর্মরত,  ওর ছেলে বেশ বড় আর স্বামী বছর খানেক আগে মারা গেছেন। সবাই পিএনপিসি করছে যে অফিসের এক সহকর্মীর সাথে ওর একটা আফেয়ার আছে।যাবার আগে  সবাই জানালো কোনও প্রয়োজন হলে বলিস। খুব ভালো লাগে ফুলকির,সবার ফোন নম্বর দিয়ে তৈরি হলো WhatsApp group। নাম রাখা হল স্কুলের নামে, ঠিক হলো অন্তত মাসে একবার মিলিত হবে তারা। মনটা ভালো হয়ে গেলো ফুলকির মনে এক অভিনব আনন্দ নিয়ে টুম্পার সঙ্গে গাড়িতে করে ফিরলো সে। গাড়িতে টুম্পা বলল" তোর শরীরের অবস্থা আমার কাছ থেকে জানতে পেরে মৌমিতা ওরাই নিজেদের উদ্যোগে এই আয়োজন করেছে কেউ কেউ এমনকি আরামবাগ থেকেও এসেছে ওই যে ---" টুম্পার কথা শুনতে শুনতে দুচোখ জলে ভেসে যেতে লাগলো। মনে হলো মেয়েরাই মেয়েদের শত্রু নয় সত্যিকারের বন্ধু !!!
     
     

    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন