এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  নাটক

  • বিকাশের পচা আম

    কে কি ভাবছেন?
    নাটক | ০৪ এপ্রিল ২০২৫ | ৫০৫ বার পঠিত
  • জবরদস্ত উকিল ছিলেন স্যার আশুতোষ এবং উনার পরেই আমাগো বিকাশবাউ। শোনা যায় স্যার আশুতোষ একদা রেল পরিভ্রমণকালে ইংরাজ সাহেবের কোট ছুঁড়িয়া ফেলিয়াছিলেন। সেই ট্র্যাডিশন বজায় রাখিয়াই বিকাশবাউ ঝুড়ির সকল আম ছুঁড়িয়া ফেলিয়া দিতে বলিয়াছেন। কেননা ঝুড়িতে পাঁচটি আম পচা বাহির হইলে বাকি পনেরোটিও যে পরিত্যাজ্য ইহাতে আর আশ্চর্য কি? নিরাপরাধকে শাস্তিদান প্রসঙ্গে ওকালতি শাস্ত্রে যাহাই নিষেধ থাকুক, বিকাশের পচা আম তত্ত্ব মার্কসবাদের ন্যায় বৈজ্ঞানিক। অতএব মেনে নেওয়া ছাড়া গতি নাই। হাতের কাছে প্রমাণ চাহিলে তাকাইয়া দেখুন এই বঙ্গে একদা সিপিয়েম নামে যে দলটি আছিল তাহাদের দিকে। অনেক তাবড় তাবড় ভাল আম এই দলটিতে একদা বিরাজ করিয়াছিলেন। বুদ্ধদেব ভট্টাচার্যের ব্যক্তিগত সততার জয়ধ্বনি এখনও মাঝেমধ্যে নেটমাধ্যমে প্রতিধ্বনি হইয়া ফেরে। অথচ সেই দল কিরূপে ডাইনোসরগণের চাইতেও দ্রুততায় বিলুপ্ত হইয়া গেল ইহা আজ পর্যন্ত একটা যারপরনাই আশ্চর্যের কথা হইয়া আছে। এখনও কান পাতিলে গুরুচন্ডালির প্রাচীন হন্টেড টইগুলিতে এ প্রসঙ্গে হাহাকার ও বিস্ময় শোনা যাইবে। এই মিরাকলের ব্যাখ্যা হিসেবে এতদিন হাতে ছিল কেবল ছাগল তত্ত্ব। বিকাশের আম তত্ত্ব হইতে কিন্তু সহজেই পরিস্ফুট হইল সিপিয়েমের ভাল আমগুলির কিভাবে পচা আমের সংস্পর্শে আসিয়া পঞ্চত্ত্বপ্রাপ্তি ঘটিল এবং অতঃপর বাংলার জনগণ কেনই বা উহাদের ঝুড়ি হইতে ছুঁড়িয়া ফেলিলেন। সেই পচা আমগুলি দেড় দশক ধরিয়া ফেবুতে মজিতেছে ও আঁটি হইতেছে। মোদ্দা কথা হইল, আইনস্টাইন যেরূপে নিউটনের তত্ত্বকে প্রতিস্থাপিত করিয়াছিলেন, বিকাশবাউর আম তত্ত্ব সেরূপে একদা বহুল প্রচলিত ছাগলতত্ত্বকে বাতিল করিল। আমরা তো জানিতাম বিকাশবাবু পারিবেন। প্রশ্ন হল 'বাংলার বাঘ' বিকাশবাউর এই আম তত্ত্ব গুরুর সেইসব অতৃপ্ত সিপিয়েমী সমর্থকদের ক্লোজার জোগাইবে কি?
     
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন