এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • Rajib Mukherjee এর বিজ্ঞাপন

    Rajib Mukherjee লেখকের গ্রাহক হোন
    ১৪ ডিসেম্বর ২০২৩ | ৮১০ বার পঠিত
  • কলম হাতে পেলে গাধাটাও আজকাল লেখে ভালো
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Rajib Mukherjee | ১৪ ডিসেম্বর ২০২৩ ১৮:৪৮526934
  • কমল মুৎসুদ্দির ডায়রী
    জৈব প্রক্রিয়ায় উৎপন্ন একরাশ প্রশ্নমালা অধমের মস্তকে ক্রমাগত হুল ফুটাইতেছে, অজৈবতে আনুগত্যের বিবেকে জ্বলনের মাত্রা সহ্যের সীমা অতিক্রম করিবার পর হুঁশ ফিরিলো কয়েকটি কথা না লিখিলেই নয়।
    জানি বড়ো মানুষের ঢাক 'চড়াম চড়াম'শব্দে বাজিতে পছন্দ করে, তবে সংখ্যা লঘিষ্ঠ হইলেও বিপরীত দৃষ্টান্ত ও দৃষ্টিপটে ভাসিয়া ওঠে যেমন চলচ্চিত্রে কালীরাম বাবুর জয়ঢাকটি ফাঁসিয়া ছিল সেমত বাস্তবের গুড় বাতাসা বাবুর ঢাকটিও আপাতত স্তব্ধ, ভাবিয়া ছিলাম সুখ না হউক শান্তি অন্তত আসিবেন, ধারাবাহিক জিজ্ঞাসাবাদ ও গ্রেফতারীতে লজ্জিত হইয়া অধোমুখে বলিয়া ফেলিবেন 'আমি ব্যার্থ'
    হায় ওরে পাষাণ হৃদয়, টলিল না, জলবৎতরলং সরলীকরণ করিলেন 'চারজনাকে ঢুকাইয়াছে আমি সুযোগ পাইলেই আটজনাকে ঢুকাইব'
    প্রশ্ন জাগিল তৎক্ষণাৎ এ হেন উক্তি কি জননীর মুখে শোভা পায়? যাহার বিদ্যার ব্যাপ্তি স্বয়ং বিদ্যাসাগর মহাশয়ের সহিত তুলনীয়, তিনি কি বিদ্যাসাগর রচিত 'ভুবন ও তাহার মাসীর ' নীতি কাহিনী অধ্যায়ন করেন নাই ?
    আশঙ্কা জাগে যাহারা তদন্তের স্বার্থে কারাবন্দী তাহাদিগের চেতনায় যদি কদাপি 'ভুবনের' বিবেক জাগিয়া ওঠে, জগজ্জননীর আপন সন্তান সন্ততি সম অনুসারী, অনুগামীদের শাসন করিবার কথা, তাহা না করিয়াই তিনি অপরের দোষ দেখিতে ব্যাগ্র, শোষণের সুর বাজাইলেন কন্ঠে, প্রশ্ন জাগিল তবে কি ' কুপুত্র যদ্যপি হয়, কুমাতা কদাপি নয়?' এ প্রবাদ মিথ্যা?
     
    ‌ভাবিয়াও রোমাঞ্চ জাগে আদবানি বাবু স্বয়ং মঞ্চে আসিয়া রিলায়েন্স ভুলিয়া রিয়ালি রবি ঠাকুর উদ্ধৃত করিলেন, অবশেষে অটলবিহারী বাবুর উল্লেখ করিয়া তাহার প্রদত্ত আপনার 'অগ্নিকন্যা' নামটি স্মরণ করাইলেন, ২০হাজার কোটি অর্থ বিনিয়োগের বার্তা দিলেন, উল্লেখ্য আপনি বঙ্গের অধিষ্ঠাত্রী হইবার পর হইতে বঙ্গের চতুর্দিকে যে পরিমাণ অগ্নি সংযোগের ঘটনা ঘটিয়াছে তাহাতে আপনার নাম মাহাত্ম্য লইয়া প্রশ্ন জাগিতেই পারেনা, এ বিষয়ে পরবর্তীতে আসিব, আপাতত বিনিয়োগের বার্তায় আসি, নিন্দুকে ক্রম্বান্বয়ে প্রশ্ন তুলিতেছে বিগত বঙ্গ বাণিজ্য সম্মেলন গুলি হইতে কি বিনিয়োগ আসিয়াছে তাহার শ্বেত পত্র প্রকাশ করিতে হইবে,এই বাণিজ্য সম্মেলন কি শুধু মাত্র অশ্ব ডিম্ব প্রসব করে? ঢক্কা নিনাদ সার? ভোজন বিলাস হয় বটে, আর্থিক আশ্বাস ও জুটিয়া যায় তবে বিনোদন হইলেও প্রকৃত বিনিয়োগ নহে। জানা নাই, এ প্রশ্ন তাই উত্তর বিহীন থাকিয়া যায়।
     
    অধমের চক্ষু দুটি আপাতত নিদ্রা দেবীর আনুকূল্যে জ্বলিতেছে নিদ্রামগ্ন হইবার পূর্বে জ্বলুনির জ্বলন্ত উদাহরণ স্বরূপ শেষ কটি কথা লিপিবদ্ধ করিয়া যাই, দেখিলাম পুলিশ বাবুদিগের সহিত আপনার এক একান্ত অগ্নি চক্ষু অনুগামীর কথোপকথন, যে দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আপনি সেই দপ্তরের আপনার অধস্তন আধিকারিকের কি দুর্দশা, পড়াশোনা করিয়া,তাগদের পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আইন শৃঙ্খলা রক্ষাকারী কর্মী এক অতি সামান্য 'বোমারু' র (আপনি বলিয়া ছিলেন বাস টার্মিনাল দিয়া কি হবে,তুমি তো বোমা নিক্ষেপ শিল্পে পারদর্শী ) নিকট অপদস্থ হইতেছেন, আর তাহা লইয়া সংবাদ মাধ্যমের আলোচনার আসনে বসিয়া স্বনামধন্য বর্গফুট বাবু অগ্নি চক্ষু স্বদলীয়ের হয়ে গজল গাহিতেছেন, আবার অপরদিকেই ক্যামেরা ঘুরিলেই দেখা যায় গ্রাম জ্বলিতেছে, নিস্ক্রিয় পুলিশ বাবু, হঠাৎই জ্বলিয়া উঠিলেন পুলিশ বাবু আক্রান্ত অসহায় গ্রামবাসীদিগের সহিত সাক্ষাৎ করিতে চাওয়া অধ্যাপককে গ্রামে প্রবেশ করিতে বাধা দিলেন, অবশ্য অধ্যাপক আপনাদের চক্ষুতে ভয়ানক, পাঠকের নিশ্চিত স্মরণে আছে 'যাহা বিজেপি তাহা তৃণমূল ' এই বাণীর প্রণেতা মুকুল চন্দ্র কে ভ্যাণিশ করিতে চাহিয়া ছিলেন,অধ্যাপকের বিরুদ্ধে এ হেন অভিযোগ আনিয়া অধ্যাপককে যাৎপরণাই ব্যাতিব্যাস্ত করাইয়াছিলেন আপনার পুলিশ বাবুদিগের দ্বারা, নিরীহ অধ্যাপককে অপমান করিতে বাধে নাই অথচ আইন শৃঙ্খলা কে অবজ্ঞা করা মস্তান দেখিলে আপনার পুলিশ বাবুদিগের নত মস্তক হইতে হয়, ইহা কি কুৎসা ? না রটনা? সংবাদ মাধ্যম দেখাইতেছে প্রাক্তন বিচারপতির সহিত ফোনালাপ করিতে চাহিতেছেন না জয়নগর থানার দ্বায়িত্ব প্রাপ্ত আধিকারিক, নিন্দুকে বলে বলে অগ্নিকন্যার অগ্নিবানে বিদ্ধ আপামর প্রশাসন, তাই শোষণ মিলিবে কিন্তু শাসন ফিরিবে কি উপায়ে। ধর্মীয় অনুশাসন নহে, জাত বিদ্বেষ নহে, আদবানি বাবুর ন্যায় ভাঙ্গা ভাষায় নহে, ভালোবাসার সহিত আবার কবে একসাথে জীবনের জয়গান গাহিতে পারিব ? কানে ভাসিয়া আসিতেছে রক্ত মাংসের ঠাকুরের বানী
     
    "এরা চাহে না তোমারে চাহে না যে, আপন মায়েরে নাহি জানে।
    এরা তোমায় কিছু দেবে না, দেবে না— মিথ্যা কহে শুধু কত কী ভাণে।।"
     
    কমল মুৎসুদ্দি
  • Mamun Abdullah | ১৪ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৮537629
  • গাধারা আজকাল অহরহ কিবোর্ড পেয়ে যাচ্ছে, কলমে আর কি হবে ? ওহ বড্ড সেকেলে
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন