এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • খেরোর খাতা

  • উড়ন্ত ঘোড়ার এক ন্যারেটিভ

    upal mukhopadhyay লেখকের গ্রাহক হোন
    ০৮ জুলাই ২০২৩ | ৩৭৪ বার পঠিত
  • পাদশানামায় শুধু প্রদর্শন, বাদশাহ শাজাহানের প্রদর্শন, মোঘল বীরত্বের প্রদর্শন। রঙের ঝলকানি, অপূর্ব নীল আকাশের তলায় মত্ত হাতি সুধাকরের মুখোমুখি, চোখাচোখি সজোরে শুঁড়ে বর্শা বেঁধানো অকুতোভয় বীর শাহাজাদা ঔরঙ্গজেবের ল্যান্ডস্কেপের বিখ্যাত ছবি আঁকছেন শিল্পী গোবর্ধন। ছবিতে ধোঁয়ার প্রাবল্য, কিশোর ঔরঙ্গজেবের বীরত্বে শাজাহানের সেক্রেড সভরিনিটির মহিমার প্রাবল্য, সুজার বেরাদারির প্রাবল্য, জয় সিংহের রাজপুত বীরত্বর জান কসম করা প্রাবল্য কিন্তু কোথাও ঘোড়াটা নেই। কী দশা হয়েছিল তার?

    রাজা বাদশাহদের ইতিহাসে ঘোড়ার খোঁজ কি কেউ করবে না? এ জানতে বীরগাথার দেশ রাজস্থানে গেলে জানা যাবে ঘোড়া খুঁজে পাওয়ার ইতিহাস। চেতকের ধারণার নির্মাণ যে এক কল্পনার নির্মাণ এমনটাই বলছেন ইতিহাসকার সিনথিয়া টেলবট। আফগান সেপাইসালার হাকিম খান সুর আর ভিল দলপতি রানা পুঞ্জার সহায়তায়, রাজা মান সিংহের নেতৃত্বে মোঘল সংখ্যাধিক্যের বিরুদ্ধে গেরিলা যুদ্ধের সফল নায়ক রানা প্রতাপের দ্রুতগতি এগোনো পেছনোর কারিগর হল চেতক নামের এক ঘোড়া। সেই হলদিঘাটির যুদ্ধক্ষেত্র থেকে রানা প্রতাপকে নিয়ে যায় নিরাপদ আশ্রয়ে আবার আক্রমণের প্রস্তুতি নিতে। পনেরোশো ছিয়াত্তরের হলদিঘাটি যুদ্ধের একশো বছর পর লেখা কাব্য দলপতি বিজয় কৃত খুম্মানা রস বইতেই প্রথম চেতকের উল্লেখ হল। এই বইটা বীর রসের সঙ্গে শৃঙ্গার রসকেও মিলিয়ে দেয়।পরে টড সাহেব কাব্যটিকে ভিত্তি করে এক ইতিহাসের নির্মাণ করলেন। তারো তিনশো বছর পর জয় চিতোর নামের বলিউডি ছবিতে গীতিকার ভরত ব্যাস লিখলেন ঘোড়ার এক অমর গাথা যে ঘোড়া চেতক আর সে পবনের বেগে উড়তে পারে। এই গানে শৃঙ্গার রস ঢেকে দিচ্ছে বীররসের প্রাবল্য। পুরো হলদিঘাটির যুদ্ধটাই দেখান হয় চেতকের নির্ধারক ভূমিকাকে সামনে রেখে, উৎকণ্ঠিতা নায়িকার দৃষ্টিতে, রাজস্থানী লোকগাথার ঐতিহ্যে।

    ‘’ओ पवन वेग से उड़ने वाले घोड़े
    तुझ पे सवार है जो, मेरा सुहाग है वो
    रखियो रे आज उनकी लाज हो, ओ पवन ...

    १) तेरे कंधों पर आज भार है मेवाड़ का
    करना पड़ेगा तुझको सामना पहाड़ का
    हल्दी घाटी नहीं है काम कोई खिलवाड़ का
    देना जवाब वहाँ शेरों की दहाड़ का
    घड़ियां तूफ़ान की हैं
    तेरे इम्तहान की हैं
    रखियो रे आज उनकी लाज हो, ओ पवन ...

    २) छक्के छुड़ाना देना तू दुश्मनों की चाल के
    उनकी छाती पे चढ़ना पाँव तू उछाल के
    लाना सुहाग मेरा वापस तू सम्भाल के
    तेरे इतिहास में अक्षर होंगे गुलाल के
    चेतक महान है तू
    बिजली की बान है तू
    रखियो रे आज उनकी लाज हो, ओ पवन ...’’ भरत व्यास Bharat Vyas

    Source Riding Through Change
    History, Horses and the Reconstruction of Tradition in Rajasthan by Elizabeth Thelen, Thesis University of Washington.
    পুনঃপ্রকাশ সম্পর্কিত নীতিঃ এই লেখাটি ছাপা, ডিজিটাল, দৃশ্য, শ্রাব্য, বা অন্য যেকোনো মাধ্যমে আংশিক বা সম্পূর্ণ ভাবে প্রতিলিপিকরণ বা অন্যত্র প্রকাশের জন্য গুরুচণ্ডা৯র অনুমতি বাধ্যতামূলক। লেখক চাইলে অন্যত্র প্রকাশ করতে পারেন, সেক্ষেত্রে গুরুচণ্ডা৯র উল্লেখ প্রত্যাশিত।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। বুদ্ধি করে প্রতিক্রিয়া দিন