এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Prativa Sarker | ১৯ এপ্রিল ২০২০ ১৫:৪৩92532
  • সম্পূর্ণ সহমত। শিক্ষাজগত এই এক অদ্ভূত বিভাজনের শিকা।।

  • | ১৯ এপ্রিল ২০২০ ১৮:১৬92536
  • এই ডিজিটাল ডিভাইডের আশঙ্কা আজ থেকে প্রায় বোচোর পোনেরো আগে আমরা কেউ কেউ করেছিলাম। 'হোল ইন দ্য ওয়াল' প্রোজেক্টের কথা শুনে থাকবেন অনেকেই, সেটাও তৈরী হয়েছিল এই ডিভাইড কমানোর জন্য। বোলাই বহুল্য সেসব বিশেষ প্রসারিত হয় টয় নি। এক অনলাইন ফর্ম ভরার ব্যবস্থা রাখলেই যে পরিমাণ ক্যাওস হয় তো আস্ত কারিকুলামই অনলাইনে তুলে দিলে পড়াশোনা ব্যপারটাই লাটে উঠবে একটা বড় অংশের।

    স্বাস্থ্য, শিক্ষা এগুলো হল বেসিক ইনফ্রা, তা সেটাতেই সরকার আদৌ টাকা পয়সার যোগান বাড়াবে না বরং কমাবে তো আর কি হবে।
  • একলহমা | ২১ এপ্রিল ২০২০ ১০:৩৪92587
  • এবং,

    "

    যারে তুমি নীচে ফেল সে তোমারে বাঁধিবে যে নীচে

    পশ্চাতে রেখেছ যারে সে তোমারে পশ্চাতে টানিছে।

    অজ্ঞানের অন্ধকারে

    আড়ালে ঢাকিছ যারে

    তোমার মঙ্গল ঢাকি গড়িছে সে ঘোর ব্যবধান।

    অপমানে হতে হবে তাহাদের সবার সমান। "

  • বিপ্লব রহমান | ২২ এপ্রিল ২০২০ ১৫:১৫92613
  • সেকি! ভারতীয় লেনোভা ল্যাপটপ আর ভিভো স্মার্ট ফোনে এপারে বাজার ছেয়ে গেছে। এগুলো ব্র‍্যান্ডের না হলেও তুলনামূলক সস্তা ও কাজের, তাই দ্রুত জনপ্রিয়তা পেয়েছে।

    একারণে ধারণা হয়েছিল, ওপারে বোধহয় ডিজিটাল দুধ ও মধুর নহর বইছে। সত্যিই অবস্থা বেশ নাজুক।

    এপারেও অবস্থা তথৈবচ। সরকারকেই আসলে ছাত্রদের কমদামে কম্পিউটার ও যথেচ্ছ বিনামূল্যে ওয়াইফাই নিশ্চিত করতে হবে।

    মাঝে একবার ১০ হাজার টাকায় ল্যাপটপ নির্মাণ উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু দুর্নীতিতে সে প্রকল্প ভেস্তে গেছে। আর এখন বাজারে দেশি নির্মাতা ছাড়াও ভারত ও চীনের পণ্যে ছেয়ে গেছে। তবু এসব ল্যাপটপ বা ট্যাব নিম্নবিত্তের হাতের নাগালে আসেনি।

    তবে অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ই ক্যাম্পাস ভিত্তিক ফ্রি ওয়াইফাই দিয়েছে। অবশ্য লক ডাউন পরিস্থিতিতে এসব খুব কাজে আসছে না।

    তবু আমার এক কলেজের মাস্টার বন্ধু ফেসবুক পেজে কিছু লেকচার আপলোড করে পাঠ্যক্রমে ছাত্রছাত্রীদের এগিয়ে রাখার উদ্যোগ নিয়েছে। পরে তার সাথে যোগ দিয়েছে আরও কয়েকজন শিক্ষক। ফেসবুকেই প্রশ্নোত্তর পর্বও রয়েছে। এটি একটি উদাহরণ মাত্র। এরকম আরও অসংখ্য উদ্যোগ রয়েছে।

    আর সরকারি পর্যায়ে প্রাথমিক ও মাধ্যমিকের পাঠদান চলছে টেলিভিশনে। তবে কোথাও বাধ্যবাধকতা নেই। লেখাপড়ার চর্চা রাখাই মূল উদ্দেশ্য।

    অনেক বাস্তবতার মুখোমুখি দাঁঁড় করিয়েছেন স্বাতী মৈত্র। আপনাকে ধন্যবাদ।

    আরও লিখুন

  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। খেলতে খেলতে প্রতিক্রিয়া দিন