এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • থিয়েটার: কী দেখলেন, কেমন দেখলেন

    তাপস দাশ
    অন্যান্য | ০২ ডিসেম্বর ২০১৫ | ১৫২৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • তাপস | ০২ ডিসেম্বর ২০১৫ ২২:৪২686757
  • থিয়েটার নিয়ে ডেডিকেটেড টই খুঁজে খুঁজে পাইনি। তাই একটা খুলে রাখলাম।
  • anag | ০৩ ডিসেম্বর ২০১৫ ২৩:২৩686758
  • এটর বিষয় কি থিয়েটার এর থিওরি? না বর্তমানে চালু বিভিন্ন থিয়েটার কেমন হয়েছে তার বর্ণনা?
  • তাপস | ০৩ ডিসেম্বর ২০১৫ ২৩:৫৬686759
  • আমি চালু থিয়েটার নিয়ে কথাকথি করার জন্যে খুলেছি। কিন্তু থিওরি নিয়ে কথা হবে না, তেমন কিছু ভাবিনি।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৫ ০৭:৩৭686760
  • চালু থিয়েটার নিয়ে কথা চলবে না ?

    কিছুদিন আগে ত্রিপুরায় একটি নাটক দেখানো বন্ধ ক'রে দেওয়া হল। পব থেকে আসা নাটক। কিন্তু এখানকার কোন কাগজ বা চ্যানেলেই বলছে না, কেন বন্ধ করা হয়েছে। আবাপ তে পড়লাম, বাম বিরোধী কিছু কথা ছিল নাকি। কেউ দেখেছেন ? পশ্চিমবঙ্গের অশোকনগরের নাট্যগোষ্ঠী ‘নাট্যমুখ’ এর 'নেমেসিস'। অভি চক্রবর্তীর।
  • pi | ২১ ডিসেম্বর ২০১৫ ০৭:৪১686761
  • ঠিক বাম বিরোধী কথাও আছে কিনা জানিনা, পরিচালকের স্টেটমেন্ট দেখলাম, ‘‘কী ভাবে শাসক গোষ্ঠী একটি শিল্পীকে তথা শিল্পীর শিল্পসত্তাকে নষ্ট করে দেয়, আমাদের নাটক সে কথাই বলার চেষ্টা করেছে।’’
  • তাপস | ২১ ডিসেম্বর ২০১৫ ০৯:২২686762
  • কলকাতার নাটক মেলার অক্ষ বদল ঘটছে? ১৬ থেকে ২৫এর নান্দীকার জাতীয় নাট্যমেলায় যেসব প্রোডাকশন আসছে বা এসেছে, সেগুলো কেউ দেখতেই যাচ্ছে না। সে এনেসডি রেপার্টরি, সুবোধ পট্টনায়ক, আসামের একটা দল, এই সব। আগের বছর অবধি ২৫ ডসেম্বর সকাল থেকে ছোটদের নাটক হত, সেটাও এবার বদলে গেছে। ক্যালেন্ডার বদল যাকে বলে। নান্দীকার আগে মেলায় নতুন প্রোডাকশন নামাত। বেশ কয়েক বছর ধরে ফুল লেংথ নাটক নেই তাদের। আদৌ নেই। এবারো পুরোন প্রডাকশন ভরসা।

    এদিকে এই মাসের গোড়ায় ব্রাত্য বসুর ব্যবস্থাপনায় নাট্যমেলা হল রবীন্দ্র সদনে। সৌরভ শুক্লা, শরমন যোশী, এবং নাসিরুদ্দিন শাহ্‌দের স্টেজ দেখতে পাওয়ার সৌভাগ্য দেখা গেল। এবং টিকিট ১০০ টাকা। সরকারি সাহায্য ছিল মেলায়।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লুকিয়ে না থেকে মতামত দিন