এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • ভারতের রাষ্ট্রপতি নির্বাচনের নিয়মাবলী

    ঘনাদা
    অন্যান্য | ২৪ জুন ২০১২ | ৬৬৬ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • ঘনাদা | ২৪ জুন ২০১২ ২২:২২558247
  • যদিও সিংহভাগ পাঠক এবং লেখক জানেন তাও আগামী ১৯/০৭/২০১২ তে, ভারতের ত্রয়োদশ রাষ্ট্রপতি নির্বাচন। তার আগে, একটু দেখা যাক রাষ্ট্রপতি নির্বাচনের কিছু তথ্য।

    ১। এই ভোটে নির্বাচন কমিশনের কার্যত কোনো কড়াকড়ি নেই।

    ২। বিধানসভা, পঞ্চায়েত বা লোকসভা নির্বাচনের মত, খরচের কোনো ঊর্ধ্বসীমা নেই।

    ৩। একজন প্রার্থী যত ইচ্ছে খরচ করতে পারেন।

    ৪। অন্য যে কেউ প্রার্থীর হয়ে খরচ করতে পারবেন।

    ৫। অন্য ভোটের মত, রাষ্ট্রপতি পদের প্রার্থীকে হলফ নামা দিয়ে, নিজের বা পরিবারের সম্পত্তির পরিমাণ জানাতে হয় না।

    ৬। রাষ্ট্রপতি পদের প্রার্থী, কোনো দলের হতে পারবেন না।

    ৭। রাষ্ট্রপতি পদের প্রার্থীকে ব্যক্তিগত পরিচয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। রাষ্ট্রপতিকে দলের ঊর্ধ্বে রাখতে, এই সাংবিধানিক বিধিনিষেধ।

    ৮। রাষ্ট্রপতি পদের প্রার্থীকে নির্বাচিত করতে ভোট দেন- বিধানসভা, লোকসভা এবং রাজ্যসভার সদস্যরা।

    ৯। রাষ্ট্রপতি পদের প্রার্থীকে নির্বাচিত করতে কোনো দল হুইপ জারী করতে পারবে না। রাজ্যসভা ভোটের জন্য যেমন হুইপ জারী থাকে। এখানে, বিধায়কদের ব্যালট দেখিয়ে ছাপ মারতে হয়।

    ১০। রাষ্ট্রপতি পদের প্রার্থীকে নির্বাচিত করার জন্য, এই রকম কোনো নিয়ম নেই। পুরোটাই গোপন ব্যালট।

    এতে “ বিবেক” ভোটের জন্য রাস্তা খোলা থাকে। দলত্যাগ বিরোধী আইন প্রযোজ্য নয়।

    ১১। দলের প্রার্থীর বিরুদ্ধে ভোট দিতে, কোনো আইনগত বা পদ্ধতিগত বাধা নেই।

    ১২। রাষ্ট্রপতি পদের প্রার্থীকে ৫০ জন প্রস্তাবক, আর ৫০ জন ভোটারের স্বাক্ষর সহ মনোনয়ন পত্র পেশ করতে হয়।

    ১৩। সিকিউরিটি বাবদ জমা দিতে হয়, ১৫ হাজার টাকা।

    ১৪। একজন প্রার্থী ৪ টি মনোনয়ন পত্র জমা দিতে পারেন।

    ১৫। সিকিউরিটি বাবদ জমা ১৫ হাজার টাকা একবারই দিতে হবে।

    ১৬।রাষ্ট্রপতি পদের প্রার্থীর নুন্যতম ৩৫ বছর বয়স হতে হবে
  • ঘনাদা | ২৪ জুন ২০১২ ২২:২৫558249
  • ওটা তে তো অন্র রকম আলোচনা হচ্ছে।
    আমি শুধু তথ্য দিয়ে রাখলাম।
  • মৌ | ২৪ জুন ২০১২ ২২:৩৯558250
  • আমার পলটু সিলেবাসে ছিল 'ভারতের রাষ্ট্রপতি কি ভাবে নির্বাচিত হন' কি সব হিসাব কষতে হতো, যোগ, ভাগ, গুণ। মুণ্ডুতে কিছু ঢোকেনি যদিও।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। মন শক্ত করে মতামত দিন