এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • চীট ফান্ড এবং রাজনৈতিক সুবিধাবাদ

    Biplab Pal
    অন্যান্য | ২৯ এপ্রিল ২০১১ | ১৯৫০ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • Biplab Pal | ২৯ এপ্রিল ২০১১ ০৫:৪২470187
  • কালকেই দেখলাম গৌতম দেব একটি বিশিষ্ঠ চিটফান্ডের বিরুদ্ধে তোপ দেগেছেন তাদেরকে তুলে দেবেন বলে!

    উক্ত চীটফান্ডটির "অপরাধ" তারা তৃণমূলের বিশেষ প্যাট্রন-এবং মুল কালোটাকার জোগানদার বলে অভিযোগ!

    চীটফান্ডগুলি যে বন্ধ করা দরকার সেই ব্যাপারে গৌতম দেবের সাথে আমার বিরোধ নেই। এই সব চীটফান্ড গুলি স্পঞ্জি স্কিম-এক হাতে টাকা নেয়-সেই টাকায় সুদ দেয়। সরকার টোকা দিলেই এদের ধাপ্পাবাজি ধ্বসে যাবে। সাথে সাথে লাখে লাখে লোক পথে বসবে। আমি এবার বাড়িতে গিয়ে দেখলাম সব আত্মীয় বন্ধুরাই এই চিটফান্ডে টাকা রাখছেন। কি ভয়ংকর! আমার বাবাও এদের চাপে পরে রাখতে গিয়েছিলেন-আমি পরিস্কার বলে দিয়েছি সরকারী ব্যাঙ্ক ছারা আমেরিকাতে পর্যন্ত টাকা রাখা নিরাপদ না-আর ভারতের অবস্থা আরো করুন।

    আমার প্রশ্ন হচ্ছে উনারা গত ৩৫ বছরে চীটফান্ড বন্ধের জন্যে কি করছিলেন? উক্ত চীটফান্ডটি বন্ধ করার চেষ্টা আগে করলেন না কেন? বর্তমানে প্রতিটা শহরে বিছিয়েছে তাদের মাকরসার জাল। লাখে লাখে লোক একদিন পথে বসবে। শুধু সময়ের অপেক্ষা।

    আরো খারাপ লাগল আনন্দবাজার তাদের নামটা ছাপতে পারল না-যদি বিজ্ঞাপন আটকে দেয়।

    আর মমতাদেবী আরো একধাপ এগিয়ে বলেছেন-গৌতম দেব বললেই হল। কুড়ি বছর ধরে সংস্থাটি ব্যাবসা করছে। দেখি কে তোলে! পশ্চিম বঙ্গের ভাগ্যবিধাতাদেবী কি জানেন, যেদিন ওরা ধ্বসবে-পশ্চিম বঙ্গের কত লোক পথে বসবে? সেই দিন চিটফান্ডের প্রতি আপনার এই "আকুন্ঠ সমর্থনের" কথাটা রেকর্ডে থাকল কিন্ত।

    বড় বড় ব্যাবসায়ীদের হাত থেকে এই গণতন্ত্রের মুক্তি সত্যই অসম্ভব। হাঙরের হাত থেকে বঙ্গবাসীকে বাঁচাবে কে? মিডিয়া থেকে রাজনীতিবিদ-সবাইত সেই হাঙরদের দলে।
  • K | ০২ মে ২০১১ ২২:০৩470188
  • আপনি অন্তত নামটা জানিয়ে দিন। জেনে রাখা দরকার।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। চটপট প্রতিক্রিয়া দিন