এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • বাংলা-মিডিয়াম

    tatin
    অন্যান্য | ২৩ সেপ্টেম্বর ২০১০ | ১৭৫৫৫ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • sosen | ২৬ ফেব্রুয়ারি ২০১৫ ২১:৪৩459527
  • বাংলা মিডিয়াম ইস্কুলের টই থেকে বাংলা বলতে জানার টই হয়ে গ্যালো কি করে? অ্যাঁ?
    আপনাদের সর্বদা চোখে চোখে না রাখলেই মুশকিল। এর পরেই এটা দুধের টই হয়ে যাবে।
  • pi | ২৩ এপ্রিল ২০১৭ ০৯:৫১459528
  • এই পোস্টগুলো এখানেই রাখলাম। এখানে চলুক তর্কটা।

    অমর মিত্র কাল এই পোস্টটি দিয়েছেন। আমি তো সহমত।

    'আজ আনন্দবাজার পত্রিকায় একটি চিঠিতে পড়লাম মেধাবী ইংরেজি জানা যুবক ইংরেজিতে কথা বলায় সপ্রতিভ না হওয়ায় তাঁর পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস এ এ গ্রুপ হয়নি। ঘটনা ২০০১-এর। চিঠি লিখেছেন নদীয়া জেলার বহিরগাছির পিন্টু ভট্টাচার্য। তিনি বাংলায় উত্তর দিতে চাওয়ায় রূঢ় ভাষায় ইন্টারভিউ বোর্ডের একজন তাঁকে বলেছিলেন, বিসিএস এর চাকরি করবে, ইংলিশে কথা বলতে পার না ? পরে তিনি ধীরে ধীরে ইংরেজিতেই জবাব দেন এবং নিচের গ্রুপ এ চাকরি পেয়েছেন। বোর্ডের অন্য সদস্য অবশ্য তাঁর প্রতি সহনাভূতিশীল হয়ে তাঁকে পরামর্শ দিয়েছিলেন চেষ্টা করে বলতে। এই চাকরিতে গ্রামে বিডিওর চাকরিইই প্রথম পোস্টিং। বাংলা জানা অতি আবশ্যিক সরকারি চাকরির আরম্ভ থেকে শেষ অবধি। কিন্তু এও জানা, সেই সময়েই বাংলা না জানা প্রার্থীও চাকরি পান অন্য এক ভাষাকে প্রথম ভাষা নিয়ে, এবং পরীক্ষায় সেই ভাষায় প্রচুর নম্বর পেয়ে। বাঙালির কী হবে ? অন্য ভাষার দাসত্বই আমাদের ভবিষ্যত। এখন হিন্দিতে ভারতীয় সিভিল সার্ভিস দেওয়া যায়। বাংলাতেও দেওয়া যায়। পশ্চিমবঙ্গে স্বাধীনতার সত্তর বছরেও বাংলা পঠন আবশ্যিক করা যায়নি। কেউ করেনি। সাক্ষাৎকারে দুই পক্ষই যখন বাঙালি, রাজ্য যেহেতু পশ্চিমবঙ্গ সে বাংলায় উত্তর দিতে চেয়ে কোন অন্যায় করছিল?
    পশ্চিমবঙ্গ বাংলা ভাষা আবশ্যিক হোক। সরকারি চাকরির ভাষা বাংলা হোক।'

    Name: sm

    IP Address : 52.110.183.145 (*) Date:23 Apr 2017 -- 09:48 AM

    ইংলিশে বলতে ও লিখতে পারা ওই জবের জন্য আবশ্যিক।ঠিক যেমন বাংলা ভাষা।সরকারের উচিত অন্যভাষী লোক কে চাকরি দেবার শর্ত হিসাবে বাংলা ভাষা পড়ার ও লেখার যোগ্যতার প্রমান চাওয়া।
    আমাদের দেশে সরকারি আমলার ইংরেজি ভাষায় সড়ো গড় হওয়া খুব জরুরি।
  • pi | ১৮ নভেম্বর ২০১৭ ০৮:৫৯459529
  • গ্রুপে একটা প্রশ্ন করেছিলাম, এখানে কেউ বাচ্চাদের বাংলা মাধ্যমে বা সরকারি কোন স্কুলে দিয়েছে বা দেবার কথা ভেবেছেন?
    একটা পোল ও করা যেতে পারে। তবে না দিলে বা দেওয়ার কারণগুলো জানতে আগ্রহী।

    তো প্রচুর মতামত এসেছে, তর্কও হচ্ছে খুব, রইল। একটা পোলও হয়েছিল, ইন্টারেস্টিং রেজাল্ট আর অপশন এসেছে, ওটাও পেলে দিয়ে রাখব।

    https://www.facebook.com/groups/guruchandali/permalink/1940025582682045/?comment_id=1941976352486968¬if_id=1510972628108072¬if_t=group_comment
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। ঠিক অথবা ভুল মতামত দিন