এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • pi | ২৫ জুলাই ২০১২ ১০:০৪26849
  • চাঁদের পাহাড়ের ইঞ্জিরি অনুবাদ বেরিয়েছে।
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ১০:০৪26850
  • আপনের যদি বাড়ি অথবা শেয়ার ইত্যাদি থেকে আয়/ক্ষতি থেকে থাকে তাইলে ITR-2, শুধু মাইনে হলে ITR-1 - যেটা লাগবে সেই এক্ষেল শীটটা নামিয়ে নিন প্পন যে লিঙ্ক দিয়েছে সেখান থেকে। তাপ্পর এক্ষেলে সেটাকে খুলে ফেলুন, ম্যাক্রো নিয়ে দু চার কথা বলবে - সব OK করে ম্যাক্রো চালু করে দেবেন।

    তারপর প্রথম শীটে নাম-ঠিকুজি-কুলুজি ভরে নেক্ষট নেক্ষট করে পরের পাতাগুলোয় যাবেন। একটা TDS-এর পাতা থাকে - সেখানে ফর্ম ১৬ আর ১৬এ - দুয়েরই জায়গা আছে - সেখানে ডিটেইল্‌স ভরে দেবেন, ইনভেস্টমেন্টের পাতায় চ্যাপ্টার ৬-এর সব কিছু - ব্যাস্‌।

    এবার ক্যালকুলেট বোতাম (এক্ষেল শীটের মধ্যেই আছে) টিপলে নিজে নিজেই পুরো হিসেব করে বলে দেবে আপনার দেওয়া বাকি না পাওয়া। দেওয়া বাকি থাকলে সেটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পাঠিয়ে সেই ডিটেইল্‌সটা আবার এক্ষেলে শীটে ভরে দেবেন। এবার ক্যালকুলেট বললে দেওয়া/পাওয়ার ঘরে শুণ্য আসবে। তখন *জেনারেট এক্স এম এল* টিপলে একটা XML ফাইল দেবে - সেটাকে ট্যাক্সোর সাইটে আপলোড করে দিতে হবে। একটা অ্যাকনলেজমেন্ট পাবেন - সেটা সই করে অর্ডিনারি পোস্টে লুরু পাঠাতে হবে।
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ১০:০২26848
  • মামী, আমাকে মিডল-ইস্টের একটা কারুকাজ করা হুঁকো উপহার দিও।

    যারা ওখানে থাকে তারা তো আর দেবে না। কাজেই তোমাকেই বললাম।
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ১০:০০26847
  • ও কাগজপত্র লুরুতে? রোব্বার লুরু থাকছেন? হয়ে যাবে তালে!
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৯26846
  • দীপ্তেনদা, ফর্ম-১৬-এর ইলেকট্রনিক কপি থাকলে পাঠিয়ে দিন, করে দেব।

    বদলে বিয়ার আর মৌরলা মাছভাজা চাই। ঃ)
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৮26844
  • সিরিয়াল ইত্যাদি আমার অজানা ডোমেন।
  • ডিডি | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৮26845
  • আমি কনসাক্লট্যান্ট। ফর্ম ১৬ এ
    সেটা কোন রুট?

    আমিও আপ্রান চেষ্টা করছি কোনো কম্পিটারবাজ তরুনকে ইডলি ধোসার লোভ দেখিয়ে কাজ হাঁসিল করতে। কিন্তু আমার সব কাগোজপত্র যে লুরুতে।

    কটা জাহাজ। সোনার বাঁট গুলোর ওজন কতো। কালো টাকা কতোটা। এ ভিন্ন এডুকেশন /ইন্সুরেন্স ইঃ তে কতো খচ্চা করেছি।

    আমার নিশ্চয়ই জ্বর এসেছে, কেমন গা কাঁপছে গো।

    ট্যাক্সোতে ভুল ধরলে পুলুশে খুব মারে ?
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৬26842
  • জ্জিও মামী, একদম কমল মিত্র বা ছবি বিশ্বাস স্টাইল;-)
  • kc | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৬26843
  • অরিজিৎএর চ্যায়রার, হাবে ভাবে, গোঁপে, একটা জমিদার টাইপ ভাব আছে। পাইপ, ড্রেসিং গাউন মানিয়ে যাবে।
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৫৪26841
  • পাইপ!!! ঠিকাছে, তাইলে আমি একটা ঝলমলে ড্রেসিং গাউন দেবোখনে।
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ০৯:৫২26839
  • মামী - ১০৬ শুনি না, ইদানিং ৯৪.৩ রেডিও ওয়ান শুনছি - ওয়ান অ্যান্ড ওনলি *রেট্রো* স্টেশন - শুধু পুরনো গান বাজায়।

    ডিডিদা - ITR-1 অতি সহজ - খুব বেশি হলে দশ মিনিট লাগে ভরতে। ITR-2 হলে এই বিশ মিনিট মত। ফর্ম ১৬ দেখে দেখে বসিয়ে যাওয়া। হিসেবটা তো ওই এক্ষেল শীটে নিজে থেকেই হবে।
  • গান্ধী | ২৫ জুলাই ২০১২ ০৯:৫২26840
  • প্পন্দা বোতীন্দার থেকে ৩ মিনিট পিছিয়েঃ)
  • kc | ২৫ জুলাই ২০১২ ০৯:৫১26838
  • সবাইকে টিউবলাইট বলে আবাজ দিলে সেশে এই হয়।
    @প্পন।
  • ডিডি | ২৫ জুলাই ২০১২ ০৯:৫০26835
  • ওহ। ভগোমান।

    এখোন আমাকে ঐ সব ফর্ম ভরতে হবে।
    নিস্তার নেই। লুরুতে যেজন প্রতিবছর এসব করে দিতো সেই পাজীর পাঝাড়া আমাকে অকুল সাগোরে ভাসিয়ে সিংগাপুরে চলে গ্যাছে। কোনো মানে হয়।

    একা একা। আতংকে ভ্রমি।
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৫০26836
  • অরি, এখন ১০৬ কার গান বাজাচ্ছে? কি শোনাচ্ছে এখন সকালের এফেম?
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ০৯:৫০26837
  • ধুস্‌, দুল তো অন্য লোকের ভোগে যাবে। কেশী - আমার একটা সোনা বাঁধানো পাইপ চাই, কেমন?
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৪৯26834
  • সেই আর্টিকেল এ অন্য একটা অচেনা-অল্পচেনা দুবাইএর ছবি ছিলো।

    আর গয়না কিনতে যাবো কেন খামোখা! কেসি র সঙ্গে দেখা হলে দুবাই এর চিহ্ন হিসেবে দুচাট্টে হারদুল গুরুভাই-বোনেরা এমনিই পাবেঃ)
  • Toba Tek Singh | ২৫ জুলাই ২০১২ ০৯:৪৭26833
  • কাল রাত্তিরে বসে বসে ITR-2 ভর্তি করলুম। আগের দোকানের ফর্ম ১৬ নেই বলে পে-স্লিপ ধরে হিসেব করতে হল। আজ আগে সেই দোকানকে কুরিয়ারে একটা চিঠি পাঠাবো (আমার ডকুমেন্টেশন) ফর্ম ১৬ দাবী করে, আর রাত্তিরে ই-ফাইল করে দেবো। যদিও মাস তিনেক পরে লাখ দেড়েকের ডিমান্ড পাঠাবে, কারণ আগের দোকানের টিডিএস জমা দেয় নাই। তখন আবার চিঠিচাপাটির ম্যারাথন চলবে...
  • প্পন | ২৫ জুলাই ২০১২ ০৯:৪৩26832
  • এতক্ষণে বুঝেছি।

    গাও হল সেই ন্যাকাসুন্দর সিরিয়ালটা।
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ০৯:৪২26830
  • মনে হয় ঠিক হবে না।
    ডিউটি লেগে যাবে।
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৪০26829
  • ইয়ে বলছিলাম কী যে পেট্রোল কিনে আনা কি ঠিক হবে?
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ০৯:৩৭26827
  • দুবাই গেলে নিশ্চই সোনাদানা টিভি বা পেট্রল কিনতেই যাবে। সব্জি বাজার করতে হলে সোনারপুর।
  • ডিডি | ২৫ জুলাই ২০১২ ০৯:৩৬26826
  • কি যে গভীর মুষ্কিল, কি আদ্যোপান্ত বিড়ম্বনা।
    ধিক শতধিক ধিক, এই ছেন্নাই জীবন।

    ঐ যে, একটা লিং আছে না ? যেটায় কিলিক করে প্যান কার্ড দিয়ে কম্পিউটারেই ট্যাক্সো জমা দেওয়া যায়- সেই লিংটা কোথায় ?

    আমার চাই,আমার চাই। আমার এক্ষুনি চাই।

    মাগো মা। কি আতান্তরেই পরলাম।
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ০৯:৩৫26823
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৩৫26824
  • মিঠু, দুবাই নিয়ে কেন? শপিং করতে যাবে নাকি?
  • | ২৫ জুলাই ২০১২ ০৯:৩৩26822
  • অ।

    আহা আমি কুমু দিও র জন্যে সামারি কত্রে দিলুম তো।
  • নেতাই | ২৫ জুলাই ২০১২ ০৯:২৯26821
  • যা বুঝলুমঃ
    ১। ব্রতীনদা সব বুঝে ফেলেছে।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত