এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • গুরুচন্ডালি ফেসবুক এবং হেট-স্পিচসমূহ

    Samik
    অন্যান্য | ২৩ মার্চ ২০১২ | ৪৮৯৫৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • riddhi | 108.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১০:৫৬541665
  • স্যামের খারটার অরিজিন মনে হয় অরিন এবং আমার ফেসবুকে কে ফাল্‌তু বলা নিয়ে। অরিন আগেই বলেছি, আর আমি আবার বলছি, সেরকম কোন মেসেজ গেলে তা ** ভুল** বায়াসড দৃষ্টি। এর কারণ যেটা সিধুবাবু বলেছেন, যাস্ট যে পরিমানে তথ্য আদানপ্রদান হয়, তার সাথে সাইতের কোন তুলনা হয় না। ফলত, অনেক ভাল জিনিস প্রথম সার্ভেতে উঠে আসে না। 'খেলো' কোনমতেই নয়।

    আর একটা ফেবুর অবশ্যই প্লাস পয়েন্ট, জনতাকে ভাল মবিলাইজ করা যায় কোন কর্মসূচীর জন্য।
    এছাড়া আর এই ফেবু/সাইট বিতর্কের কোন পয়েন্ট নেই। এটা কোন ডিবেটি না।
    যেটা করা যায়, তা এই দুটো মিডিয়ামে কি ভাবে জনতার সামাজিক/বৌদ্ধিক প্রয়ওজন মেটাই তা নিয়ে কিছু মনোগ্রাহী আতেল টাইপ আলোচোনা করা। সেটা করতে অমার খুবি ভাল লাগবে। এই যে লোকে বলছেন 'আমার ভাই এতেই স্বছন্দ' এই স্বাচ্ছন্দের বোধ কে ফরমালাইজ করা। আবার এই আলোচনা কে সাইট বনাম ফেবুর ছেদো তুলনাই না নিয়ে এলেই ভাল।
  • Bratin | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:০৭541666
  • বাংলা কথা। আমার যেখানে পোষাবে সেখাবে যাবো। যেঅখানে পোষাবে না সেখানে যাবো ন। তাতে আমাকে কে কী ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। টেক স্যাবি নয় ভাবলে ভাবুক। স্পেয়ার টাইম নেই ভাবলে ভাবুক। আমি কোথায় কী করবো সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যপার। সেখানে কারোর নাক গলানো আমি বরদাস্ত করবো না।
  • dukhe | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:১৬541667
  • তবে এইটা ঠিকই যে টেক-স্যাভি না হলে ফেবু করা চাপ। আমি যেমন অনেক ছবি দেখতে পাই, কিন্তু কমেন্ট দেওয়ার রাস্তা পাই না। নিজে কিছু ছবি আপলোড করেছিলাম, সেগুলোও খুঁজে পাই না। আবার কিছু ক্লিক করলে বলে তোমার সব নাড়িনক্ষত্র অ্যাকসেস করব, সেগুলোকেও বাঙালি পুরুষ হিসেবে বেজায় ভয় পেয়ে কাটিয়ে দিই।

    হায়ার ফিজিক্স, ফেসবুক - সব কি আর মা-মাটি-মানুষের জন্য রে বাপ?
  • Bratin | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:২১541668
  • ও দুখে, তোমার বন্ধুর ফটো তে তুমি সব সময় কমেন্ট দিতে পারবে। কিন্তু বন্ধুর বন্ধু হলে সে যদি অপস্যান রাখে তবেই পারবে।
  • Ben Arfa | 121.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:২২541669
  • ফেবু-র অ্যাপ্লিগুলো প্রোফাইলের পুরো অ্যাকসেস চায়, আর তারপর আলবাল পোস্টাতে শুরু করে প্রোফাইলে, যারা ফ্রেন্ডলিস্টে আছে তাদের প্রোফাইলেও পোস্টিয়ে দেয়। সেই জন্যে কোনো ফেবু অ্যাপ্লিকে আমি অ্যাকসেস দিই না। মাঝে একবার দেখলাম গুচ্ছের জনতাকে লিস্টে অ্যাডিয়ে দিয়েছে, মোবাইল নম্বর সহ - তাদের হয়তো ফেবু অ্যাকাউন্টই নেই। শেষে খুঁজেপেতে বুঝলাম ফেবু মোবাইল অ্যাপ্লিটা ব্যাভার করলে ওই কীর্তিটি করে দেয়। সেটা বন্ধ করলাম, মোবাইলে দেখতে হলে অপেরা দিয়ে দেখি। আমার বন্ধু কেউ তার বন্ধুকে (যে আমার লিস্টে নেই) কিছু বললে সেটারও আপডেট দেখাত - সেগুলো এখন বন্ধ করেছি।

    ফেবু বড্ড বেশি ইনভেসিভ বা ইনট্রুসিভ।
  • siki | 155.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:২৭541670
  • ক। কথা নেই বার্তা নেই, আমার অনুমতির তোয়াক্কা নেই, যে যখন খুশি যা ইচ্ছে গ্রুপে আমাকে জুড়ে দেয়। আমার একমাত্র গ্রুপ থেকে বেরিয়ে যাঅবার অপশন আছে, কিন্তু এই সারপ্রাইজ মেম্বারশিপ আটকানোর জন্য কোনও অপশনই নেই।

    কী অসীম বিরক্তিকর!
  • Kaju | 121.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:৫৩541671
  • ফেবু-র কথাই যখন উঠল, তখন একটা কোচ্চেন করি।

    আমি আমার একটা সেকেন্ড অ্যাকাউন্ট খুলেছিলাম একটা জিনিস চেক করব বলে। তো কেউ কেউ সেটা খুঁজে পেয়ে ক্রমাগত এরেন রিকো করতে শুরু করেছে। ভেবেছে প্রথমটা ভোগে গেছে, তাই। Privacy seetings এ 'শুধু আমি দেখব' করেছি। তাও লোকে হদিশ পাচ্চে। কী করে আমার এই দ্বিতীয় সত্তাটিকে সম্পূর্ণ মুছে ফেলা যায় বা লোকচক্ষুর ঊর্ধ্বে নিয়ে যাওয়া যায়?
  • Kaju | 121.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১১:৫৪541672
  • *ফেরেন রিকো
  • lcm | 69.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৩:০৪541674
  • আহা, ফেসবুক টেকিদের জন্যে কেন হবে। একদম পিওর নন-টেকিদের জন্যে, তাই না কত শত (প্রায় ১ বিলিয়ন) ইউজার অ্যাকাউন্ট।
  • ppn | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৬:১৬541675
  • অটো আপডেট ফেবুতে শুধু নয়, অনেক জায়গাতেই হয়। যেমন এই পেজটা:

    http://www.bbc.co.uk/sport/0/football/17577033
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৯:২২541676
  • গুরু র সাইট সম্পর্কে বললে যে রিয়াক্সন তা আপনাদের দেখা গেল, ঠিক এক ই রকম বাজে আমার লেগেছিল যখন গুরু র ফেসবুক এর গ্রুপ তা হ্যাকার দের থেকে বাঁচানোর পর সাইট এ তা নিয়ে ব্যাঙ্গার্থক লেখা পড়ি, তখন যে খার তা আমার হয়েছিল, সেই এক ই খার আপনাদের মধ্যে একটু সঞ্চার করে দিয়ে গেলাম আর কি. যাতে ভবিষ্যতে একটা গ্রুপ এর প্রচেষ্টা কে ব্যঙ্গ করার আগে একটু ভেবে নেন.
  • aka | 168.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৯:২৮541677
  • ও আপনি চিমটি কাটতেছিলেন। আমার ছোড়দাও ছোটবেলায় অমন চিমটি কাটত।

    সিকি,এইটা হলে দিব্য হয়। কেউ একটা পোস্ট করল অমনি ডানদিকে ভেসে উঠবে কোথায় কে কেন পোস্ট করল।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৯:৪৫541678
  • চিমটি নয়, মৌমাছি র নিষিদ্ধ চাক এ একটা ঢিল ছুঁড়ে দেখলাম কি হয়.
  • Tim | 98.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ১৯:৫৩541679
  • ক্ষি দাপট!

    কে কোথায় কি ব্যঙ্গ করেছে দেখিনি। তবে আপনার খারাপ লাগলে ফেবু গ্রুপে বা এখেনে চুটিয়ে গাল দিয়ে যান। অসুবিধে নাই। তবে কথায় কথায় আমরা হেইডা কল্লাম আমরা সেইডা কল্লাম কইরেন না। এখেনে অনেকেই আছেন যারা অনেক সুবিধে অসুবিধে সঙ্কেÄও সময় সময় গুরুর কাজ করেটরে থাকেন। তাঁদেরও নির্ঘাৎ আপিসকাছারি সংসার পড়াশুনো ইত্যাদি আছে, তাই পার্সোনাল সময় ব্যয় করে আফনেরা কিছু নতুন করে ফেলছেন না। গুরু আদ্যন্ত একটি স্বেচ্ছাসেবক নির্ভর প্রোজেক্ট।
  • tatin | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০০541680
  • রাত জেগে বাংলদেশি ট্রল সামলানোর পরও এপ্রিসিয়েশনের বদলে ব্যাপারটাকে ট্রিভিয়ালইজ করলে ঝাঁট জ্বলবেই
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০২541681
  • আমি গাল দি না, দাপট ও দেখাচ্ছি না. অনেক মানুষ paranoid হয়, তাদের জন্যে সহানুভূতি রইলো. তবে চিমটি যদি বলেন তো চিমটি র জবাবে ই কেটেছি. আপনাদের কারোর কাটা একটা চিমটি র উদাহরণ দিয়ে গেলাম:

    ame:akaMail:Country:

    IPAddress:75.76.118.96Date:02Apr2012 -- 08:33AM

    ফেসবুকের এই পোস্টের এবঙ্গ ম্যাসিভ রেসপন্সের পরে বস্তি উচ্ছেদের কি লেটেস্ট আপডেট? সেটা ট্‌র্‌যাক করতে পারলাম না।

    তাই আমি যা করলাম সেটা Newton এর বলবিদ্যা মেনে ই. এটাকে নিউটনীয় দাপট ও বলতে পারেন.
  • tatin | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০৩541682
  • স্যাম, আকা নিজের অক্ষমতা প্রকাশ করছেন, ওনাকে বেংলিশ হরফ পড়া শিখিয়ে দাও
  • ppn | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০৪541683
  • কোন লেখাটা/গুলি বাজে লেগেছিল বললে একটু সুবিধে হয় বুঝতে।

    "আপনাদের রিয়াকশন' কথাটা একটু ভেগ হয়ে গেল। কারণ প্রত্যেকের মতামতই তার একান্ত নিজস্ব। তার দায়িত্ব অন্যান্য কারোর ওপর বর্তায় না। কেউ তাতে একমত হলে বড়জোর ক/ক্ষ/ঙ/ঁ এইসব দেয় আর কী। পুওর ম্যানস লাইক বাটন।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০৫541685
  • থাক, যাবত জীবেত সুখম জীবেত, ঋনং কৃত্বা ঘৃতম পীবেত.
  • Tim | 98.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:০৯541686
  • আমি অ্যাপ্রিশিয়েট করছি। নির্ঘাৎ আরো অনেকেই করছেন।

    অন্য কেউ ট্রিভিয়ালাইজ করলে সরাসরি তাকেই অ্যাড্রেস করা হোক।

    ফেবু গ্রুপ নিয়ে আরো কটি কথা আছে। পরে এসে বলছি।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:১০541687
  • স্পুন ফীড করানো অনর্থক ও অবান্‌ছনীয়. আপনারা জানেন নিশ্চই যে আমি সাইট ও গ্রুপ দুটো তে ই আছি. শুধু গ্রুপ নিয়ে সাইট এর মানুষের ভুল ধারণা একটু কাটানো র চেষ্টা করছিলাম, যেটা সম্ভব নয়. কাজে ই আর এই নিয়ে কথা না বাড়ানো ই ভালো. দুটো ই সমান্তরাল বিশ্বের মত থাকুক. দু ছাড়তে ওয়ার্ম হোল ও থাকুক আমাদের মত. আর বাগবিতন্ডা না হলে খুশি হব.
  • tatin | 122.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:১৩541688
  • @Sam,
    বাংলায় ঘিয়ের ভেজাল বাঙালির অন্ত্রের ভেজালকেও অনিবার্য করে তুলেছে। আমি আশা করি শ্রীঘৃত বাঙালির এই ভেজাল রোগের প্রতিকার করবে
  • ppn | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২০541689
  • রাত জেগে ফেবু গ্রুপে কে ক্ষী উৎপাটন করেছে, বাংলাদেশি স্প্যামার না অন্য কিছু, সেই নিয়ে এইখানে সবাইকে আহা উহুঁ-ই বা করতে হবে কেন সেইটাই তো বুঝছি না।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৩541690
  • আপনি কি ছিলেন সেই স্প্যামার / হ্যাকার গ্রুপে? আপনার গাত্রদাহ কিসের? যাই হোক, উস্কানোর প্রয়োজন নেই, সুখে আছেন, সুখে থাকুন. আর ক্ষি মানে কি? ক্ষীর?
  • ppn | 202.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৫541691
  • আমার আবার গাত্রদাহ কীসের? আমি তো গ্যালারিতে থেকে মজা দেখি আর টিপ্পনী ছাড়ি।

    (কিন্তু এত সহজে উস্কে গেলে ক্ষি আর মজা আসে ;-))
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৬541693
  • একবার যখন বললাম যে এই নিয়ে আর বাগবিতন্ডা চাই না, তখন টিপ্পনি তা নিজের পকেটে রাখলে সবাই খুশি হয় বলে মনে হয়. সযত্নে টিপ্পনি পালন করুন.:)
  • aka | 168.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৬541692
  • কি আশ্চর্য্য আমি আদৌ কোন ব্যাঙ্গ বিদ্রুপ কিছ্‌ছু করি নি। শুধু বলেছি বেংলিশ পড়তে ভালো লাগে না। এবং ম্যাসিভ ট্রল কোথায় থেমেছে ট্র্যাক করতে পারি নাই।

    হিডেন অ্যাজেণ্ডা কিছু নাই। খামোকা হিডেন অ্যাজেন্ডা খুইঁজেন না বিপি বাড়ে।
  • Netai | 121.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৭541696
  • গ্যালারী আসলে খেলারি অঙ্গ।
  • Sam | 117.*.*.* | ০২ এপ্রিল ২০১২ ২০:২৭541694
  • ভনক.
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আলোচনা করতে মতামত দিন