এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • আম্রিগা - একটি নির্মোহ ব

    pi
    অন্যান্য | ২৫ ফেব্রুয়ারি ২০১২ | ২৭৪০১ বার পঠিত | রেটিং ৪ (২ জন)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • m | 50.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৪:৩৮528794
  • আরেকটু চেষ্টা কল্লে বোধহয় দেশে গোলাভরা ধান,পুকুরভরা রুইমাছ আর ক্ষেতভরা সর্ষেফুলে পৌঁছে যাওয়া যাবে।
    স্বর্গ থেকে ধুপ করে পতন!
  • nk | 151.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৫:২৪528795
  • সিদ্ধার্থ, আমেরিকান পরিবারে ১৮ হলেই বাড়ী থেকে চলে যাও, এটা স্বত:সিদ্ধ নয়। একাধিক ব্যক্তিকে জানি, যারা গ্র্যাড স্কুলে ঢোকার পরে(বয়স তখন ২৪/২৫) তবে বাড়ী ছেড়েছে সেও ইউনি অন্য রাজ্যে হওয়ায় সেখানে থাকার জন্য। বাড়ীতে থেকে ইউনি যাতায়ত করেছে সেরকমও জানি, পাশ করে চাকরি পেয়ে তবে বাড়ী ছেড়েছে। আবার এমন জানি পাশ করে বাবার ল ফার্মেই ঢুকে গেছে, বাড়ী ছাড়ার প্রশ্ন ওঠে নি। এগুলো সব সিচুয়েশন নির্ভর, ওরকম স্বত:সিদ্ধ নিয়ম না।
    বাইরে থেকে সাহেবরা যেমন মনে করে ভারতীয় মানে ৩০/৪০ টা ছেলেপিলে হয়, পুরাতন ক্ল্যানিশ প্রথায় একসাথে থাকে--এইসব ধারণা যেমন ভুল আজকের দিনে, তেমনি ওয়েস্টার্ন কালচার নিয়েও আমাদের নানা ভুল ধারণা আছে।
  • SC | 96.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৬:১৯528796
  • হ্যাঁ, আমার মনেহয় অনেক আমেরিকানদের সাথে না মিশে বাইরে থেকে কিছু ভুল ধারণা তৈরী করেছে।
    অনেকে আবার শুধু হয়ত আদ্যান্ত শহুরে আমেরিকান দেখেছে।
    গোঁড়া ক্যাথলিক আমেরিকানদের সাথে গোঁড়া হিন্দু ভারতীয়দের খুব একটা ফারাক নেই, সেই শুক্কুরবার নিরামিষ থেকে আরম্ভ করে নিজের চার্চে বিয়ে অব্দি। এমনকী দু একজন যেচে এসে বলেও, যে ইন্ডিয়ানদের নাকি ওরা খুব পছন্দ করে, ফ্যামিলি ভ্যালুজ ইত্যাদি আছে বলে।

    তাই আমেরিকা মানেই ছেলেমেয় তেরো বছরে সেক্স করে ফেলবে, কিংবা কোনো পারিবারিক ভ্যালুস থাকবে না, এরাম যারা ভাবেন, তারা অনেক দূর থেকে দেশটাকে দেখেন। দেখেন বলেই কেউ আদেখলেপনা করেন, কেউ আবার ভাবেন এখানে ছেলেমেয়ে মানুষ করলে সর্বনাশ হয়ে যাবে, যেমন ঐ উপরের আর্টিকলে। আসলে আম্রিকা, ভারত কোথাঐ ছেলেমেয়ে মামুষ করলে সর্বনাশ হয় না। আমি তো দিব্যি অনেক আমেরিকান ছেলেমেয়েকে চিনি, শিক্ষিত, চিন্তাশিল মানুষ। এখানে বড় হয়ে তাদের কারুর তো সর্বনাশ হয়ে যায়নি। তাহলে ছেলেমেয়ে ঠিকমতো মানুষ না করতে পারলে দোষটা বাবা মায়ের, এখানকার সংস্কৃতির উপরে দোষটা চাপিয়ে দেওয়াটা ভুল। বিশেষ করে ২০১২ তে।
    হ্যাঁ, চল্লিশ বছর আগে আমেরিকাতে ভারতীয় ছেলেমেয়ে হয়ত আইসোলেটেড ফিল করত। এখন আমেরিকাতে ভারতীয়রা এতটা মেইন্সট্রীম, ক্যান্সাসের গ্রামে না গেলে ব্যাপারটা এরাম নয়, যে তুমিই একমাত্র নন হোআইট।

    এ বি সি ডি ব্যাপারটা আমিও বুঝিনা। এখানে তাও কেউ কেউ বললেন দেখে ভালো লাগলো। নিজের আইডেন্টিটি নিয়ে যার কোনো কনফিউশন নেই, ওরকম লোক প্রবলভাবে বোরিং লোক। আমি অনেককে চিনি, যারা নিশ্চিন্ত রবীন্দ্রনাথের বাইরে তাদের আইডেন্টিটি নেই, এদের সঙ্গে আলাপচারিতা করা সময়ের অপচয়, নতুন কিছুই শিখবেন না। আইডেন্টিটি একটা খুব ফ্লুইড ব্যাপার, সময়ের সাথে সাথে ইভল্‌ব্‌হ করে। যদি না করে, তাহলে বুঝতে হবে কিছু একটা সমস্যা আছে। পাঁচ বছর আগে আমার যা আইডেন্টিটি ছিলো, আজকে তার থেকে আলাদা, কারণ মানুষ হিসেবে আমি নিজে অনেকটা বদলেছি। পরের পাঁচ বছরে আরো বদলাবো। মানুষের আইডেন্টিটি একটাই, এর বাইরে শালা পা ফেলবি না, এ নিয়ে মার্ক্সবাদী, হিন্ধুবাদী,আরো অনেক বাদী রা খুশী থাকতে পারেন, আমি তো মনে করি সংস্কৃতির পাঁচমিশেলি মানুষকে সমৃদ্ধ করে। এতে কনফিউশন তৈরী হলে সেই কনফিউশন স্বাগত। সেখান থেকে নতুন ভাষ্য জন্মাবে।
    ঝুম্পা লাহিড়ীর আনএকাস্টমড আর্থে নাথানিয়েল হোথর্নের একটা খুব সুন্দর কোট ছিলো। পরে গুগল করে লিখে দোবো। সেটা আমার ভারী মনে ধরেছিলো।
    এই প্রশঙ্গে এবারে এন আর বি নামক বস্তুটির ব্যাপারে আলোকপাত করব। অক্রমে আসিতেছে...(সেক্স নয়, লেখা :))
  • SC | 96.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৬:২৩528797
  • “Humannaturewillnotflourish, anymorethanapotato, ifitbeplantedandreplanted, fortoolongaseriesofgenerations, inthesameworn-outsoil.Mychildrenhavehadotherbirthplaces, and, sofarastheirfortunesmaybewithinmycontrol, shallstriketheirrootsintounaccustomedearth.”
    -NathanielHawthorne
  • aka | 75.*.*.* | ১০ মার্চ ২০১২ ০৭:৪৫528798
  • প্রথম কথা শিবুদাকে, ভার্চুয়াল এবঙ্গ রিয়েল মিলিয়ে ঝগড়ার পরিমাণ ধ্রুবক - ঝগড়ার সঙ্গরক্ষণ সূত্র। অতএব রিয়েল লাইফে আমার অবস্থা বুঝে নিতে অসুবিধা হচ্ছে না।:(

    দ্বিতীয়ত, আমার এক বন্ধু আছে সে কলকাতায় বড় হওয়া অন্ধ্রের ছেলে। নিজেকে বাঙ্গালী বলে - লিটারালি আমার থেকে বেশি বাঙ্গালী। এক আম্রিগান ভারতে বেড়াতে গিয়েছিল। সে আমার থেকে পরামর্শ নিয়েছিল। তার মূল অ্যাজেন্ডায় কলকাতা ছিল না। আমিও জোরাজুরি করি নি। তারপর ফিরে এসে সেই। ছেলেটি বলেছে তুমি ভারতে আসল জায়গায়ই যাও নি সেটা হল কলকাতা। তো সে বাঙ্গলা পড়তে পারে না। মাছ খেয়ে, নিজেকে ঘটি বলে বাঙ্গালী প্রমাণ করার আপ্রাণ চেষ্টা করে। তাকে কি বলব? কলকাতা বর্ন কনফিউজড গুলট?

    হাইট হল সে আর এক গুলটের সামনে আমার সাথে বাঙ্গলায় কথা কয়, যদিও আমি ইম্রিজি তে কই। ক্ষী অনাসৃষ্টি বলুন দিকি? আইডেন্টিটি নিয়ে কি ক্রাইসিস।
  • pi | 128.*.*.* | ১০ মার্চ ২০১২ ১০:১৫528799
  • রিমিদির পোস্টের আইডেন্টিটি ক্রাইসিস আর কনফ্যুশনের থাকা না থাকা ইত্যাদি নিয়ে আমিও ঋদ্ধির মত একটু কনফ্যুসড হয়ে গেছিলাম। যাই হোক।
    নিশান,সিদ্ধার্থ আর ঋদ্ধিদের 'জেনেরালাইজড' পোস্ট নিয়ে SC র মত পড়েও একটু কনফিউসড লাগছে
    । আমেরিকান ছেলেপুলেরা শিক্ষা দিশি জনতার থেকে খারাপ, তারা সব বখে যাওয়া পাবলিক, আমেরিকায় শিক্ষা পাওয়া দিশি ছেলেপুলেরাও অমনধারা, তাই ABCD, এরকম কি বলা হয়েছে ? মনে তো হলনা। এরকম তুলনার মানেও নেই। এক দেশে জন্মে বাচ্চাদের বড় হওয়া আরেক দেশে, এই কারণে কনফ্যুশন, এরকম কথাও আসেনি বলেই মনে হল। বাকি পরে লিখছি।
  • lcm | 69.*.*.* | ১০ মার্চ ২০১২ ১১:০২528800
  • ওহ, ABCD মানে America Born Competent Desi দের নিয়ে কথা হচ্ছে। তা বেশ।
  • dukhe | 117.*.*.* | ১০ মার্চ ২০১২ ১২:৩৭528801
  • কনফিউশন আমারও অনেকদিন ছিল। এ জীবন লইয়া কী করিব ?
    এখন বুঝে গেছি।

    রিটায়ার।
  • lcm | 69.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৩:৫৫528803
  • তাইলে কি খাড়াইল?
    আম্রিগা খুব বাজে দ্যাশ। পোড়া দ্যাশ। এই দ্যাশে দেশি পোলাপান গুলাও কেমন জানি। ওদের বাবামা গুলান তো এক্কেবারে জঘোইন্য। একডারে তো হাড়ে হাড়ে জানি, সর্বক্ষণ তার রঙ্গ দেখি।
  • Du | 117.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৩:৫৮528804
  • আকার উদাহরণটা খুব পছন্দ হইলো। ব্যারেটো কলকাতায় থেকে গেলে তখন তার জন্য কোন বাছা গাল তো মাথায় আসে না, কিন্তু তপন রায়চৌধুরী বিলেতে থেকে গেলেই পুরো উল্টো ফিলিং।

    রিমির ঐ কথা খুব খাটি। জানিনা এটা দৃড় পারিবারিক বন্ধনেরই অবাঞ্ছিত বাই প্রডাক্ট কিনা -- তবে আমরা সবাই একে অপরের প্রতি জাজমেন্টাল হওয়াকে আমরা অধিকারই মনে করি। অপরদিকে দায়িত্বের দাড়িপালা না থাকলে অধিকার কতটুকু সিদ্ধ সে আমরা ভেবেই দেখি না।

    তিমির একটু রাগ হয়েছিল সেই কনফিউজড বলা নিয়ে আজ এলসিএম আর নিশির কথা দেখে একটু ভালো লাগলো কিনা :)? এইরকমই কিছুমিছু লিখে আর লিখিনি কোনদিন :)।
  • lcm | 69.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৪:২৭528805
  • তাই তো কই, দ্যাশটা আম্রিগা বইলাই না এত কথা, এত ক্রাইসিস। উগান্ডা বা ফিলিপিন্‌সে গিয়া সারা জীবন থাগলে কি অত কথা ওঠে।
    আমারে একজন একবার কইল - এই আম্রিগান গুলান বুদ্ধু, নিজেদের দ্যাশ ছাড়া কিস্যু জানে না।
    আমি শুধাই, কি কইর‌্যা বোঝল্যান।
    বলে - এই দ্যাখেন না, শচীন-রে জানে না, লতা মঙ্গেশকর জানে না - সে না হয় বাদ দ্যান, কবিগুরু জানে না, বিবেকানন্দ জানে না - হেইডা ভাবতে পারেন, কতটা গোমুখ্যু হইলে। এত উন্নত দ্যাশ, অথচ ....
    আমি কইলাম, হে আর এমন কি দোষের কারণ, আপনে বার্মা যান, বা থাইল্যান্ড যান - ওরাও জানে না।
    এত উনি ভারী উত্তেজিত হইলেন, ধুর মশাই, আরে ওসব দ্যাশের কথা কে কইসে। বার্মা, থাইল্যান্ড আর আম্রিগা এক হইল! বোকার মতন যুক্তি দ্যান না আপ্নে!

    তখন বোঝলাম আম্রিগান হইবার সে কি বিরম্বনা। সারা পৃথিবী ওবামা জানে। আম্রিগান-রা কি কইর‌্যা সমস্ত দ্যাশের রাষ্ট্রপ্রধানদের নাম মনে রাখে! মগজে এত জায়্‌গা তো নাই।
  • kd | 59.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৪:৪৭528807
  • টিভিতে বহুদিন আগে একটা সিরিয়াল হ'তো, ম্যাকগাইভার। তাতে একটি মেয়ে এথেন্স (গ্রীস) এয়ারপোর্টে নেমেই ম্যাককে কমপ্লেন করলো - জঘন্য দেশ, ইট'স ফুল অফ ফরেনার্‌স।
    :)
  • dukhe | 117.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৪:৪৭528806
  • তদুপরি কড়াইশুঁটির কচুরি জানে না, গরম জিলিপি জানে না, ফুলকপির সিঙ্গাড়া বললে হাঁ করে তাকিয়ে থাকে।
  • pi | 72.*.*.* | ১০ মার্চ ২০১২ ১৮:৩০528808
  • এই উদা: থেকে আমার মনেও একটা কোশ্চেন জাগলো।
    উত্তর জানা নাই।
    শ্রী সেন্নাইএ নির্বাসন হেতু ছেলেপুলে স্রি সেন্নাই অ্যাকসেন্টে ইঞ্জিরি কি ঐ অ্যাক্সেন্টেই দু'লাইন বাংলা বলতে পারলে আপ্লুত হব কি ?
  • tatin | 117.*.*.* | ১১ মার্চ ২০১২ ০০:৩৯528809
  • SCর পোস্টের নিরিখে প্রশ্ন। কৌম সনাজ ব্যাপারটা নিয়ে কী ধারণা, অন্তত: আইডেন্টিটির ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৌম সমাজ, আর সেটা কিন্তু, ঐ, কানসাসের গ্রাম জাতীয় জায়্‌গা ছাড়া আমেরিকার আর প্রায় সর্বত্রই মিসিং।
  • Ishan | 50.*.*.* | ১১ মার্চ ২০১২ ০৩:১৯528810
  • আপনারা পুব ও পচ্চিম প্রান্তের বাসিন্দেরা ক্যানসাসের ঐতিহ্য নিয়ে কী জানেন? বলি কী জানেন, অ্যাঁ?
  • AB | 192.*.*.* | ১১ মার্চ ২০১২ ০৬:১৪528811
  • আমাদের আরো ক্যানসাস কন্‌শাস লোক চাই।
  • amitabha choudhuri | 75.*.*.* | ১১ মার্চ ২০১২ ০৭:১৫528814
  • ডলার মোড়া চার কিনে
    টোপ ফেলেছে মার্কিনে।
    সকল পাড়াপড়শিতে
    আটকে গেছি বড়শিতে।
    ডিসেম্বরের ভর শীতে
    শীত কাটাবো জার্কিনে।
    টোপ ফেলেছে মার্কিনে।
  • pi | 72.*.*.* | ১১ মার্চ ২০১২ ০৯:০৬528815
  • http://www.nytimes.com/2012/03/11/opinion/sunday/how-india-became-america.html?_r=2&pagewanted=all%3Fsrc%3Dtp&smid=fb-share

    'জেনেরেলাইজেশন' আছে বিস্তর। কিছু কিছু বিশ্লেষণ বেশ উপর উপর। তবে কিছু কিছু অবজার্ভেশনও একেবারে ফ্যালনা নয় মনে হয়।

    .....By the time I graduated from high school, two years later, Indian cities had filled with shopping malls and glass-paneled office buildings. In the countryside, thatch huts had given way to concrete homes, and cashew and mango plantations were being replaced by gated communities. In both city and country, a newly liberated population was indulging in a frenzy (some called it an orgy) of consumerism and self-expression.

    ¶ More than half a century ago, R. K. Narayan, that great chronicler of India in simpler times, wrote about his travels in America. “America and India are profoundly different in attitude and philosophy,” he wrote. “Indian philosophy stresses austerity and unencumbered, uncomplicated day-to-day living. America’s emphasis, on the other hand, is on material acquisition and the limitless pursuit of prosperity.” By the time I decided to return to India for good, in 2003, Narayan’s observations felt outdated. A great reconciliation had taken place; my two homes were no longer so far apart.

    ¶ This reconciliation — this Americanization of India — had both tangible and intangible manifestations. The tangible signs included an increase in the availability of American brands; a noticeable surge in the population of American businessmen (and their booming voices) in the corridors of five-star hotels; and, also, a striking use of American idiom and American accents. In outsourcing companies across the country, Indians were being taught to speak more slowly and stretch their O’s. I found myself turning my head (and wincing a little) when I heard young Indians call their colleagues “dude.”

    ¶ But the intangible evidence of Americanization was even more remarkable. Something had changed in the very spirit of the country....

    I HAVE learned, though, that the nation’s new American-style prosperity is a more complex, and certainly more ambivalent, phenomenon than it first appears. The villages around my home have undeniably grown more prosperous, but they are also more troubled. Abandoned fields and fallow plantations are indications of a looming agricultural and environmental crisis. Ancient social structures are collapsing under the weight of new money. Bonds of caste and religion and family have frayed; the panchayats, village assemblies made up of elders, have lost their traditional authority. Often, lawlessness and violence step into the vacuum left behind......
  • aka | 168.*.*.* | ১৯ মার্চ ২০১২ ১৮:৫২528816
  • আমাদের গ্রামে এখন কালচারাল অনুষ্ঠান হচ্ছে ফিরিতে মানে একদম ফিরিতে দুর্দান্ত হলে বসে বিখ্যাত বিখ্যাত আর্টিস্টদের গান, বাজনা ইত্যাদি শোনা যাচ্ছে। সেদিন শুনলাম একজনের ফ্লুট, তারসাথে সঙ্গতে পিয়ানো। তো আমি এসব খুব কিছু বুঝি টুঝি না, কিন্তু কেমন মন্ত্রমুগে্‌ধর মতন শুনছিলাম। দক্ষিণের প্রত্যন্ত গ্রামে থেকেও এমন অ্যাকসেসেবিলিটি বেশ অবাক করার মতন। তাও আবার একদম ফ্রি। বেশ ভালো।
  • ppn | 202.*.*.* | ১৯ মার্চ ২০১২ ১৮:৫৩528817
  • আমাদের গাঁয়েই হত।

    http://www.summerfest.com/
  • Nina | 12.*.*.* | ২০ মার্চ ২০১২ ০১:১৪528818
  • এই টইটা আমাকে খুব ডাকে---একদিন বসতেই হবে এটাতে কিছু বলার আছে--অচিন্টি-স্পিডে আসছি আমি----
  • pi | 72.*.*.* | ২০ মার্চ ২০১২ ২০:৪০528819
  • এতা নিয়ে কেউ কিছু জানে ?

    17-year-old Trayvon Martin was visiting a relative's house in a Florida gated community when he walked to the store to get Skittles and iced tea for his little brother. He never made it home. Trayvon Martin was shot and killed by a self-styled neighborhood watch leader, who told police he thought Trayvon was "suspicious" in the mostly-white community.

    Unbelievable twist: A man named George Zimmerman allegedly admitted to police that he shot Trayvon Martin in the chest. Zimmerman claims he acted in self defense, even though police allegedly told him not to do anything until they arrived -- and despite the fact that Trayvon was unarmed, carrying only a bag of Skittles when he died. In the two weeks since Zimmerman allegedly killed Trayvon, police have refused to arrest the confessed killer.

    Hope for justice: Sybrina Fulton is Trayvon's mother, and she's leading a campaign on Change.org to get justice for her son. Tracy knows that if enough people raise an outcry, Sanford, Florida authorities will be forced to investigate Zimmerman the same way they would investigate any confessed killer.

    http://www.change.org/petitions/prosecute-the-killer-of-our-son-17-year-old-trayvon-martin?utm_campaign=rjisaZqTpX&utm_medium=email&utm_source=action_alert

  • aka | 168.*.*.* | ২০ মার্চ ২০১২ ২০:৪৪528820
  • এটা নিয়ে সিএনএনে প্রচূর জলঘোলা হচ্ছে প্রতিদিন।

    ধারুন রভি নিয়েও হচ্ছে। ধারুন রভির কেসটার অনেকগুলো ডাইমেনশন আছে।
  • Nina | 12.*.*.* | ২০ মার্চ ২০১২ ২২:০৭528821
  • আকা,
    ধারুন রাভি --তোমার কি মনে হয় ঠিক হল জাজমেন্টটা? মনে শাস্তিটা কি একটু বেশি কিম্বা একচোখা হয়ে গেল কি?
    কে জানে --আমার বড় কষ্ট হচ্ছে ছেলেটার জন্য--না না বলছিনা ওর দোষ কিছু কম--কিন্তু ঐ চোনে মেয়েটা কেমন সরে পড়ল ---কে জানে----
  • Nina | 12.*.*.* | ২০ মার্চ ২০১২ ২২:০৮528822
  • উফ!! * চীনে-মেয়ে
  • aka | 168.*.*.* | ২০ মার্চ ২০১২ ২২:১৫528823
  • চীনে মেয়েটা গিল্টি প্লি করেছে।

    রবি গিল্টি প্লি করলে এক তো স্বীকার করতে হত এটা হেট ক্রাইম, দুই ওকে ডিপোর্ট করত। ভিসা বা পার্মানেন্ট রেসিডেন্সি হলে গিল্টি প্লি করলে নাকি অটোমেটিক ডিপোর্টেশন।

    ছেলেটি পি-পাকা, পাঁঠা। কিন্তু তার বেশি কিছু না। একটু বাড়াবাড়িই হল। আর ছেলেটির উকিল মনে হয় ওর থেকেও বড় পাঁঠা।
  • Nina | 12.*.*.* | ২০ মার্চ ২০১২ ২২:২০528825
  • আকা--
    আমারও তাই মনে হয়।
    আর ছেলে মেয়ের স্কুলের এই চীনে স্টুডেন্টসদের একটু আমার কেমন যেন লাগে--বিশ্বাস করা যায়না ---না হাসে না কাঁদে --না রাগে টাইপ--কিম্বা সবই করে zaনতি দেয়না :-((
    যাকগে পাঁঠাদের তো যুপকাষ্ঠে বলি যেতেই হবে --ধারুন রভি কেন যে প্লি বার্গেন নিলনা---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন