এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • সোমবারের বু বু ভা

    Biplob Rahman
    অন্যান্য | ২৯ ডিসেম্বর ২০১০ | ৫০৯১৪ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • kallol | 220.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ১২:২১464813
  • সৃজিতের সাক্ষাতকার ভালো লাগলো। তবে প্রশ্ন কর্তা বড্ড রাগী রাগী প্রশ্ন করলেন। আজকাল অবশ্য এটাই দস্তুর। আমি হলে একটা প্রশ্ন করতামই - তোর এই ট্রিবিউট ব্যাপারটা কিভাবে ব্যাখ্যা করবি। প্রথমে ফেলুদা তারপর সত্যজিত নাকি উত্তম নাকি দুইই। দুটো প্রধান কাজের দুটোই ট্রিবিউট। কেন?
    আর দুটো প্রশ্নও থাকতো হয়তো - নিজে অভিনয়ের কথা মাথায় আছে কি? (সৃজিত নিজে অসম্ভব ভালো অভিনেতা)
    আর, ফেলুদা ফেরৎ ফিল্ম করার ইচ্ছে আছে কি?
  • tatin | 70.*.*.* | ২৫ জানুয়ারি ২০১১ ২১:০৩464814
  • ফেলুদা ফের্ৎ তো সন্দীপ রে করতে দেবেনা!
  • kallol | 115.*.*.* | ২৬ জানুয়ারি ২০১১ ১৮:১১464815
  • আরে:, সেই জন্যই তো ঐ প্রশ্ন।
    ছোট সরা করতে দেবে না, সে তো জানাই কথা। নাটকটা শুধু ব্যাঙ্গালোরের করার জন্য অনুমতি দিয়েছিলেন।
    কিন্তু সৃজিত এখন নামকরা পরিচালক। তাই সে যদি ইচ্ছে প্রকাশ করে - হ্যাঁ, করতে তো চাই, কিন্তু কপিরাইটের সমস্যা আছে। তাহলে মিডিয়া খোরাক পায়। তারা ছোট সরাকে চেপে ধরবে। এই তো সৃজিতের মত কেউ তার নিজের ফেলুদা করতে চাইছে - আপনি কি অনুমতি দেবেন? এবারে ছোট সরা বুঝুক।
  • Sayantan | 59.*.*.* | ২৬ জানুয়ারি ২০১১ ২৩:৩২464816
  • আমার অনুবাদটায় এই বানান ভুলগুলো শুধরে আরেকটা কপি পাঠিয়েছিলাম। সেটা ভোগে গেছে বুঝতে পেরেছি।
  • Guruchandali | 14.*.*.* | ৩১ জানুয়ারি ২০১১ ১২:০০464818
  • বইমেলার মরশুম, তাই এবারের সোমবারের বুলবুলভাজায় বইপত্তর আর লেখালেখি নিয়ে রইলো তিনখানি লেখা:

    বুলবুলভাজা : লেখালেখি পড়, লিখেছেন ছোটা চণ্ডাল

    আলোচনা: উপন্যাস নিয়ে, লিখেছেন, সৈকত চ্যাটার্জী

    অপার বাংলা : সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধের জমানায় ইসলাম, লেখক মুস্তাইন জহির

    আর রইলো শমীক মুখোপাধ্যায়ের ধারাবাহিক উত্তর্বঙ্গের একাদশ কিস্তি

    -----------------------------------
  • omnath | 85.*.*.* | ৩১ জানুয়ারি ২০১১ ১৫:২৫464819
  • ছোটা চন্ডাল নির্ঘাৎ অমিত। করতল না দেখেই বলতে পারি। :-)
    দেখেছো কেমন সোজা করে লিখেছে?
  • vikram | 83.*.*.* | ৩১ জানুয়ারি ২০১১ ২২:৪১464820
  • লেখালেখি পড়া নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা বই "সনাতন পাঠকের চিন্তা" পড়া উচিত।
  • omnath | 85.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:৩৫464821
  • হুম কিছু কনফুসন হল? সে নাও হতে পারে মনে লয়? না হলে সরি।
  • kd | 59.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১২:০১464823
  • শমিকের লেখাটা খুল্লে এইরকম আসছে। আমি কী পাপ করেচি?

    "" হি:ণ/ম: প এ:ল জ:জ এ''

    না: এর'ম না তো! আরও অদ্ভুত।

    তিনটে ব্রাউজারেই। ক্রোম আবার এটা 'মালয়' বলে ইঞ্জিরিতে ট্র্যানস্লেট করার চেষ্টাও কল্লো।
  • dukhe | 122.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১২:১৬464824
  • বুবুভা-র লেখা দেখতে পারছি না। ফা ফ তে। কাল ঠিকঠাক খুলছিল, আজ হিব্রু।
  • ranjan roy | 122.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১২:২৪464825
  • আমার পিসিতে আই ই বা ফাফ, কোনটাতেই বুলবুল পড়া যাচ্ছে না। কাল থেকেই।
  • Guruchandali | 59.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৮464826
  • ঠিক হয়ে গেছে।
  • ASHOKE MUKHERJEE | 115.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৫:৩৬464827
  • ঈণ্ট, ঋ আঋ ট টী ঈ আ ঈণ ট যাআঈঊঋঈ,
    টআণ
  • U | 61.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৬:৩৫464828
  • ঈঊঈ ট ঊযআট আআঋআআআ ণাআ। আআআ আআটা আণ্ড আঋ ঈঊণ ণাআ।

    টাআণ
  • sinfaut | 203.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:০০464829

  • ???, WHERE ARE THE (S)TIME I ?? IN THE(??) JALPAIGURI,
    THANKS
    ASHOKE


    ???, ঋ আঋ ট ()টী ঈ ?? ঈণ ট(??) যাআঈঊঋঈ,
    টআণ


    আর পারছিনা, গ্রামারের মা-বাপ করে কিছু টা ডিসাইফার করতে চেষ্টা করলাম।
  • sayan | 59.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২০464830
  • গুরুমা, সিঁফো'কে সত্বর কিছু অনুবাদের কাজ দ্যান।
  • byaang | 122.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ১৭:২২464831
  • :-))
  • rupankar sarkar | 223.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২১:০০464832
  • ছোটোবেলায় শিশুসাথীর ধারাবাহিক পড়ার জন্য মন উচাটন করত, তারপর কত ধারা বয়ে গেল,পড়লাম/না পড়লাম বয়েই গেল। এই বুড়ো বয়সে শমীকের উত্তরবঙ্গ তেমনি উচাটন করায় যে, কি উপায় ?
  • Samik | 122.*.*.* | ০১ ফেব্রুয়ারি ২০১১ ২১:০২464834
  • :-)

    ভালো ভালো কথা শুনতে এখনও যে কী ভালো লাগে :-)))
  • Guruchandali | 122.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২০:৫৯464835
  • একটু দেরিতে প্রকাশিত হল এই সোমবারের বুলবুলভাজা:-

    AKS Idea of Justice Review - দেবরাজ রায়
    হরিদাসের বুলবুলভাজা - হরিদাস পাল
    দিন আনি দিন খাই - পর্ব ৫ - সুমেরু মুখোপাধ্যায়
    লং মার্চের ডায়েরি, চতুর্থ কিস্তি - নাসরিন সিরাজ
    লেখালিখি পড়া : দ্বিতীয় কিস্তি - ছোটা চণ্ডাল
  • hu | 12.*.*.* | ০৭ ফেব্রুয়ারি ২০১১ ২১:৩৩464836
  • 'লেখালেখি পড়া' - ভালো লাগল।
  • rupanksr sarkar | 223.*.*.* | ০৮ ফেব্রুয়ারি ২০১১ ১৮:৫৩464837
  • 'দিন আনি দিন খাই পর্ব - ৫ ' - ছেলেবেলায় একবার কোকিলকণ্ঠী উতপলা সেনের বাগানে যাওয়া বল কুড়িয়ে আনতে গেছি, তিনি বেরিয়ে এসে বাঁ হাতে কান ধরলেন, - " বাগানে বল ফেলেছ কেন ?" অনাত্মীয়া কান ধরাতে অপমানে চোখের কোন বরাবর জলটা সবে ঘনাচ্ছে, পেছনে লুকোনো ডান হাতটা বের করে এনে দুটো পেল্লায় সন্দেশ মুখে ঠুসে দিয়ে বল্লেন, " বল তো বাগানে পড়বেই, ছেলেরা খেলবেনা তো কি ঘরে বসে মালা জপবে ?" অত বড় সন্দেশ আমার পরিচিত কোনও দোকানে পাওয়া যেতনা, তায় আবার গোলাপের মত গন্ধ।

    কানমলা - ১) প্রথম কবিতাটায় ছন্দে মেলাই গোল।অশুধু অন্তমিল হলেই ছন্দ হয়না।
    ২)" আমাদের বাঙালদের 'র' আর 'ড়' একটা চিরকালীন ঝাড় আছে " - সেটা প্রমাণ
    করতেই কি " প্রবীণদের উপেক্ষা করলে হবেনা, 'তাড়া'তাদের জীবনের প্রজ্ঞা----"
    ৩)ঋষি কাপুরের ব্যাপারটায় হাসবো বলে বিরাট হাঁ করেছিলাম, হাসা হলনা কেননা পরে
    দেখলাম, বুঝিনি।
    ৪)পংক্তির পরতে পরতে যেখানে অসাধারণ সূক্ষ্ম হাস্যরসের যোগান, সেখনে পিসাইকোলজি
    জাতীয় চটুলতার কিবা প্রয়োজন ?

    সন্দেশ(গোলাপ) - অসাধারণ লেখা হচ্ছে, অ-সা-ধা-র-ণ।
  • sumeru | 117.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ০৯:২৩464838
  • কানমলা ও সন্দেশ, দুইটার জন্যেই ধন্যবাদ।

    ১) এট নিয়ে এখন বলব না। অরেকটা লেখা পেন্ডিং।
    ২) নিখাদ টাইপো।
    ৩) সে কী, ঋষি প্লাস কাপুর।
    ৪) ওকে।

    গোলাপটুকু তোলা থাক, বিরিক্ষ বিরিহ'র জন্য। এই কিস্তি আর আর সেই লেখা একই সময়ের, ফেব্রু-পলাশ-মার্চ ২০১০।
  • amitaditya sanyal | 1.*.*.* | ০৯ ফেব্রুয়ারি ২০১১ ১৪:২৬464839
  • bhalolagenilekhata.....
  • Nina | 68.*.*.* | ১০ ফেব্রুয়ারি ২০১১ ০৮:২০464840
  • হরিদাসপালবাবু
    :-)) আচ্ছা এই যে আমরা বলি "কুকুর বলে কি ওরা মানুষ নয়---তাতে কুকুররা রেগে যায়না তো? মানে অপমানিত হয়না তো?? মানে আমার ছেলে ছোটবেলায় এই প্রশ্ন করেছিল----কুকুর কে এত ভালবাস তাহলে উল্টোটা বল্লে মানুষ কেন রেগে যায়--ঐ ইয়ে মানুষকে কুকুর বল্লে?? :-)) (ডানদিকে বাংলা নেই ভুল-চুক মাফ কিয়া যায়!)
  • sumeru | 117.*.*.* | ১১ ফেব্রুয়ারি ২০১১ ০৯:১০464841
  • মি. সান্যাল কোনটা ভাল লাগেনি, জানার জন্যে উৎসাহ দেখাচ্ছি।
  • Guruchandali | 123.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ১০:০২464842
  • এই সোমবারের বুলবুলভাজা ---

    মানুষের বাঁদরামি - পার্থ চক্রবর্তী
    উদ্ভট অর্থনীতি - অর্পিতা ব্যানার্জি
    ধারাবাহিক: বাঙালবাড়ির কিসসা - রঞ্জন রায়
    কেন্দুলি সন্ধান - অতনু ব্যানার্জি
  • Guruchandali | 122.*.*.* | ১৪ ফেব্রুয়ারি ২০১১ ২২:১৪464843
  • শেষবেলায় বাজিমাত করলেন মহাকবি ফরিদা। সংযোজিত হল আরেকটি বুলবুলভাজা। ভ্যালেন্টাইন স্পেশাল।

    ওর'ম তাকিও না।
  • deep | 115.*.*.* | ১৫ ফেব্রুয়ারি ২০১১ ১০:১১464845
  • অর্পিতা ব্যানর্জির লেখাতে আবাপ-র যে রেফারেন্সটা আছে (২০/১২/২০০৯, সম্পাদকীয় পাতা:
    http://tinyurl.com/6egfssd) সেখানে গিয়ে এ বিষয়ে কোন প্রবন্ধ দেখলাম না তো!
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। লড়াকু মতামত দিন