এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • টইপত্তর  অন্যান্য

  • guru te likhate samasyaa: braaujaar,sel ityaadi prabhRiti...


    অন্যান্য | ২৮ সেপ্টেম্বর ২০১২ | ১৪৮০৮ বার পঠিত
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:০৭571687
  • আমি চিন্তিত নই। তবে একই কথা বলতে বলতে বিরক্ত।
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:১১571688
  • ভুল বার্তা দেবার কথায় মিথ্যেবাদী বলিনি। সোসেনকে বলা পোস্ট, পাইকে বলা পোস্ট এসব তো একদম ঢপ দেবার চেষ্টা, এখনও বলছি। নয়তো প্রথমটায় ডিটেলের ব্যাখ্যা আর পরেরেরটায় ইগনোর না করে হাইপ বলা আসত না। এবং মস্করাকে আপনি মস্করা বলে বোঝেনেনি এও ঢপ, তা নয়তো তার পরবর্তী কথোপকথনগুলো হত না। অমুক অমুক এরর, ডিটেল দাও, ডিটেল জানিনা, ডিটেল কাকে বলে, ইত্যাদি ইত্যাদি। কথায় কথায় যে এত ঢপ দেবার চেষ্টা করে তাকে বেনিফিট অফ ডাউট দিতে পারছিনা বলে সরি কিসের আবার?
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:১২571689
  • ঘুমিয়ে পড়ুন না।

    পাবলিক ফোরামে কাউকে "আমি এমন কোনো কথা বলেছি যা থেকে আপনার ভুল ইমপ্রেশন হতে পারে, কিন্তু তাও আপনি মিথ্যেবাদী, কারণ সেটাই আমার বিশ্বাস" এই বক্তব্য তো?

    আরও বুঝেছি, যে, আপনি ভুল বুঝলেও সরি বলেন না, কারণ লোকের শোনার যোগ্যতা নেই। বুঝে গেছি।

    তৃতীয় পয়েন্ট হল, আপনি নিজে অভদ্র ঠিকই, কিন্তু তাতে অন্যের অভ্দ্রতাকে স্পষ্ট করে চিনিয়ে দিতে আপনার আটকায়্না।

    এবার শান্তিতে ঘুমিয়ে পড়ুন। লোককে একটু হাসির খোরাকই নাহয় দিয়েছেই। তাতে কি। টাটা।
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:১৪571690
  • হ্যাঁ হ্যাঁ সকলে মন ভালো করতে ভালো করে হাসুন। চাপ নেই। টাটা।
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:১৭571691
  • ওহো চার নম্বরটাও বুঝে গেছি। বেনিফিট অফ ডাউট। চরিত্রের বিচার ব্যবস্থায় বেনিফিট অফ ডাউট সবস্ময়ে অপরাধীর বিপক্ষে যায়। মানে প্রথমেই আপনি অপরাধী প্রমাণিত। এরপর বেনিফিট অফ ডাউট দিয়ে দেখা হবে ছাড় দেওয়া হয় নাকি।

    জুডিসিয়ারিকে এই প্রস্তাবটা দিয়ে দেখুন। চমৎকৃত হবে।

    আর রাত না জেগে ঘুমিয়ে পড়ুন। অনুরোধ রইল। যত বলবেন, তত খারাপ হবে। আমার নাহয় দিনের বেলা। :)
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:২৭571692
  • স্লাইট ভুল হয়েছে। আপনাকে মিথ্যে বলবার সুযোগ করে দেবার জন্য আমি একটু দুঃখিত, সার্কামস্ট্যানশিয়াল এভিডেন্স দেখে যাকে মিথ্যেবাদী ভাবি তাকে সেটা বলার পরে আমি সরি বলিনা, প্রোভোকেশনে আবার বলব, আপনার কথা ফেস ভ্যালুতে নেওয়া যাবেনা। এভাবেও এক দুই তিন চার করে সাজাতে পারেন। যে যেমন ভাবে দেখে।
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:২৮571693
  • তবে এবার আমি ঘুমোতে যাবই।
  • Ishan | 214.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:৩০571694
  • এখনও যাননি? তামি কিন্তু এর পরেও দুটো পোস্ট করব। পরে আবার বলবেন না প্রোভোকেশনে ঘুমোতে পারিনি :)
  • Ishan | 214.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:৩৩571695
  • পাপ কিলিয়ার করে নিইঃ

    এক। সোসেনের পোস্টঃ
    name: sosen mail: country:

    IP Address : 125.242.180.153 (*) Date:27 Sep 2012 -- 11:41 PM

    ইদিকে আমিও তো মাঝে মধ্যেই পোস্ট কত্তে পাচ্ছিনে।
    স্যান দুক্ষু পেয়নি। ঠিক হয়ে যাবে।
    এছাড়া হানুদার একটা ছবি মনের মাঝারে আছিল। খেপে যায়েন নি-


    আমার উত্তরঃ
    -------------------------------------------
    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:27 Sep 2012 -- 11:47 PM

    ওরকম আমারও হয়। মাঝে মাঝেই অসমর্থ দেখায়। যে কোনো সফটওয়্যার সিস্টেমেই এসব হবে। তাকে ইস্যু বানালে ভারি মুশকিল। আর ডিটেল মানে কোন ব্রাউজার কি বৃত্তান্ত, কি মেশিন, নেটওয়ার্ক ট্রেস দেখলে ভালো হয় ইত্যাদি। না লাগলে ঠিকই আছে অবশ্য।
    আর ফোজ্জিকে। অবশ্যই দেখব। মোবাইলে কালকে থেকেই লেখা যাবার কথা নয়। বাকিরাও টেস্ট করে দেখেছেন লিচ্চয়ই। এরপর যখন খুলব, জানাবো।
  • rimi | 178.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:৩৪571697
  • এটা কি সিরিয়াস ঝগড়া? নাকি স্যান আর ইশান পাতি ইয়ার্কি মারছে? নাকি স্যান আর ইশানের নাম নিয়ে অন্য কেউ খিল্লি করছে?

    আশ্চর্য্য, অদ্ভুত, অবিশ্বাস্য ব্যপার!!!
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০২:৪৫571698
  • দুইঃ পাইয়ের পোস্ট এবং আমার উত্তর।

    ----------------------------------------------------------
    name: pi mail: country:
    IP Address : 132.163.27.153 (*) Date:27 Sep 2012 -- 10:40 PM
    মেমা মামুর মে সমস্যা হয়ে গেল নাকি ?

    যাগ্গে, ঐ সমস্যা আমার অন্তত আর হয় নাই।
    ----------------------------------------------------------
    name: Ishan mail: country:

    IP Address : 60.82.180.165 (*) Date:27 Sep 2012 -- 10:47 PM
    ফোজ্জিকে। মোবাইল নিয়ে অন্য চিন্তাভাবনা আছে। পরে জানাবো।

    পাইকে। তোমার হচ্ছে না জানি। কিন্তু আমি একটু কনফিউজড। পোস্টিং হচ্ছেনা ও শুনছি, পোস্টও পড়ছি। অবশ্য সব পিছিয়ে পড়িনি।
    ----------------------------------------------------------

    "হাইপ" পোস্টেও কারো নাম লেখা ছিলনা। বলাই যেত অন্যকে বলেছি। কিন্তু যেটা যার সেটা তাকে বলাই ভালো। মিথ্যেবাদীদেরও স্লাইট এথিক্স থাকে।
  • 4z | 209.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৩:১৭571699
  • lcm দার লেখা কি জজসাহেবের হাতুড়িটা আমার চাই। টেবিলে নয় লোকের মাথায় বাড়ি দেওয়ার জন্য x-(
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৩:৪৬571700
  • নানা এতে কোনো ইয়ার্কি নেই। আশ্চর্য হবার কি আছে? দীর্ঘস্থায়ী তিক্ততা তো ঘোষণা করাই আছে। :)

    লোকে একটা কথা লিখেছে, এবং তা থেকে তার কথা অনুযায়ী "ভুল" ইমপ্রেশন যেতে পারে স্বীকার করার পরও, সে অন্যকে মিথ্যেবাদী বলার জন্য সরি বলতে পারেনা। তিক্ততা কোথায় গেলে এটাতেও আটকায়, সেটা অবশ্য জানা নেই। এটাও আশ্চর্য নয়, যে, তখন অবশ্য নম্রতা, সহনশীলতা, ভদ্রতা এই কথাগুলো তখন উবে যায়।

    তবে এতে আমার অভ্যাস হয়ে গেছে। নো বিগ ডিল। এইসব বিষয়-বস্তু নিয়েই তো চলতে হবে।
  • | 127.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৯:০৪571701
  • ইশেন আর স্যান প্লিজ। কোন ভাবে একটা ভুল বোঝবোঝি হয়েছে। তার দায় দু তরফের ই। প্লিজ এটা আর দীর্ঘায়িত কোরো না। আমার ব্যক্তিগত অনুরোধ। তোমরা দু জনেই আমার খুব পছ্ন্দের লোক তাই এই দাবী।
  • san | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৯:০৭571702
  • আমার দিক থেকেও কোনো ইয়ার্কি নেই। তিক্ততা কি আর গাছে ফলে? নিজের অভদ্র ব্যবহারকে ডিফেন্ড করার জন্যে যেখানে পারা যায় ঢপ দাও, দিয়েই যাও, অন্য ইস্যুতে নজর ঘুরিয়ে দেবার চেষ্টা করো, কারো প্রতি বিদ্বেষ পোষা থাকলে গুরুর ক্ষতি হয়ে যাচ্ছে দাবি তুলে তাকে শাসন করে গায়ের জ্বালা মেটাও, এবং কেউ অভ্দ্রতার উল্লেখ করলে বলো আমি তো সমাজসেবী, ব্যব্সায়ী নই, ভদ্রতা-অভদ্রতা যাই করে থাকি আমার সম্মান প্রাপ্য। তিক্ততা ছাড়া আর কিই বা এই পরিস্থিতে পেতে বা দিতে পারো। আবার পয়েন্ট করে লিখব?

    ---- ভুল ইম্প্রেশন যেতে পারত হয়তো, গেলে অবশ্য পরের কথোপকথনগুলো হতইনা। এখন দরকারমত একটা মস্করা করে করা পোস্টের টোন বিষয়ে অন্ধ হয়ে থেকে সুবিধেমত বাক্যাংশ তুলে অন্যকে চাপে ফেলার চেষ্টা। অন্যকে কিছু একটা প্রমাণ করবার জন্যে এরকম সুবিধেবাদ দেখলে সরি টরি আসেনা।

    ---- এখনও বোঝা গেলনা, পাইয়ের নাম করে করা পোস্ট পড়ে আমি যখন জিজ্ঞেস করলাম আমারে বলেছ? না বলে থাকলে ইগনোর... তখন ইগনোর না করে পরের পোস্ট আমাকে কেন? এখন দরকারমত পিছলে গিয়ে ও তো আমি পাইকে বলেছি বলা কেন?

    ----- 'সোসেনকে করা' পোস্ট পড়ে আমি তো বহুবার বলেছি, সেদিন থেকেই বারবার বলছি হাইপ বানানো ইস্যু বানানো এই কথাগুলো আমার খারাপ লেগেছে। তখন বলা হলনা কেন, ভুল ইম্প্রেশন দিয়েছি স্যান, ওটা সোসেনকে বলা। শুধু আমি নয় অন্যেরাও হাইপ তোলা ইস্যু বানানো এই দুটোকে এক ব্র্যাকেটে রেখে আমার সঙ্গে কথোপকথনেরই উল্লেখ করেছিল। একবারও বলতে শোনা যায়নি ওটা আমাকে বলা নয়। অন্যের খারাপ লেগেছে বারবার শোনার পরে তাকে ভুল ইম্প্রেশন দেবার উল্লেখ ও না করা, ঠিক যে মুহূর্তে নিজের সুবিধে হয় নিজেকে ডিফেন্ড করতে তখন আঁতিপাঁতি করে ঐ সময়ে করা অন্য যে কারোর পোস্ট খুঁজে একটা যাহোক কিছু বলে দেওয়া। তিক্ততা কোথয় গেলে ইত্যাদি।
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৯:১২571703
  • আরে ঘুম ভেঙে গেল? :)

    স্যানকে আমি একটা লিংক দিয়েছিলাম। অন্য একটা টইয়ের। পড়লেই স্যান বুঝতে পারবে, বিনা প্রোভোকেশনেই ব্যাঁকা কথা বলা এবং অভদ্র আচরণ স্যান করে কিনা। যেটা গুরুর ঐতিহ্যে পরিণত হয়েছে।

    রাত জেগে পড়া কি হয়েছে? :)
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৯:১৭571704
  • আর পরের কথোপকথনগুলো কেন হয়েছিল, জানতে চেয়েছো। আমার দিক থেকে একটা ব্যাখ্যা দিয়ে দিই।
    ১। তুমি সাহায্য লাগবেনা বলেছ।
    ২। তাও আমি যেচে সাহায্য করেছি।
    ৩। আমি ডিটেল চেয়েছি।
    ৪। তুমি দাওনি।
    ৫। তখন আমি বিরক্ত হয়েছি। হওয়াটা উচিত হয়নি। শেষ।

    তোমার কোনটা মশকরা সে তো আর আমি জানিনা।

    পাইয়ের পোস্টের পরে লিখেছিলে, আমাকে না বলে থাকলে ইগনোর। তাও ইগনোর করিনি, কারণ, সমস্যাটাউ মুখ্য ছিল। ইগনোর টা নয়।

    হাইপ বানানো তোমাকেই বলা। ইস্যু তোমাকে নয়। এটুকু আমি জানি। বলে দিলাম। অন্ধবিশ্বাসের সঙ্গে তো তর্ক হয়না। :)

    অ্যান্ড স্টিল। লোককে প্রমাণ ছাড়া মিথ্যেবাদী বললে নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিত। আমার হিসেবে। তোমার কথা অবশ্য আলাদা। :)
  • Ishan | 202.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ০৯:২৬571705
  • নিজের কথাগুলো নিজের কাছেই বিশ্বাসযোগ্য লাগছেনা, সে নিশ্চয়ই বুঝছ। সেই জন্যই এতো ছটফটানি।

    যাই হোক। আমি সত্যি সত্যি ই ঘুমোতে গেলাম। সারাদিন ধরে ইচ্ছে হলে মিথ্যেবাদী মিথ্যেবাদী আওড়ে যেও। আমার সময় মতো উত্তর দেব। :)
  • sosen | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১১:৩০571706
  • :-O মামুর 27 Sep 2012 -- 11:47 PM আমারে বলা ছিল? আমি তো এই বুঝলাম। :-O হেব্বি অবাক।
    যাগ্গে, আমার কুন ইস্যু নাই। :) গুরু দেখা গেলেও চলে, না গেলেও ফাইন। হাইপ যখন আমি করেছি, তখন স্যান বাবু রাগ ভুলে যাও।
    আর দুজনরেই আবার কই- ঝগড়া খান এক্কেরে ছেলেমানুষদের মত শোনাচ্ছে। স্বীকার কল্লে এত পোস্টের সময় নষ্ট হয়না, না কল্লে- চালাইয়া যান!
  • | 120.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১১:৩৩571709
  • সোসেন বল্লে বিশ্বাস করবে না স্যান একটি সুন্দরী মহিলা। বাবু টা কেমন কেমন শোনাচ্ছে..
  • sosen | 24.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১১:৪২571710
  • বতিন্দা আপনি ও শুনলে বিশ্বাস করবেন না, বাঙাল রা আদর করে ছেলে মেয়ে ছোট ভাই বোন বর বউ কেও "বাবু" বলে। বাবা কেও বলে,শুধু মা'কে বলে না। এতটা জেন্ডার কনশাস হয়ে বাঁচেন কি করে?
  • | 120.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১১:৪৪571711
  • আমাকে "জেন্ডার কনশ্যাস" বল্লো। রাগা টা ঠিক হবে কিনা ভাবছি... ঃ))

    ( ও হো সোসেন আবার বাঙাল!! )
  • san | 132.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৫:২৪571712
  • আমার কোনো ছটফটানি নেই। নিজের আত্মপ্রসাদের জন্য ভাবতে চাইলে ভাবুন আমি ঠেকাতে যাবনা।

    ১) একটা শ্লেষ পড়ে আমি বলেছি আমাকে বলে না থাকলে ইগনোর। এটা বলার পরে ইগনোর করা হয়নি হাইপ-টাইপ বলা হয়েছে। এটা যথেষ্ট প্রমাণ শ্লেষ আমাকেই করা। আমার পোস্টে কোনটা মুখ্য ছিল সমস্যা না ইগনোর এ সব নিজের সুবিধেমত এখন ডিসাইড করলে কি হবে? তাহলে তো আমিও বলব আমার মশকরা করা পোস্টে মশকরাই মুখ্য ছিল বাকিসব কথার কথা। ইগনোর করা কথার কথা হলে হেল্প টেল্প করবেননাও কথার কথাই। তাকে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের দরকারমত ইউজ করবেন না।

    ২) ইস্যু আমাকে নয় তো এতদিন ভুল ইম্প্রেশন দেবার দায় স্বীকার করেননি কেন? খারাপ লেসঙ্গেছে শুনেও? তার জন্যে সরি বলতে কোথায় আটকায়? জানেন?

    ৩) আমি কোথাও বলিনি আমাকে হেল্প করা হচ্ছেনা। তারপরেও বলা হল বৃহত্তর পাঠকসমাজকে আমি বার্তা দিচ্ছি আমাকে হেল্প করা হচ্ছেনা। এরকম আনজাস্ট অ্যাকিউজেশন প্রমাণ ছাড়া করলে নিঃশর্তে ক্ষমা চাওয়া উচিৎ। আমার মতে। আপনার মত আলাদা।
  • ডিডি | 120.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৬:০০571713
  • এই তর্ককুরুক্ষেত্রে যার পোস্টিং লাস্ট থাকবে সে ই জিতবে।

    এটাই ধর্মশাস্ত্রের নিদান।

    সুতরাং পোস্টিং থামালেই কিন্তু পরাজয় মেনে নেওয়া। ঘাড় হেঁট করে হার স্বীকার করে নেওয়া। এটা খ্যাল রাখবেন।

    শরীর বিশেষত; আঙুলের যত্ন নিবেন। খামোখাই ইন্টারনেটহীন কোনো জায়গায় বেড়াতে যাবেন না। নেট কানেকশনকে চোখের মণির মতন আগলে রাখুন।
  • a | 135.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৬:৩৭571714
  • সিরিয়াসলি, আমি স্যানকে এবিষয়ে পুরো সাপোর্ট দিয়েও অনুরোধ করব এবার বাদ্দিতে।
    কেন ওনাকেই বলছি? সম্পাদককে বলার সাহস নেই, গাল বাড়িয়ে গাল খেতে পোষাবে না। আর যা হচ্ছে সম্পাদকের অস্তিত্ব এই সাইটের সাথে জড়িয়ে গেছে, ওনার পক্ষে নিজের সাইটে নিজের ইগো থেকে নেমে আসা খুব কঠিন।

    অন্যদিকে, স্যানকে চেনাও শুধুইলেখার ভিতর দিয়ে। তবু, মনে হয় ওনার এই বিশেষ ক্ষেত্রে শেষ কথা না বল্লেও কিছু এসে যাবে না।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৬:৪১571715
  • ইশান ৯-১২ এম -- স্যানকে আমি একটা লিংক দিয়েছিলাম। অন্য একটা টইয়ের।

    @স্যান অন্য টইটা দেখেছ কি? সে বিষয়ে কিছু বলো নি।
  • ম্যাক্সিমিন | 69.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৬:৪৬571716
  • এটা ইম্পর্ট্যান্ট। স্যানকে অনুরোধ করব একটু গুরুত্ব দিয়ে বিচার করতে।
  • sosen | 125.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৭:৪৮571717
  • কিন্তু আমার হয়ে কেউ কিসু বললে না--আমি না হয় বুঝতেই পারিনি আমাকে মামু কি কয়েছে- কিন্তু কেউ বুঝিয়ে দিল না ভেউ।
  • dukhe | 212.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৮:১৫571718
  • টইটা পড়ে খুবই হীনমন্যতায় ভুগছি। আমার - কী বলব - কোনো ব্রাউজারেই সমস্যা হচ্ছে না - না পড়তে, না পোস্ট করতে।
  • san | 132.*.*.* | ০৩ অক্টোবর ২০১২ ১৮:৫২571720
  • ম্যাক্সিমিনদি। এক্সিস্টিং ইস্যুতেই পরের পর ঝগড়া হয়েই চলেছে। এর মধ্যে পুরনো ইস্যু টানতে গেলে মহাভারত হয়ে যাবে। আমি ওসবে যাবনা। ঐ ইস্যু ওখানেই ছেড়ে এসেছি, যা বলার ওখানেই বলেছি। কিছু মনে করবেন না প্লিজ।

    এমনিতেও। অন্যান্য জনতার রিঅ্যাকশন দেখে আমার কিঞ্চিৎ লজ্জাবোধ ইন্সটিল হচ্ছে এই আলোচনা চালিয়ে যাবার জন্য। প্রথম দিনের প্রথম শ্লেষটিই ইগনোর করে যেতে পারলে ভাল হত। ফাঁদে পা দিলাম। অকারণ। কিন্তু এইবার থেকে ডেফিনিটলি এ বিষয়ে সমস্ত বাক্য ইগনোর করব। এই শুরু করলাম ঃ-)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত
পড়েই ক্ষান্ত দেবেন না। আদরবাসামূলক মতামত দিন