এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১৭195691
  • ভাবছি, সেনসেশন ই রেখে দি।
  • I | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১৬195688
  • রোবু, শুভো জন্মদিন!!! অনেকানেক বানতলা হোক। অনেকানেক লেন্স ও ক্যামেরা হোক!
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১৬195689
  • সাড়া জাগানো ?

    সায়ন টা বখে গেল বলে কিনা সনসনি!! ঃ)
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১৪195687
  • রাত্রি আর রোবু কে জনমদিনের অনেক শুভেচ্ছা। রোবু র তো আর সময় হয়ে ই এলো !!ঃ))
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১৩195686
  • সে নিজেই এরপরে শিরোনামে চলে আসে। এইরকম?

    অথবা, সান্দা যেমতি বলল - চাঞ্চল্যকর। সনসনি বাংলায় হয় না। সে আজকালকার ছেলেপুলেরা যতই কুড়িয়ে কাঁচিয়ে হিন্দি শব্দ জোগাড় করে আনুক না কেন!

    ইসে, সেদিন সিকি দেখি লিখেছে আশ্বাসন। আশ্বাস লিখলেই তো কাজ চলে রে ভাই!
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১২195685
  • কলিদি, রোবু আর রাত্তির্দিকে গুচ্ছ গুচ্ছ ভালোবাসা, আলো,টুনিবাল্ব, কেক, লজেন---
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১০195683
  • এখন সে মুম্বাইয়ের এক সিঃপ্রিঃআঃ-র পেচুনে কাটি দেবে বলে এস্কালেশন মেল টাইপ করছে। ঃ((
  • Bhagidaar | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:১০195684
  • সায়ন, পরবর্তী প্ল্যান ঠিক আছে তো? এই ট্রেন লেট এর জন্য সব গুবলেট হবেনা তো?
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৮195681
  • ও হ্যাঁ, আত্তিরদিদিকেও হ্যাবাড্ডি। খুব খুব ভালো থাকো।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৮195682
  • সান্টার তুলি কলম হাইরে গেছে। এ পোড়া জীবন। ঃ(
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৭195680
  • মানে, somebody has become a sensation .. এরকম কিছু।
  • sosen | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৬195678
  • সান্টা একটা ছবি একে দিতে পারে, অর্পণ।
  • π | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৬195679
  • কেকেদি, রোবু আর রাত্তিরদিকে জন্মদিনের প্রচুর প্রচুর প্রচুর শুভেচ্ছা। সামনের দিনগুলো দারুণ সুন্দর হোক। কেকেদির থেকেই ধার করে কিছু কেক নিয়ে দিয়ে দিলুম ঃ)
  • সিকি | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৫195676
  • কেষ্টাদিদি তো বটেই, হিসেবমত আমাদের রোবুবাবুরও জন্মদিন আজকে। হ্যাবাড্ডি রোবু। বছর বছর দশটা তিপ্পান্ন ফিরে ফিরে আসুক।
  • সায়ন | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৫195677
  • সেনসেশনাল - চাঞ্চল্যকর, সনসনি

    আমার ক্রীসমাস আগ্রা ছাউনির পাবলিক ডর্মে... ট্রেন ৮ ঘন্টা লেট। মেরী ক্রিসমাস এন্ড হ্যাপী ন্যু ইয়ার :-)
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৩195674
  • কেকে কে জন্মদিনের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নরম পাকের সন্দেশ আর নতুন গুড়ের পায়েস।
  • a x | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০৩195675
  • একটা ডেয়ারি মিল্কেই পরম খুশি হবে। হুইইই কোন ছোটবেলায় আমিও ঝুলিয়ে ঘুমোতে যেতাম। আর সকালে লজেন্স টফি থাকত। কিছুদিন পরে ঠিকই বুঝেছিলাম যে বাবাই রাখছে, কিন্তু আমি আর বাবা দুজনেই ভাব করতাম যেন সান্টাই রাখছে।
  • Arpan | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০০195672
  • আজকাল মিডিয়া ধামাকা ইউজ করছে খুব। ঃ)

    তবে কন্টেক্স্ট না দিলে (মানে বাক্যের আগাপাশতলা না জানলে) কি আর ঠিক প্রতিশব্দ দেওয়া যায়!
  • | ২৫ ডিসেম্বর ২০১৩ ০০:০০195673
  • আমার ঘড়ি তে এখনো ১২ টা বাজে নি..
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৯195671
  • আমি বোধহয় মাঝে অনেকের জন্মদিন মিস করলাম। খুবই দুঃখিত। :(
  • | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৭195670
  • বাচ্ছা রা সত্যি সত্যি ভাবে সান্টা এসে উপহার দিয়ে গেছে। কালকে কত আগ্রহ নিয়ে দেখবে।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬195668
  • থ্যাংকু ভাগীদার।

    আর সেনসেশনের একটা জুতসই বাংলা কে হবে ? সাড়া জাগানো ঠিক যাচ্ছে না।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৬195669
  • কেষ্টা কই কেষ্টা? জন্মদিনের সেরা সারপ্রাইজ, আমি মেল করেছি। :)
  • kumu | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৫195667
  • কলিকে জন্মদিনে অনেক ভালোবাসা, আদর আর শুভেচ্ছা।জীবন খুব উজ্জ্বল হোক, সুন্দর হোক, স্বাস্থ্যের দীপ্তিতে ঝলমল করুক।কৃষ্ণকলি অনেক লিখুক আমাদের জন্য।
    একটু নতুন গুড়ের সন্দেশ আর পায়েস দিলাম যদিও বাঙালী খাবার ভালবাসো না।
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৪195666
  • মেয়ে খাটের পাশে মোজা ঝুলিয়ে ঘুমিয়ে পড়েছে। এখন এই কানা রাত্তিরে আপিস থেকে ফিরে সান্টা আর কীই বা দিতে পারে, একটা বড় ডেয়ারি মিল্ক ছাড়া? ঃ {
  • | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫৩195665
  • একজ্যাক্টলি!! ঃ)
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫২195664
  • ... সুদীপ্ত সেন বানিয়ে দিল?
  • | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৫০195663
  • বিরিঞ্চি বাবা। আহা বড় ভালো লোক। শুধু পাঁচজনে মিলে..
  • Arpan | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৮195662
  • একটু বিরুকে দিয়ে অয়েলিং করিয়ে নিতে পারোনি? এখন এমন আওয়াজ খেতে হত না আর।
  • | ২৪ ডিসেম্বর ২০১৩ ২৩:৪৪195661
  • ওফ। তখন কার দিনের ঘড়ি অত কারেক্ট সময় দেবে? ঃ)
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত