এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • শ্রাবণী | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:১০195480
  • ফিলহালের থিম অত্যন্ত সাহসী ছিল, সেজন্যেই দেখতে যাওয়া কিন্তু সিনেমা অভিনয় ট্রীটমেন্ট ইত্যাদি ওরকম একটা থিমকেও কেমন এলেবেলে করে দিয়েছিল, ভালো না লাগার কারন বিশদ এখন মনে নেই তবে পলাশ সেন আর সুস্মিতা বলতে পারি, তাবুকেও কেমন কনফিউজড লেগেছিল সেটা স্ক্রিপ্টের সমস্যায় হতে পারে। মেঘনা সেই লেভেলের ডাইরেক্টর মনে হয়নি, শুধু থিম দিয়ে একটা বাজিমাতের চেষ্টা মনে হয়েছিল। সবই আমার মত।:)
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৯195478
  • পরী হু ম্যায় খুব প্রিয় ছিল।
    আর শ্যারন প্রভাকর ?
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৯195479
  • কাঁটা লাগা তো বাপু আশা ভোঁসলের গান। তবে ওই ভিডিওটা মনে আছে, মেয়েটাকে এক্কেরে সহ্য হয়নি।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৮195476
  • পরী হু ম্যায় মনে পড়ল।
    আর ঐ সময়েই মনে হয় সোনু নিগমের - দিওয়ানা।
    রাগেশ্বরী বলে একজন ভাঙ্গাভাঙ্গা গলায় কি যেন গাইত।
    আর জুনুন বলে একটা ব্যান্ডের সাইয়োনিইই বলে একটা গান দিত।
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৮195477
  • বোঝাই যাচ্ছে, আমি যখন চাগ্রীতে জোয়াল টানছি, সিকি তখনো কলেজশিশু;-)
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৭195475
  • কাঁটা লাগা মনে আছে? আরো একটু পরের। শেফালী কি যেন?
  • সিকি | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৬195474
  • সে তুমি কলোরাডোতেই থাকো আর দিল্লিতেই থাকো, এসব গান কেউ মিস করে নাকি? ;-)

    আমাদের হস্টেলের থার্ড ইয়ারে সবচেয়ে বড় ক্রেজ ছিল প্রীতি জাঙিয়া। মানে প্রীতি জাঙ্গিয়ানি। ছুইমুই সি তুম লাগতি হো। ছেলেরা যে যেখানে থাকুক, হুড়মুড় করে দৌড়ে আসত কমন রুমে প্রীতিকে দেখার জন্য, যখনই এই গানটা দিত টিভিতে।
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৪195473
  • সুনীতা রাও-এর পরী হু মেয় গানটা দারুন, ওটা আর এক দু বছর আগের।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০৩195472
  • মেড ইন ইন্ডিয়ার গোটাপাঁচেক গান আমার আস্তো আস্তো মনে আছে ঃ-) এতো শুনেছি !
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০২195469
  • মনে আছে একইদিনে রঙ্গিলা আর মেড ইন ইন্ডিয়া কিনেছিলাম।
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০২195470
  • হ্যাঁ হ্যাঁ, মেড ইন ইন্ডিয়া।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০২195471
  • ফিলহাল কারোর দেখার যোগ্য মনে হয় নি? ওই সময়ের অনুপাতে অনেকটা সাহসী একটা স্টেটমেন্ট ছিল, আমার মনে হয়েছিল। গতানুগতিকতার থেকে আলাদা।
  • শ্রাবণী | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০১195467
  • মেড ইন ইন্ডিয়া!
    সেদিন আমাদের কথা হচ্ছিল না আড্ডায়, ডিডিতে রাতে একটা পপের প্রোগ্রাম আসত, আলিশা, সুনীতা রাও, বাবা সেহগল
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০১195468
  • ওই এলবামটার সব গান ভালো ছিল--- দিল কে বদলে মে দিল লে তু সৌদা মুঝসে করলে
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০০195465
  • হা ওই মেড ইন ইন্ডিয়া ক্যাসেটটা কিনেছিলাম, তখন মনে হয় ক্লাস ইলেভেন বা টুয়েলভ, তারপর দেখলাম বাবাও শুনছে মাও শুনছে, পয়সা উঠে গেছিল!
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১২:০০195466
  • আলিশার খান দুই গান মনে আছে - ইন্ডিয়া বলে একখান ছিলো।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৮195464
  • ভাগিদাদা আলিশা চিনয় শুনতে ?
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৭195463
  • ওই সময়ে আমি পাড়ার ক্যাসেটের দোকান থেকে ব্ল্যান্ক ক্যাসেট দিয়ে গান রেকর্ড করাতাম-- সিনেমার গান একটাকা করে আর এলবাম হলে দুটাকা গান প্রতি।
  • শ্রাবণী | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫195460
  • একবার মা বসেছিল যখন ওই অন্তাক্ষরী গোছের প্রোগ্রামটা হচ্ছিল, পলাশ সেনকে দেখে বলে, ওই ছেলেটা অমন বাঁদরের মত অঙ্গভঙ্গী কেন করছে, আর তুই এটা বসে দেখছিস কেন, আমি বসেছিলাম কারণ তারপরে প্রাইড এন্ড প্রেজুডিস হওয়ার কথা!

    পলাশ সেন তবে সেই যে বলত এমনি গানে কিছু না করতে পারলে ব্যান্ড করে হিট, সেটা প্রুভ করে দেয়। আর ফিলহাল দেখেছিলাম,ওকে যে মেঘনা কেন নিয়েছিল সেটা বলতে পারছিনা কারণ মেঘনা সিনেমাটাই যে কেন করেছিল সেটাও তো রহস্যই!
  • kc | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫195461
  • আমি তো দেশেই ছিলাম। কিন্তু এমটিভি চ্যানেলভি এসব দেখতাম না। বহুদিন টিভিই ছিলনা। তাই বোধ হয় মিস করে গেছি।
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫৫195462
  • হা ওই কুকুরে জামা ছিঁড়ে দিয়ছিল
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৫১195459
  • তখনকার সেই সব ইন্ডিপপ মনে পড়ল !
    শাহিদ কাপুরকে তখনই প্রথম দেখি একটা মিউজিক ভিডিও তে - আঁখো মে তেরা হি চেহেরা !
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৯195458
  • ইউফোরিয়া তো সেই সময় এমটিভি আর চ্যানেল ভি তে প্রতি ঘন্টায় একবার করে দিত ঃ-) এতজন চেনেনা দেখে আমিও অবাক হচ্ছিলাম, তারপর বুঝলাম ঐ সময় এরা সবাই দেশের বাইরে।
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮195456
  • আর তাছাড়া গান শোনার অব্যেস বলতে তো বাংলায় পুরনো গান বাদ্দিলে সুমন/প্রতুল (এমনকি নচিকেতারও হার্ডলি দু তিনটে গান শুনলে চিনতে পারবো), হিন্দিতে সেই গোল্ডেন এজ। ইংরিজীর লিস্ট এখানে প্রাসঙ্গিক নয়।
  • jhiki | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৮195457
  • অজ্জিতদার পোস্ট দুবার পড়তে হল!!
    প্রথমবার পড়ে মনে হল আট্টা আবার কবে থেকে দিল্লীতে হল!
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪195454
  • আর উইকি অনুযায়ী এই গানগুলো যে সময়কার তখন আমি হয় কলোরাডোতে, নয়তো দিল্লীতে আট্টা থেকে রাত্তির দুটো অবধি আপিস করি। কাজেই সেরকমভাবে শুনেছি বলেও মনে হয়না।
  • শ্রাবণী | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৪195455
  • অনেককাল আগে একটা চ্যানেল ছিল হোম টিভি, সেটা আমি দেখতাম কারণ পুরোনো ইংরাজী সিনেমা দেখাত বলে, তবে খুব রিপিট করত। ওই চ্যানেলে একটা গানের প্রোগ্রামের কো অ্যাঙ্কর ছিল পলাশ সেন, খুব খুব বাজে গাইত, বরং ওর সাথের মেয়েটার গলা ভালো ছিল, তখন ভাবতাম এই ছেলেটা কী করে চান্স পায়!
    সেই প্রোগ্রাম চ্যানেল সবই বন্ধ হয়ে গেল, কিছুকাল পরে একদিন এম টিভি সিলেক্টে পলাশ সেন ও তার ব্যান্ডের গান কে নতুন অবতারে আসতে দেখে বেশ অবাক লেগেছিল, মেয়েটাকে আর কোনোদিন কোথাও দেখিনি, তারপরেতো বেশ কিছুদিন ইউফোরিয়া সর্বত্র, তবে আমার সেই হোম টিভিতে শোনার বিরক্তি টা এত বেশী ছিল যে কোনোদিন ইচ্ছেই হয়নি শোনার।
    তবে সেই সঙ্গেই বলি মায়েরী আমার ভালো লাগে, খুব বুদ্ধিমানের মত কমপোজিশন।
  • jhiki | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩195452
  • আর কেকে'র 'পল'
  • Prancer | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪৩195453
  • বুড়ো নয়, তবে চট করে উলুত্পুলুত হই না। মানে এই গানগুলো কোনোটাই তেমন কিছু নয়।
  • Bhagidaar | ২৪ ডিসেম্বর ২০১৩ ১১:৪২195450
  • আমি " আই এম এ ডিস্কো ডান্সার" শুনছি/দেখছি---
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত