এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৫৩195361
  • হোমমেকিং লিডস টু বশ্যতা। এটা ভারতের সাপেক্ষে অবজার্ভেশন।
    আমি বশ্যতা দেখতে / হোমমেকিং কে প্রাঃ অকুঃ দেখতে চাইনা এটা আমার চয়েস।
    সমস্যা কি ?
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৪৭195359
  • আর একক এবং রিদ্ধিকে। "কাজের লোক, আয়া" খুবই সস্তা ও সহজলভ্য। ফলে তাদের সার্ভিসগুলো চোখে পড়েনা। যদিও ভারতবর্ষে এমন কোনো মধ্যবিত্ত পরিবার দেখিনি, যারা কাজের লোক বাদ দিয়ে চলতে পারে। তাদের সার্ভিসগুলো ট্রিভিয়াল ভাবাটা ভারি দুর্ভাগ্যজনক।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৪৫195358
  • "হোমমেকিং প্রাইমারি অকুপেশন হিসেবে দেখতে প্রেফার করি না। " ব্যক্তিগত প্রেফারেন্স নিয়ে কোনো বক্তব্য নেই। যার যা খুশি প্রেফারেন্স থাকতে পারে। তবে স্যানের লেখা পড়ে আমার ধারণা হয়েছিল ব্যক্তিগত প্রেফারেন্স নয়, এমনকি শাইনিং দুনিয়াও নয়, আমরা আপামর ভারতবর্ষ নিয়ে কথা বলছি।
  • riddhi | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৩৭195357
  • " ছোট ফ্ল্যাট-কাজের লোক -আয়া -বাচ্চারা সকাল থেকে প্লে স্কুলে - রাত্রে যে যার কাজ -নিজের মত টাইমে খাবার্বের করে গরম করে খেয়ে নেওয়া। এই আমাদের বর্তমানের ভবিষ্যতের জীবন। "
    এক্কেবারে ঠিক বলেছেন একক।
    পাই, এটা স্বাবলম্বন বলে সবাই মানে তো। আগের তর্কগুলো পড়িনি।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৩৫195356
  • ওটা শর্টে লিখতে গিয়ে ওমনি হয়েছে :-)
    হোমমেকিং প্রাইমারি অকুপেশন হিসেবে দেখতে প্রেফার করি না। এখানে নিজের বাড়ির কথা হচ্ছে। অন্যের বাড়িতে রান্না করাকে হোমমেকিং বলা হয় বলে আমার জানা নেই। আমি হোমমেকার - বলে কেউ কখোনো এটা মিন করেছেন বলে জানা নেই, আমি অন্যের বাড়িতে রান্না ইত্যাদি করি।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৩১195355
  • ব্যাপারটা বিরুদ্ধের নয়। ব্যাপারটা একটা নির্দিষ্ট ধরনের কাজ আউত্সর্স্দ + দি সেন্ত্রালায়স্দ + ট্রিভিয়াল হয়ে যাওয়ার।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:৩০195354
  • "আমাদের প্রজন্ম" বলতে? শাইনিং, আপামর ভারতবাসী, না অন্য কিছু?
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:২৯195353
  • আমার প্রশ্নের উঃ কেউ দেয় না। আবার করি।কাজের লোকে কাজ করলে সেটা তাঁদের স্বাবলম্বন, সেটাকে এখানে প্রশংসাই করা হয়েছে শুনলাম, তো নিজের ঘরে সেই কাজ করলে সেটা কেন নয় ?
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:২৮195352
  • বাস্তবতা জুত পালিশ ও। আমার বাবা রোজ নিয়ম করে করতেন আপিস বেরোবার আগে। আমি করিনা। সাজানো-গোছানো হোম মেকিং থেকে আমাদের প্রজন্ম অনেক দুরে। কাজেই তার দাম ও কম।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:২৫195351
  • কাজের লোকই করুন, আর বাড়ির লোক, হোমমেকিং একটি বাস্তবতা। বাস্তবতার কথা বলতে হলে, এটার অস্তিত্ব আগে স্বীকার করা প্রয়োজন। "হোমমেকিং এর বিরুদ্ধে" স্ট্যান্ডটি, কী বলব, খুবই অলীক।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:২২195349
  • সানি হল কাঁবার উল্টো মেরুর বাসিন্দা।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:২২195350
  • নাঃ, উপসর্গ মাত্র।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৮195348
  • সানি কোনও খারাপ রোগের নাম বুঝি?
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:১৬195347
  • বাস্তবকে স্বীকার করা আর সমর্থন করা ঠিক এক নয়।অ- সমর্থন করতে গেলেও ইন ফ্যাক্ট তার অস্তিত্ব স্বীকার করতে হয়।
  • π | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৯195346
  • হ্যাঁ, যে যেটা ভাল পারেন বা করতে ভালোবাসেন, তাঁর সেটাই করা উচিত।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৭195344
  • আর তাছাড়া আমাদের দেশে সো কল্ড হম মেকিং বলে যেটা চলে সেটা বশ্যতাই। কারণ মেয়েরা হম পলিসি মেক করেন না। যে ফায়ন্যান্সার সে প্রজেক্ট পলিসি ঠিক করে। মেয়েটি বলতে পারেন আমি আইপি দিচ্ছি, কিন্তু তার অডিট যে লো ভ্যালু দেখাবে সে নিয়ে আগেই কথা হয়েছে। এই পরিস্থিতি তে ছেলেটির তাকাতেই প্রজেক্ট রান করছে কাজেই পলিসি সে ঠিক করবে। এরকম প্রজেক্ট এ সি ই ও হওয়াও বশ্যতা।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:০৭195345
  • বাড়ির কাজের লোকও হোমমেকিং করেন। "হোমমেকিং = বশ্যতা" -- এটা তাঁদের পেশারও অপমান। "এই লিফট আপনাদের নয়" এখান থেকেই তো আসে।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০১:০১195343
  • কী জ্বালা, হোমমেকিং আর বশ্যতাকে কোরিলেট করাটা আমার চয়েস নয়, অবজার্ভেশন।
  • sosen | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯195340
  • আমার প্রশ্নের উত্তর পেলাম না, যে পলাশের কথায় কি আপত্তিজনক ছিল তবে?
  • . | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯195341
  • হ, এই প্রোচোন্দো প্রোতিজোগিতমুলোক বেন্চে থকর থেকে জোদি এক্তি মনুষ্যশাবোক ও রেহাই পায়, ও সেই জোন্যে অন্তোতো এক্জোন ও হোমমেকার হওয়ার দিভ্যলুয়েশন সীএকার করেন, তহোলেই অসোভ্যতোর থেকে দুপ পিছোনে চোলে অস্তে পারে মনুশ।।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৯195342
  • কিন্তু "হোমমেকিং = বশ্যতা " এই সমীকরণের পক্ষে।
    এই ইকুয়েশনটাই তো (তথাকথিত পিতৃতান্ত্রিক) সানি।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৮195339
  • ঐজন্যেই তো আমি হোমমেকিং আর বশ্যতা দুয়েরই বিপক্ষে।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৭195337
  • অর্থনীতি বদলালে, দুনিয়া প্রকৃত শাইনিং হলে, কাজের লোক -আয়া এসবের অর্থনৈতিক মূল্য বাড়বে তো।
  • sm | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৭195338
  • pi, আমি আমার পোস্টে হোম মেকিং এর বিপক্ষে বলি নি।আমি বলেছি যদি মনোভাবটা এমন হয় swap করব, তাহলে বিপদ। হুবহু কাজের swap বিদেশে চালু আছে কিন্তু সেটা আংশিক সফল। ধরা যাক ছেলেটি বাচ্চা কে খাওয়াতে বা নাপি চেঞ্জ করতে দক্ষ নয় কিন্তু যেহেতু প্রত্যেক মায়েরা করে থাকে সুতরাং ছেলেরা বা বাবারা কেন পারবেনা, সে যুক্তি খালি সমস্যা ডেকে আনবে।কিন্তু যেসব কাজ ওই ছেলেটি ভালোভাবে পারবে, ইনক্লুডিং রান্না, বাসন মাজা, ঝাঁট দেওয়া বা hoovering করা সেগুলো তার ই করা উচিত।
  • Ekak | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৫195336
  • হম মেকিং ব্যাপারটার বিশেষ মূল্য নেই আর। ছোট ফ্ল্যাট-কাজের লোক -আয়া -বাচ্চারা সকাল থেকে প্লে স্কুলে - রাত্রে যে যার কাজ -নিজের মত টাইমে খাবার্বের করে গরম করে খেয়ে নেওয়া। এই আমাদের বর্তমানের ভবিষ্যতের জীবন। এবং এটা শাইনিং না। বাইরেও। ছবিটা শুধু রং পাল্টে যায়। প্রচন্ড প্রতিযোগিতা চারদিকে শুধু তিনকে থাকার। এইসময়ে দাঁড়িয়ে ছেলে মেয়ে কোনো হোম মেকারের আলাদা করে বিশেষ ভ্যালু নেই। সময় নষ্টের কোনো মানে দেখিনা।
  • ঈশান | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৫৩195335
  • হোমমেকিং = বশ্যতা।
    মহিলারা একদিকে এই বাধ্যতার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানান, অন্যদিকে, পুং হোমমেকার ভাবতে হলেও বশ্যতা ছাড়া ভাবতে পারেন না। ইন্টারেস্টিং সানি। পুংতন্ত্রও বলা যায়।
  • san | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪৯195334
  • ওমা সানি তো বটেই।
    আর sm একটু ভুল বুঝেছেন, আমি পার্সনালি ছেলেদের বেশি করে হোমমেকার হতে দেখার চেয়ে মেয়েদের কম করে হোমমেকার হতে দেখতে প্রেফার করি।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪৩195333
  • একেবারেই সানি।
  • achintyarup | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪১195332
  • ছত্তিসগড় গিয়েছিলুম, সেখেনে আমার পথপ্রদর্শক ছিল বস্তার অঞ্চল ভাল করে চেনে এমনি একটি ছেলে। আদিবাসী নয়। ছেলে মানে, লোক। বছর চল্লিশ বয়েস। একদিন রাত্তিরে সে আমাকে অনেক ক্ষণ ধরে বোঝাল, সিগারেট খাওয়া কেন খারাপ, কী করলে সিগারেট ছাড়া যায়। বলল, প্রত্যেকবার সিগারেট কেনার সময় একট করে সিগারেট কম কিনবেন, আর সেই পয়সা দিয়ে বৌয়ের জন্য ছোট্ট কিছু একটা কিনে নিয়ে যাবেন। দেখবেন, বৌয়ের খুশি মুখটা আপনার চোখে লেগে থাকবে, আর সেই মুখটা ভেবেই পরের দিন আরও একটা সিগারেট কম কিনবেন। বলল, আপনাকে বলতে বাধা নেই, আমি কিন্তু শ্বশুরবাড়িতে থাকি, আর বৌকে খুব ভালবাসি। ভাট পড়তে পড়তে তার কথা মনে পড়ে গেল।
  • pi | ২৪ ডিসেম্বর ২০১৩ ০০:৪০195330
  • sm, আমি কিন্তু হোমমেকিং কে ছোট করিনি, সেটা করা মানে স্বাবলম্বন নয়, সেটাও বলতে চাইছি না, বরং উল্টোটাই বলছি। ব্যঙ্গ নয়, আমি সিরিয়াসলি ই বলছি ছেলেদের হোমমেকারের ভূমিকায় সিরিয়াসলি আসা উচিত।
    আর আপনি নিজেই নিজের পোস্ট টা ভাল করে পড়ে দেখুন।

    ' শিক্ষিত বেকার যুবক পাত্র হিসেবে গ্রহনযোগ্য, যদি সে হোম হাসব্যান্ড বা ঘর জামাই হতে রাজি থাকে। এটাকে আমার কেমন জানি পুরুষ তান্ত্রিক সমাজের উপর একটা প্রতিশোধমূলক মনোভাব এর মত মনে হলো। এই মানসিকতা আসলে কোনো সমস্যার সমাধান করবে না।
    এখানে মেয়েটির (ধরা যাক উচ্চশিক্ষিত ও উপার্জনশীল) কাছে দুটি অপশন আছে। একটি হলো বেকার যুবকটি কে বিয়ে না করা অথবা তাকে উদ্ধার করা।( উদ্ধার করা লিখলাম কারণ অনেক পাত্রপক্ষই এই টার্ম টি use করেন)। যদি তাকে বিয়েই করে, তাহলে গৃহস্থালীর কাজ ভাগাভাই করে নিলেই হয়। যার যেটায় বেশি দক্ষতা সে সেটি করবে। যদি ছেলে টি ঘরে বসে থাকে তাহলে অবশ্যই রানার কাজ, বাচ্চা দের পড়ানো, লোকিকতা করা, তাতে অগ্রণী ভূমিকা নেবে।'

    আপনি ই বলেছেন বেকার, মানে প্রচলিত অর্থে চাকরি করেন না, তাহলে সেক্ষেত্রে ঘরের কাজ করলে অসুবিধা কী ? আপনি নিজেও তো সে কথাই বলছেন।
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত