এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ভাটিয়ালি

  • এ হল কথা চালাচালির পাতা। খোলামেলা আড্ডা দিন। ঝপাঝপ লিখুন। অন্যের পোস্টের টপাটপ উত্তর দিন। এই পাতার কোনো বিষয়বস্তু নেই। যে যা খুশি লেখেন, লিখেই চলেন। ইয়ার্কি মারেন, গম্ভীর কথা বলেন, তর্ক করেন, ফাটিয়ে হাসেন, কেঁদে ভাসান, এমনকি রেগে পাতা ছেড়ে চলেও যান।
    যা খুশি লিখবেন। লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়। এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই। সাজানো বাগান নয়, ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি। এই হল আমাদের অনলাইন কমিউনিটি ঠেক। আপনিও জমে যান। বাংলা লেখা দেখবেন জলের মতো সোজা। আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি।
  • এস-আই-আর গুরুভার আমার গুরু গুরুতে নতুন? বন্ধুদের জানান
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৬195270
  • sm র প্রথম বক্তব্য মোটামুটি সত্যি। অপ্রিয় হলেও।
  • sm | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৫195269
  • এখন বাঙালি মধ্যবিত্ত শ্রেণী র অনেকেই কাগজে বিজ্ঞাপন দিয়ে জানান অসবর্ণ বিবাহে অমত নাই। অনেকেই তারমানে সামাজিক ট্যাবু টির বিপক্ষে যাচ্ছেন। যদিও তাতে সুক্ষভাবে সেই চাকুরী ও উপার্জন এর গন্ধ থাকে তবুও লিখিত বয়ান টাই অনেক কাজের। ভবিষ্যতে এটাই অসবর্ণ বিবাহের বাধা কে দূর করবে। তেমনি ভাবে লিখিত বয়ান থাকলে চাকুরী ও উপার্জন এর চেয়ে শিক্ষাগত যোগ্যতা ও ব্যক্তিগত দক্ষতা বেশী দাম পাবে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪195264
  • ১। কীসের তরকারি?
    ২। কীসের চাটনি?
  • Ekak | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪195265
  • "যে শুধু রুটি বেলে তার সঙ্গে যে শুধু আইটি কুলি তার মূল্যমানে তুলনা হবে না ইন জেনেরাল, এগ্রিড। কিন্তু ইনভেস্টমেন্টটাও ভাবুন। আইটি কুলি বানাতে ক' পয়সা ও ক'বছর খরচ, এবং ভালো রুটি বেলিয়ে বানাতে ক'পয়সা ও ক'বছর।
    রুটি বেলিয়ের পিছনে যদি রান্না শেখা, হোটেল ম্যানেজমেন্ট ইত্যাদি করে সমপরিমাণ টাকা ও বছর ঢালা হয় তাহলে তারা-ও ওই এক-ই রকম উপার্জন করে। করেনা কি? ইনভেস্টমেন্ট এর হিসেবে যদি ভাবেন তা-হলে কিন্তু খুব দূরবর্তী নয় ব্যাপারগুলো।

    দুটো কাজকেই অর্থকরী করে তোলা সম্ভব, এই চিন্তাটা সহজাত ভাবে আসা দরকার। আমার ব্যক্তিগতভাবে মনে হয়।"

    এবার আপনি এসেটের ব্যলুএশোন বাড়াচ্ছেন, যেখানে একজন রুটি বেলিয়ে মেয়ে শুধুমাত্র তার নিজের সংসারে রুটি বেলবে সেখানে এই ভ্যালু এড করে কী লাভ ? কথা শুরু হয়েছিল ঘরে বসে রুটি বেলা কে কেন অপমানজনক করে দেখা হয় তাই নিয়ে। তা, যে মহিলা এম্বিয়ে করে রুটি বেলা শিখবেন তিনি নিশ্চই ঘরে রুটি বেলবেন বলে এম্বিয়ে করেন নি। তিনি চাকরি করবেন। এবার আমাদের সমস্যা তা ছিল চাকরি না করে রুটি বেলছেন যাঁরা তাঁদের ব্যলুএশোন কী। তাঁরা এম্বিয়ে রুটি বেলিয়ে নন। কাজেই এই যুক্তিতেই ব্যলুএশোন খুবই কম। তাহলে তো সব ঠিক ই আছে। যেখানে যেমন ইনভেস্টমেন্ট তেমন রিটার্ন। মাঝখানে যাঁরা গ্র্যদুএশোন করার পরে চাকরির জায়গায় দাঁড়াতে পারেন নি(তাঁদের ওপর ইনভেস্টমেন্ট কম ) এবং ইচ্ছে -অনিচ্ছায় রুটি বেলার কাজটা নিয়েছেন সেই বিশাল সংখ্যক এর রুটি বেলা কে ছোট কাজ বলে দেখায় কোনো সমস্যা নেই।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৪195267
  • বক্তব্য আমি ১৯৫০২ পাতায় টুকে দিয়েছিলাম। যাও গিয়ে পড়া করে এসো।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩৩195263
  • ১। পলাশ :http://en.wikipedia.org/wiki/Palash_Sen
    ২। বক্তব্য পিছিয়ে গিয়ে পড়তে হবে।
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩০195261
  • ১। পলাশ কে?
    ২। তার বক্তব্য কোথায় পাওয়া যাচ্ছে?
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:৩০195262
  • এতে কি প্রমাণ হলো? মানে আমি কি প্রমাণ করার জন্য তক্কো করছিলাম?
    রুটি বেলার পর তরকারী করা শিখবে, তরকারী করার পর চাটনি, তো সেসব একসাথে করেই "রুটি বেলা " বলা হচ্ছে। যেটা বাড়িতে হোম মেকাররা করেন। আমার বক্তব্য, আমি ওটাকে লেসার স্কিল বলিনা। বলব না। যে বলে সে বলুক।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯195259
  • ডোমেন এক্সপার্ট মনে হল যে একটি বিশেষ বিষয়ে অন্য দের থেকে ডেলটা পরিমান বেশী জানে। ঃ))
  • riddhi | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৯195260
  • abar sei shyamapoka syndrome. jabotiyo sense of humor filter kore diye minimoy.
    palasher boktobyo clear. tomra champi meyeder jonyo hahakar korchho, tarai tomader pore serve korbeer modhye humor achhe, kothor bastob aachhe, ekta sense of fairness achhe. meyeder hyatar ultodike chhheleder frustuke muktokonthe kora achhe. ei particular brand of humor (oi iit te meye na thaka, chakrir por biye etc) amra
    amra(ami ebong sotirthora ebong quite sure gurur 90% purushera) practise kore esechhi, ebong korbo o tai ekta day achhe defend korar.

    aar chhelera boka sundorider prefer kore jeno khuner daye dhora porechhe. eta market. iit-b r upper hand achhe, luchi bela sundoridero achhe. meyera khnora baker ke biye korbe naa.
    dhora jak k-babu computer science e double phd. luchi na belle,aar bcom pass hole ka-baudi better be smoking hot or rich,saaf kotha.jodi k-babu arranged marriage kore. thik onurup kotha meyedero bolte shona gechhe.
    to ete osubidheta thik kothai? jodi arranged marriage ban kore dite hoy, seta alada torko.
  • ঈশান | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৭195258
  • নীচে প্লাস্টিকের মতো এক প্রস্থ আইস। তার উপর বল বিয়ারিং এর মতো গুঁড়ো আইসের লুব্রিক্যান্ট। সবার উপরে ফুটখানেক স্নো। সঙ্গে ঝোড়ো হাওয়া। টেম্পারেচারের কথা আর নাইবা বল্লাম। মনে হচ্ছে এভারেস্টের ছয় নং ক্যাম্পে বসে আছি। ভগবান, এত ঠান্ডা কেন পড়ে?
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৫195257
  • এসেমি।

    তোমার অত পোশ্নে কী কাজ? আম খাবা না আঁটি গুনবা!
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৪195255
  • যাত্তারা সোসেনদি আমিও তো সেটাই বলছি, 'শুধু' রুটি বেলা শিখতে আইটিওলা হওয়ার চেয়ে কম পরিশ্রম মেধা সময় ইত্যাদি লাগে তাইজন্যেই কম্পারেটিভলি কম ভ্যালুএশন। সমান ভ্যালুয়েশনে আনতে হলে এমনকি ঐ ডোমেনেই রুটি বেলার থেকে অনেক বেশি কিছুই শিখতে হবে।
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৪195256
  • আকা, ম্যানেজার হয়ে ভুলে গেছে। বলি যৌবন কালে তো কিছু কোডিং করেছিলে নাকি? ঃ))
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২৩195254
  • হে:। আবার হাসতে হাসতে পিছনের দরজা দিয়ে বের করে দেবে।

    ডোমেইন এক্সপার্ট কি গা ?
  • | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২২195252
  • সোসেনের একমাসও লাইগবে না, ১৫ দিনেই আইটির ঘরের লোক বানিয়ে নেব। জয়েন করবা?
  • aka | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২২195253
  • হ্যাঁ হ্যাঁ যেকোন পার্সন হলেই হবে। দুই হাত দুই পা থাকলেই হল। আর সেই দুই হাত ও দুই পা গুনতে পারলেই হল।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২১195251
  • অশিক্ষিত বেকার যুবকেরাও রাজি থাকবে না।
  • Arpan | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:২০195250
  • সোসেন তো ডোমেন এক্সপার্ট হিসেবে হাসতে হাসতে যেকোন দিন ইন্ডাস্ট্রিতে ঢুকে পড়তে পারবে।
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৯195249
  • কেন অনীহা দেখাবেনা ? শিক্ষিত বেকার যুবকেরা কি বাড়িঘর বাবামা ছেড়ে পরিবারের ব্রেড আর্নার অর্থাৎ তার বৌয়ের বাপ মায়ের সেবা করবার জন্য তার বাড়িতে চলে যেতে রাজি থাকবে ? বাড়ির কাজকে নিজেদের প্রাইমারি কাজ বলে দায়িত্বপালন করবে সারাদিন ? বার্গেন এরকম আধাআধি হয় নাকি ? :-)
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮195247
  • আমার বাড়ি একটা মেয়ে কাজ করে, অক্ষর পরিচয় নেই। তাকে ১ মাসে আইটি গাই করে দেবেন?
    অদ্দুর লাগবেনা, আমারে করে দেবেন?
  • aka | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৮195248
  • ছেলেদের কেন হোমমেকারের ভূমিকায় আসা দরকার?
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭195244
  • সাবাস, পাই বাকিটা বুঝে ফ্যালসে।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭195245
  • তবে এটাও ঘটনা, উচ্চশিক্ষিত মেয়েরা বেশ কম শিক্ষিত বা বেকার ছেলেকে সেভাবে বিয়ে করে না। সেই সানি। ছেলেদের হোমমেকারের ভূমিকায় আসা দরকার। প্রায় নেইই তো।
  • aka | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৭195246
  • আইটি কুলি হতে ১ মাস সময় লাগে। কারুর কারুর তাও লাগে না। বেসিকালি হাউ টু টেল এ লাই।
  • sosen | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১৬195243
  • ধুর, স্যান কেমন যেন কথা কইছে। তুই না অর্থনীতিবিদ?
    মাঝারি রুটি বেলা শিখতে ৬ মাস লাগে। ইনভেস্টমেন্ট =৬ মাস+ সামান্য আটা, বেলনচাকি।
    রুটির দোকান খুললি, তোর আয় মাসে ৫,০০০ টাকা (ধরা যাক)

    মাঝারি আইটি কুলি হতে কমাস, কত টাকা লাগে, আর কত রিটার্ন আসে?

    স্কেল আপ করে দেখতে হবে।
  • π | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১১195242
  • বাকিটা তো বুঝলাম, কিন্তু 'অসবর্ণ বিবাহের মত প্রথার পরিমান কমে আসবে' বলতে ?
  • san | ২৩ ডিসেম্বর ২০১৩ ২৩:১০195241
  • শুধু রুটি বেলা শিখতে হোটেল ম্যানেজমেন্ট লাগবেই বা ক্যানো ?

    আর যদি হো ম্যা ই পড়ে ফেলে, তাহলে তো তার স্কিল শুধু রুটি বেলায় সীমাবদ্ধ থাকল না। তখনকার মাইনের হিসেব দিয়ে কী হবে ?
  • মতামত দিন
  • বিষয়বস্তু*:
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : [email protected]


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত